content stringlengths 0 129k |
|---|
আইন সমাজতত্ত্ব বা আইন সমাজবিজ্ঞান প্রায়শই সমাজবিজ্ঞানের একটি উপশৃঙ্খলা বা আইনি অধ্যয়নের মধ্যে একটি আন্তঃশৃঙ্খলা পদ্ধতির হিসাবে বর্ণনা করা হয় |
কেউ কেউ সমাজবিজ্ঞানের ক্ষেত্রে "প্রয়োজনীয়ভাবে" আইন হিসাবে সমাজবিজ্ঞানকে দেখেন, তবে অন্যরা এটিকে আইন ও সমাজবিজ্ঞানের শাখার মধ্যে গবেষণার ক্ষেত্র হিসাবে বিবেচনা করার ঝোঁক রয়েছে |
এখনও অনেকে এটিকে সমাজবিজ্ঞানের একটি উপশৃঙ্খলা বা আইনি অধ্যয়নের একটি শাখা হিসাবে বিবেচনা না করে, বরং বিস্তৃত সামাজিক বিজ্ঞানের ঐতিহ্যের মধ্যে নিজস্ব অধিকার নিয়ে গবেষণার ক্ষেত্র হিসাবে বিবেচনা করে |
সেই অনুযায়ী, মূলধারার যে সমাজবিজ্ঞান থেকে আলাদা ও তদনুসারে, এটি মূলধারার ... |
আত্মহত্যা |
আত্মহত্যা বা আত্মহনন হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়াবিশেষ |
ল্যাটিন ভাষায় সুই সেইডেয়ার থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা |
যখন কেউ আত্মহত্যা করেন, তখন জনগণ এ প্রক্রিয়াকে আত্মহত্যা করেছে বলে প্রচার করে |
ডাক্তার বা চিকিৎসকগণ আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ হিসেবে বিবেচনা করে থাকেন |
ইতোমধ্যেই বিশ্বের অনেক দেশেই আত্মহত্যার প্রচেষ্টাকে এক ধরনের অপরাধরূপে ঘোষণা করা হয়েছে |
অনেক ধর্মেই আত্মহত্যাকে পাপ হিসেবে বিবেচনা করা হয় |
যিনি নিজেই নিজের জীবন প্রাণ বিনাশ করেন, তিনি - আ ... |
ঋণ সালিশি বোর্ড |
ঋণ সালিশি বোর্ড হলো একটি সরকারি আইনি সংস্থা, যেটি ব্রিটিশ শাসনাধীন ভারতের বাংলা প্রদেশে গঠন করা হয় অসহায় ও ঋণগ্রস্থ কৃষককে সহায়তা এবং আর্থিক সুবিধা দেয়ার মাধ্যমে নিজেদের জমির দখল নিয়ন্ত্রণে রাখার জন্য |
কমন ল |
ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত কলোনি সমূহ যা পরবর্তীতে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, সেইসকল দেশসমূহে ইংরেজদের প্রণীত আইনের প্রভাব দেখা যার; আইনের এই ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাবই মূলত কমন ল |
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ, যারা ব্রিটিশ সাম্রাজ্যের প্রাক্তন কলনি, তারা কমন ল দেশ হিসেবে চিহ্নিত হয়ে থাকে |
দন্ডবিধি, ১৮৬০, দেওয়ানী কার্যবিধি ১৯০৮, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮, তামাদি আইন ১৯০৮, রেজিস্ট্রেশন আইন ১৯০৮ সহ বিভিন্ন আইন, যা ১৯ শতকের দিকে প্রণীত ও কার্যকরী হয়, এগুলোর মুল নির্যাস এখনো কমন ল দেশগুলোতে পরিলক্ষিত হয় |
ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স |
ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স হল এমন কিছু পাবলিক কপিরাইট লাইসেন্সের সমষ্টি, যা অন্য কোনো কপিরাইটযুক্ত কাজের মুক্ত বিতরণ সক্ষম করে |
একটি সিসি লাইসেন্স ব্যবহারের মাধ্যমে লেখক তার তৈরিকৃত কাজ/লেখা অন্যকে ব্যবহার, শেয়ার করার অধিকার, এবং তার মূল কাজের উপর ভিত্তি করে নতুন কিছু নির্মাণের অধিকার প্রদান করে |
সিসি একজন লেখককে নমনীয়তা উপলব্ধ করতে সক্ষম |
বিভিন্ন ধরনের সিসি লাইসেন্স রয়েছে |
লাইসেন্সসমূহ বিভিন্ন সংযোজনের উপর ভিত্তি করে পৃথকৃত হয় যা মূলত বিতরণের শর্ত সম্বলিত শর্ত |
যা প্রাথমিকভাবে ২০০১ সালে প্রতিষ্ঠিত মার্কিন অলাভজনক সংগঠন ক্রিয়েটিভ কমন্স কর্তৃক ডিসেম্বর ১৬, ২০০২ সালে প্রকাশিত হয় |
বর্তম ... |
গোয়েন্দা |
গোয়েন্দা হচ্ছেন একজন পেশাদার অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তা |
তিনি কোন পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য অথবা নির্দিষ্ট কোন ব্যক্তি কর্তৃক মনোনীত গুপ্তচর হতে পারেন |
সাম্প্রতিককালে গোয়েন্দাকে ব্যক্তিগত গোয়েন্দা বা ব্যক্তির অন্তঃদৃষ্টি নামে অভিহিত করা হয়ে থাকে |
অনানুষ্ঠানিকভাবে, বিশেষতঃ কথ্য সাহিত্যে একজন গোয়েন্দাকে নিবন্ধন বা লাইসেন্সধারী কিংবা লাইসেন্সবিহীন অবস্থায় দেখা যায় |
শার্লক হোমস এবং ইন্সপেক্টর ক্লোসিও অত্যন্ত জনপ্রিয় গোয়েন্দা ঔপন্যাসিক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত নাম |
গোয়েন্দার প্রধান কাজই হচ্ছে কোন গুরুতরভাবে লুক্কায়িত অপরাধ বা অমিমাংসিত ঐতিহাসিক অপরাধের ঘটনাপ্র ... |
টর্ট |
টর্ট এর উদ্ভব মূলত ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ দাঁড়ায় ভুল, অর্থাৎ যে দেওয়ানি ভুল আমল যোগ্য |
বাংলাদেশে টর্ট কি, তা সম্পর্কে যথাযথভাবে কোথাও, অর্থাৎ সংবিধানে বা কোন আইনে উল্লেখ করা নেই |
তবে, বাংলাদেশ সহ আমদের এই ভারতীয় উপমাহাদেশের যতগুলো দেশ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত ছিল, সকল দেশের আইন ব্যাবস্থায় কমন ল-এর প্রভাব দেখা যায় |
বাংলাদেশ-ও এর ব্যাতিক্রম নয় |
টর্ট এর উৎপত্তি ইংল্যান্ডে, তাই এর সরাসরি উল্লেখ বাংলাদেশের সংবিধান বা কোন আইনে না থাকলেও, এখতিয়ারভুক্ত আদালতে এর আমলযোগ্যতা রয়েছে |
টর্ট সম্পর্কে সুনির্দিষ্ট কোন সংজ্ঞা এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি |
এটি মুলত ধারণা এবং লিগ্যা ... |
তথ্য জানার অধিকার আইন, ২০০৫ |
তথ্য জানার অধিকার আইন, ২০০৫ ভারতের সংসদের দ্বারা গৃহীত একটি আইন, যাতে নাগরিকগণ লোক-কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের অধীনে থাকা তথ্য যাতে সহজে লাভ করতে পারে তারবাবে ব্যবহারিক পদ্ধতি এটা প্রবর্তন করা হয়েছে |
এই আইনটি জম্মু এবং কাশ্মীর বাদে ভারতের সব রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে প্রযোজ্য |
তথ্য জানার অধিকার সংক্রান্ত জম্মু এবং কাশ্মীরের জম্মু এবং কাশ্মীর তথ্য জানার অধিকার, ২০০৯ শীর্ষক একটি নিজ আইন আছে |
এই আইনের অধীনে নাগরিকগণ লোক-কর্তৃপক্ষর নিয়ন্ত্রণের অধীনে থাকা তথ্য নির্দিষ্ট মাসুলের বিনিময়ে জানতে পারে |
এই আইনটি ২০০৫ সালের ১৫ জুন সংসদে গৃহীত হয়েছিল এবং সেই বছরে ১২ অক্টোবর থেকে পূর্ণ কার্যকরী ... |
প্রধান বিচারপতি |
প্রধান বিচারপতি হল বিচারর বিভাগ রয়েছে এমন বেশ কিছু রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রিজাইডিং সদস্যের পদ |
ইংরেজি সাধারন আইন অনুসারে এই পদটি গঠন করা হয় |
এই ধরনের সর্বোচ্চ আদালত বিশিষ্ট কিছু দেশের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ, কানাডা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, নেপাল, আইয়ারল্যন্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ইত্যাদি; তবে যুক্তরাজ্যে এই বিচারব্যবস্থা কিছুটা ব্যতিক্রম |
বাংলাদেশে আইন |
বাংলাদেশ একটি সাধারণ আইনের দেশ |
এটির আইনগত পদ্ধতি বিকাশিত হয়েছে ব্রিটিশ ভারতের উপর তাদের ঔপনিবেশিক শাসনের সময় ব্রিটিশ নিয়মে |
ব্রিটিশ ও মোগল আমলে বাংলাদেশ বঙ্গ নামে পরিচিত ছিল এবং এর আগে আগে বাংলাদেশের আরো কিছু নাম ছিল |
যদিও আমাদের প্রায় পূর্ব ঐতিহাসিক যুগ থেকেই বাংলাদেশে ধর্মীয় ও রাজনৈতিক উপকরণ ও প্রতিষ্ঠান ছিল |
মুঘলরা প্রথমে রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে এগুলি সনাক্ত ও প্রতিষ্ঠার চেষ্টা করেছিল |
কিং জর্জ ১ প্রদত্ত ১৭২৬-এর সনদে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতায় মেয়রের আদালত প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয় এবং ব্রিটিশ ভারতের জন্য সেটাকে প্রথম সংহিতাবদ্ধ আইন হিসাবে স্বী ... |
ভারতীয় চুক্তি আইন ১৮৭২ |
ভারতবর্ষে চুক্তি সম্পর্কীয় আইন ভারতীয় চুক্তি আইন ১৮৭২ তে সন্নিবিষ্ট করা হয়েছে |
এই আইনটি ইংরেজ শাসনের সময়ে অনুমোদিত এবং এটি ইংরেজ সাধারণ আইনের নীতিসমূহের ওপর প্রতিষ্ঠিত |
জম্মু ও কাশ্মীর বাদে সমগ্র ভারতে ভারতীয় চুক্তি আইনটি প্রযোজ্য |
এই আইনটি কোন্ পরিস্থিতিতে কোনো কাজের জন্য দুটি দলের হওয়া চুক্তি আইনমতে পালনীয় হবে তাকে নির্ণয় করে |
প্রত্যেক লোকই প্রতিদিন বিভিন্ন চুক্তিতে জড়িত হয়ে পড়ে |
এই চুক্তিসমূহ থেকে কিছু অধিকার এবং কর্ত্তব্যর সৃষ্টি হয় |
ভারতীয় চুক্তি আইনে ভারত এই অধিকার এবং কর্ত্তব্যসমূহের সুরক্ষা তথা পালনের বিষয় সামগ্রিকভাবে নেয় |
মানবাধিকার |
মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার |
মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য |
মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে |
তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না |
মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য |
এ অধিকার একই সাথে সহজাত ও আইনগত অধিকার |
স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হল এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা |
যদিও অধিকার বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয় তা এখন পর্যন্ত একটি দর্শনগত বিতর্কের বিষয় |
বিশ্বব্যাপী মানবাধিকারের বিষয়টি এ ... |
মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন |
মার্কিন যুক্তরাষ্ট্রের এই কপিরাইট আইন তৈরি করা হয়েছে লেখক ও শিল্পীদের উৎসাহিত করার জন্য, তাদের সৃষ্টি করা শিল্প ও সংস্কৃতি উপর তাদের বিশেষ কিছু অধিকার প্রদান করার জন্য |
কপিরাইট আইন, লেখক ও শিল্পীদের একচ্ছত্র অধিকার করতে প্রদান করে কাজ সৃষ্টি করতে এবং এগুলোর কপি বিক্রি করতে, একই সাথে অধিকার প্রদান করে ব্যুৎপত্তি সম্পন্ন কাজ করেতে, এবং প্রকাশ্যে তাদের কাজ প্রদর্শন করতে ও সম্পাদনা করতে |
এই একচেটিয়া অধিকার একটি সময় সীমার মধ্যে সীমাবদ্ধ এবং সাধারণত, অধিকারের এই মেয়াদ শেষ হয় কাজটির মালিকের মৃত্যুর ৭০ বছর পর |
মার্কিন যুক্তরাষ্ট্রে, ১লা জানুয়ারি, ১৯২৩ সালের আগে তৈরি করা যে কোনো সঙ্গীতকে সাধা ... |
মৃত্যুকালীন জবানবন্দী |
মৃত্যুকালীন জবানবন্দী হলো আদালত প্রচলিত ও বহুল ব্যবহৃত একটি পরিভাষা যা ভারতীয় সাক্ষ্য আইনের ৩২ নং ধারার উপধারা বলে সাক্ষ্য হিসেবে গ্রাহ্য করা হয় |
সাধারণভাবে ব্যক্তির দেওয়া মৌখিক সাক্ষ্য সেই ব্যক্তির অনুপস্থিতিতে গ্রহণযোগ্য নয়, মৃত্যুকালীন জবানবন্দী সেক্ষেত্রে একটি বিশেষ ব্যতিক্রম |
ম্যাজিস্ট্রেট |
ম্যাজিস্ট্রেট হচ্ছেন আইন প্রয়োগ ও বিচারিক দায়িত্বপালনকারী একজন সরকারী কর্মকর্তা |
প্রাচীন রোমে ম্যাজিস্ট্রেট ছিলেন একজন অন্যতম উচ্চপদস্থ কর্মকর্তা যার নির্বাহী ও বিচারিক উভয় ধরনের ক্ষমতাই ছিল |
২০০৭ সালে বিচার বিভাগ পৃথকীকরনেপর বাংলাদেশে বর্তমানে ম্যাজিস্ট্রেটগণ সাধারণত ফৌজদারী অভিযোগ আমলে গ্রহণ ও বিচার করেন |
দেশ অনুযায়ী ইসলামী আইন প্রয়োগ |
অষ্টম ও নবম শতাব্দীর প্রথমার্ধের ইসলামী রাষ্ট্রগুলি থেকে, ইসলামী আইন সবসময় অন্যান্য আদর্শ পদ্ধতিগুলির সাথে বিদ্যমান ছিল |
শরিয়তে কিছু অপরাধ হুদুদ নামে পরিচিত, যার জন্য ইসলামে নির্দিষ্ট নির্দিষ্ট দণ্ড রয়েছে |
উদাহরণস্বরূপ, কিছু ব্যাখ্যা অনুযায়ী, ব্যভিচারের শাস্তি দেওয়া হয় পাথর ছুড়ে, অবৈধ সম্পর্ক ও মদ্যপান এর শাস্তি কশাঘাত এবং চুরির শাস্তি অঙ্গচ্ছেদ |
বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম দেশগুলো তাদের অপরাধমূলক বিচার ব্যবস্থায় হুদুদ শাস্তিবিধান গ্রহণ করেনি |
কঠোর শাস্তির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবং বেশির ভাগ মুসলমান-সংখ্যাগরিষ্ঠ দেশ শরিয়তের বিভিন্ন দিক অবলম্বন করে থাকে, যদিও কিছু দেশে কেবল কিছু ... |
সেকশন ৩৭৭ |
সেকশন ৩৭৭ ব্রিটিশ ঔপনিবেশ আমলের একটি ভারতীয় আইন যেটি ব্রিটিশদের অধীনস্থ ৪২ টি দেশে করা হয় এবং এটি পায়ুকাম নিষিদ্ধ বিষয়ক একটি আইন |
মূলত সমকামীদের ক্ষেত্রে আইনটি বানানো হলেও এটি বিষম যুগলদের মধ্যেও পায়ুকাম করতে বারণ করে যদিও বিষম যুগলদের প্রতি অতটা কড়াকড়িভাবে আরোপ করা হয়নি |
ঠিক পায়ুকামিতা আইন এই সেকশন ৩৭৭ অনুযায়ী ভারতীয় উপমহাদেশে তৈরি হয় যেটাতে স্বামী-স্ত্রীর যোনি-শিশ্নের মিলন ছাড়া সকল প্রকার যৌন-কর্মকে অস্বাভাবিক এবং প্রকৃতিবিরুদ্ধ বলা হয় |
এই আইনে বলা হয়েছে, যদি কেউ প্রকৃতির আদেশের বিরুদ্ধে গিয়ে কোনো পুরুষ বা নারী বা কোনো প্রাণীর সাথে সঙ্গমে লিপ্ত হয় তবে তাকে দশ বছর কারাদণ্ ... |
স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.