content
stringlengths
0
129k
বিনোদন
অর্থ ও বাণিজ্য
তথ্য প্রযুক্তি
শিক্ষা
আরো
অপরাধ ও বিচার
ইন্টারভিউ
আত্মকথন
আলোচিত খবর
ইতিহাস-ঐতিহ্য
কাউন্সেলিং
কীর্তিমানের কথা
গণমাধ্যম
জেলার খবর
দেশচিত্র
ধর্ম কথা
নারী ও শিশু
পরিবেশ
পাঠকেই লেখক
প্রবাসে বাংলা
প্রেসবিজ্ঞপ্তি
ফিচার
ভ্রমণ
মুক্ত ভাষণ
লাইফস্টাইল
সম্পাদকীয়
সাহিত্য
স্বাস্থ্য
আমাদের পরিবার
প্রচ্ছদ
আন্তর্জাতিক, লিডনিউজ
নারী মডেলকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা পুতিনের!
আপডেট টাইম : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
৩৮২ বার
মৃদুভাষণ ডেস্ক :: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এক নারী মডেলকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে
রুশ মডেল দাবি করেছেন, তিনি ও তার স্বামীকে ব্রিটেনে বিষপ্রয়োগে হত্যার নির্দেশ দিয়েছিল রুশ সরকার
কারণ হিসেবে তিনি বলেন, পুতিনের ঘনিষ্ঠ সহযোগীরা আমাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে
আমি পুতিনের বিরোধিতা করি এবং নিজের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, তাই তারা আমাকে হত্যা করতে চায়
রোববার মডেল আনা শারিপো (৩০) ও তার স্বামী অ্যালেক্স কিং (৪২) স্যালিসবারি শহরে নৈশভোজের পর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়
এ খবর প্রথম প্রকাশ করে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান
পত্রিকাটি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, ওই যুগলকে ইঁদুরমারা বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল
শাপিরো হাসপাতাল থেকে ছাড়া পেয়ে একটি হোটেলে সার্বক্ষণিক পুলিশ প্রহরায় রয়েছেন
কিন্তু তার স্বামী এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন
এর আগে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ে ইউলিয়াকে মার্চ মাসে ওই একই এলাকায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়
ব্রিটেন রাশিয়াকে এই হামলার জন্য দায়ী করেছে
রুশ এই মডেল পরিবারের ব্যাপক আপত্তি সত্ত্বেও ২০০৬ সালে ইসরাইলের নাগরিকত্ব গ্রহণ করেন এবং ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমান
সেনাবাহিনীর সাবেক এক জেনারেলের মেয়ে শাপিরো বিশ্বাস করেন, প্রকাশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় তার ওপর হামলা চালানো হয়েছে
রুশ গোয়েন্দা দফতর তাকে গুপ্তচর মনে করে বলেও দাবি করেন শাপিরো
বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ- দুই দলের সামনেই
তাদের লড়াইটাও হলো সমানে সমান
যেখানে শেষপর্যন্ত ৩ রানের ব্যবধানে হেরে গেল বাংলাদেশ, তীরে এসে ডুবলো তরী
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে সেমির আশা টিকে রইলো ওয়েস্ট ইন্ডিজের
অন্যদিকে বাংলাদেশেরও বিদায় প্রায় নিশ্চিত
তবে কাগজে-কলমে এখনও রয়েছে সম্ভাবনা
সেটি অবশ্য প্রায় অসম্ভবের পর্যায়েই পড়ে
আগে ব্যাট করে ১৪২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ
জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ৫ উইকেটে ১৩৯ রান করে
ফিল্ডিংয়ে তিন ক্যাচ মিস আর ব্যাটিংয়ে দায়িত্বহীনতার কারণে শেষ ওভারে গিয়ে হারতে হয়েছে বাংলাদেশকে
ওয়েস্ট ইন্ডিজের করা ১৪২ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই চমক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল
প্রায় ১৫ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামানো হয়েছে সাকিবকে
এর আগে কখনও ইনিংসের সূচনা করতে দেখা যায়নি সাকিবকে
ক্যারিবীয়দের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে প্রথমবারের মতো এ কঠিন দায়িত্বটিই নিজের কাঁধে তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটির সংগ্রহ ছিল যথাক্রমে ৮, ১১, ০, ৪০ ও ১৪ রান
লিটন-নাইমের উদ্বোধনী জুটি সে অর্থে জমেনি একটি ম্যাচেও
এ কারণেই হয়তো আজ (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসকে ব্যাটিং অর্ডারে নিচে পাঠিয়ে সাকিবকে আনা হয় ওপেনিংয়ে
ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরার আগে এক চারের মারে ১২ বলে ৯ রানের বেশি করতে পারেননি সাকিব
আন্দ্রের রাসেলের স্লোয়ার বুঝতে না পেরে জেসন হোল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তিনি
পরের ওভারে অগ্রজ সতীর্থের দেখা পথে হাঁটেন নাইমও
আগের ওভারে সাকিবের ক্যাচ নেয়া হোল্ডার এবার বল হাতে সাজঘরে ফেরান নাইমকে
অফস্ট্যাম্পের বাইরের বলে ইনসাইড এজে বোল্ড হন ১৯ বলে ১৭ রান করা নাইম
মাত্র ২৯ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ
লিটন ও সৌম্য তৃতীয় উইকেটে জুটি বাধেন
তারা দুজন হাত খুলতে খেলতে পারেননি
তবে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলীয় সংগ্রহ পঞ্চাশ পার করা তারা
আন্দ্রে রাসেলের বলে দারুণ এক পুল শটে বাউন্ডারি হাঁকান সৌম্য
ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে আকিল হোসেনের বলেও মারের চার
কিন্তু পরের বলটি তার ব্যাটের ওপরের কানায় লেগে চলে যায় শর্ট থার্ড ম্যানে
যেখানে সামনে ঝাঁপিয়ে বল তালুবন্দী করেন ক্রিস গেইল
ফলে বিদায়ঘণ্টা বাজে ১৭ রান করা সৌম্যর
অভিজ্ঞ তারকা ব্যাটার মুশফিকুর রহিম এরপর বেশি কিছু করতে পারেননি
তবে অপরপ্রান্তে লিটন কিছু বাউন্ডারি হাঁকিয়ে রানের চাহিদা নাগালের মধ্যেই রাখেন
লিটন-মুশফিকের জুটিতে আসে ২.৫ ওভারে ৩০ রান
ইনিংসের ১৪তম ওভারে স্কুপ করতে গিয়ে বোল্ড হন ৭ বলে ৮ রান করা মুশফিক
বাংলাদেশের স্কোর তখন ১৩.৩ ওভারে ৪ উইকেটে ৯০ রান
জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৩৯ বলে ৫৩ রান
সেই ওভারের পরের তিন বলে আসে তিন রান
ফলে সমীকরণ হয়ে যায় ছয় ওভারে ৫০ রানের
সেখান থেকে পরের তিন ওভারে ২০ রানের বেশি নিতে পারেননি লিটন ও মাহমুদউল্লাহ রিয়াদ
শেষ তিন ওভারে বাকি থাকে ৩০ রান
রবি রামপলের করা ১৮তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান লিটন
কিন্তু পরের পাঁচ বলে আসে মাত্র ৪ রান
ফলে ফের চাপে পড়ে বাংলাদেশ, সমীকরণ দাঁড়ায় ১২ বলে ২২ রানে
গুরুত্বপূর্ণ ১৯তম ওভার নিয়ে আসেন নিজের আগের ওভারে মাত্র ৩ রান খরচ করা ডোয়াইন ব্রাভো
প্রথম বলে লং অন সীমানা দিয়ে ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ
কিন্তু শেষের পাঁচ বলে তিন রানের বেশি দেননি ব্রাভো
একই সঙ্গে শেষ বলে ফিরিয়ে দেন লিটনকে
লং অনে দাঁড়িয়ে দারুণ দক্ষতায় লিটনের ক্যাচটি তালুবন্দী করেন হোল্ডার
সংগ্রামী ইনিংসে লিটন করেন ৪৩ বলে ৪৪ রান
৬ বলে ১৩ রানে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায়
ক্যারিবীয়দের পক্ষে বোলিংয়ে আসেন রাসেল