content
stringlengths
0
129k
এদিকে তেজগাঁও থানায় মামলা রেকর্ডের পর পুলিশ যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে বলে একটি সূত্রে জানা গেছে
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহিদুর রহমান আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আদালতে আবেদন করেন
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান মামলাটি এজাহার হিসাবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে মামলাটি রেকর্ড করে তেজগাঁও থানা পুলিশ
মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ করার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাসংস্থার লোকজন তৎপর হয়ে ওঠে
পুলিশি নজরদারির মধ্যে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কারওয়ান বাজারের আমার দেশের অফিসে অবস্থান করেন মাহমুদুর রহমান
বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এক অনুষ্ঠানে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
শেষ পর্যন্ত আদালতের নির্দেশনা অনুযায়ী তেজগাঁও থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করেছে
মামলায় বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছে
মামলার অভিযোগে বলা হয়, আমার দেশ পত্রিকায় বিচারকের ব্যক্তিগত ও গোপন তথ্য প্রকাশ করা হয়েছে
উল্লেখ্য, সম্প্রতি স্কাইপির মাধ্যমে বেলজিয়ামের ব্রাসেলস প্রবাসী বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের কথিত কথোপকথনের ওপর সংবাদ প্রকাশিত হয় দৈনিক আমার দেশ পত্রিকায়
গত মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন বিচারপতি নিজামুল হক
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়
এতে ট্রাইব্যুনাল-১-এ নিজামুল হকের জায়গায় দায়িত্ব পান দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর
এদিকে বৃহস্পতিবারই বিচারপতি নিজামুল হকের স্কাইপিতে কথোপকথনের ভিত্তিতে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২
অন্যদিকে স্কাইপিতে কথিত কথোপকথন দৈনিক আমার দেশে ধারাবাহিকভাবে প্রকাশের পর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মো. আজাহার উল্লাহ ভূঁইয়া
আবেদনের ওপর প্রাথমিক শুনানি করে বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এ বিষয়ে সংবিধান ও তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী অপরাধীদের বিচার ও গ্রেফতারে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন
অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর
সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ শুরু
বাঙালি জাতির মহোৎসবের দিন ১৬ ডিসেম্বর: এরশাদ
.
:
সর্বোচ্চ পঠিত সংবাদ
বাংলাদেশ শীর্ষ খবর
অস্ত্র নয়, শান্তিপূর্ণ বিশ্ব গড়তে সম্পদ ব্যবহার করুন : প্রধানমন্ত্রী
6
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শীর্ষ খবর
ওমিক্রন দরজায় কড়া নাড়ছে : স্বাস্থ্য অধিদফতর
6
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শীর্ষ খবর
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৮ রোগী হাসপাতালে
6
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শীর্ষ খবর
দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল
6
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শীর্ষ খবর
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে বললেন প্রধানমন্ত্রী
7
স্টাফ রিপোর্টার
অর্থ বাণিজ্য শীর্ষ খবর
টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
7
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক শীর্ষ খবর
রংপুরে এখন মঙ্গা নেই, উন্নয়ন দৃশ্যমান: বাণিজ্যমন্ত্রী
7
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক শীর্ষ খবর
এরদোয়ানকে হত্যাচেষ্টা
7
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শীর্ষ খবর
দেশে আপাতত লকডাউনের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
8
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শীর্ষ খবর
ছাত্রীদের ড্রেস পরে আন্দোলনে নেমেছেন মায়েরাও: তথ্যমন্ত্রী
9
স্টাফ রিপোর্টার
অর্থ বাণিজ্য শীর্ষ খবর
সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ২০০ কোটি টাকা
9
স্টাফ রিপোর্টার
আইন আদালত শীর্ষ খবর
পরিদর্শক থেকে এএসপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা
9
স্টাফ রিপোর্টার
রাজনীতি শীর্ষ খবর
'খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ খতিয়ে দেখা হচ্ছে'
9
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শীর্ষ খবর
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৭৩
9
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শীর্ষ খবর
অঞ্চলভিত্তিক শিল্পকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
9
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শীর্ষ খবর
'শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে সংগ্রাম করে যাচ্ছেন'
9
স্টাফ রিপোর্টার
খেলাধূলা শীর্ষ খবর
সোসিয়েদাদকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে রিয়াল
11
স্টাফ রিপোর্টার
খেলাধূলা শীর্ষ খবর
ওয়াটফোর্ডকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি
11
স্টাফ রিপোর্টার
খেলাধূলা শীর্ষ খবর
শেষ দিকের গোলে হার এড়াল পিএসজি
11