content stringlengths 0 129k |
|---|
কিন্তু দীর্ঘদিনেও রেলিং ঠিক করা হয়নি |
এখন এভাবে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে |
দ্রুত ব্রিজটির সংস্কার না হলে, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে |
ট্রাকচালক সফিকুল ইসলাম, অটোরিকশাচালক সুবাস চন্দ্র মন্ডল ও ভ্যানচালক চেনিরুদ্দিসহ কয়েকজন বলেন, নাদুরিয়া লাঙ্গলবাদ ঘাটের নির্মাণাধীন ব্রিজের মালামাল নিয়ে আসা একটি বড় ট্রাক ঢুকতে না পারায় নন্দী পুকুর চালা ব্রিজটির রেলিং ভাঙা হয় |
কিন্তু দীর্ঘ দিনেও রেলিং ঠিক করা হয়নি |
এখন ঝুঁকি নিয়ে তারা চলাচল করছেন |
বিশেষ করে রাতে বেশি সমস্যায় পড়তে হয় |
একটু অসাবধানতা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে |
আমরা দ্রুত ব্রিজটির রেলিং সংস্কারের দাবি জানাই |
এ বিষয়ে মৌরাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক জাগো নিউজকে বলেন, গড়াই নদীর ওপর ব্রিজ হচ্ছে |
ওই ব্রিজের পাথর বহনকারী দশ চাকার গাড়ি যাওয়ার সময় রেলিংটি ভাঙা হয় |
পরে আমি বিষয়টি জানতে পারি |
রেলিং সংস্কারের জন্য এলজিইডির উপজেলা প্রকৌশলী পরিদর্শন করেছেন |
এছাড়া সতর্কতার জন্য রেলিংয়ের পাশ দিয়ে লাল কাপড় টানিয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো পোলাপান ফেলে দেয় |
রাজবাড়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস জাগো নিউজকে বলেন, এটি গ্রাম্য ও সরু রাস্তা |
কারা কী কারণে রেলিংটি ভেঙেছে সেটি জানি না |
যদি কেউ ভেঙে থাকে, তাহলে তাদের দিয়েই সেটি সংস্কার করার ব্যবস্থা নেবো |
রুবেলুর রহমান/এসজে/এএসএম |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
ছাত্র আন্দোলনে হয়রানি চলবে না : নুর||তালিবান বিরোধী কারজাই বলছেন তারা আমার ভাই!||দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা||অসীম ক্ষমতা শেখ হাসিনার নাই : পরিকল্পনামন্ত্রী||গ্রিক সাইপ্রাসের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ তুরস্ক||আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩||নারী কোনো সম্পতি নয়, স্বাধীন মানবী : তালিবান||নিজের ভোটও পান... |
দর্শকের চিকিৎসায় খেলা থামিয়ে ছুটে এলেন ফুটবলাররা |
প্রিন্ট করুন |
দর্শকের চিকিৎসায় খেলা থামিয়ে ছুটে এলেন ফুটবলাররা |
ক্রীড়া ডেস্ক |
১৮ অক্টোবর ২০২১, ১৭:১৯ |
নিউক্যাসল-টটেনহাম ম্যাচ |
(ছবি: সংগৃহীত) |
গত রবিবার নিউক্যাসল বনাম টটেনহাম হটস্পার ম্যাচের ৪০ মিনিটের খেলা চলছে তখন |
কর্নার পেয়েছিল টটেনহাম, এমন সময় সেন্ট জেমস পার্কের গ্যালারির পূর্ব প্রান্তের দর্শকদের মাঝে হইচই |
বারবার দর্শকেরা হাত নাড়িয়ে বোঝাতে চাইলেন কিছু একটা সমস্যা হয়েছে তাদের মধ্যে |
দর্শকদের হাত নাড়ানোতে নিউক্যাসল-টটেনহামের খেলোয়াড়েরাও বুঝে গেলেন কিছু একটা হয়েছে |
নিউক্যাসলের এক ফুটবলার ছুটে গেলেন মাঠের পূর্ব প্রান্তের গ্যালারিতে |
গিয়েই বুঝতে পারলেন খেলা দেখতে দেখতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন একজন দর্শক! |
জরুরি অবস্থা বুঝতে পেরেই দ্রুত মাঠের বাইরে গিয়ে সেন্ট জেমস পার্কের স্টেডিয়ামের চিকিৎসা কর্মীদের ডেফিব্রিলেটর বা শকের মাধ্যমে হৃদ্যন্ত্র চালু করার যন্ত্র আনার ইশারা করেন টটেনহামের এরিক ডায়ার |
সাধারণত কারও হৃদ্যন্ত্র বন্ধ হয়ে গেলেই এ ধরনের যন্ত্র ব্যবহার করেন চিকিৎসা কর্মীরা |
কী হচ্ছে বুঝতে না পেরে কিছু সময় অন্ধকারে ছিলেন রেফারি আন্দ্রে মেরিনার |
টটেনহামের দুই ফুটবলার ডায়ার ও সার্জিও রেগুইলন তাকে বিষয়টি বুঝিয়ে বলতেই নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই প্রথমার্ধের বিরতির ঘোষণা দেন রেফারি |
এ সময়টাতে অসুস্থ দর্শকের চিকিৎসার ব্যবস্থা করেন চিকিৎসকেরা |
পরে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে |
আরও পড়ুন : লেভারকুজেনের জালে বায়ার্নের ৪ গোল |
ম্যাচটা শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে টটেনহাম |
কঠিন ম্যাচ জয়ের চেয়ে অসুস্থ দর্শকের চিকিৎসা ব্যবস্থা করে দিতে পারায় বেশি আনন্দিত সার্জিও রেগুইলন |
ম্যাচ শেষে বিবিসিকে এই স্প্যানিশ ডিফেন্ডার বলেছেন, ' আমি দেখেছিলাম মানুষটা শুয়ে আছেন আর দর্শকেরা হাত নাড়াচ্ছেন, বুঝতে পারলাম কিছু একটা সমস্যা হয়েছে |
রেফারিকে বলতেই তিনি খেলা থামিয়ে দিলেন |
আমরা ড্রেসিং রুমে যাচ্ছিলাম ঠিকই কিন্তু আমার খারাপ লাগছিল |
এমন দৃশ্য দেখতে আমার ভালো লাগে না |
তিন পয়েন্ট পাওয়াটা আনন্দের কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল অসুস্থ মানুষটাকে চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারাটা |
আমি শুনেছি তিনি সুস্থ আছেন |
এখন সবকিছু শতভাগ আনন্দের |
ফুটবল | আরও খবর |
একক ইভেন্ট থেকে বাংলাদেশের বিদায় |
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোনালদোর ৮০০ গোল |
ইতিহাস গড়ার দিনে ইউনাইটেডের জয়ের নায়ক রোনালদো |
মোহামেডানকে হারিয়ে চমক দেখালো সেনাবাহিনী |
লড়াই জমিয়েও সাইফকে আটকাতে পারলো না মুক্তিযোদ্ধা |
বেনজেমার গোলে রিয়ালের টানা সপ্তম জয় |
সালাহর জোড়া গোলে লিভারপুলের হ্যাটট্রিক 'হালি' |
উত্তর বারিধারার বিপক্ষে শেখ জামালের হোঁচট |
'); (!='') $().(' |
'); $().(' |
'); }); // $('#_').((){ // = ''; // .(,'_'); // }); // $('#_').((){ // = ''; // .(,'_'); // }); |
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের প্রথম জানাজা ছড়ারপার জামে মসজিদে অনুষ্ঠিত হবে |
তিনি এই মসজিদের মোতোয়ালি ছিলেন |
সোমবার সকাল সোয়া ১০টায় সিলেট মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল এ তথ্য জানান |
তিনি বলেন, লাশবাহী অ্যাম্বুলেন্স বর্তমানে মাধবপুরে অবস্থান করছে |
মরদেহ সিলেটে আসার পর প্রথম জানাজা ছড়ারপার জামে মসজিদে আয়োজন করা হয়েছে |
এরপর দ্বিতীয় জানাজার নামাজ নগরীর মানিকপীর টিলায় পড়া হবে |
পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে কামরানের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে মানিকপীর টিলায় বাবা-মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হবে বলে জানান মেহেদী কাবুল |
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল বলেন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের দুটি জানাজা অনুষ্ঠিত হবে |
প্রথমটি তার নিজ এলাকায় ছড়ারপাড় জামে মসজিদে |
আর দ্বিতীয়টি মানিকপীর (র.) এর কবরস্থানে, যেখানে দাফন করা হবে |
তবে সময় জানানো যাচ্ছে না |
কারণ মানুষ বেশি হয়ে যাবে |
মরদেহ সিলেটে পৌঁছার সাথে সাথেই দ্রুত দাফনের ব্যবস্থা করা হবে |
এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান |
সোমবার সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে থেকে অ্যাম্বুলেন্স যোগে কামরানের মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা |
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর |
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন |
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের টানা দুইবারের মেয়র কামরান গত ৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন |
পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় |
এরপর তার শরীর আরও খারাপ হলে ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় |
সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিলে |
তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার ভোরে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি |
গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনাভাইরাস ধরা পড়ে |
তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে |
প্রসঙ্গত, সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন কামরান |
এরপর থেকেই রাজনীতিতে তার উত্থান পর্ব শুরু |
১৯৬৯ এর উত্তাল সময়ে রাজনীতিতে হাতেখড়ি কামরানের |
১৯৭২ সালে উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার হয়ে চমক দেখান তিনি |
সেই থেকেই সিলেট পৌরসভার অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েন |
টানা ১৫ বছর ছিলেন পৌরসভার কমিশনার |
মাঝখানে প্রবাসে থাকায় একবার নির্বাচন থেকে বিরত ছিলেন |
ফিরে এসে ১৯৯৫ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন |
২০০২ সালে সিলেট সিটি করপোরেশন হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান কামরান |
২০০৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হলে সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি |
ওয়ান ইলেভেনের সময় দুই বার কারাবরণ করতে হয় এই নেতাকে |
২০০৮ সালে কারাগারে থাকা অবস্থায় নির্বাচনে লড়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.