content
stringlengths
0
129k
কালো কাঠের ড্রয়ার দুপাশে তার সোনালী হাতল
ড্রয়ারে রাখা খোঁপার কাঁটা সিঁদুর কৌটো আরো কত কি
সামনে এক বড় ড্রয়ার
টেবিলে থাকত কুরুশের কাজের টেবিলক্লথ
চারপায়ে দাঁড়িয়ে থাকা সেই ড্রেসিং টেবিলের সাথে আমার বন্ধুত্ব ছিল খুব
একেঁবেঁকে নিজেকে দেখতাম
কুরুশের কাজের ঝালর দিয়ে ঢাকা থাকত সে আয়না
রাতে আয়নাতে মুখ দেখতে নেই কলঙ্ক হয়
ঠাকুমার মানা ছিল
এখন তো সবার আর আমারও ব্যাগেই আয়না ঘুরছে
দিনে রাতে মুখ যখন খুশী মুখ দেখছি
নিয়মের জাল কেটেছি কিন্তু কোথাও যেন মনে রয়ে গেছে সেই নিষেধাজ্ঞা যা মনে পড়ে ঠিক
ঠাকুমা দিদার সময় নাকি আফগান স্নো ছিল
আমি দেখেছি ছোটবেলায় ইমামী না হিমানী শ্নো সাদা রঙের কৌটোতে
মুখে লাগিয়ে মুখ সাদা করে ফেলতাম
আর বকা খেতাম
বাচ্চারা নাকি ওসব মুখে লাগায় না
পেসাদী পিসি বাটনা বাটতে আসত ঠাকুমার বাড়ি
মজা করে বলত সোনো পাউডার মেখে হেমুমালিনী হবে মেয়ে
কিউটি পাউডার কিউটি সেন্ট
ভেলভেটের নরম বাক্সতে শোয়ানো থাকত আদরে সে সেন্টের শিশি
বারবার খুলে দেখতাম
কি ভালো লাগত
বডি স্প্রের হুজ্জুতি ছিল না
আমার ছিল কুমকুম টিপ
শৃংগারের কুমকুম
লাল মেরুন
তাতে কাঠি থাকত
মা টিপ পরিয়ে দিত
কি সুন্দর গন্ধ ছিল ঐ কুমকুমের
আবার একটা কৌটো ছিল লাল নীল সবুজ হলুদ কত রঙের গোলা টিপ
কাঠি দিয়ে পরতাম
চার্মিস ক্রিম আর নিভিয়া আর তুহিনা ছিল শীতকালে
বসন্তমালতীর হালকা সুবাস ভরে রাখত সারাদিন
এখন ডে ক্রিম নাইট ক্রিম অ্যান্টিএজিং ক্রিম আরো কত ক্রিম বাজার দাপাচ্ছে
আমিও এদের জালে ধরা পড়েছি
ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং সানস্ক্রিনের চক্রব্যূহতে ঘুরছি সুন্দর থাকার অদম্য প্রচেষ্টাতে
চোখে ভাসছে দিদা ধবধবে ফরসা রং আঁচলে বাঁধা চাবির গোছা পানে লাল দুটো ঠোঁট
কাঁচাপাকা খোলাচুল একপিঠ
হাতে রুদ্রাক্ষমালা নিয়ে জপ করছে
তাঁর মুখের জ্যোতিতে হার মানছে আমার ড্রেসিংটেবিল ভরা ক্রিমের কৌটোর দাপট
আমি সীমানাতে দাঁড়িয়ে তালমেলাতে চাইছি হচ্ছে না কিছুতেই না
কিছুতেই না
একাল সেকালের মাঝে আমি দাঁড়িয়ে একাল বলছে সাজনা হ্যায় মুঝে সজনা কে লিয়ে সেকাল বলছে "সই ভালো করে বিনোদবেণী বাঁধিয়া দে"
মাঝখানে আমি নিরুত্তর মনে চলছে
মেলবন্ধনের খেলা
রূপতাপসের চাকুম চুকুম
:
0 ,
: ()
, 20
: +38° : +24°
: 61%
: - 18
: +37° : +25°
: 15%
: - 5
: +37° : +25°
: 62%
: - 21
সেক্সি নাম্বার ওয়ান
শুনুন মুখ্যমন্ত্রী, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ওঁরাই অটুট রাখেন
মুজতবা আল মামুন, সাংবাদিক, কলকাতা : (পদোন্নতি ও কিছু ন্যায্য সুযোগ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সেই গ্রামীণ স্বাস্থকর্মীদের) একেবারে অন্দ...
ফাগুনের আগুনে শিল্পাঞ্চল (২পর্ব)
সীমন্তী দাস, লেখিকা, দুর্গাপুর: দুর্গাপুর শহরের নিজস্ব সৌন্দর্য তার গাছগাছালি
বসন্তের রঙ ফেব্রুয়ারি শুরু থেকেই লাগে শহরের গায়ে
এক ঝলকে আমি - গিজা পিরামিড
২১শে ফেব্রুয়ারীর সরণী
অজানা ক্যানভাস
অপু দুর্গার কতকথা
অরণীর আত্মকথা
আরোগ্য নিকেতন
উত্তরকন্যা
উফ ইসসস আঃ
চক্ষুকর্ণের সড়ক
চলতি পথের আঁকিবুঁকি
চার্লির কৌতুক
চিত্রপটের রুপালি রেখা
চেতনার লেন্স-ক্লিক
জবচার্ণকের শহর
টপ্পা ঠুংরী ও ন হন্যতে
ট্রফির কফি ঝড়
দক্ষিণা বাতাস
নরনারীর কড়চা
না মানুষের ইতিকথা