content stringlengths 0 129k |
|---|
মানবাধিকার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান | . - কুরআনের আলো ইসলামিক ওয়েবসাইট |
প্রশ্ন ও উত্তর |
শিশুদের জন্য |
সাম্প্রতিক বিষয়াদি |
ইসলাম ও সমাজ |
ইসলাম সম্পর্কে ভুল ধারণা |
ইসলাম ও আধুনিক বিজ্ঞান |
ইসলামী অর্থনীতি |
উৎসাহ উদ্দিপনা মূলক গল্প |
দাম্পত্য টিপস |
ধর্মীয় দল ও গোষ্ঠী |
নও মুসলিমের কাহিনী |
পরিবার ও সমাজ |
বোনদের জন্য |
হজ্জ ও উমরাহ |
আল্লাহ্ সম্পর্কে |
ইলম (জ্ঞান) |
ঈমান ও আক্বীদাহ |
আখলাক | ব্যক্তিত্ব |
কুর'আন ও তাফসীর |
হাদীসে কুদ্সী |
হাদিসের গল্প |
দরসে কুরআন সিরিজ |
মালটিমিডিয়া |
ভিডিও লেকচার |
অডিও লেকচার |
ইসলামিক সফটওয়্যার |
ইসলামিক বই |
ইসলামী বই (পর্যালোচনা/) |
! |
? |
- . |
কুর\'আনের আলো বাংলা ভাষায় শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার |
প্রশ্ন ও উত্তর |
শিশুদের জন্য |
সাম্প্রতিক বিষয়াদি |
ইসলাম ও সমাজ |
ইসলাম সম্পর্কে ভুল ধারণা |
ইসলাম ও আধুনিক বিজ্ঞান |
ইসলামী অর্থনীতি |
উৎসাহ উদ্দিপনা মূলক গল্প |
দাম্পত্য টিপস |
ধর্মীয় দল ও গোষ্ঠী |
নও মুসলিমের কাহিনী |
পরিবার ও সমাজ |
বোনদের জন্য |
হজ্জ ও উমরাহ |
আল্লাহ্ সম্পর্কে |
ইলম (জ্ঞান) |
ঈমান ও আক্বীদাহ |
আখলাক | ব্যক্তিত্ব |
কুর'আন ও তাফসীর |
হাদীসে কুদ্সী |
হাদিসের গল্প |
দরসে কুরআন সিরিজ |
মালটিমিডিয়া |
ভিডিও লেকচার |
অডিও লেকচার |
ইসলামিক সফটওয়্যার |
ইসলামিক বই |
ইসলামী বই (পর্যালোচনা/) |
বিষয় সাম্প্রতিক বিষয়াদি মানবাধিকার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান |
সাম্প্রতিক বিষয়াদি |
ইসলাম ও সমাজ |
মানবাধিকার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান |
3, 2020 |
অনুবাদঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী | সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া |
মানবাধিকার বলতে বুঝায় মহান আল্লাহ তা'আলা কর্তৃক প্রদত্ত মানুষের সহজাত অধিকার |
সাম্প্রতিক সময়ে এ বিষয়টি বিশ্বব্যাপী আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে |
যদিও মানবাধিকারের মানদন্ড, সমাজভেদে এর সংজ্ঞা, প্রয়োগ ও সীমারেখা নিয়ে তৈরী হচ্ছে নানা বিতর্ক |
প্রাসঙ্গিকভাবেই জাতিসংঘের বিশ্ব মানবাধিকারের বিষয়টিও সে সব আলোচনা সমালোচনায় উঠে আসছে |
মানবাধিকার রক্ষায় বিশ্বের শক্তিধর রাষ্টসমূহের গৃহীত পদক্ষেপ মানুষের প্রকৃত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সহায়ক নাকি অধিকার হরণের কৌশল তা নিয়েও বিশ্বব্যাপী চলছে ব্যাপক আলোচনা |
এমনি প্রেক্ষাপটে আমরা যদি সপ্তম ঈসায়ী শতাব্দির শুরুতে ফিরে যাই, তাহলে দেখা পাব এক অনুপম মহামানবের, যিনি নর-নারী তথা সকল মানবের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত করে বিশ্ববাসীর সামনে হাযির করেছিলেন মানবাধিকারের সার্বজনীন রূপরেখা |
তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম |
তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল |
তিনি হলেন জগতের সবার জন্য - ও উসওয়ায়ে হাসানাহ |
এর মাধ্যমে তিনি সর্বক্ষেত্রে চমৎকার সব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন |
তিনি প্রমাণ করেছিলেন, তাঁর দেয়া ফর্মুলাই জগতকে দিতে পারে শান্তি, সফলতা ও মুক্তি |
তাঁর পূর্বযুগে যত অজ্ঞতা ছিল, বর্বরতা ছিল, যত নির্যাতন ও শোষণ ছিল, সন্ত্রাস, ভয়-ভীতি ও সাম্প্রদায়িকতা ও শ্রেণী বিদ্বেষ ছিল, সবই তাঁর মহান আদর্শের পরশ পাথরে পরিবর্তিত হয়ে গিয়েছিল |
সমকালীন বিশ্বে মানুষের সার্বজনীন অধিকার প্রতিষ্ঠায় ওহীর নির্দেশনায় তাঁর প্রবর্তিত নীতি-দর্শন ও দিক-নির্দেশনার প্রয়োগ কেবল গ্রহণযোগ্য বা প্রয়োগ উপযোগীই নয়, বরং তা একান্ত আবশ্যক |
এ প্রবন্ধে আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় এ মহামানবের অবদানের প্রধানতম দিকগুলো তুলে ধরব |
মানবাধিকার প্রতিষ্ঠায় রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম |
মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়ত প্রাপ্তির অনেক আগ থেকে তাঁর উত্তম চরিত্র ও মানবিক গুণাবলীর জন্যে বিখ্যাত হয়েছিলেন |
ঐতিহাসিকরা যে সময়কে 'জাহেলিয়াতের বা অন্ধকার যুগ' বলেছেন সেই সময়ে জন্মলাভ করেও ঝগড়া-বিবাদ, নরহত্যা, সম্পদ লুন্ঠন, ব্যভিচার ইত্যাদি অকল্যাণকর, মানবতার জন্যে চরম অবমাননাকর কাণ্ডে তিনি কখনো জড়িত হন নি |
অথচ তখনকার সমাজে যে কোনো যুবকের জন্যে তা ছিল স্বাভাবিক |
বরং তিনি ছিলেন এতিম, অসহায়, নির্যাতিতদের একমাত্র সহায়, সান্ত্বনাদানকারী, ধন-সম্পদের আমানত রক্ষাকারী এবং অনেকের আশ্রয়দাতা |
চুরি-ডাকাতির ভয়ে ভীত, আতঙ্কিত মানুষ তাঁর কাছে হাজির হয়ে তাদের মূল্যবান সম্পদ আমানত রেখে যেত, আর তিনি সেই আমানতের যথাযত হেফাযত করতেন এবং যথারীতি তা ফেরত দিতেন |
এভাবে নবুওয়ত লাভের অনেক আগেই আরববাসী তাকে 'আল-আমীন' বা 'পরম বিশ্বস্ত' খেতাবে ভূষিত করেছিল |
নবুওয়াতের পাঁচ বছর আগে পবিত্র কাবা শরীফ মেরামতকালে সেখানকার কালো পাথর 'হাজরে আসওয়াদ' স্বস্থানে তুলে নেয়ার ব্যাপারে কলহ-দ্বন্দের সূত্রপাত হয় এবং প্রত্যেক গোত্রই এই কাজ করে মর্যাদা লাভের প্রতিযোগিতায় যুদ্ধোন্মুখ হয়ে পড়ে, তখন সেই গুরুতর সমস্যার মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ... |
সকলেই সন্তুষ্টচিত্তে সে ব্যবস্থা মেনে নিয়েছিল, আর তা ছিল একটি চাদরের মাঝখানে পাথরটি রেখে গোত্রপতিদের দিয়ে চাদরটি ধরে যথাস্থানে নিয়ে যাওয়া ও সবশেষে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে সেটিকে প্রতিস্থাপন করা |
সকল মানুষের প্রতি শ্রদ্ধা, মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এই উদাহরণ তাঁর জীবনের শুরু থেকেই আজীবন নানাভাবে দেখা গিয়েছিল |
পরবর্তীকালে যখন তিনি গোটা আরব জাহানের নেতা হয়ে উঠলেন তখন তিনি কি সমাজ জীবনে, কি পারিবারিক জীবনে, কি রাষ্ট্রীয় তথা নাগরিক জীবনে, কি বিশ্ব নাগরিক হিসাবে, সর্বক্ষেত্রে মানুষের মূল্য-মর্যাদা ও মানবাধিকারের যে সার্বজনীন আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আজ পর্যন্ত সারা বিশ্বের ইতিহাসে তা বিরল, অভূতপূর্ব |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.