content
stringlengths
0
129k
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে
লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে
আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে
এই অবস্থায় ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু'এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
তবে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কুয়াশার প্রকোপ আপাতত কমছে না
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে
অন্যদিকে সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে
তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে
এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার
এদিকে মঙ্গলবার নাগাদ তাপমাত্রা আবারও কমার আভাস রয়েছে
তবে বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে
শনিবার (৬ ফেব্রুয়ারি) দেশে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস
আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়
রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি (বিজি ০০৭১) বেলা ১টায় নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে
বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছালে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী তাকে অভ্যর্থনা জানান
এসময় তার মন্ত্রিপরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর আমন্ত্রণে চার দিনের এক সরকারি সফরে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন
বাংলাদেশের রাষ্ট্রপতির সফরের কারণে নেপালের রাজধানীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
পরে মোটার শোভাযাত্রায় রাষ্ট্রপতিকে কাঠমান্ডুর ম্যারিয়ট হোটেলে নিয়ে যাওয়া হয়
তার চার দিনের সফরকালে তিনি এখানে অবস্থান করবেন
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদের এটি প্রথম কাঠমান্ডু সফর
বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার সময় অনেক লোক বিশেষ করে শিশু ও শিল্পীরা বাংলাদেশি এবং নেপালি পতাকা হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান
এছাড়াও, রাষ্টপতি আবদুল হামিদ এবং নেপালের রাষ্ট্রপতির ছবি দিয়ে রাস্তার দু'পাশ সাজানো হয়েছে
বাংলাদেশের রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে কাঠমান্ডুতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে
এ সফর চলাকালে বাংলাদেশের রাষ্ট্রপ্রতি নেপালের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন
রাষ্ট্রপতি ভান্ডারি বাংলাদেশের রাষ্ট্রপতি ও তার প্রতিনিধি দলের সম্মানে এক ভোজসভার আয়োজন করবেন
রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম, তার পুত্র সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসঙ্গী হয়েছেন
অন্যান্য কর্মসূচির মধ্যে নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতীয় পরিষদের চেয়ারপারসন এবং পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে
রাষ্ট্রপতি হামিদের সঙ্গে নেপালের অন্যান্য রাজনৈতিক নেতাদেরও সাক্ষাৎ করার কথা রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, আবদুল হামিদ পোখরা এবং কাঠমান্ডুর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থানসমূহ পরিদর্শন করবেন
রাষ্ট্রপতি হামিদ আগামী ১৫ নভেম্বর দেশে ফিরবেন
ট্যাগ: 24 রাষ্ট্রপতি
বৈদেশিক বিনিয়োগে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে: প্রধানমন্ত্রী
28, 2021
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক বিনিয়োগে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে, তাই অর্থনৈতিক কূটনীতিতে জোর দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুবিধার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
এ সময়, ২০২৫ সালের মধ্যে আইটি খাত থেকে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথাও জানান প্রধানমন্ত্রী
রবিবার (২৮ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে হোটেল রেডিসনে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন
ইন্টারন্যাশনাল বিজনেস সামিটের মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের বিনিয়োগ বাজার তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী
বলেন, এই সম্মেলনের আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই
এর মধ্য দিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ধারণা তৈরি হবে
বিশ্বে বাংলাদেশের বিনিয়োগ বাজার তৈরি হবে
তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার আইটি পণ্য রপ্তানির লক্ষ্য ঠিক করেছি
করোনায় এক লাখ ৮৭ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছি
আমাদের মাথাপিছু আয় ২৫৫৪ মার্কিন ডলার
বঙ্গবন্ধুকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, ধ্বংসস্তূপ থেকে সোনার বাংলা গড়ে তোলার কাজে নামেন জাতির পিতা
দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করে দেশকে উন্নত করাই ছিল তার লক্ষ্য
তিনি তার এ আশা পূরণ করতে পারেননি
প্রধানমন্ত্রী বলেন, আমরা এসে বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি
বড় বড় প্রজেক্ট বেসরকারি খাতে দিয়েছি
রপ্তানিমুখী শিল্পের জন্য বন্ড ব্যবস্থা অটোমেশন করেছি
অর্থনৈতিক কূটনীতি প্রধান্য দিচ্ছি
বিভিন্ন বাণিজ্য জোটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি
করোনার আফ্রিকান ধরন নিয়ে স্বাস্থ্যের সতর্কবার্তা
28, 2021
করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' নিয়ে বিমান, সমুদ্র ও স্থলবন্দরসহস দেশের সব পোর্ট অফ এন্ট্রিতে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর
একইসাথে সবাইকে নিয়মিত মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে
রোববার (২৮ নভেম্বর) দুপুরে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব কথা জানানো হয়
দেশের সার্বিক করোনার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ বার্তা দেন সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম
অধ্যাপক নাজমুল ইসলাম উল্লেখ করেন, 'দক্ষিণ আফ্রিকায় পাওয়া একটি নতুন ভ্যারিয়েন্টকে আতঙ্ক হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সেই বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে
আমাদের সকল পোর্ট অব এন্ট্রিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে
তিনি আরও বলেন, জাতীয় কারিগরি কমিটি, ন্যাশনাল ইমুনাইজেশন টেকনিক্যাল কমিটিসহ (নাইট্যাগ) স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা ও সভা করছেন
তারা বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করছেন
সেই সভা থেকেই আমরা সবার নিরাপত্তা দেওয়ার জন্য যে সমস্ত কার্যকরী উদ্যোগ নিতে হয়, সেগুলো আমরা নেব
আমরা সবার সহযোগিতা নিয়ে মোকাবিলা করতে চাই, করোনা মোকাবিলা করতে চাই
চোখ রাঙাচ্ছে 'ওমিক্রন' ভাইরাস, কোন পথে দেশ?
28, 2021
ইউরোপ আমেরিকা ছাড়া অন্যান্য দেশ যখন করোনা ঝুঁকি সামলে স্বাভাবিক হচ্ছে ঠিক তখনই নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে সামনে এসেছে ওমিক্রন
আর তখনই ওমিক্রন নিয়ে কিছু প্রশ্ন সামনে এসেছে
কি এই ওমিক্রন? এই ভ্যারিয়েন্ট কেনো এতো ভয়ংকর? করোনা টিকা এই ক্ষেত্রে কতটা কার্যকর? এই ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পাওয়ার উপায় কী? এসব বিষয় নিয়ে সরকারের স্বাস্থ্য বিভাগ বেশ কিছু নির্দেশনা দিয়েছে
ওমিক্রনকে ঘিরে এমন নানান প্রশ্নের উত্তর নিয়ে আজকের আয়োজন-
কি এই ওমিক্রন?
করোন ভাইরাসের নতুন এক ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'
এটি দক্ষিন আফ্রিকায় প্রথম সনাক্ত হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের নতুন এ ধরনের নাম দিয়েছে 'ওমিক্রন'
গ্রিক বর্ণমালা দিয়ে এর আগে যেমন আলফা ও ডেলটার নামকরণ করা হয়েছিল, ঠিক সেভাবেই এ ধরনের এমন নাম দেওয়া হয়েছে
নতুন নাম দিয়ে সংস্থাটি ওমিক্রনকে করোনাভাইরাসের 'উদ্বেগজনক ধরন' হিসেবে আখ্যায়িত করেছে
দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক টুলিও ডি অলিভেরা বলেছেন, ওমিক্রন বহুবার 'অস্বাভাবিকভাবে রূপ বদল' করেছে
এ পর্যন্ত ছড়ানো ধরনগুলোর চেয়ে এটা 'অনেকটাই আলাদা'
তিনি আরও বলেন, 'ধরনটি আমাদের খুব অবাক করেছে, বিবর্তিত হওয়ার জন্য বড় বড় ধাপ পার হয়েছে এবং ধারণা অনুযায়ী অনেকবার জিনগত রূপ বদলেছে
এক সংবাদ সম্মেলনে অলিভেরা আরও বলেন, ওমিক্রন এখন পর্যন্ত ৫০ বার রূপ বদল করেছে এবং স্পাইক প্রোটিনের বদল ঘটেছে ৩০ বারের বেশি
দেহকোষে ঢুকে পড়ার জন্য যেকোনো ভাইরাস মূলত এ স্পাইক প্রোটিনকে ব্যবহার করে এবং স্পাইক প্রোটিনকে লক্ষ্য করেই বেশির ভাগ টিকা তৈরি করা হয়
সর্বশেষ ‌এই ভ্যারিয়েন্টটি কোভিড জীবাণুর সবচেয়ে বেশি মিউটেট হওয়া সংস্করণ
এই ভ্যারিয়েন্ট কেনো এতো ভয়ংকর?
ভারতে সনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের পরে এটিকেই করোন ভাইরাসের সবচেয়ে ভয়ংকর ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে
এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রবণতা বা সক্ষমতা অন্য যেকোনো ভ্যারিয়েন্ট থেকে বেশি
ইতিমধ্যে জনসন এন্ড জনসন, ফাইজার-বায়োএনটেকি এর ভ্যাকসিনেটেড ব্যক্তিও এই ভাইরাস দ্ধারা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে
তাহলে স্বাভাবিকভাবেই ধারনা করা যাচ্ছে এই ভ্যারিয়েন্টর তীব্রতা
এদিকে ওমিক্রনকে হু 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' বলে চিহ্নিত করেছে ইতিমধ্যেই
তবে এর প্রভাব নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা এখনও হয়নি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, 'কোভিডের এই রূপ ডেল্টার থেকেও বেশি সংক্রামক হতে পারে
তবে এই রূপের প্রভাব কতটা পড়বে চূড়ান্তভাবে কিছু বলার সময় এখনও আসেনি
ওমিক্রনের প্রকৃতি বুঝতে গেলে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আমাদের
করোনার অন্য ধরনের সঙ্গে ওমিক্রনের তুলনার প্রশ্নে সৌম্য স্বামীনাথন বলেন, 'নতুন ধরনের বৈশিষ্ট্য নিয়ে আমাদের আরও গবেষণা করা প্রয়োজন
সবশেষ ভারতে শনাক্ত হওয়া অতি সংক্রামক ডেলটা ধরন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি গুপ্ত বলছেন, রোগ প্রতিরোধক্ষমতাকে ফাঁকি দেওয়া ছাড়া বেটা আর কিছুই করতে পারত না
ডেলটার সংক্রমণের ক্ষমতা ছিল বেশি এবং রোগ প্রতিরোধক্ষমতাকেও মোটামুটি ফাঁকি দিতে পারত
কিন্তু নতুন ধরন ওমিক্রন দুদিক থেকেই সমানভাবে পারদর্শী