content
stringlengths
0
129k
কাবা শরিফ প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. ফয়সাল বিন মাজিল গাজাওয়ায়ি
মসজিদে নববি মসজিদে নববির সবচেয়ে প্রবীণ ইমাম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি
আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম উম্মাহ পবিত্র দুই মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করবেন
জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন
কিছু মিডিয়ার মিথ্যা রিপোর্ট দেখে আমি বাধ্য হলাম ফেসবুকে কিছু সত্য প্রকাশ করতে -
আন্তর্জাতিক
তথ্য-প্রযুক্তি
এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400
নিউজের উপরে বিজ্ঞাপন
, 22 2020
সোশ্যাল মিডিয়া কিছু মিডিয়ার মিথ্যা রিপোর্ট দেখে আমি বাধ্য হলাম ফেসবুকে কিছু সত্য প্রকাশ করতে
কিছু মিডিয়ার মিথ্যা রিপোর্ট দেখে আমি বাধ্য হলাম ফেসবুকে কিছু সত্য প্রকাশ করতে
একুশে মিডিয়া 22, 2020 সোশ্যাল মিডিয়া,
একুশে মিডিয়া, রিপোর্ট:
'পিতার মৃত্যু এবং সন্তানের ব্যর্থতা' আমি কখনো ভাবি নি যে আমার পিতার মৃত্যুর ঘটনা আমাকে এই ভাবে লিখতে হবে কিন্তু কিছু মিডিয়ার মিথ্যা রিপোর্ট দেখে আমি বাধ্য হলাম ফেসবুকে কিছু সত্য প্রকাশ করতে
<:একুশে মিডিয়া:>
গত ১৬ তারিখে আব্বা আসুস্থ বোধ করলে আমাদের ড্রাইভার ঐ দিন বিকালে উনাকে কল্যানপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে
ঐ সময় আমরা ভাইরা সবাই অফিসে
আমি অফিস থেকে বাসায় এসে শুনলাম ডাক্তার সাসপেক্ট করছে, উনার করোনা হয়েছে এবং কোভিড ১৯ টেস্ট এর জন্য সাজেস্ট করেছে
অতঃপর ঐ রাত্রেই আমরা উক্ত টেস্ট এর জন্য এর হান্টিং নাম্বারে ফোন দেওয়া শুরু করি
প্রায় দেড় ঘন্টা পর তাদের সাথে আমরা কম্যুউনিকেশন করতে সমর্থ্য হই, তারা আমাদেরকে জানায় যেহেতু অসুস্থ ব্যাক্তি বিদেশ ফেরত না এবং বিদেশ ফেরত কোনো ব্যাক্তির সংস্পর্শে উনি আসেননি সেহেতু এই টেস্ট উনার জন্য প্রযোজ্য নয়
আমি তাদেরকে বলেছিলাম, উনি নিয়মিত মসজিদে যান এবং ঐখান থেকে এই ভাইরাস আসতে পারে কিনা
তারা আমাদের বলেলেন যে, এই ভাইরাস বাংলাদেশের কমিউনিটিতে মাস লেভেলে এখনো সংক্রমিত হয়নি
<:একুশে মিডিয়া:>
সুতরাং আপনারা চিন্তা করবেন না, এটা সাধারন শ্বাস কষ্টের প্রব্লেম
ঐ রাত্রেই আনুমানিক ১০.৩০ এ আমি উনাকে শ্যামলীর একটি বড় হাসপাতালে নিয়ে যাই এবং আমাদের পরিচিত একজন স্পেশালিষ্ট ডক্টরকে দেখাই
উনি আমাকে বলেন, রুগীর নিউমোনিয়া হয়েছে, উনাকে নিউমোনিয়ার ট্রিটমেন্ট দিতে হবে, তবে বাংলাদেশের কোনো হাসপাতাল এই রুগির ভর্তি নিবে না, আপনারা বাসায় ট্রিটমেন্ট করেন
আমি ঐ রাত্রে বাসায় চলে আসি এবং আব্বাকে নেবুলাইজার এবং মুখে খাওয়া এন্টিবায়োটিক দিতে থাকি
<:একুশে মিডিয়া:>
পরের দিন ১৭ তারিখে দুপুরে আমি আব্বাকে নিয়ে যাই শ্যামলীর ঐ হাসপাতালের ইমার্জেন্সিতে
তারা রুগি দেখে বলেন যে, রুগির অবস্থা ভালো না, উনাকে আইসিউ সাপোর্ট দিতে হবে কিন্তু তাদের আইসিউ তারা দিতে পারবে না
এরপর আমি কেয়ার হাসপাতালে কথা বলি
ওরা বলে ওদের আইসিউ খালি আছে
আমরা দ্রুত আব্বাকে নিয়ে কেয়ার হাসপাতালে যাই এবং আইসিউতে ভর্তি করি
<:একুশে মিডিয়া:>
১৫ মিনিট পর হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বললেন, এই রুগী তারা রাখতে পারবে না
অতঃপর আমরা রুগী নিয়ে কল্যানপুরের একটি হাসপাতালে যাই
তারা আমাদেরকে কেবিন দিয়ে সাহায্য করে কিন্তু তাদের আইসিউ খালি নেই
আমি তখন স্কয়ারে ফোন দিলাম আইসিউ এর জন্য
কিন্তু স্কয়ার আমাদেরকে বললো, রুগী ছাড়া শুধু কাগজ পত্র নিয়ে আসতে
তারা কাগজ পত্র দেখে ভালো মনে করলে রুগী ভর্তি করবে
রাত আনুমানিক ১২.৩০ এ হাসপাতালের ডাক্তার আমাকে বললেন এই রুগীর আইসিউ লাগবে, আপনারা দ্রুত আইসিউ এর ব্যবস্থা করেন
আমি বিভিন্ন হাসপাতালে কথা বলতে থাকি, কোথাও আইসিউ খালি নেই
অতঃপর ডেল্টা হাসপাতাল তাদের আইসিউ দিতে রাজি হয়
আমি এবং আমার ছোট ভাই রাত্রে ৪ টার সময় আব্বাকে নিয়ে ডেল্টাতে আসি এবং দুপুর ১২টার পর থেকে আব্বা লাইফসাপোর্টে চলে যান
১৮ তারিখ দুপুর থেকে আমরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হই
অতঃপর ১৯ তারিখ বিকালে রাজি হয় এবং রাত্রে টেস্ট করে এবং পরের দিন ২০ তারিখ দুপুরে তারা আমাদেরকে জানায় যে রিপোর্ট পজেটিভ
আমাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে ১৫ দিন
<:একুশে মিডিয়া:>
রিপোর্ট পজেটিভ আসার পর থেকে ডেল্টা হাস্পাতাল আমাদের প্রেশার দিতে থাকে লাইফ সাপোর্ট খুলে দেওয়ার অনুমোদন দেওয়ার জন্য
কিন্তু আমরা অনুমতি না দিয়ে তাদেরকে বলতে থাকি ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার জন্য
কিন্তু তারা আর রুগীর কাছেও যায় নি এবং আমাদেরকে আইসিউ এর ভেতর ঢুকতেও দেয় নি
যাই হোক আমার আব্বু আবশেষে ২১ তারিখ ভোর তিন টার সময় ইন্তেকাল করেন
<:একুশে মিডিয়া:>
আমরা সন্তানরা ব্যর্থ পিতার সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করতে এবং এমনকি তার জানাজাতে উপস্থিত থাকতে
সন্তান হিসেবে, একজন পুত্র হিসেবে এর চেয়ে কঠিন কষ্ট আর কিছুই হতে পারে না
আমরা বুকে পাথর বেঁধে বাসায় অবস্থান করছি সরকারের আইন মেনে ১৫ দিনের জন্য
কিন্তু কিছু পেইজ এবং ফ্রন্ট লাইনের মিডিয়া আমাদেরকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যে, আমার ভগ্নিপতি বিদেশ থেকে আমাদের বাসায় এসেছে, যেটা সম্পুর্ণ মিথ্যা কথা
আমার দুই ভগ্নিপতি
বড় বোন এবং তার হাজবেন্ড চিটাগং এর দুটি সরকারি কলেজের অধ্যাপক
অন্য ভগ্নিপতি জাপান থাকে
সে গত এক বছরের মধ্যে দেশে আসেনি
আমার বাবা যেদিন আইসিউতে লাইফ সাপোর্ট এ চলে যান সে দিন মানে, ১৯ তারিখ আমার বড় বোন এবং দুলাভাই চিটাগং থেকে আমাদের বাসায় আসেন এবং বর্তমানে তারাও আমাদের সাথে হোম কোয়ারেন্টাইন পালন করছে
<:একুশে মিডিয়া:>
আমাদের এই বিপদের সময় দয়া করে আমার পরিবার সম্পর্কে মিথ্যা রিপোর্ট করবেন না
এখন পর্যন্ত আমাদের পরিবারের বাকি সদস্যরা সুস্থ আছে
কারো মধ্যে করোনার লক্ষন দেখা দেয়নি
আমার ছোট ভাই এবং ড্রাইভার অসুস্থ বোধ করায় কভিড ১৯ টেস্ট করানো হয়েছে যার ফল নেগেটিভ এসেছে
আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং হেফাজত করেন বাংলাদেশের সবাইকে<:একুশে মিডিয়া:>
আমিন...<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
# সোশ্যাল মিডিয়া
একুশে মিডিয়া
সোশ্যাল মিডিয়া
একুশে মিডিয়া 22, 2020
!
: সোশ্যাল মিডিয়া
:
: ()
নিউজের নীচে
বিজ্ঞাপনের জন্য খালী আছে
. , . .
করোনা প্রতিরোধে যোগাযোগ ও সর্বশেষ খবর জানতে নিচে স্টিকারের উপর ক্লিক করুন
=29.5;
=1.7;
=2.8;
অ্যাডসেন্স কোড
সরকারি জরুরি হটলাইন ও ওয়েব ভিজিট করতে নিচে স্টকীরের উপর ক্লিক করুন
ভিজিট সংখ্যা
জনপ্রিয় সংবাদ
বাঁশখালীতে ৫ জনের অধিক জড়ো হয়ে সভা করতেই প্রশাসনের অনুমতি লাগবে ওসি
মোহাম্মদ ছৈয়দুল আলম: বাঁশখালী আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো . সাইদুজ্জামান চৌধুরী