content stringlengths 0 129k |
|---|
লুঙ্গি পরার দায়ে বহিষ্কৃত আরেক শিক্ষার্থী ২০ ব্যাচের রিহাল (ছদ্মনাম) জানান, তিনি পরীক্ষা চলাকালে ক্যামেরার বাইরে তাকিয়েছিলেন |
যে কারণে তাকে তার রুমের চারপাশ দেখাতে বলা হয় |
চারপাশ দেখানোর সময় তার পরনের লুঙ্গিও দৃষ্টিগোচর হয় এবং তাকেও জুম মিটিং থেকে বের করে দেওয়া হয় |
রিহাল বলেন, 'পরে আমি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন সরকার স্যারকে কল করলে তিনি বলেন- আমাকে কেন কল করেছো? এই বিষয়টার সম্পূর্ণ দেখভাল করার দ্বায়িত্ব পরীক্ষার সুপারভাইজারের |
পরে সুপারভাইজারকে কল করলে প্রথমে তিনি রিসিভ করেন, কিন্তু আমার কথায় কনভিন্স হননি |
কল কেটে দেন |
এরপর আমি অসংখ্যবার কল দিলেও তিনি আর ধরেননি, এক পর্যায়ে আমার নাম্বারটি ব্লক লিষ্টে রাখেন |
এই তিন শিক্ষার্থীর এসব অভিযোগের বিষয়ে কথা তাদের আরও কয়েকজন সহপাঠীর সঙ্গে |
তারাও বিষয়টি নিয়ে কথা বললেও কেউ না প্রকাশ করতে চাননি |
নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, 'প্রথমে যখন রিহালকে (ছদ্মনাম) বহিষ্কার করা হয়, তখন ভালো করে খেয়াল করিনি, আমি তখন লিখছিলাম |
তার একটু পরেই ছামিউলকে (ছদ্মনাম) বহিষ্কার করা হয় |
ওই সময় চেয়ারম্যান স্যার জুমের ব্রেকআউট রুমে প্রবেশ করলে ইনভিজিলেটর চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করে বলেন- স্যার, এই ছেলেও তো লুঙ্গি পরে পরীক্ষা দিচ্ছে |
তো একে কি করবো? তখন চেয়ারম্যান স্যার বলেন- একে রিমুভ (জুম থেকে) করে দাও, না করলে এদের শিক্ষা হবে না |
পরে ছামিউলকে জুম থেকে রিমুভ করে দেওয়া হয় এবং পরে শুনলাম বহিষ্কারও করা হয়েছে |
আর রিহালের ব্যাপারে জেনেছি পরীক্ষা শেষে |
তাকেও নাকি একই কারণে বহিষ্কার করা হয়েছে' |
এ ব্যাপারে জানতে চাইলে ওই পরীক্ষার একজন সুপারভাইজার ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক মো. শিহাবুল আউয়াল বলেন, 'তারা আমাদের সহযোগিতা করছিল না এবং আমরা যেভাবে নির্দেশনা দিচ্ছিলাম তারা সেটা সেভাবে অনুসরণ করেনি |
বরং আমাদের সাথে তর্কে লিপ্ত হয়েছিল |
এরপরও আমরা তাদের সতর্ক করে দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের নির্দেশনা অনুসরণ না করায় কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি |
'লুঙ্গি পরার জন্য তিনজনকে বহিষ্কার করা হয়েছে কিনা'- এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'লুঙ্গি পরার জন্য বহিষ্কার করা হলেতো আরও অনেককেই বহিষ্কার করতে পারতাম |
লুঙ্গি পরার জন্য তাদের বহিষ্কার করা হয়েছে- এটা সম্পূর্ণ বানোয়াট কথা |
তবে আমরা পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের শালীন এবং মার্জিত পোশাক পরতে বলি |
লুঙ্গির পরিবর্তে আমরা প্যান্ট অথবা ট্রাউজার পরার অনুরোধ করি শিক্ষার্থীদের |
তবে লুঙ্গি পরার জন্য ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে- এটা সঠিক নয়' |
তবে যেসব শিক্ষার্থীকে এক বিষয়ে বহিষ্কার হয়েছেন, তারা পরীক্ষা দিতে চাইলে ডিন বা পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে পারেন বলেও জানান অধ্যাপক মো. শিহাবুল আউয়াল |
এ ব্যাপারে জানতে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান এবং ওই পরীক্ষার প্রধান সুপারভাইজার সহযোগী অধ্যাপক ড. এনএইচএম রুবেল মজুমদারের সাথে কথা বলতে চাইলে তিনি অনুষদীয় ডিন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করতে বলেন |
তবে অনলাইন পরীক্ষা নীতিমালা অনুযায়ী এসব শিক্ষার্থীদের বহিষ্কার করা সঠিক হয়েছে কিনা এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. সাইফুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি |
উল্লেখ্য, করোনা মহামারির ফলে সৃষ্ট সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চলতি বছরের ৪ আগস্ট থেকে অনলাইন পরীক্ষা কার্যক্রম শুরু করে হাবিপ্রবি |
সংবাদ-মাধ্যমে কাজ করার সুবাদে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছাকাছি যাওয়ার, তাকে ঘিরে নানান খবর করবার সুযোগ হয়েছিল বহুবার |
আমি কীর্ণাহারের ছেলে |
বলা যায় ২০০০ সালের পর থেকে যতবার মিরিটী ও কীর্ণাহারের বাড়িতে প্রণববাবু এসেছেন ততবারই ছুটে গেছি সংবাদ সংগ্রহের জন্য |
বীরভূমে লাভপুরের মিরিটী গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে কুয়ে নদী |
প্রতি বছরই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হত গ্রাম, গ্রামের সঙ্গে ডুবে যেত প্রণববাবুর পৈতৃক ভিটে মুখার্জী ভবনও |
ছুটে যেতাম খবর সংগ্রহের জন্য |
সে সময় বেশি সংবাদ চ্যানেল না থাকায় আমি যে বাংলার সংবাদ চ্যানেলে কাজ করতাম তা মানুষের কাছে ছিল খুবই গ্রহণ যোগ্য |
দিল্লিতে বসেই প্রণব বাবু দেখতেন বন্যা কবলিত তার এলাকার খবর |
তখনই প্রিয়জনদের কাছ থেকে খোঁজ খবর করে জানতে পারেন এলাকাতেই রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি তাই লাভপুর এলাকার খবর পৌঁছে যেত টিভির খবরে |
প্রথম দিকে একবার আমি যখন খবর সংগ্রহ করতে যাই তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন, আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি ইত্যাদি |
আমি এই এলাকার ছেলে জেনে তিনি খুশি হয়েছিলেন |
আমাকে বললেন "তাই জন্য আমি এই এলাকার খবর সব দিল্লীতে বসে দেখতে পাই তাড়াতাড়ি" |
কখনও তিনি বিদেশমন্ত্রী কখনো অর্থমন্ত্রী কখনও বা বাণিজ্যমন্ত্রী, আবার কখনও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এসেছেন গ্রামের বাড়িতে, আর তখনই ছুটে গেছি সংবাদ সংগ্রহের জন্য ওনার কাছে |
বিশেষ প্রশ্ন করার সাহস ছিল না আমার ওনাকে, তবুও তিনি বলতেন বল কি জানতে চাইছো, সহজ ও সরল ভাবেই উত্তর দিতেন |
পরবর্তী কালে যখন একাধিক সংবাদ মাধ্যম উপস্থিত হত, তখন প্রনব বাবুর কাছে বার্তা যেত ওনার প্রতিনিধির মাধ্যমে, সেই ভিড়ের মধ্যে থেকেও তখনই তিনি ডেকে নিতেন আমাদের |
কখনও মিরিটীর বাড়িতে, কখনও ওনার প্রতিষ্ঠিত ক্লাব কিশোর সমিতির ঘরে, আবার কখনো কীর্ণাহারের বাড়িতে |
মনে পড়ছে একটা দৃশ্যের কথা |
একবার তিনি গ্রামের বাড়ি থেকে পায়ে হেঁটে গ্রামের কিছু দূরে সমবায় সমিতিতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, আর সঙ্গে থাকা মানুষজনকে, তার ছোটবেলার স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে দেখিয়ে বলছেন, এখানে ঔই জায়গায় উনি খেলা করতেন, এই জায়গায় পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতেন, কোন গাছের ডালে চেপে খেলা করতেন সেগুলো দেখাচ্ছেন, সঙ্গে থ... |
আবার কখনও মিরিটী থেকে পায়ে হেঁটে কীর্নাহার প্রায় ৫কিমি পথ ইস্কুলে আসার পুরানো কথা বলতেন |
দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পালনের পর দেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতি পদে তিনি আসীন হন |
যতই উনি ব্যস্ত থাকুন না কেন গ্রামের বাড়িতে দুর্গাপূজা কয়েকদিন তিনি কাটাতেন পরিবারের লোকজনের সঙ্গেই |
তাই আমারও সেই পুজোর বেশিভাগ সময়টুকুই কাটতো মিরিটীর দুর্গাপুজো মন্ডপে |
আর দুর্গাপূজাতে বাড়ি এলেই তিনি দিদির হাতের রান্না করা খাবার খেতে ভালো বাসতেন |
সাধারণ খাবারের সঙ্গে পোস্তর বড়া খেতে খুব ভালবাসতেন, তাই দিদি অন্নপূর্ণা ব্যানার্জী ছোট ভাই পল্টুর জন্য পোস্ত বড়া অবশ্যই বানাতেন |
এক কথায় তিনি ছিলেন ভোজন রসিক |
পুজোর কয়েকদিন বাড়িতে তার প্রিয়জনদের সাথে কাটতো হই হট্টগোল এর মধ্যে দিয়েই |
পুজোর সময় মহালয়ার ১৫ দিন আগে থেকে তিনি খেতেন নিরামিষ, তারপর নবমীর রাত্রিতে দাদা দিদি বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খেতেন মাছ ভাত |
দুর্গাপূজা থেকে চণ্ডীপাঠ সবকিছুই করতেন তিনি নিজেই |
এত ব্যস্ততার মাঝেও পুজোর সময় আমাকে দেখতে পেলে তিনি ঠিক জিজ্ঞাসা করতেন খাওয়া হয়েছে কিনা |
বড় ভাল লাগত তখন, একটা আন্তরিকতা খুঁজে পেতাম |
পুজোর আর বেশি দেরি নেই কিন্তু মিরিটী গ্রামে প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতে এবার পূজো হবে অভিভাবকহীন |
আমাদেরও পুজোয় সেই চেনা ব্যস্ততা আর রইল না, এবার পুজোয় আর মাইক্রোফোন বাড়িয়ে জিজ্ঞাসা করতে হবে না কিছু, আর পাওয়া যাবে না পুজোর শুভেচ্ছা বার্তাও |
যেখানেই থাকুন, ভাল থাকবেন |
← বিশিন্দায় বিশ্রাম |
4 "মনে পড়ে..." |
2, 2020 3:22 |
অসংখ্য ধন্যবাদ এমন প্রকাশের জন্য |
এত ভালো লাগল বলেই বোধহয় মনে হল,লেখাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল |
2, 2020 5:55 |
দারুন লাগলো পরিতোষ দাস |
অসংখ্যধন্যবাদ জানাই 🙏🙏🙏 |
2, 2020 6:20 |
খুব ভালো লাগলো |
আর একটি নক্ষত্র পতন ... যেখানে গেছেন ভালো থাকুন ,ওম শান্তি🙏 |
2, 2020 7:39 |
কিন্তু শেষমেশ কেমন যেন মন খারাপ হয়ে গেল |
- সুদিন গোলদার |
. * |
, , . |
: |
ঘুরনচন্ডীর ডায়রি ভ্রমণ |
অনাঘ্রাত পুরুলিয়া |
2, 2021 2, 2021 0 |
পলাশ মুখোপাধ্যায় ## দুর্গাপুজো এবারে নমো নমো সব জায়গাতেই |
তাই উৎসবের আমোদ আহ্লাদের ছুটিই ছিল এবারে |
সপ্তমীর দিন তাই সপরিবারে |
ঘুরনচন্ডীর ডায়রি ফেব্রুয়ারি ২০২১ ভ্রমণ |
মিষ্টি মধুর যোগমায়া |
9, 2021 9, 2021 0 |
ঘুরনচন্ডীর ডায়রি নভেম্বর ২০২০ ভ্রমণ |
মন্দিরের মালা, মলুটি |
3, 2020 3, 2020 0 |
নভেম্বর ২০২১ সম্পাদকীয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.