content
stringlengths
0
129k
সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৭৪ হাজার ৪শ ৯৩ জন
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা ২ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭শ ৭৯ জন
এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৮৩ হাজার ৬শ ২৮ জন
সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ৪শ ৩৮ জন
সংক্রমণের তালিকায় এর কাছাকাছি অবস্থানে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি
সংক্রমণে বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে
এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪শ ৫৬ জন
তাদের মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৫শ ৬৩ জন
আর করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন
২০১৯ খ্রি. ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়
দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি
ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে
সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে হতাশার কিছু নেই
বাংলাদেশের পারফরমেন্সে আমি তো হতাশা হইনি
আপনারা এতো হতাশ হন কেন? যুক্তরাজ্য ও ফ্রান্সে সদ্যসমাপ্ত সফর নিয়ে বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, খেলা দেখে আপনারা এতো হতাশ হন কেন?
আমি হতাশা দেখতে চাই না
কয়েকটা খেলা তারা চমৎকার খেলেছে
তিনি প্রশ্ন রেখে বলেন, ক্রিকেট খেলেছন কখনো, মাঠে গেছেন কখনো? ব্যাট-বল ধরেছেন? ধরেননি
সেজন্য জানেন না
কথায় কথায় এতো হতাশ হওয়া ঠিক না
এটা আমাদের একটা রোগের মতো হয়ে গেছে, একটুতেই হতাশ, একটুতেই উৎফুল্ল
মাঝে মধ্যে ধৈর্য ধরে থাকেন
তিনি বলেন, তবে আমরা ফলাফল যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি
তবে এজন্য আমি আমাদের ছেলে-পেলেদের নিয়ে কখনো হতাশা প্রকাশ করি না
আমি বলি আরো ভালো খেল
আরো প্র্যাকটিস করো
উল্লেখ্য, কপ-২৬ সম্মেলন এবং যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে অবহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংবাদ সম্মেলনে আসেন
সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরের ওপর সাধারণ আলোচনা করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সে তার সদ্যসমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন
আরো পড়ুন: মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা চালু হচ্ছে রাজশাহীতে
আল-আজহার কর্তৃপক্ষ শহরের দারুস সালাম কামিল মাদ্রাসায় তাদের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর সিদ্ধান্ত নিয়েছে
ঢাকার মিশর দূতাবাসের ডেপুটি মরিয়ম এম রাগেই বৃহস্পতিবার (৪ নভেম্বর) মাদ্রাসা পরিদর্শনে যান
পরে তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেন
ওই দিন দুপুরে নগর ভবনে সাক্ষাতকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র লিটন
পরে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা ক্যাম্পাসে মিসরের আল-আজহারের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে আলোচনা করেন তারা
এর আগে মরিয়ম এম রাগেই মাদ্রাসাটি পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
সংশ্লিষ্টরা জানান, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি এরই মধ্যে অনুমোদিত হয়েছে
বাংলাদেশে রাজশাহীরআল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হচ্ছে বাংলাদেশে দারুস সালাম কামিল মাদ্রাসার ক্যাম্পাসে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
এখানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে
এ সময় মেয়র লিটন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ, শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি
শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন
এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে
আরো পড়ুন: টিভি পর্দায় অশোভন পোশাক ও অশ্লীল দৃশ্য নিষিদ্ধ করলো পাকিস্তান !
টেলিভিশনের পর্দায় অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান
চলতি সপ্তাহে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বলে শনিবার আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে
ওই নির্দেশনায় বলা হয়েছে, স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারিত নাটকে এ ধরনের দৃশ্যের সম্প্রচার ইসলামী শিক্ষা ও পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী
নির্দেশনায় আরও বলা হয়েছে, সমাজের এক বড় অংশের দাবি, সম্প্রচারিত নাটকগুলোতে পাকিস্তানি সমাজের সঠিক চিত্র ফুটে উঠছে না
সেদিক থেকে বিচার করে এবার অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে
এসব দৃশ্য দর্শকদের জন্য অস্বস্তিকর বলেও নির্দেশনায় বলা হয়েছে
অশ্লীলতার অভিযোগে গত বছর পেমরা তিনটি টিভি নাটক এবং ওয়েব সিরিজ চুরাইলকে নিষিদ্ধ করেছিল
আরো পড়ুন: বাংলাদেশিসহ ৫ মুসলিম বিজ্ঞানীকে পুরস্কৃত করল ইরান !
বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ড. এম জাহিদ হাসানসহ বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ মুসলিম বিজ্ঞানীর কাছে মুস্তাফা (সা.) পুরস্কার হস্তান্তর করা হয়েছে
প্রত্যেককে পুরস্কার হিসেবে বাংলাদেশি মুদ্রায় সাড়ে চার কোটি টাকা এবং একটি করে ক্রেস্ট দেওয়া হয়েছে
খবর প্রেসটিভির
তেহরানে মুস্তফা (সা.) বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়
ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়
দুই বছর পরপর বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী ও গবেষকদের এ পুরস্কার দিয়ে আসছে ইরান ভিত্তিক এই ফাউন্ডেশন
শ্রেষ্ঠ প্রবাসী মুসলিম বিজ্ঞানী হিসেবে এবার যৌথভাবে বিজয়ী হয়েছেন, বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ড. এম জাহিদ হাসান ও ইরানের বিজ্ঞানী কামরান ওয়াফা
জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন
ইরানের কামরান ওয়াফা অধ্যাপনা করছেন হার্ভার্ডে
বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান ও তার সহযোগীরা পরীক্ষাগারে গবেষণা করে 'ভাইল ফার্মিয়ন কণা'র খোঁজ পেয়েছেন
এ আবিস্কারের মাধ্যমে তিনি পদার্থবিজ্ঞানে অনেক বড় অবদান রেখেছেন
ইরানি বিজ্ঞানী কামরান ওয়াফা এফ-থিউরির উন্নয়ন ঘটিয়েছেন
এছাড়াও এবার স্বদেশে বসবাসকারী শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী হিসেবে যৌথভাবে বিজয়ী হয়েছেন মরক্কোর ইয়াহিয়া তিয়ালাতি, লেবাননের মুহাম্মাদ সানেগ ও পাকিস্তানের মুহাম্মাদ ইকবাল চৌধুরী
এর আগে আরও তিন দফায় ৯ জন শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানীকে পুরস্কার দেওয়া হয়েছে
তারা ছিলেন ইরান, সিঙ্গাপুর, তুরস্ক ও জর্ডান থেকে
আরো পড়ুন: ইসলামিক কনফারেন্সে যোগদানে ব্রিটেন যাচ্ছেন মিজানুর রহমান আজহারী !
লন্ডন যুক্তরাজ্যে যাচ্ছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী
সেখানে তিনি একটি ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন
প্রথমবারের মতো এটিই তার দেশটিতে সফর
ব্রিটিশ বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 'আইওন টেলিভিশনে'র আমন্ত্রণে তিনি লন্ডন ছাড়াও লন্ডনের বাইরের কয়েকটি শহরে ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন
আয়োজকরা জানিয়েছেন, ৩১ অক্টোবর লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি সম্মেলন হবে
সেখানে মিজানুর রহমান আজহারীর যোগ দেয়ার কথা রয়েছে
এছাড়া লন্ডনের বাইরে বার্মিংহাম, ওল্ডহাম, লোটন, লেইস্টার ও কার্ডিফে ইসলামিক সম্মেলনে যোগ দেবেন তিনি
এদিকে মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্যে যাওয়ার খবরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে উচ্ছ্বাস বিরাজ করছে
তার সম্মেলনে যোগ দিতে অনেক বাংলাদেশি প্রস্তুতি নিতে শুরু করেছেন
এরই মধ্যে কয়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মানুষ আইওন টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করেছে
তবে আয়োজকরা মনে করছেন সবাইকে সুযোগ দেওয়া সম্ভব নাও হতে পারে
আইওন টেলিভিশনের হেড অব কমিউনিকেশন এস এইচ সোহাগ জানান, আইওন টেলিভিশনের কিরাত প্রতিযোগিতা ২০২১-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে
সেখানেই আমন্ত্রণ জানানো হয় মিজানুর রহমান আজহারীকে
চ্যারিটি পার্টনার হিসেবে থাকবে ডিএইচ ফাউন্ডেশন
বিজ্ঞাপন মিজানুর রহমান আজহারীর ব্রিটেন সফর বিষয়ে বিস্তারিত জানতে আইওন টেলিভিশনে চোখ রাখতে অনুরোধ করা হয়েছে
এইচএসসি, আলিম পরীক্ষার্থীদের জন্য জামায়াতের শুভকামনা
ঘটনা নিছক দুর্ঘটনা নয় : ওবায়দুল কাদের
ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন মুরাদ
এইচএসসি, আলিম পরীক্ষার্থীদের জন্য জামায়াতের শুভকামনা
হাইকোর্টের দ্বারস্থ সেই তুহিনারা, হিজাব পরায় বসতে পারবে না এসআই পরীক্ষায়ও!
ঘটনা নিছক দুর্ঘটনা নয় : ওবায়দুল কাদের
বাচাইকৃত পোস্ট
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন মুরাদ
8, 2021
8, 2021
এইচএসসি, আলিম পরীক্ষার্থীদের জন্য জামায়াতের শুভকামনা
2, 2021