content stringlengths 0 129k |
|---|
গোসল করে মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন |
পথে দেখলেন তার ক্ষেতে ঢুকে একটি গরু সব চারা খেয়ে ফেলেছে |
তিনি অত্যন্ত কষ্ট পেলেন |
যাই হোক তিনি গরুটিকে তাড়িয়ে নামাজে গেলেন |
নামাজ শেষে তিনি ইমাম সাহেবকে বললেন, |
- হুজুর একটা বিষয়ে ফতওয়া দরকার |
আপনি মেহেরবানী করে ফতওয়া দিন |
- কী বিষয়ে ফতওয়া? বলো |
- হুজুর, কারো গরু যদি অন্য কারো ক্ষেতে ঢুকে ফসল খেয়ে ফেলে |
এক্ষেত্রে বিচার কী হবে? |
- ওহ এইটা? এটা তো সহজ ব্যাপার! যার গরু সে ক্ষতিপূরণ দিবে |
- হুজুর, তাহলে শুনুন |
আপনার গরু আমার সব চারা খেয়ে ফেলেছে |
আমি সকাল থেকে অনেক পরিশ্রম করে এগুলো লাগিয়েছি |
- ওহ তাই নাকি |
একটু অপেক্ষা করুন |
আমি একটু ফতওয়ার কিতাব খুলি |
আমার এখনো শেষ পাতা পড়ার বাকী আছে |
(হুজুর উঠে দাঁড়ালেন |
আলমিরা থেকে ফতওয়ার আরবি কিতাব বের করে পাতা ওল্টাতে লাগলেন |
অবশেষে এক পাতায় এসে বললেন) |
- পেয়েছি! পেয়েছি! এখানে শর্তসাপেক্ষ ব্যাপার আছে |
- হুজুর, এখানে আবার কী শর্ত? |
- শোনো মিয়া! শর্ত হলো ক্ষেতের ফসল খেয়ে যদি গরু অসুস্থ হয় তবে ক্ষেতের মালিককে ক্ষতিপূরণ দিতে হবে |
আর যদি অসুস্থ না হয় তবে মামলা শেষ |
আর গরুর মালিক কখনোই ক্ষেতের মালিককে ক্ষতিপূরণ দিতে হবে না |
কারণ গরু অবুঝ প্রাণী |
তার কোনো হিসাব-নিকাশ নাই |
ক্ষেতের নিরাপত্তা বিধান করা কৃষকের দায়িত্ব |
সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে কারো কিছু করার নেই |
- (হতভম্ব হয়ে) আমি এখন কী করবো হুজুর? |
- তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার গরু যাতে সুস্থ থাকে |
নইলে গরুর দাম দিতে হবে |
এটা একটা গল্প |
যারা নিজেদের ব্যাপারে আসলে রায় উলটে দেয় তাদের জন্য |
এই গল্পটা ছোটবেলায় আমার মাতৃভাষায় খুব শুনতাম |
আমি এখানে প্রমিত উচ্চারণে লিখিত রূপ দিলাম |
যাই হোক এই গল্প হুজুরদের বিরুদ্ধে |
হুজুররা নিজেদের ইচ্ছেমত ইসলামকে তাদের প্রয়োজনে ব্যবহার করে |
অথবা শাসকদের দালালি করার জন্য ইসলামকে ব্যবহার করে |
আজকে এমন একজন হুজুর সম্পর্কে আলোচনা করবো |
তখন কোটা আন্দোলন চলছিল |
সারাদেশের ছাত্ররা উত্তাল |
সেসময় একদিন এক হুজুরের ভিডিও ভাইরাল হলো |
তিনি ঘোষণা করলেন ছাত্র আন্দোলন হারাম |
এই ফতওয়া দিলেন বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের নেতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ |
তিনি ইমাম বুখারির একটি মন্তব্য নিয়ে এই ফতওয়া দিলেন |
ওনার ভাষ্যমতে ইমাম বুখারি বলেছেন কথা ও কর্মের পূর্বে বিদ্যা |
এটা খুবই জরুরি কথা |
আমি যে বিষয়ে কথা বলবো ও কাজ করবো সে বিষয়ে যদি আমার জ্ঞান না থাকে তবে কেমনে হবে? |
কিন্তু এর মানে তো এই না, ছাত্র অবস্থায় সে দ্বীনের দাওয়াত দিতে পারবে না |
ছাত্র অবস্থায় সে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না |
ন্যায় অন্যায় বুঝতে বিশ্ববিদ্যালয় পড়া শেষ করতে হবে এটা কেমন কথা! আর বিশ্ববিদ্যালয় শেষ করেও তো অনেকে ন্যায় অন্যায় বুঝে না |
ইমাম বুখারির এই কথা বৃহত্তর অর্থে |
এক কথায় বলতে গেলে যে বিষয়ে আমি জানিনা সে বিষয়ে মন্তব্য করা যাবে না |
বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রজীবন শেষ করলে একজন ব্যক্তি সব বিষয় জেনে ফেলবেন ও মতামত দিতে পারবেন এটা মহা ভুল কথা |
যাই হোক তিনি মসজিদে দাঁড়িয়ে বজ্রকন্ঠে ঘোষণা করলেন, "যে কোনো ছাত্র আন্দোলন হারাম" |
এই কথা তিনি তিনবার বললেন |
পরে এই কথাও বললেন "ছাত্র আন্দোলন মানুষ করে না, পশু করে" |
আব্দুর রাজ্জাকের এই ফতওয়া সরকারের পক্ষ থেকে কিছু ব্যক্তিত্ব ও ভুঁইফোঁড় পেইজ ফেসবুকে ডলার খরচ করে সেই বক্তব্য প্রচার করা হয়েছে |
আব্দুর রাজ্জাক এভাবে জুলুমের প্রতিবাদকে বন্ধ করে দিতে চেয়েছেন মাফিয়ার মা হাসিনার হয়ে |
অথচ তিনি সংগঠন করেন সেই সংগঠনের ছাত্র আন্দোলন আছে |
সেই ছাত্র আন্দোলনের নাম বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ |
এছাড়াও তার ছেলে ছাত্র অবস্থায় থেকেই ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে |
এই বিষয়টা তার ফতওয়ার বিপরীতে যাচ্ছে |
তার ছেলে কেন বিদ্যা শেষের পূর্বে কথা বলছে |
তাদের ছাত্র সংগঠন কেন বিদ্যের পূর্বে সংগঠিত হলো |
ভোলায় আল্লাহর নবী সা.-এর বিরুদ্ধে কটুক্তি হয়েছে |
এর প্রতিবাদে ফেটে পড়েছে তৌহিদী জনতা |
এই সমাবেশকে কটাক্ষ করেছেন আব্দুর রাজ্জাক |
ওনার দাবি কটুক্তির শাস্তি দিবে সরকার, এর দায়িত্ব সরকারের |
যদি সরকার দায়িত্ব পালন না করে তবে আমাদের কিছু করার নাই |
এর জন্য সমাবেশ করা যাবে না |
তিনি ভোলার তৌহিদী জনতাকে কটাক্ষ করে বলেছেন, এই যুবক তুমি ক্ষিপ্ত হয়ে ওঠো কেন? তোমার সমস্যা কী? অর্থাৎ নবী সা.-এর অপর আঘাত এলে ক্ষিপ্ত হওয়ার দরকার নেই |
উনি আরো বলেছেন, যে সমাবেশে পুলিশ বাধা দেবে সে সমাবেশে যাওয়াই হারাম |
এর আগেও তিনি ইকামাতে দ্বীন, মিছিল, হরতাল ইত্যাদি নিয়ে জামায়াতে ইসলামকে কটাক্ষ করেছেন |
অথচ তাকে ইসলামী নেতৃবৃন্দকে খুন, ক্রসফায়ার, গণহত্যা, গুম, লুটপাট ইত্যাদি বিষয়ে জোরালে ভূমিকা রাখতে দেখি নি |
কিন্তু সপ্তাহ খানেক আগে ওনার ওপর হামলা হলো সিলেটে |
এরপর দেখলাম তার প্রতিষ্ঠিত ও প্রভাবাধীন মাদ্রাসার ছাত্ররা তার ওপর হামলার প্রতিবাদে মিছিল করছে, সমাবেশ করছে |
ছাত্ররা ক্ষিপ্ত হয়ে বক্তব্য দিচ্ছে |
নারায়ণগঞ্জ, ঢাকা, রাজশাহীতে এই ধরণের ক্ষিপ্ত হয়ে প্রতিবাদী সমাবেশের ছবি ও ভিডিও আমি দেখলাম |
উপরে যে গল্প উল্লেখ করেছি, আমি ভেবেছি এগুলো শুধু গল্পেই হয়! অথচ দেখুন আহলে হাদীসদের আইকন হয়ে এই হুজুর কীভাবে নিজের প্রয়োজনে ইসলামকে ব্যবহার করছে |
এরা সুবিধাবাদী ও অত্যাচারী শাসকদের দালাল |
এদের থেকে সাবধান থাকুন |
এরা নবীর ওপরে আঘাত এলে ক্ষিপ্ত হতে নিষেধ করে আর নিজের ওপরে আঘাত এলে ছাত্রদের লেলিয়ে দিচ্ছে |
এদের থেকে সাবধান থাকুন |
যে কোনো ছাত্র আন্দোলন হারাম |
ক্ষিপ্ত ছাত্রদের প্রতিবাদী বক্তব্য |
: |
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!-এ শেয়ার করুন-এ শেয়ার করুন |
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম |
0 : |
একটি মন্তব্য পোস্ট করুন |
ফেসবুক পাতা |
টুইটারে সাথে থাকুন |
@_ |
কালো পঁচিশ কি আসলেই কালো? |
২৫ মার্চের আলোচনায় যাওয়ার আগে একটা ভিন্ন প্রসঙ্গে আসি |
আপনারা জানেন চট্টগ্রামে ছাত্রশিবির এবং জামায়াতের ব্যপক প্রভাব |
চট্টগ্রামের আ. ল... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.