content stringlengths 0 129k |
|---|
কবি ফরিদ কবির আমাকে বলেছিলেন, জিন্দাবাহার লেন ছাড়িয়ে আশেক জামাদার লেনে একসময় যে লায়ন সিনেমা হল ছিল, তার আশপাশেই ছিল পাগলার খাবারের দোকান |
সেই দোকানে পাওয়া যেত খাসির মাংসের গ্লাসি |
হালকা খয়েরি রঙের সে গ্লাসি মুখে দিলেই গলে যেত |
তার ঝোল ছিল বেশ ঘন |
বিখ্যাত সেই গ্লাসি পরিচিত ছিল 'পাগলার গ্লাসি' নামে |
১৯৭২-৭৩ সালে পাগলা নামে গ্লাসির সেই জাদুকর মারা গেলে দোকানটি বন্ধ হয়ে যায় |
কিন্তু সে সময়ের মানুষের মুখে মুখে এখনো শোনা যায় পাগলার গ্লাসির কথা |
কী ছিল সেই গ্লাসির রেসিপি? সেটা কেউ তেমন জানে |
তবে হুমায়ূন আহমেদ যে মোগলাই গ্লাসির রেসিপির কথা লিখেছেন তাঁর উপন্যাসে, সেটি তুলে দেওয়া যায় আপনাদের জন্য |
মোগলাই গ্লাসির রেসিপি |
পাতলা স্লাইস করে কাটা খাসির মাংস শজারুর কাঁটা দিয়ে (বিকল্পে খেজুরের কাঁটা) কেঁচতে হবে |
কেঁচানো মাংসে দিতে হবে কিশমিশের রস, পোস্তদানাবাটা, পেস্তাবাটা, শাহি জিরাবাটা, আদার রস, পেঁয়াজের রস, রসুনের রস, দই, দুধ, গমবাটা ও পরিমাণমতো লবণ |
এতে যুক্ত হবে জয়ত্রীর গুঁড়ো, জায়ফলের গুঁড়ো, দারুচিনির গুঁড়ো |
সব ভালোমতো মেখে মাটির হাঁড়িতে রেখে ঢেকে দিতে হবে |
মাটির হাঁড়িটি সারা দিন রোদে থাকবে |
খাবার পরিবেশনের আগে আগে অল্প আঁচে মাংসের টুকরো ভৈসা ঘি বা মহিষের দুধের ঘিয়ে ভাজতে হবে |
তাহলেই তৈরি হবে গ্লাসি |
জনসন রোডে গিয়ে আমাদের মোহভঙ্গ হলো |
তারা গ্লাসি রান্না করে না |
করে আলু-খাসি |
আবার বাইক ইউ টার্ন নিল |
এবার গন্তব্য কাপ্তানবাজারের স্টার হোটেল |
নবাবপুর রোড ধরে বাইক ছুটছে |
রথখোলা মোড় থেকে কাপ্তানবাজারের দিকে একটু এগিয়ে হাতের ডানে সরু এক গলি |
নাম বিসিসি রোড |
মোড় থেকে কয়েকটি দালান পরেই ১০১ বিসিসি রোড, ঠাঁটারীবাজারে পাওয়া গেল স্টার হোটেল |
ম্যানেজারের কাছে জানতে চাইলাম, গ্লাসি হবে? তিনি সন্দিহান চোখে আমাদের দিকে তাকিয়ে মাথা দুলিয়ে জানালেন, আছে |
হাঁপ ছেড়ে বাঁচা গেল |
টেবিল দখল করে অর্ডার করা হলো |
নির্দিষ্ট সময় পর টেবিলে হাজির হলো ধবধবে সাদা ভাত আর তেলভাসা ঝোলে মাথা উঁচু করে থাকা খাসির মাংস |
দেখে মনে হলো, ঝোলটা বেশ খানিক ঘন |
খাবার আগে লিমু ফটাফট ছবি তুলে গেলেন |
রেস্তোরাঁভর্তি মানুষ আমাদের ছবি তোলা দেখতে লাগলেন |
মিনিট বিশেক পর ছবি তোলায় ক্ষান্ত দিয়ে আমরা খাওয়া শুরু করলাম |
সাদা ভাতের ওপর খয়েরি রঙের ঘন ঝোল ঢেলে মুখে দিতেই গোলমরিচের আধিক্য টের পাওয়া গেল |
ভৈসা ঘি দূরকি বাত, গব্য ঘৃতও নেই এই গ্লাসিতে |
আছে সয়াবিন তেল আর সঙ্গে প্রমাণ আকারের আলু |
তবে কোনো সন্দেহ ছাড়াই মাংস সুসেদ্ধ |
ওয়েটার জানালেন, এই গ্লাসির আর এক নাম আলু-খাসি! |
পুরান ঢাকা থেকে ফিরে আরও খানিক খোঁজাখুঁজি করে গ্লাসির বেশ কিছু রেসিপির সন্ধান পেলাম |
সবই দেখলাম থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় |
একটি রেসিপি মনে ধরল |
বড় বড় আকারের চর্বিযুক্ত খাসির পিস পরিমাণমতো নিন |
পিসগুলো লবণ মাখিয়ে ঘিয়ে ভেজে নিয়ে তুলে রাখা হবে |
পাতিলে বেশি পরিমাণে ঘি দিয়ে তাতে অল্প পেঁয়াজ ও আদাবাটা কম আঁচে সাদা করে ভুনে নিতে হবে |
এবার এতে আস্ত দারুচিনি, এলাচি, তেজপাতা, সাদা গোলমরিচ দিতে হবে |
এবার এতে মাংস লবণ দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে |
বেশ কিছুক্ষণ রান্নার পর ওপরের চর্বির স্তর আধগলা হয়ে চকচকে রূপের অবতারণা করবে |
এবার বেশ ভালো পরিমাণে মাখন, মালাই, দুধ, সামান্য ময়দা গুলিয়ে সব মিশিয়ে গ্লাসির পাতিলে ঢেলে দিতে হবে |
এই মিশ্রণটি মিশে গেলে চকচকে একটা ভাব আসবে |
লাগলে ওপর থেকে আরও কিছু মাখন দিয়ে দিতে হবে |
আজ ৮ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ২৩ জুলাই ২০১৮ ইং এবং ৯ জিলক্বদ ১৪৩৯ হিজরি, রোজ সোমবার, তিথি: শুক্ল একাদশী, নক্ষত্র: অনুরাধা |
সূর্যোদয় ৫:২৪ ও সূর্যাস্ত ৬:৪৭ |
পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে এইদিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা |
মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল |
পুরনো কোন অসুখ সমস্যা বাড়াতে পারে |
স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন |
আপনার ভাবপ্রবণতা বা দীর্ঘ সূত্রতার ফলে অনেক সুযোগ হারাতে পারেন |
সাংসারিক ক্ষেত্রে বিভিন্ন অশান্তি দেখা দিতে পারে |
বৃষ: ২১ এপ্রিল - ২০ মে |
স্পষ্ট কথা বলার ফলে মতবিরোধ ঘটবে |
কোন কারণে কারো প্রতি রাগান্বিত হবেন না |
কাজে বাধা বিপত্তি থাকবে |
পরিকল্পনা মতো কাজে অগ্রসর হওয়ার পথে কিছু বাধা আসবে |
মিথুন: ২১ মে - ২০ জুন |
দাম্পত্য ক্ষেত্রে কোন দুশ্চিন্তার কারণ দেখা দিতে পারে |
কোন অভিযানমূলক কাজে যোগদান করে সফল হতে পারেন |
মায়ের শারীরিক সঙ্কট হতে পারে |
কর্কট: ২১ জুন - ২০ জুলাই |
ঘনিষ্ঠ কারো জন্য অর্থ ব্যয় হতে পারে |
সমাজসেবামূলক অনুষ্ঠানে যোগদান করে আনন্দ পাবেন |
টাইফয়েড জাতীয় জ্বর হলে সতর্কতা অবলম্বন করবেন |
সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট |
মাতৃস্থানীয় ব্যক্তিদের অসুখের জন্য মানসিক কষ্ট পাবেন |
নিজের ভুলত্রুটি সর্ম্পকে সচেতন থাকতে হবে |
সামাজিক কাজে ব্যস্ত থাকবেন |
দাম্পত্য জীবন সুখের হলেও সন্তানহীনতায় হতাশাভাব দেখা দেবে |
কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর |
হঠাৎ কোন সমস্যায় জড়াতে পারেন |
চিন্তা করে নতুন কাজে হাত দেবেন |
ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ব্যাপারে কোন অসুবিধা দেখা দিতে পারে |
নিজের উপর আস্থা রাখবেন |
তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর |
সতর্কতার সঙ্গে কাজ করবেন |
সাফল্য আসবে |
ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে কাজকর্ম করবেন |
কোন আত্মীয়ের সম্পত্তি পেতে পারেন |
ব্যবসায় আপনার প্রভাব বাড়তে পারে |
বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর |
কোন বৈষয়িক বিষয়ে অন্যের মাধ্যমে প্রতারিত হতে পারেন |
সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দেবে |
বৈদ্যুতিক ব্যবসায় লাভবান হতে পারেন |
ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর |
কারো জন্য নিজের অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে |
ভোগ্যপণ্য ব্যবসায় বাধা আসতে পারে |
কর্ম পরিবর্তনে চেষ্টা এখন না করাই সমীচিন |
গুরুজনদের কারোর জন্য কোনভাবে দুশ্চিন্তা হবে |
মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি |
সাংবাদিকতায় সুনাম পাবেন |
কাজের পরিধি বাড়বে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.