content
stringlengths
0
129k
তিনি ১৯৯১ সনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করেন
তিনি বিভাগীয় কমিশনার, রংপুর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ঢাকা, জেলা প্রশাসক, বান্দরবান, অতিরিক্ত জেলা প্রশাসক, টাঙ্গাইল ও গোপালগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার, বালাগঞ্জ, সিলেট ও মধুখালী, ফরিদপুর এবং সহকারি কমিশনার (ভূমি), গোয়াইনঘাট, সিলেট, সহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন
তিনি সহকারী কমিশনার পদে রাঙ্গামাটি, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলায় কর্মরত ছিলেন
বিভিন্ন অধিদপ্তর ও কর্তৃপক্ষের পরিচালক ও সদস্য পদে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে
তিনি দাপ্তরিক প্রশিক্ষণে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, ইতালী, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করেন
কে. এম. তারিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ হতে বি কম (অনার্স) ও এমকম (ব্যবস্থাপনা) ডিগ্রী অর্জন করেন
তিনি মুন্সীগঞ্জ জেলাধীন, সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন
পারিবারিক জীবনে তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু'জনের সরকারই গরিবের টাকা লুটের ব্যবস্থা করে এখন ভোটের দিকে তাকিয়ে গরিব কল্যাণের কথা আওড়াচ্ছেন বলে অভিযোগ করলেন সিপিআই(এম)'র পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম
মঙ্গলবার একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দু'জনের কারোর ঘোষণামতোই চাল ডাল মানুষ পাননি
কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলে দাম বাড়িয়ে, পিএম কেয়ারের নামে টাকা লুটের ব্যবস্থা করেছে, আর রাজ্যে রেশনের চাল এবং আমফানের ত্রাণের টাকা তৃণমূল নেতারা এমন লুটেছে যে গ্রামে গ্রামে মা বোনেরা ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভে নেমেছেন
এদিনই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে ছটপুজো পর্যন্ত গরিব কল্যাণ যোজনার সময়সীমা বাড়ানোর কথা বলেছেন
এই প্রসঙ্গে সেলিম বলেন, বিহারের নির্বাচন আসছে বলে এখন ছটপুজোর কথা মনে পড়ল? গরিবের কল্যাণের জন্য আমরা বামপন্থীরা লকডাউনের গোড়া থেকেই বলে আসছি দেশের মজুত খাদ্যশস্যের ভাণ্ডার প্রয়োজনের তুলনায় তিনগুণ বেশি আছে, সেখান থেকে সর্বজনীন রেশন ব্যবস্থায় সকলকে খাদ্য পৌঁছে দেওয়া হোক ডিসেম্বর মাস পর্যন্ত
সেকথা আগে শোনেননি কেন? ভোট আসছে বলে এখন গরিবের কথা মনে পড়ল?
প্রধানমন্ত্রী এদিন আবারও 'ওয়ান নেশন, ওয়ান রেশন' সুযোগের আশ্বাস দিয়েছেন
এর জবাবে সেলিম বলেছেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে নতুন ঘোষণা কী করলেন? তাঁর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্যাকেজের নামে বাজেটের পুরানো স্কিম আবার ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী এখন আবার সেই কথা শোনাতে ভাষণ দিলেন? 'এক দেশে এক রেশন'এর ঘোষণা ২০১৯ সালেই হয়েছিল কিন্তু তা কার্যকর হয়নি
কার্যকর হলে পরিযায়ী শ্রমিকদের অভুক্ত মিছিল দেখতে হতো না
রামবিলাস পাসোয়ান নিজেই বলেছেন, ওটা ব্যর্থ হয়েছে
যথাসময়ে লকডাউনের ফলে ভারত কোভিড সংক্রমণ মোকাবিলায় ভালো ফল করেছে বলে প্রধানমন্ত্রীর দাবি সম্পর্কে সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ভারত কোভিড সংক্রমণে পৃথিবীতে এক নম্বর হতে চলছে
আর প্রধানমন্ত্রী তথ্যের কারসাজির আড়ালে লুকোতে চাইছেন
প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রীর মতো যাঁরা তথ্য লুকিয়ে কারসাজি করেন আমরা মহামারী নিয়ে তাঁদের বক্তব্য শুনতে চাই না, আমরা এই বিষয়ে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতামত শুনতে চাই
চীনা অ্যাপ নিষিদ্ধ করা নিয়ে মোদী সরকারের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেলিম বলেন, দেশের মানুষ ভারতের ম্যাপ রক্ষা নিয়ে চিন্তিত, আর কেন্দ্রীয় সরকার চীনের অ্যাপ আটকাচ্ছে
এই প্রধানমন্ত্রী নিজেই চীনের অ্যাপ পেটিএমের বিজ্ঞাপন করেছিলেন নোটবন্দির সময়
টিকটকের সেলিব্রেটিদের বিজেপি নেতা মন্ত্রী বানিয়েছে রাজ্যে রাজ্যে
এখন জাতীয়তাবাদ আর যুদ্ধোন্মাদনা দেখাতে চীনের অ্যাপ দেখাচ্ছেন? এটাই আরএসএস-বিজেপি'র রাজনীতির কৌশল
একবার বালাকোট দেখিয়ে ভোটে জিতেছেন, এখন চীন দেখাচ্ছেন
আমরা বামপন্থীরা কোনও দেশের বিরুদ্ধে নই, কিন্তু আমাদের দেশের অখণ্ডতা, সীমানা রক্ষায় দেশকে ঐক্যবদ্ধ করার পক্ষপাতী
সেই ঐক্য তো বিভাজনের রাজনীতিতে নষ্ট করছে বিজেপি-আরএসএস
দেশকে ভিতর থেকে দুর্বল করে বাইরের শত্রু থেকে ওরা বাঁচাবে? মোদী সরকার এমন বিদেশনীতি নিয়েছে যে আমেরিকার ছোট শরিক হতে গিয়ে ভারতের সবকটা প্রতিবেশী দেশ, এমনকি নেপাল ভূটানকে পর্যন্ত চটিয়ে দিয়েছে
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও বলেছেন, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত গরিব দরদি
গরিবের পকেটে মাসে ৭৫০০ টাকা ঢোকানোর দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী, সেই দাবি নস্যাৎ করেছেন প্রধানমন্ত্রী
শুধু চাল খেয়ে মানুষ বাঁচে না, বাঁচার জন্য আরও কিছু দরকার, তার জন্য টাকা লাগে
মোদী সরকারের সেদিকে নজর নেই
তিনি আরও বলেন, এরাজ্যে তৃণমূলের বড়, ছোট, মেজো নেতারা সরকারি টাকা লুট করছেন
রোজ সংবাদমাধ্যমে মানুষ দেখছেন
মুখ্যমন্ত্রী তাঁদের গ্রেপ্তার করছেন না কেন? ভাষণে মানুষের পেট ভরে না, মাথায় ছাদ হয় না
তাঁর জন্য রাজনৈতিক সদিচ্ছা লাগে
বিজেপি-তৃণমূলের সেই সদিচ্ছা নেই, তারা ভোটের রাজনীতি করছে, তাই প্রধানমন্ত্রীর ঘোষণা মানুষের বাঁচার রসদ জোগাবে না
''এক দেশ এক রেশনের ঘোষণা গত বছরই হয়েছিল
সেটা হলে পরিযায়ী শ্রমিকদের অভুক্ত মিছিল দেখতে হতো না
''প্রধানমন্ত্রী নিজেই চীনের অ্যাপ পেটিএমের বিজ্ঞাপন করেছিলেন নোটবন্দির সময়
টিকটকের সেলিব্রেটিদের বিজেপি নেতা-মন্ত্রী বানিয়েছে রাজ্যে রাজ্যে
এখন জাতীয়তাবাদ আর যুদ্ধোন্মাদনা দেখাতে চীনের অ্যাপ দেখাচ্ছেন? এটাই আরএসএস -বিজেপি'র রাজনীতির কৌশল
একবার বালাকোট দেখিয়ে ভোটে জিতেছেন , এখন চীন দেখাচ্ছেন
.
.
-
' :
: &
.1:
.
: ¡ A!
&
, :
:
সমাজতন্ত্রের সঙ্গে অভিসার - শান্তনু দে...
'গান্ধী বনাম লেনিন': একশো বছর -চন্দন দাস...
&
28, 2021
একেক দেশের বাস্তব পরিস্থিতির উপরেই সেই দেশে সর্বহারা শ্রমিক-কৃষকদের জোটের চেহারাটা কেমন হবে তা নির্ভর করে একথা সর্বদাই সত্য
আমাদের দেশের পরিস্থিতিতে এহেন জোট আজকের দিনে কি চেহারা নেবে সেই সমস্যা সমাধানের পাশাপাশি ভারতের কৃষকদের লড়াইতে আরেকটি বড় প্রসঙ্গও যুক্ত হয়েছে - এই লড়াই আর শুধুমাত্র বড় জমিদার - সামন্তপ্রভুদের বিরুদ্ধে লড়াইতেই সীমাবদ্ধ নেই, বড় পুঁজি এবং দেশি-বিদেশী কর্পোরেট পূঁজির (কৃষিবাণিজ্যে যে পুঁজি সক্রিয়) বিরুদ্ধেও কৃষকরা লড়ছেন
ফ্রেডেরিখ এঙ্গেলসের 'পিজ্যান্ট ওয়্যার ইন জার্মানি' বইটি প্রথমে রাইনিশে জাইতুং পত্রিকায় ধারাবাহিক প্রবন্ধ হিসাবে প্রকাশিত হয়, কার্ল মার্কস তখন সেই পত্রিকার সম্পাদক ছিলেন এবং নিশ্চিতভাবেই এঙ্গেলসের সাথে সহমত পোষণ করতেন
আজকের দিনে আমাদের সংগ্রামী প্রত্যয় আরও জোর পায় যখন আমরা উপলব্ধি করি সমাজতন্ত্র নির্মাণের পথে কার্যকরী পূর্বশর্ত হিসাবে মার্কস-এঙ্গেলস দুজনেই শ্রমিক-কৃষক জোটের পক্ষেই ছিলেন
28, 2021
, :
এঙ্গেলসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল - সভ্যতার ঊষাকালে মানব সমাজের কয়েকটি বৈশিষ্ট্যকে আবিষ্কার করা এবং ইতিহাসের বিকাশের চালিকাশক্তিকে চিহ্নিত করা
মানুষের সমাজে সামাজিক উৎপাদনের মধ্যে মানুষ যুক্ত হয় কয়েকটি অনিবার্য ও ইচ্ছা নিরপেক্ষ সম্পর্কে
বৈষয়িক জীবনের উৎপাদন পদ্ধতি সাধারণভাবে মানুষের সামাজিক, রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক জীবন প্রক্রিয়াকে নির্ধারণ করে
মানুষের সত্তা তার চেতনার দ্বারা নির্ধারিত নয়
বিপরীতে মানুষের সামাজিক সত্তাই নির্ধারিত করে তার চেতনাকে
28, 2021
:
সমাজ বিপ্লব এবং শ্রেণীসংগ্রামের তত্ত্ব কে প্রতিষ্ঠাই নয়, সংগঠিত শ্রমিকশ্রেণীর নেতৃত্বে বিপ্লব এবং শ্রমিকশ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠার একান্ত আবশ্যকতার প্রশ্নে মার্কস, এঙ্গেলস এবং মার্কসের অবর্তমানে এঙ্গেলস কে বিরামহীন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছিল
যারা কার্ল মার্কসের রচনা সমগ্র বা মার্কস-এঙ্গেলস-এর রচিত "কমিউনিস্ট ইশতেহারের" উল্লেখ করে শ্রমিকশ্রেণী কর্তৃক রাষ্ট্র ক্ষমতা দখলের পর কোথাও শ্রমিকশ্রেণীর একনায়কত্বের কথা উল্লেখ নেই বলে চিৎকার জুড়ে দিয়ে নিজেদের আসল চেহারা মুখোশের আড়ালে ঢাকা দিয়ে বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত, তাদের দৃষ্টি বার বার প্যারি কমিউনের প্রতি আকৃষ্ট করে এঙ্গেলস দেখিয়ে দিয়েছেন শ্রমিকশ্রেণীর একনায়কত্ব বলতে প্রকৃতই মার্কসবাদীরা কি বোঝাতে চান
24, 2021
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সাথে সাথেই মোদী সরকারের রাজস্ব আদায় নীতি অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির হারকে আরও বাড়িয়ে তুলবে
সরকার যদি সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় তবে বিশ্বের দামের সাথে সামঞ্জস্য রেখে দেশীয় পেট্রোপণ্যের দাম না বাড়িয়ে তাদের উপরে চাপানো বর্ধিত কর কার্যকরীরূপে কমাতে হবে (যেমনটা তারা সম্প্রতি করেছে)
কিন্তু তারপরেও সরকারী ব্যয়বরাদ্দ কমিয়ে দিয়ে সেই ঘাটতির ভারসাম্য বজায় রাখা হবে যাতে রাজস্ব ঘাটতি সীমার মধ্যে থাকে এবং বিশ্বায়িত পুঁজির স্বার্থ অক্ষুণ্ণ থাকে
এর ফলাফল হবে অত্যন্ত হাস্যকর যখন মোদী সরকার জাতীয় অর্থনীতির মন্থর অবস্থার মধ্যেও বেকারত্বকে আরও ভয়াবহরূপে বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে
,
@.. @..