content stringlengths 0 129k |
|---|
নিহত ফেরদৌসী তার মেয়ে ও দ্বিতীয় স্বামীকে নিয়ে গাজীপুর শহরে থেকে একটি এনজিওতে চাকরি করতো বলে জানিয়েছে তার স্বজনরা |
জিএমপি'র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, বুধবার রাতে মহানগরের দেশীপাড়া এলাকার বিমান বাহিনীর নির্জন টেকে শিশুসহ এক নারীর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা |
মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে |
শিশুটির গলার সামনের দিকে এবং মহিলার গলার দু'পাশ দিয়ে কাটা রয়েছে |
ধারণা করা হচ্ছে, শিশুসহ ওই নারীকে অন্য কোথাও গলা কেটে হত্যার পর লাশ ওইখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা |
তবে হত্যার কারণ জানা যায়নি |
এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে |
যমুনা নদী পারের অপেক্ষায় পাবনার কাজীরহাট ফেরি ঘাট এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রাকের জট তৈরি হয়েছে |
বৃহস্পতিবার থেকে যানজট তৈরি হতে থাকে |
শুক্রবার এ যানজট আরও দীর্ঘ হয় |
ফেরি স্বল্পতার কারণে পাবনার কাজীরহাট ফেরি ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে |
কাজীরহাট আরিচা নৌ রুটে পরিবহনের যে পরিমান চাপ সে তুলনায় আরো ফেরি সংযুক্ত করা দরকার বলেও জানান বিআইডব্লিউটিএ এর সংশ্লিষ্টরা |
কাজীরহাট ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাট থেকে শুরু করে বাঁধের হাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ট্রাকের দীর্ঘ সারি |
এতে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে |
শুক্রবার বিকেল ৩ টায় কাজীরহাট ফেরিঘাট থেকে ট্রাক চালক কাজল (৪০) জানান, তিনি সোনা মসজিদ এলাকা থেকে গম বোঝাই করে ঢাকা অভিমুখে যাচ্ছেন |
কিন্তু বৃহষ্পতিবার দুপুর থেকে যানজটে পড়ে রয়েছেন |
একই কথা জনালেন, ট্রাক চালক রাজ্জাক |
তিনি পাবনার কাশীনাথপুর থেকে রওয়ানা দিয়ে আটকা পড়েছেন |
তারাসহ বেশ কিছু চালক ও গাড়ির স্টাফ জানান, তাদের গাড়িতে খাদ্যদ্রব্যসহ ও পশুখাদ্য রয়েছে |
সারা রাত তাদের গাড়িতে কাটছে |
তারা ফেরিতে ওঠার সুযোগ পচ্ছেন না |
ঘাটে ফেরির সংখ্যা বেশি থাকলে তাদের এমন ভোগান্তি হত না বলে জানান |
কাজীরহাট ঘাটে খাবার হোটেল মালিক সালমান হোসেন জানান, তিনি বৃহস্পতিবার থেকেই যানজট লক্ষ্য করছেন |
শুক্রবার সে জট দীর্ঘ হয়েছে |
গাড়ির চালক, হেলপাররা দীর্ঘ পথ হেঁটে তার হোটেলে খেতে আসছেন |
ঘাটে খাবার হোটেল থাকলেও থাকার কোন হোটেল নেই |
ফলে গাড়ির লোকজনের কষ্ট বেড়েছে |
কাজীরহাট এর স্থানীয় ব্যবসায়ি আয়ুব আলী জানান, তিনি শুক্রবার সকালে দেখেছেন মূল ঘাট থেকে বাঁধেরহাট পর্যন্ত ৫ কিলোমিটার শুধু ট্রাকের সারি |
বিআইডব্লিউটিসি'র কাজীরহাট এর ম্যানেজার মাহবুবুর রহমান যানজটের কারণ হিসেবে জানান, আরিচা-কাজীরহাট নৌরুটে এখন ৩ টি ফেরি চলাচল করছে |
একটি ফেরি নষ্ট হলে খুবই সমস্যায় পরতে হয় |
আবার নদীতে নব্যতা সংকট রয়েছে, ফেরিতে অতিরিক্ত লোড করলেও সমস্যায় পড়তে হয় |
এই রুটে আরো ৩/৪টি ফেরী প্রয়োজন বলেও তিনি দাবি করেন |
বিআইডব্লিউটিসি কাজীরহাট ঘাট ইনচার্জ খালেদ মোশারফ জানান, ফেরি দ্রুতই লোড আনলোড হচ্ছে |
তারপরও যানজট থেকে যাচ্ছে |
আমিনপুর থানার ওসি রওশন আলী জানান, তিনিসহ থানা পুলিশের একটি টিম ঘাট এলাকায় অবস্থান করছেন |
তারা শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন |
তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান |
বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বাবু জানান, এই নৌরুট দীর্ঘদিন বন্ধ থাকায় বর্তমান নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে আমরা অনুরোধ করলে তিনি রুটটি চালু করেন |
এখন হঠাৎ করে রুটটি জনপ্রিয় হয়ে উঠার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে |
আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয়ের নিকট ফেরি বৃদ্ধির দাবি জানাবো বলেও জানান তিনি |
২০৩১ সালের অক্টোবর/নভেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) |
আজ মঙ্গলবার ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত বিভিন্ন ইভেন্টের আয়োজক দেশের তালিকা প্রকাশ করা হয়েছে আইসিসির ওয়েবসাইটে |
এর আগে ২০১১ সালের বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা |
আর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বাংলাদেশ |
ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে বর্ণবাদমূলক আচরণের অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব |
অভিযোগ এনে লিগের আয়োজক সিসিডিএম'র কাছে চিঠি দিয়েছে ক্লাবটি |
ম্যাচ চলাকালীন ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, কালো নামে ডেকে বিব্রত করেছেন |
পরের ম্যাচে তাকে ঢিলও নাকি ছুঁড়ে মেরেছেন সাব্বির |
ইলিয়াস সানি সঙ্গে সঙ্গে আম্পায়ারকে বিষয়টি অবহিত করেন |
খেলা বন্ধ থাকে মিনিট পাঁচেক |
মুঠোফোনে ইলিয়াস সানি বললেন, 'আজকে আমি ম্যাচে ফিল্ডিং করছিলাম, আমাদের ওল্ড ডিওএইচএস'র সাথে ম্যাচ ছিল |
এ সময় লিজেন্ডস অব রূপগঞ্জের বাস আমাদের পেছনে এসে থামে |
আমি যেখানে ফিল্ডিং করছিলাম তার পেছনে |
বাস থেকে সবাই নামার পরে সাব্বির নামে এবং আমাকে কালো, কালো বলে কথা বলছিল |
আমি ওটাকে খুব একটা গুরুত্ব দেইনি |
এরপরেই আমাকে ইট ছুঁড়ে মারে |
আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে আমাদের খেলা ছিল |
ওই সময় আমি একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে যখন ইংরেজিতে অকথ্য ভাষায় গালাগালি শুনব |
ওই ম্যাচ তো ওখানেই শেষ |
এরপর আজকে আবার এ ঘটনা ঘটিয়েছে |
যখন আমাকে ইট ছুঁড়ে মারে সাথে সাথে আমি খেলাটা বন্ধ করে আম্পায়ারকে বললে তিনি ম্যাচ রেফারিকে জানান |
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসকে (সিসিসিডিএম) লিখিত আকারে এই অভিযোগ পাঠিয়েছে শেখ জামাল |
ক্লাবের তরফ থেকে অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন |
তিনি জানান, 'বুধবার রাতেই ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট আমরা পাব |
দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে |
ইলিয়াস সানির আনা অভিযোগের ব্যাপারটি অস্বীকার করেছেন সাব্বির |
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এ ধরনের কাজ তিনি করেননি |
অতিথি- "সপ্তদ্বীপা চৌধুরী (মডেল ও অভিনেত্রী)" সাক্ষাৎকার ও অণুলিখন- দীপজ্যোতি গাঙ্গুলী নেটফড়িং অনলাইন ম্যাগাজিনের পক... |
নেট ফড়িং সংখ্যা- ১৮৩ |
নেট ফড়িং সংখ্যা- ১৪৮ |
নেটফড়িং সংখ্যা ৫০ |
লিখেছেনঃ চন্দন মিত্র, শিবসাগর দেবনাথ, নূর আরিফ (রাজ), চিরস্মিতা বিশ্বাস, নবনীল চ্যাটার্জি, বিক্রম শীল, জাহাঙ্গীর হোসেন, লগ্নজিতা দাশগুপ্ত, ... |
মিষ্টি সূচনা |
মিষ্টি সূচনা ঋষিব্রত গোস্বামী ইউনিভার্সিটির ক্লাস চলতে চলতেই বারবার আকাশের দিকে দেখছিল অভি |
এইরকম পরিস্থিতি থা... |
নেটফড়িং সংখ্যা ২১ |
লিখেছেনঃ জাহাঙ্গীর হোসেন, লিপি সাহা, কৃষ্ণেন্দু কুমার নাগ, সাহানুর হক, গোলাম কিবরিয়া, আলো দাস, শুভ কর্মকার ও আরও অনেকে |
থাকছেঃ ছবি ও ভাব... |
মরীচিকার পিছনে |
মরীচিকার পিছনে হুমায়ূন কবীর রাত দু ' প্রহর হবে তখনো আমি জেগে আছি তোমার কথা ভেবে দূর থেকে ভেসে আসা মেঠো শেয়ালের কান্নার সা... |
ভালো আছি গৌর চন্দ্র মজুমদার প্রেম তো সেই চলে গেছে কবে , স্মৃতি নিয়ে বেঁচে আছে রাত |
ঘুমেরা সজাগ প্ৰহরির বেশে স্বপ্ন কেনা ব... |
নেট ফড়িং সংখ্যা - ১৪ |
লিখেছেন : শ্রীপর্ণা ঘোষ , স্বপন কুমার রায় , আলি মোস্তফা , রাজা ,সুজন ডাকুয়া , সামিম জামান ,মানবেন্দ্র চন্দ ,সঞ্জয় সোম এবং অন্যান্য |
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার শ্যামলী গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে আবার বিক্ষোভ শুরু করেছেন |
তবে আজ মহাসড়ক অবরোধ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি |
এর আগে গতকাল বুধবার বেলা আড়াইটা থেকে কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা |
পরে সন্ধ্যায় বিক্ষোভ স্থগিত করে যে যাঁর ঘরে ফেরেন |
আজ সকালে তাঁরা পুনরায় আন্দোলন শুরু করেছেন |
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের সালনা এলাকার ওই কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন |
কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা করে গত সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রেখেছে |
প্রতি মাসের ১০ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও চলতি অক্টোবর মাসেরও বেতন এখনো দেওয়া হয়নি |
এ ছাড়া কারখানার স্টাফরা ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না |
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের সালনা এলাকার ওই কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন |
কারখানার শ্রমিক কবিরুল ইসলাম বলেন, চলতি মাসসহ ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে |
বারবার বেতন দেওয়ার কথা বললেও কর্তৃপক্ষ বেতন দিতে কালক্ষেপণ করছে |
সর্বশেষ ২৫ অক্টোবর বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি, যার কারণে গতকাল বেলা আড়াইটা থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা |
আজ সকাল থেকে আন্দোলন পুনরায় শুরু হয়েছে |
কারখানার শ্রমিক আফজাল হোসেন বলেন, বেতন না পাওয়া পর্যন্ত তাঁরা কাজে ফিরবেন না |
আন্দোলন অব্যাহত থাকবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.