content stringlengths 0 129k |
|---|
আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই দুজনের মধ্যে একজন নিশ্চয়ই সুপারম্যান |
নাইলে এতো তাড়াতাড়ি করলো কিভাবে |
কিন্তু ঘিলুওয়ালা নজরুলিয়ানরা ঠিকই বুঝে গেল, অনেক আগেই ফজলুলিয়ানরা এসে সিট রেখে গেছে |
এই দুইজন এসেছে শো হিসেবে |
বোঝানোর জন্য যে, তারা এখনই সিট রেখেছে |
কারণ, এতো আগে সিট রাখা আবার ট্রেডিশন বিরুদ্ধ |
কিন্তু ওদের দুর্ভাগ্য, যেটুকু সময় পেলে ওরা বোঝাতে পারতো যে তখনই সিট রেখেছে সেটুকু সময় তাদের ভাগ্য জোটেনি |
হতভাগা সোহ্রাওয়ার্দি হাউজের অবস্থাটা একবার চিন্তা করুন |
ফজলুলিয়ানদের কাছে হেরে যাওয়া নজরুলিয়ান আর সোহরাওয়ার্দিয়ানরা এবার জোট পাকাল |
প্রথমেই তদন্ত করতে হবে |
কিভাবে এবং কখন তারা গ্যারেজে ঢুকল |
কি এমন ঘিলু আছে তাদের মাথায় |
ক্যাডেটের মাথায় ঘিলুর অভাব যেহেতু নেই, সেহেতু ২০ মিনিটের মধ্যেই সত্য বেরিয়ে এল |
নিশ্চয়ই প্যারেন্ট্স ডে'র সময় সিট রেখে গেছে ওরা, আমরা যখন বাপ-মা'র সামনে বসে বিভিন্ন পদ গলঃধকরণ করছিলাম |
রহস্যের সমাধান হতেই উত্তেজনা ছড়িয়ে পড়লো দুই হাউজে |
নজরুল আর সোহরাওয়ার্দি হাউজ পাশাপাশি, ফজলুল হক বেশ দূরে |
তারা জানতেও পারলো না আমাদের দূরভিসন্ধির কথা |
আমরা সিদ্ধান্ত নিলাম, ফজলুলিয়ানদের সব সিট উঠিয়ে দেয়া হবে |
যুক্তি খুবই নরমাল, তারা বিশ্বাসঘাতকতা করেছে |
যেই কথা সেই কাজ |
দুই হাউজীয় ঐক্যজোটের নেতারা গ্যারেজে গেল |
ফজলুলিয়ানদের সিট রাখার সব কাগজ ফেলে দেয়া হল |
আর সিদ্ধান্ত হল, বাস লোড করার জন্য যখন বের করবে, তখন দৌড়ে গিয়ে সিট ধরতে হবে |
বিকেলে যথাসময়ে বাস বেরুল |
জোটবদ্ধ দুই হাউজের সবাই দৌড়ে গিয়ে পিছনের সব সিট বুক করে ফেলল |
ফজলুলিয়ানদের কোন চিন্তা নেই |
গায়ে বাতাস লাগাতে লাগাতে বাসে উঠল তারা |
উঠে দেখে, হায় হায় |
কোন সিট নাই |
কাগজের কোন চিহ্নও নাই |
নিজেদের অতি সাধের কাগজগুলোকে বাসের মেঝেতে গড়াগড়ি খেতে দেখে একজন চেচিয়ে বলে উঠল, "কাগঅঅঅঅঅজ দেখছিস, কাগঅঅঅঅঅঅঅজ |
" সেই হাউজের সবার টনক নড়ল এবার |
কিন্তু ততক্ষণে সব শেষ, কিচ্ছু করার নেই |
দুই হাউজের প্রতিরোধর মুখে কিছুই করতে পারল না তারা |
কাজের কাজ যেটা হল, এই কাগঅঅঅঅজ উক্তিটা জনপ্রিয় হয়ে গেল |
পরদিন ভোরে বাসে উঠলাম সবাই |
ফজলুল হকের সবাই সামনে |
অন্য দুই হাউজ পিছনে |
সবার মুখ গম্ভীর |
অতি উৎসাহী কয়েকজন পরিবেশ হাল্কা করার চেষ্টা করছে |
তিন হাউজ থেকেই কিছু উচ্ছল ছেলেপেলে এই উদ্যোগ নিল |
তারপরও এক পাল বিমর্ষ ক্যাডেট নিয়ে যাত্রা শুরু করতে হল কলেজ বাসের |
কত আশা আর উদ্দীপনার এই এক্সকারশন |
আমাদের সেই সাধের ভ্রমণ এভাবেই শুরু হল |
বিমর্ষ বদনে কেউ কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, সবুজ রং দেখে মানসিক শান্তি লাভের আশায় বোধহয় |
হাউজ, জোট, ব্যক্তি নির্বিশেষে সবার মনে তখন একটাই প্রশ্ন: সামনের দিনগুলো উপভোগ্য হবে তো? |
২,৮৮১ বার দেখা হয়েছে |
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত |
এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা |
২৮ টি মন্তব্য : "সাত দিনের পথ - বিষাদ পর্ব" |
জিহাদ (৯৯-০৫) |
জুন ২৪, ২০০৮ @ ১:৩১ পূর্বাহ্ন |
এইটার কি পার্ট টু আসবে নাকি? লেখার শেষে এইরকম জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখা হইলো ক্যান? |
এক লেখায় অনেক কথা মনে করায়া দিলা |
ঐ ঘটনার পর আমি ঠিক করছিলাম কয়েকটা পোলার লগে জীবনে কথা বলবোনা |
আমার কোন প্রতিজ্ঞাই তিনদিনের বেশি টিকেনা |
এইটা আরো আগেই ভেংগে গেল |
দ্বিতীয় দিন থেকেই তো মনে হয় পরিবেশ আবার স্বাভাবিক হওয়া শুরু করসিলো |
তবে ব্যাপারটা মনে রাখার মতই ছিল |
অনেকগুলা মানুষের মুখের ছবি তখন তুলে রাখা দরকার ছিল |
আফসোস, আমার তখন ক্যামেরা ছিল বাট ফিল্ম ছিলনা... |
সাতেও নাই, পাঁচেও নাই |
মুহাম্মদ (৯৯-০৫) |
জুন ২৪, ২০০৮ @ ৩:০২ পূর্বাহ্ন |
শুধু টু না |
অনেকগুলা পার্টই লেখার ইচ্ছা আছে |
দেখি পারি কি-না |
জিহাদ (৯৯-০৫) |
জুন ২৪, ২০০৮ @ ৩:০৫ পূর্বাহ্ন |
এই পর্ব থামাইয়োনা |
লেখাটা সুন্দর হইসে... |
সাতেও নাই, পাঁচেও নাই |
রায়হান আবীর (৯৯-০৫) |
জুন ২৪, ২০০৮ @ ৩:০১ পূর্বাহ্ন |
ক্যাটাগরি তে মির্জাপুররে আমাদের সমান বানানোর জন্য তাড়াহুড়া করে লিখলেও এইটা তোর অন্যতম ভাল একটা লেখা |
তয় শেষ করিস না |
পর্ব পর্ব করে ছেড়ে দে |
মুহাম্মদ (৯৯-০৫) |
জুন ২৪, ২০০৮ @ ৩:১৭ পূর্বাহ্ন |
বরিশাল আর মির্জাপুর সমান হয়ে গেছে |
দেখি কে আগে যাইতে পারে |
আলম (৯৭--০৩) |
জুন ২৪, ২০০৮ @ ৩:৫১ পূর্বাহ্ন |
: |
কুমিল্লার আগে কেউ যাইতে পারব না |
তবে মির্জাপুর-বরিশাল জোট কইরা দেখতে পার |
মুহাম্মদ (৯৯-০৫) |
জুন ২৪, ২০০৮ @ ১:০৪ অপরাহ্ন |
কি যুগ আইল |
একসময় তো আমরাই রাজত্ব করতাম |
মির্জাপুরিয়ানগুলা সব ঘুমাইতাছে নাকি |
নওরীন (৯৪-০০) |
জুন ২৪, ২০০৮ @ ৪:০৪ পূর্বাহ্ন |
=) আমাদের সময়ও সীট নিয়ে এরকম হইসিল |
বাসের শেষ দিকের সীট নিয়ে ঝামেলা করেই শুধু আমরা ক্ষান্ত হয়নি |
যেখানে যেখানে গিয়ে আমাদের রাত কাটানোর ব্যবস্থা ছিলো |
সেই সব জায়গা- যেমন ফকক গেস্ট হাউসে, কক্সবাজার 'লাবণী'তে ফ্লোরিং করা হইছিল |
হায়রে ঐ ফ্লোরিং নিয়েও তথাকথিত সীট দখলের সে কি পলিটিক্স! এখনো মনে হলে হাসি পায়! আমরা আবার নেভাল এ্যাকাডেমী তে গিয়েও প্ল্যানিটোরিয়ামেও সীট দখল নিয়ে্ টেনশনে ছিলাম |
হায়রে ক্লাস্মেট ফ্ফিইলিংস, হাউস ফিলিংস,ফর্ম ফিলিংস,ক্যাডেট ফিলিংস এগুলো যে তখন ক-ত সিরিয়াস বিষয় ছিল পোলাপানের মত...="> |
আলম (৯৭--০৩) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.