content stringlengths 0 129k |
|---|
ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ট্রলার ও স্পিডবোটও বাংলাবাজার ঘাটে ভিড়তে দেওয়া হচ্ছে না |
ওই রুটে চলাচলকারী স্পিডবোটের একজন মালিক ঠান্ডু হাফেজ বলেন, ঈদের মধ্যেই তাদের যাত্রী বেশি থাকে |
কিন্তু প্রশাসনের নির্দেশে তারা এখন বোট চালাতে পারছেন না |
এমন পরিস্থিতিতে বোটের পাখাগুলো খুলে রেখেছেন |
অন্য একজন মালিক বলেন, অনেক সময়ে ঘাটে স্পিডবোট নোঙর করে রাখা হলেও চালকরা মালিককে না জানিয়ে চালাতে পারেন |
দীর্ঘদিন বন্ধ থাকায় চুরিও হয়ে যেতে পারে |
এজন্য তারা স্পিডবোটের পাখা খুলে রেখেছেন |
বাংলাবাজার স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও শিবচরের পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হাওলাদার বলেন, জেলা প্রশাসন থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে ১৬ মে পর্যন্ত স্পিডবোট চালানো যাবে না |
এর পরও ঈদ মৌসুমে অনেক চালক-মালিক গোপনে তা চালাতে পারেন |
এজন্য ইউএনওর উপস্থিতিতে সব স্পিডবোটের পাখা খুলে রাখা হয়েছে |
একাধিক ট্রলারচালক জানিয়েছেন, নৌ পুলিশ ও প্রশাসনের লোকজন তাদের ট্রলার নোঙর করে ইঞ্জিনে তালা মেরে দিচ্ছেন |
এমন পরিস্থিতিতে মালিকরা নিজেরাই ট্রলারগুলো তালা মেরে রেখেছেন |
এদিকে সোমবারের দুর্ঘটনায় দায়ের মামলার চার আসামির মধ্যে দু'জন এখনও অধরা |
দুর্ঘটনার পর নৌ পুলিশের পক্ষ থেকে শিবচর থানায় শিমুলিয়া স্পিডবোট ঘাটের ইজারাদার শাহে আলম খান, স্পিডবোটের দুই মালিক চান্দু মোল্লা ও রেজাউল ইসলাম এবং চালক শাহ আলমকে আসামি করে মামলা হয় |
ঘটনার পর পুলিশ আহত চালককে গ্রেপ্তার করে |
রোববার রাতে কেরানীগঞ্জ থেকে র্যাব সদস্যরা স্পিডবোটের দুই মালিকের একজন চান্দু মোল্লাকে গ্রেপ্তার করেন |
শিবচরের বাংলাবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে তারা অভিযান অব্যাহত রেখেছেন |
নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, র্যাব থেকে আসামি চান্দু মোল্লাকে তাদের কাছে হস্তান্তর করলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে |
বিধিনিষেধের মধ্যে কেন স্পিডবোট চালানো হচ্ছিল, সে বিষয়ে তার কাছে জানতে চাওয়া হবে |
চালক শাহ আলম সুস্থ হলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে |
দুর্ঘটনায় আহত হয়ে তিনি এখনও চিকিৎসাধীন |
| |
শেয়ার করুন |
মন্তব্য করুন |
লেভেল ক্রসিংয়েই ১৩২ দুর্ঘটনা, প্রাণহানি ১৪৮ |
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে |
পরমতসহিষুষ্ণতায় ধর্মীয় বিভাজন দূর করতে হবে |
খালেদা জিয়া সুস্থ না হলে পালানোর পথও পাবেন না |
মনোনয়নপত্র তুলেছেন বিএনপির দুই নেতা |
মির্জা ফখরুল উন্মাদ হয়ে গেছেন: ওবায়দুল কাদের |
১০ লাখ হেক্টর জমি লবণাক্ত |
যৌন হয়রানি রোধে নতুন আইনের প্রয়োজনীয়তা যাচাইয়ের পরামর্শ |
© সমকাল ২০০৫ - ২০২১ |
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন |
প্রকাশক : আবুল কালাম আজাদ |
বিজ্ঞাপন মূল্য তালিকা | | |
আন্তর্জাতিক |
সাহিত্য ও সংস্কৃতি |
সাক্ষাৎকার |
© সমকাল ২০০৫ - ২০২১ |
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন |
প্রকাশক : আবুল কালাম আজাদ |
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ |
ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ |
বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: @. |
ইউনিকোড কনভার্টার | বিজ্ঞাপন মূল্য তালিকা | | | |
প্রতিবছর হাজার হাজার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জার্মানিতে যান উচ্চশিক্ষার নিতে |
উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম শেষে শিক্ষার্থীরা উদ্ভাবনের আলো নিয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করে দুর্ভাগ্যবশত বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা |
তারা জার্মানিতে ফিরতে পারছেন না |
ভিসা না পেয়ে দেশে আটকা পড়েছেন জার্মানি পড়ুয়া ১৫০০ শিক্ষার্থী |
গত ১ মে থেকে বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম আবার শুরু হয় |
এ বিষয়ে জার্মান রাষ্ট্রদূত (পিটার ফারেনহোল্টজ) বাংলাদেশের উদ্দেশে একটি টুইটে বলেছিলেন, তিনি বুঝতে পারছেন যে শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন |
এই কার্যক্রম শুরুর এক মাস পর, ভিসা-সংক্রান্ত কার্যক্রম জুন মাসের শেষ সপ্তাহে আবার বন্ধ হয়ে গিয়েছিল |
এরপর শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট-রিটুইট করতে থাকেন ভিসাপ্রক্রিয়া শুরুর আশায় |
রাষ্ট্রদূত টুইট করে ভিসাপ্রক্রিয়ায় বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন |
তিনি এর কারণ হিসেবে লোকসংকটের কথা উল্লেখ করেন |
একই সময়ে তিনি আশ্বস্ত করেন, দূতাবাসে একটি টিম গঠনের মাধ্যমে 'ছাত্র ভিসা' ইস্যুকে বিশেষভাবে বিবেচনা করা হবে |
যা-ই হোক, এটা খুবই দুর্ভাগ্যজনক, টুইটের কিছুক্ষণ পরই বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি |
এরপর ৪০ দিন কেটে গেল |
সম্প্রতি নতুন ভিসা টিম বাংলাদেশে গেছে |
তবে তারা আগের প্রতিশ্রুতি অনুযায়ী ছাত্র ভিসা কার্যক্রম শুরু করেনি |
এদিকে অন্য দূতাবাস এবং হাইকমিশনগুলো নিজ নিজ সরকারের নিয়ম অনুসরণ করছে এবং দুই মাস ধরে ছাত্র ভিসায় কাজ করছে |
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, কোরিয়া, জাপান এবং অন্যান্য দূতাবাস কোনো সমস্যা ছাড়াই ছাত্র ভিসায় কাজ করছে |
এমনকি ভিএফএস গ্লোবাল পুরোপুরি চলছে |
গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষণীয় যে এসব দূতাবাসের কোনোটিতেই জার্মান দূতাবাসের মতো গত বছর থেকে হাজারো শিক্ষার্থী সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছেন না |
পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ সরকারও শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম কঠোর বিধিনিষেধের সীমাবদ্ধতা থেকে বাদ দেয় |
একটিবার ভেবে দেখা যেতে পারে, কোনো ছাত্র দূতাবাসে ২০২০ সালের জুলাইয়ে তার অ্যাপয়েন্টমেন্ট বুক করেন |
তত দিনে তিনি অনলাইনে দুটি সেমিস্টার শেষ করেছেন, ব্লক মানি (থাকার খরচ) এবং টিউশন ফি পাঠিয়েছেন |
এখন তাকে ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাসে সরাসরি থাকতে বলা হয়েছে |
আর না থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যেতে পারে বা সমস্যায় পড়তে পারেন |
অন্যান্য দেশে (যেমন ভারত, পাকিস্তান, ইরান, নাইজেরিয়া) মহামারির শুরুতে সব জার্মান মিশনই একই সমস্যার মুখোমুখি হয়েছিল |
তারা সমস্যা কাটিয়ে ওঠে ও তাদের সরকার ছাত্র ভিসা দ্রুততর করার জন্য সব ধরনের সহায়তা দিচ্ছে |
জার্মান দূতাবাসের সদিচ্ছাই এই সমস্যার সমাধান হয়েছে |
যখনই বিভিন্ন সময় দূতাবাসে ভিসা-সংক্রান্ত বিষয়ে ফোন করা হয়, উত্তরে বলা হয় যে কঠোর বিধিনিষেধের কারণে ভিসাপ্রক্রিয়া বন্ধ রয়েছে |
শিক্ষার্থীরা পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং ইস্যুটির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন |
দূতাবাসের ভিসা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ১ জুলাই থেকে বাংলাদেশে শুরু হওয়া দেশব্যাপী বিধিনিষেধের সময় ভিসা-সংক্রান্ত কার্যক্রম বিশেষ সেবার আওতায় আনা হয় |
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো শাহরিয়ার আলমও টুইট করেছেন, তিনি পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন যে শিক্ষার্থীদের কোনো বাধা দেওয়া উচিত নয় |
বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থাও করে সরকার |
বাংলাদেশ সরকারের আহ্বান ও অনুরোধের পর ঢাকাস্থ জার্মান দূতাবাস ভিসার ব্যাপারে নতুন করে পদক্ষেপ নেয়নি |
গত এক বছরে এক হাজার পাঁচ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষার জন্য জার্মানির বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন |
গত ৩ সেমিস্টারে অনলাইনে ক্লাস করেছেন (গ্রীষ্ম ২০২০, শীত ২০২০/২১ গ্রীষ্ম ২০২১) শিক্ষার্থীরা |
প্রায় প্রত্যেকেই ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ইউরো জমা করেছেন |
এসব শিক্ষার্থী ভিসা ইন্টারভিউ এবং ভিসার অপেক্ষায় দিন পার করছেন |
ভিসার অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি শিক্ষার্থী ভিসা বিভাগটি কার্যকর রাখতে এবং প্রক্রিয়াটি দ্রুত করার জন্য জার্মান দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছেন ভিসা বিভাগের কাজ চালিয়ে যাওয়ার জন্য |
জার্মানিতে গত সেমিস্টারে অনলাইনভিত্তিক কোর্স পরিচালিত হলেও, পরবর্তী শীতকালীন ২০২১ সেমিস্টার থেকে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস হবে |
এ অবস্থায় বাংলাদেশে জার্মান দূতাবাসের কার্যক্রম নিয়মিত পরিচালিত না হলে সময়মতো ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে |
হাজারো পরিবার হতাশ হবে, শিক্ষার্থীদের মনোবল ভেঙে যাবে, দেশ হারাবে সম্ভাব্য গবেষকদের |
এমন পরিস্থিতিতে ঢাকার জার্মান দূতাবাসের ভিসা বিভাগের কার্যক্রম দ্রুত করা খুবই জরুরি |
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খুলে দেয়া হচ্ছে |
শুধুমাত্র স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরাই লাইব্রেরি ব্যবহার করতে পারবেন |
যারা অন্যান্য বর্ষের বা যাদের মাস্টার্স শেষ হয়েছে ইতোপূর্বে তাদের জন্য আপাতত লাইব্রেরি ব্যবহারের সুযোগ থাকছে না |
এর ফলে চাকরিপ্রত্যাশীদেরও লাইব্রেরিতে গিয়ে পড়ার সুযোগ থাকছে না |
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব কথা বলেছেন |
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খুলে দেওয়া হচ্ছে |
পাশাপাশি বিভাগের সেমিনারগুলোও খুলে দেওয়া হবে |
তবে লাইব্রেরিগুলো খুলে দেওয়া হলেও কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশেষ কিছু নিয়ম করা হচ্ছে গ্রন্থাগার পরিচালনার ক্ষেত্রে |
সপ্তাহে পাঁচদিন অর্থ্যাৎ রবি থেকে বৃহস্পতিবার খোলা থাকবে বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.