content
stringlengths
0
129k
শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বর্ণণা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশের প্রতিটি উপজেলায় সরকারী স্কুল কলেজ, প্রতিটি বিভাগে বিশ্ববিদ্যালয় হয়েছে
এ প্রসঙ্গে তিনি সিলেটেও যে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হয়েছে তা জানান দেন যুক্তরাজ্য প্রবাসীদের
শেখ হাসিনা দেশে একক অর্থনৈতিক অঞ্চল তৈরীর কথা জানিয়ে বলেন, একেকটি অঞ্চলে একটি নির্দিষ্ট দেশের কোম্পানিগুলো বিনিয়োগ করতে পারবে
প্রধানমন্ত্রী বলেন, এশিয়া প্যাসিফিক অর্থনীতির উদিয়মান শক্তি বিনিয়োগবান্ধব বাংলাদেশে নিজেদের ব্যবসা বানিজ্য সম্প্রসারিত করে ব্রিটিশ বিনিয়োগকারীরা লাভবান হবেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই নিশ্য়তা আমি দিতে পারি
তিনি জানান, দেশে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি হাইটেক পার্ক বিদেশি ও দেশীয় বিনিয়োগের জন্য প্রস্তুত করা হচ্ছে
তিনি বলেন, জনসংখ্যার সুফল এবং বিনিয়োগকারীরা যাতে প্রতিযোগিতামূলক দামে দক্ষ মানবসম্পদ পায়, তা নিশ্চিতের ওপর আমাদের দৃষ্টি রয়েছে
প্রধানমন্ত্রী বলেন, বিগত দশকব্যাপী আর্থ-সামাজিক উন্নয়ন বাংলাদেশকে বিশ্ব বানিজ্যের অন্যতম আকর্ষণের কেন্দ্র হিসেবে নতুন পরিচয় এনে দিয়েছে
এই কেন্দ্রে নিজেদের উপস্থিতি জানান দিলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা যেমন লাভবান হবেন, বাংলাদেশও তেমনি পাবে অর্থনৈতিক অগ্রযাত্রার সহযোগী শক্তি
ভিশন-২০৪১ এর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল থেকে উন্নত দেশে উন্নীত হওয়ার সংগ্রামে বাংলাদেশ দ্রুত দৌড়াচ্ছে উজ্জ্বল আগামীর পথে
এই দৌড়ে শুধু বাংলাদেশের জনগন নয়, ব্রিটেনসহ বিশ্ব সম্প্রদায়কে আমরা সহযোগী হিসেবে চাই
যুক্তরাজ্যে বসবাসরত অনাবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কারী ইন্ডাষ্ট্রি ব্রিটিশ জাতীর খাদ্যাভাস বদলে যে ভূমিকা রেখেছে, তাতো ইতিহাসের অংশ
এই কারী পরিপূর্ণ সুস্বাদু করে ব্রিটিশদের পাতে তুলে দিতে যেসব উপাদান দরকার তা আজকের দিনে খুব সহজেই বাংলাদেশে তৈরী করা যায়
বাংলাদেশের মানুষ এখন শুধু সিজনে নয়, প্রক্রিয়াজাতের মাধ্যমে সারা বছরই শাক সব্জি, মাছ এগুলোর স্বাদ গ্রহন করছে
তিনি বলেন, ব্রিটিশ জাতির খাদ্যাভাস বদলে দেয়া আপনার কারীর আনুসাঙ্গিক উপাদান আপনি আপনার শিকড়ভূমিতে তৈরী করবেন, বাংলাদেশের জনগন নিশ্চয়ই এটি আশা করতে পারে
বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে, আপনারা ব্রিটিশ ব্যাবসায়ীদের পার্টনার করে বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলুন
সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন
এতে কোন অসুবিধা হলে আমিতো আছিই
শেখ হাসিনা এই উন্নয়ন অগ্রযাত্রায় দেশের সাধারণ মানুষের অবদানের কথা স্মরণ করে, বিগত দিনে উন্নয়ন বাধাগ্রস্থ করতে বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথাও দুঃখের সাথে উল্লেখ করেন দলের নেতাকর্মীদের কাছে
তিনি বলেন, মানুষের সুখ-দুঃখে সম্পৃক্ত না থাকলে কোন রাজনৈতিক দলই ঠিকতে পারে না, বিএনপির আজকের অবস্থা তারই প্রমাণ
খালেদা জিয়া ও তারেক রহমানকে দণ্ডিত অপরাধী আখ্যায়িত করে তিনি বলেন, দশ ট্রাক অস্ত্র মামলা ও একুশে আগষ্টের গ্রেনেড হামলার দণ্ডিত অপরাধী তারেক বা এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়া যে দলের নেতৃত্বে থাকে সেই দলের প্রতি মানুষ আস্থা রাখবে কীভাবে?
সিলেটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত - সিলেটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত -
মৌলভীবাজার
আন্তর্জাতিক
করোনা আপডেট
শিক্ষাঙ্গন
আইটি বিশ্ব
বিশেষ সংবাদ
ইসলাম ও জীবন
লাইফ স্টাইল
সোশ্যাল মিডিয়া
সম্পাদকীয়
প্রথম পাতা
সিলেটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
বিডি সিলেট ডটকম:: সিলেটে আইজিপি কাপ জাতীয় যুব (অনূর্ধ্ব-১৯) কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় সময় সিলেট জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা পুলিশের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়
প্রতিযোগিতায় মোট ১৩ টি দল অংশগ্রহণ করে
এর মধ্যে ফাইনাল খেলায় বালাগঞ্জ ৪২-৯ পয়েন্টে বিশ্বনাথ থানা কে পরাজিত করে
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম,বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠক অন্যান্য দলের কোচ ম্যানেজার উপস্থিত ছিলেন
প্রধান অতিথি বক্তব্য মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং আমরা খেলাটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই
আগামী ডিসেম্বরে আমরা উপজেলা ভিত্তিক একটি টুর্নামেন্টের আয়োজন করব
খেলাধুলায় যারা যুক্ত থাকে তাদের মন এবং শরীর সবসময় সুস্থ থাকে
বিএডিসির বীজ বিলম্বে ছাড় লাভবান প্রাইভেট কোম্পানি পড়ে আছে বিএডিসির বীজ বিএডিসির বীজ বিলম্বে ছাড় লাভবান প্রাইভেট কোম্পানি পড়ে আছে বিএডিসির বীজ - দৈনিক পুর্বকন্ঠ
বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:৩৭ পূর্বাহ্ন |
বাংলার কণ্ঠ
কিশোরগঞ্জ সদর
পাকুন্দিয়া
অর্থ / বানিজ্য
শিল্প / সাহিত্য
ইতিহাস / ঐতিহ্য
ধর্ম : ইসলাম
সম্পাদক পরিষদ
শিরোনাম :
ভিক্ষা জীবন ছেড়ে কাজ ও বাসস্থান চান কুলিয়ারচরের হিজড়ারা ভৈরবের নির্ভীক নারী শারমিন আক্তার জুঁই স্বেচ্ছাশ্রমের অদম্য কোভিডযোদ্ধা সবাইকে সঙ্গে নিয়ে আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে যায়যায়দিন ...... এমডি কিশোরগঞ্জে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হলো হোসেনপুরে ইউপি নির্বাচনে সরে দাঁড়ালেন ১০ জন প্রার্থী রূপগঞ্জের হাসেম ফুডস লি. অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৯ জনের পরিবারকে অনুদান কিশোরগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যোৎপাদন প্রশিক্ষণ র‍্যাবের হাতে ভারতীয় মালামালসহ এক চোরাচালানকারী আটক কিশোরগঞ্জে যানজট নিরসন সংক্রান্ত সভা ৬শ' অটোর ৯টি রুট
বিএডিসির বীজ বিলম্বে ছাড় লাভবান প্রাইভেট কোম্পানি পড়ে আছে বিএডিসির বীজ
:- মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
১২০ :-
বিএডিসির বীজ বিলম্বে ছাড়
লাভবান প্রাইভেট কোম্পানি
পড়ে আছে বিএডিসির বীজ
# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে নির্ধারিত সময়ের ২২ দিন পর শুরু হয় বিএডিসির বোরো বীজের বিপনন
বীজতলা প্রস্তুত হয়ে আছে
অথচ বাজারে কৃষকের আস্থাভাজন বিএডিসির বীজ নেই
এই সুযোগে বিভিন্ন প্রাইভেট কোম্পানি বীজ নিয়ে রমরমা ব্যবসা করেছে বলে জানিয়েছেন বিএডিসির বীজ ডিলার এবং কৃষকগণ
এদিকে ডিলারদের কাছে বিএডিসির বীজ মজুদ পড়ে আছে
তারা পড়েছেন ক্ষতির মুখে
অনুসন্ধানে জানা গেছে, গতবছর বিএডিসির বীজ প্রতি কেজিতে কৃষি মন্ত্রণালয় ১০টাকা করে ভর্তুকি দিয়েছিল
কিন্তু এবার ভর্তুকি পুনর্নির্ধারণ করতে গিয়ে বিলম্ব করে ফেলেছে
প্রথমে মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল ভর্তুকি পুনর্নির্ধারণ করে ১২ অক্টোবর থেকে বীজ বিপনন শুরু করবে
গুদামে বীজ মজুদ থাকার পরও সময়মত ভর্তুকি পুনর্নির্ধারণ না হওয়ায় পরবর্তীতে ঘোষণা দেয় ২০ অক্টোবর থেকে বীজ বিপনন শুরু হবে
২০ অক্টোবরও বিপনন শুরু করা হয়নি
শেষ পর্যন্ত কেজিতে ৩ টাকা ভর্তুকি ঘোষণার মধ্যে দিয়ে ৩ নভেম্বর থেকে বিপননের অনুমতি মেলে
এবছর প্রতি কেজি ব্রিধান-২৮ বীজের ডিলার পর্যায়ে দাম রাখা হয়েছে ৪২ টাকা ৫০ পয়সা
আর কৃষক পর্যায়ে বিক্রি হবে ৫০ টাকা
অন্যদিকে ব্রিধান-২৯ বীজ ডিলার পর্যায়ে প্রতি কেজির দাম রাখা হয়েছে ৪২ টাকা টাকা
আর কৃষক পর্যায়ে বিক্রি হবে ৪৯ টাকা
এদিকে আগাম বন্যার আশংকায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে বোরো আবাদ আগাম শুরু হয় বলে এখানে বীজতলা তৈরি হয়ে গেছে অনেক আগে থেকেই
যে কারণে হাওরে বিএডিসির বীজের অভাবে এই সুযোগে বিভিন্ন প্রাইভেট কোম্পানি হাওরাঞ্চলে আগেভাগে তাদের বীজ বাজারজাত করে ফেলেছে
বহু কৃষক বীজতলায় এসব বীজ বপনও করে ফেলেছেন
জেলার প্রায় দুই-তৃতীয়াংশ বোরো আবাদ হয় এই হাওরাঞ্চলে
কয়েকজন ডিলার জানিয়েছেন, ভর্তুকি পুনর্নির্ধারণ বিলম্বিত হওয়ায় তারা কৃষি বিভাগের উর্ধতন কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছিলেন যেন বীজগুলো আগেই বিপনন শুরু করে দেয়া হয়
ভর্তুকি পুনর্নির্ধারণ হলে তখন নতুন মূল্যে ডিলারগণ টাকা পরিশোধ করে দেবেন
তাহলে অন্তত সময়মত কৃষকের কাছে বীজগুলো পৌঁছে দেয়া সম্ভব হবে
কিন্তু তাদের অনুরোধ কোন কাজে আসেনি
অথচ ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে ভর্তুকি পুনর্নির্ধারণের আগেই ডিলারদের কাছে স্থানীয় গুদাম কর্তৃপক্ষ বীজ বিক্রি করে ফেলেছেন
পরবর্তীতে ডিলারগণ পুনর্নির্ধারিত মূল্যে দাম পরিশোধ করেছেন
এই সুযোগে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কিছু কৃষক সিলেট অঞ্চল থেকে আগেই কিছু বিএডিসির বীজ সংগ্রহ করেছিলেন
অন্যদিকে কিশোরগঞ্জে বিলম্বে বিএডিসির বীজ বিপনন শুরু করায় এক সঙ্গে বেশি করে বীজ ডিলারদের বরাদ্দ দেওয়া হয়েছে
এখন জেলার ২৬৯ জন ডিলারের অনেকের কাছেই প্রচুর অবিক্রিত বীজ পড়ে আছে
উপর মহলের দীর্ঘসূত্রিতার কারণে প্রাইভেট কোম্পানিগুলি এবার বেশ লাভবান হয়েছে বলেও কোন কোন ডিলার মন্তব্য করেছেন
এর ফলে কেবল ডিলারগণ নন, বিএডিসিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ডিলারগণ জানিয়েছেন
কারণ এবার বিএডিসির গুদামে অনেক বীজ আটকে গেছে
হাওর উপজেলা নিকলীর কুর্শা গ্রামের কৃষক আব্দুল আউয়ালও তাদের এলাকায় বিলম্বে বিএডিসির বীজ গেছে বলে জানিয়েছেন
তবে এবার জেলার ৬৫ হাজার কৃষককে সরকার বিনামূল্যে প্রণোদনার বীজ দিয়েছে