content stringlengths 0 129k |
|---|
যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক |
কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় |
আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না |
- হুমায়ূন আহমেদ |
অবহেলা ভালোবাসা জীবন |
সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে |
- হুমায়ূন আহমেদ |
তুমি প্রেম অনুভব অনুভুতি প্রেমপত্র ভালোবাসা দিবস প্রেমিকা অনুভূতি দর্শন উপদেশ প্রেমিক দুঃখ মায়া ভালোবাসা ভালোবাসি প্রেরণা |
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন |
সবাই ভালোবাসি বলতে পারে |
কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না |
নিন্দুকেরা পুরোপুরি অসৎ হ'তে পারেন না, কিছুটা সততা তাঁদের পেশার জন্যে অপরিহার্য; কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারই যথেষ্ট |
বাংলাদেশে ই-কমার্স একটি উদীয়মান সেক্টর |
আনুষ্ঠানিকভাবে ২০০৯ সাল থেকে ই-কমার্স বাংলাদেশে জনপ্রিয় হওয়া শুরু করেছে |
যাই হোক বর্তমানে আমাদের দেশের ই-কমার্স সেক্টরের বাস্তবতা হচ্ছে বিক্রয় ডট কম, কেইমু, দারাজ ডট কম, আজকের ডিল ডট কম এর মতো কয়েকটি বড় ই-কমার্স প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ ই-কমার্স প্রতিষ্ঠান ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান |
ই-কমার্স প্রতিষ্ঠান গুলোর বেশির ভাগ এক থেকে দুই বছর বয়স |
এদের যারা উদ্যোক্তা আছে সবাই বয়সে তরুণ |
ই-ক্যাব এর সদস্যদের দিকে তাকালেই এটি একদম পরিস্কার হয়ে যাবে |
এসব তরুণ উদ্যোক্তারা পরিশ্রম করে অনেক বাঁধা-বিপত্তির মধ্যে দিয়ে তাদের ব্যবসা চালাচ্ছেন |
তারা যে জিনিসটিকে সবচেয়ে বেশি ভয় পান তা হচ্ছে যখন আলিবাবা বা ফ্লিপকার্ট এর মতো বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশের ই-কমার্স বাজারে আসবে এবং ব্যবসা করবে তখন তাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে পড়ে যাবেন |
কারণ এসব বড় প্রতিষ্ঠান অনেক বিনিয়োগ নিয়ে নামবে এবং তারা যেহেতু ই-কমার্সে প্রতিষ্ঠিত ব্রান্ড তাই তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ছোট ছোট উদ্যোক্তারা ছিটকে পড়বেন |
তাদের এত কষ্ট, এত চেষ্টা সব নষ্ট হয়ে যাবে |
দুঃখজনক হলেও এ আশংকাটা অনেকাংশে সত্যি |
অনেকেই হয়তো ছিটকে পড়বেন |
কিন্তু বড় বড় প্রতিষ্ঠানকে তো আর সেজন্যে আটকে রাখা যাবে না |
তারা আসবে, বিনিয়োগ করবে |
এখন কোটি টাকার প্রশ্ন হচ্ছে- তো আলিবাবা বা ফ্লিপকার্টের মতো বড় বড় প্রতিষ্ঠান আসলে কি করব আমরা? হাত গুটিয়ে বসে থাকব? অবশ্যই নয় |
এবার আপনাদের অ্যামাজন সম্পর্কে কিছু মজার তথ্য দেই |
অ্যামাজন বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠান গুলোর একটি এবং প্রায়শই আমরা খবর পাই যে যুক্তরাষ্ট্রের অনেক অফলাইন প্রতিষ্ঠান অ্যামাজন এর কারণে চাপে পড়েছে |
অনেক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ডট কম এর সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে গিয়েছে |
হ্যা, এরকম ঘটনা ঘটেছে |
এটাও সত্যি যে, যুক্তরাষ্ট্রের প্রথাগত অফলাইন প্রতিষ্ঠান যেমন- ওয়ালমার্ট, টার্গেট, বেস্ট বাই, হোম ডিপো এর মত বড় প্রতিষ্ঠান গুলো চাপের মুখে পড়েছে |
কিন্তু এটাও দেশটির রিটেইল সেক্টরের পুরো চিত্র নয় |
যুক্তরাষ্ট্রে মোট রিটেইল সেলস (অনলাইন এবং অফলাইন মিলিয়ে) মাত্র ৬.৬% হচ্ছে অনলাইন রিটেইল |
এর মানে হচ্ছে অ্যামাজন যুক্তরাষ্ট্রে অবশ্যই বড় একজন রিটেইলার কিন্তু সে সব নিয়ন্ত্রণ করে না |
প্রথাগত দোকানগুলো এখনো দাপটের সাথে ব্যবসা করছে |
এবার আরো একটি মজার তথ্য দেই, এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ) এর অংগ সংগঠন শপ ডট অর্গ "স্টেট অব রিটেইলিং অনলাইন ২০১৬: কি মেট্রিক্স, বিজনেস অবজেকটিভস অ্যান্ড মোবাইল" শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে যাতে বলা হয় যে যুক্তরাষ্ট্রে আট লক্ষের বেশি অনলাইন স্টোর আছে যারা বিভিন্ন ধরণের পণ্য বিক্রী করছে |
এখন একটু ভাবুন, যুক্তরাষ্ট্রের অ্যামাজন এর ঠেলায় অনেকের ব্যবসা টিকছে না অনেকে সেখানে আট লাখের বেশি অনলাইন স্টোর ব্যবসা করছে কিভাবে? |
তার মানে পুরো ব্যাপারটা আপনারা যতটা সিরিয়াসলি নিচ্ছেন ততটা সিরিয়াস না |
এখন দ্বিতীয় কোটি টাকার প্রশ্ন হচ্ছে- ভাই, বুঝলাম যে অ্যামাজন সর্বেসর্বা নয়, যুক্তরাষ্ট্রে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান আছে কিন্তু তারা ব্যবসা করছে কিভাবে? কিভাবে তারা অ্যামাজন এর সাথে পাল্লা দিয়ে টিকে আছে? |
: |
এর সন্তুষ্টিজনক উত্তর আপনাদের আমি দিতে পারব না |
তবে ইন্টারনেট ঘাটতে গিয়ে দারুণ একটি আর্টিকেল চোখে পড়ে আমার |
"- " (ই-কমার্স হচ্ছে ভালুক) শিরোনামের এ আর্টিকেলটির লেখক অ্যান্ডি ডান ( ) একজন সফল ই-কমার্স উদ্যোক্তা |
২০১৩ সালে তিনি এই আর্টিকেলটি লেখেন |
এর পরে ওই একই শিরোনামে একটি বক্তৃতাও দেন একটি অনুষ্ঠানে |
সেটার ইউটিউবে ভিডিও আছে |
অ্যান্ডি ডান এর ই-কমার্স প্রতিষ্ঠানের নাম বনোবস() |
এটি একটি অনলাইন স্টোর এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান |
প্রতিষ্ঠানটি পুরুষদের শার্ট, প্যান্ট বিক্রী করে থাকেন |
২০০৭ সাল থেকে বনোবস চালু হয় এবং এরা খুবই ভাল ব্যবসা করছে |
২০০৯ সালে প্রতিষ্ঠানটির গ্রস রেভিনিউ ছিল ৪ মিলিয়ন ডলার এবং ২০১০ সালে ১০ মিলিয়ন |
শুধু তাই নয় |
বেশ কয়েকটি বড় বড় রিটেইল প্রতিষ্ঠান বনোবস ব্রান্ড এর পণ্য বিক্রী করে |
তো যাই হোক, তার সেই প্রবন্ধে অ্যান্ডি ডান যেটি বলেন তা হচ্ছে |
যেসব ব্যবসায়ীরা শুধুমাত্র বিভিন্ন ব্রান্ডের পণ্য অনলাইনে বিক্রী করে যাচ্ছেন তারা বড় বড় প্রতিষ্ঠান আসলে টিকতে পারবেন না |
আমাদের এখানে ই-কমার্স উদ্যোক্তারা এখন কি করেন? তারা বিভিন্ন জায়গা থেকে পণ্য সোর্স করে অনলাইনে বিক্রী করছেন |
কেউ কেউ বিদেশী নামী-দামী ব্রান্ডের পণ্য বিক্রী করছে |
দুই একজন আছেন যারা সত্যি সত্যি ব্যতিক্রম ধর্মী পণ্য বিক্রী করে থাকেন যেগুলো সব জায়গায় পাওয়া যায় না যেমন-শুটকি মাছ, আসল দেশী জামদানী শাড়ি ইত্যাদি |
ধরা যাক, আগামী বছরে আলিবাবা বাংলাদেশে ব্যবসা শুরু করল, তারাও বিদেশী ব্রাণ্ডের পণ্য বিক্রী করবে এবং বাজার দখলের জন্যে অনেক বড় ডিসকাউন্টে বিক্রী করবে এবং তখন অনেক ক্ষুদ্র ই-কমার্স ব্যবসায়ী তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবেন না |
এটাই স্বাভাবিক |
যুক্তরাষ্ট্রেও অ্যামাজনের ক্ষেত্রে তাই হয়েছে |
তাহলে এখন কি করা যায়? অ্যান্ডি ডান চারটি পন্থার কথা তার আর্টিকেলে উল্লেখ করেছেন- প্রোপ্রাইটারি প্রাইসিং, প্রোপ্রাইটারি সেলেকশন, প্রোপ্রাইটারি এক্সপেরিয়েন্স, এবং প্রোপ্রাইটারি মার্চেন্ডাইজ |
প্রোপ্রাইটারি প্রাইসিং: |
আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের প্রাইসিং মডেল হতে হবে ইউনিক |
জিনিস পত্রের দাম যে কোন ক্রেতার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ |
আপনি এমন দামে পণ্য দেন যে ক্রেতা আকৃষ্ট হয় তাহলে আপনার পণ্য বিক্রী হবে |
যেমন- রু লা লা, গিল্ট গ্রুপ এ দুটি যুক্তরাষ্ট্র-ভিত্তিক অনলাইন স্টোর |
রু লা লা অনলাইন বুটিক এবং গিল্ট গ্রুপ ফ্যাশন পণ্য বিক্রী করে থাকে এবং তাদের ব্যবসার মডেল হচ্ছে ফ্লাশ সেলস |
কিন্তু যে কেউ এ স্টোরে কেনাকাটা করতে পারে না |
এখানে কেনাকাটা করতে হলে সদস্য হতে হয় |
আপনাকে এমন প্রাইসিং পয়েন্টে পণ্য বিক্রী করতে হবে যা সচরাচর অন্যান্য অনলাইন স্টোরে পাওয়া যায় না |
প্রোপ্রাইটারি সেলেকশনঃ |
আপনি আপনার ই-কমার্স সাইটে সব ধরণের পণ্য বিক্রী না করে বাছা বাছা কিছু পণ্য বিক্রী করতে থাকলেন যেগুলো সহজে পাওয়া যায় না |
আপনি দেখেশুনে বাছা বাছা প্রতিষ্ঠান বা সেলারের কাছে থেকে সেরকম পণ্য সংগ্রহ করে অনলাইনে বিক্রী করবেন |
বাংলাদেশের ক্ষেত্রে বড় উদাহারণ হতে পারে অনলাইনে কক্সবাজারের শুটকি মাছ বিক্রী |
ঢাকা শহরে দেশের বিভিন্ন জেলার মানুষ এসে বাস করে |
অনেক জেলায় অনেক ধরণের সবজি বা মাছ হয় যেগুলো ঢাকার বড় বড় বাজারে বিক্রী হয় না কারণ এগুলোর তেমন চাহিদা নেই |
কিন্তু আপনি অনলাইনে সেই মাছ বা সবজি বিক্রী করতে পারেন |
আপনি সেই জেলার স্থানীয় উৎপাদকদের থেকে সরাসরি পণ্য সোর্সিং করেন |
এটাই হচ্ছে প্রোপ্রাইটারি সেলেকশন |
প্রোপ্রাইটারি এক্সপেরিয়েন্সঃ |
আপনার ই-কমার্স প্রতিষ্ঠান ক্রেতাকে এমন কিছু সেবা দেন যেগুলো সচরাচর অন্যকোথাও পাওয়া যায় না |
এখানে আমি একটি যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠানের নাম উল্লেখ করি |
প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ডলার শেইভ ক্লাব |
এ সাইটটি অনলাইনে শেইভিং এর সরঞ্জাম বিক্রী করে থাকে |
এখানে আপনি লোশন ক্রীম ইত্যাদি কিনতে পারবেন |
আমরা যারা শেইভ করে থাকি তাদের জন্যে ব্লেইড কেনা একটি ঝামেলার ব্যাপার |
ডলার শেইভ ক্লাবে আপনি সদস্য হতে পারবেন |
মাসে ১ ডলার, ৬ ডলার বা ৯ ডলার সাবস্ক্রীপশন ফি |
প্রতিমাসে আপনার বাসায় সুন্দর বাক্সতে করে আপনার কাছে আপনার পছন্দের শেভিং ব্লেইড চলে আসবে |
বনোবস এর কথাই বলি |
যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বনোবস এর গাইড শপ আছে |
এসব অফলাইন দোকানে বনোবস এর পণ্য সব সাজান থাকে এবং ভাল প্রশিক্ষিত সেলস পার্সন থাকে যারা ক্রেতাকে বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করে |
একজন ক্রেতা এসে দোকানে বনোবস এর পণ্যগুলো ট্রায়াল দিয়ে দেখে |
যদি ভাল লাগে সে তৎক্ষণাৎ বনোবস এর ওয়েবসাইটে ঢুকে কিনে ফেলে এবং বনোবস তাকে ডেলিভারি দিয়ে দেয় |
তাহলে খরচ করে দোকান রাখার মানেটা কি? দোকান থেকে কিনলে যেটা হবে আপনাকে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে ঘুরতে হবে সারাটা দিন |
আপনি হয়তো দোকান থেকে বাসায় যাবেন না |
অফিসে যাবেন বা বিভিন্ন জায়গায় যাবেন এবং পুরোটা সময় আপনাকে সেই শপিং ব্যাগ হাতে নিয়ে ঘুরতে হবে |
আপনি যদি ভুলে কোথায় শপিং ব্যাগটা রেখে আসেন তাহলে আপনার টাকাও গেল প্যান্টও গেল |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.