content
stringlengths
0
129k
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ ৪১. যে ব্যক্তি অযথা চড়ুই হত্যা করে
৪৪৪৭. মুহাম্মাদ ইবন দাউদ মাসসীসী (রহঃ) ... আমর ইবন শারীদ (রহঃ) থেকে বর্ণিত
তিনি বলেন, আমি শারীদকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন চড়ুইকে অযথা হত্যা করলো, তা কিয়ামতের দিন আল্লাহ তা'আলার নিকট উঁচুস্বরে ফরিয়াদ করে বলবেঃ ইয়া আল্লাহ্! অমুক ব্যক্তি আমাকে অযথা হত্যা করেছিল, সে কোন লাভের জন্য আমাকে হত্যা করেনি
তাহক্বীকঃ যয়ীফ
যয়ীফ জামে' আস-সগীর ৫৭৫১
مَنْ قَتَلَ عُصْفُورًا بِغَيْرِ حَقِّهَا
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ الْمِصِّيصِيُّ قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ عَبْدُ الْوَاحِدِ بْنُ وَاصِلٍ عَنْ خَلَفٍ يَعْنِي ابْنَ مِهْرَانَ قَالَ حَدَّثَنَا عَامِرٌ الْأَحْوَلُ عَنْ صَالِحِ بْنِ دِينَارٍ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ قَالَ سَمِعْتُ الشَّرِيدَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ قَتَلَ عُصْفُورًا عَبَثًا عَجَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ يَا رَبِّ إِنَّ فُلَانًا قَتَلَنِي عَبَثًا وَلَمْ يَقْتُلْنِي لِمَنْفَعَةٍ
' : " : ' : , : , . ."
হাদিসের মানঃ যঈফ (')
বর্ণনাকারীঃ আমর ইবনু শারীদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৪৪/ কুরবানী (كتاب الضحايا)
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ ১০০. কর্জ আদায়ে সামর্থ্যবান লোকের টালবাহানা করা
৪৬৮৯, মুহাম্মদ ইবন আদম (রহঃ) ... আমর ইবন শারীদ (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ধনী ব্যক্তি কর্তৃক দেনা পরিশোধে টালবাহানা করাটা তার মানহানি (অর্থাৎ তার সম্পর্কে অভিযোগ করা) এবং শাস্তিকে বৈধ করে দেয়
তাহক্বীকঃ হাসান
مَطْلُ الْغَنِيِّ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ قَالَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ وَبْرِ بنِ أَبِي دُلَيْلَةَ عَنْ مُحَمَّدِ بْنِ مَيْمُونٍ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ
' -, : " : ' , ."
হাদিসের মানঃ হাসান ()
বর্ণনাকারীঃ আমর ইবনু শারীদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৪৫/ ক্রয়-বিক্রয় (كتاب البيوع)
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ ১০০. কর্জ আদায়ে সামর্থ্যবান লোকের টালবাহানা করা
৪৬৯০. ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আমর ইবন শারীদ (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ধনবান লোক যদি কর্জ আদায় করতে টালবাহানা করে, তবে তার মানহানি ঘটানো এবং তাকে শাস্তি দেওয়া বৈধ হয়ে যায়
তাহক্বীকঃ হাসান
ইবন মাজাহ ২৪২৭, মিশকাত ২৯১৯, ইরওয়া ১৪৩৪
مَطْلُ الْغَنِيِّ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا وَكِيعٌ قَالَ حَدَّثَنَا وَبْرُ بْنُ أَبِي دُلَيْلَةَ الطَّائِفِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ مَيْمُونِ ابْنِ مُسَيْكَةَ وَأَثْنَى عَلَيْهِ خَيْرًا عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ
' -, : " , ."
হাদিসের মানঃ হাসান ()
বর্ণনাকারীঃ আমর ইবনু শারীদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৪৫/ ক্রয়-বিক্রয় (كتاب البيوع)
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ ১০৯. শুফআ ও তার বিধান
৪৭০৩. ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আমর ইবন শারীদ তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার জমি আছে, যাতে কারও অংশীদারিত্ব নেই এবং কারো ভাগও নেই
তবে আমার প্রতিবেশী আছে
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ প্রতিবেশী শুফআর অধিক হকদার
তাহক্বীকঃ সহীহ
ইবন মাজাহ ২৪৯৬, ইরওয়া ১৫৩৮
ذِكْرُ الشُّفْعَةِ وَأَحْكَامِهَا
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ قَالَ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَرْضِي لَيْسَ لِأَحَدٍ فِيهَا شَرِكَةٌ وَلَا قِسْمَةٌ إِلَّا الْجُوَارَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ
' -, , : " , , ." : " ."
হাদিসের মানঃ সহিহ ()
বর্ণনাকারীঃ আমর ইবনু শারীদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৪৫/ ক্রয়-বিক্রয় (كتاب البيوع)
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ ১৩/৫৮. দেনার কারণে আটক করা এবং পেছনে লেগে থাকা
আমর ইবনুশ শারীদ (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে স্বচ্ছল ব্যক্তি কোন দেনা পরিশোধ করতে গড়িমসি করে, তাকে অপমান করা ও শাস্তি দেয়া উভয়ই আমার জন্য হালাল
আল আত-তানাফিসী (রাঃ) বলেন, অপমান করা অর্থ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এবং শাস্তি দেয়ার অর্থ তাকে জেলখানায় কয়েদ করা
নাসায়ী ৪৬৯০, আবূ দাউদ ৩৬২৮, আহমাদ ১৮৯৬২, ইরওয়া ১৪৩৪, মিশকাত ২৯১৯
তাহকীক আলবানীঃ হাসান
بَاب الْحَبْسِ فِي الدَّيْنِ وَالْمُلَازَمَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا وَبْرُ بْنُ أَبِي دُلَيْلَةَ الطَّائِفِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مَيْمُونِ بْنِ مُسَيْكَةَ، - قَالَ وَكِيعٌ وَأَثْنَى عَلَيْهِ خَيْرًا - عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَىُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ ‏"‏ ‏.‏ قَالَ عَلِيٌّ الطَّنَافِسِيُّ يَعْنِي عِرْضَهُ شِكَايَتَهُ وَعُقُوبَتَهُ سِجْنَهُ ‏.‏.
' (صلى الله عليه وسلم) : " , ."
হাদিসের মানঃ হাসান ()
বর্ণনাকারীঃ আমর ইবনু শারীদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান ইবনু মাজাহ
১৩/ বিচার ও বিধান (كتاب الأحكام)
শেয়ার ও অন্যান্য
শেয়ার লিঙ্ক আলাদা পেজে খুলুনইমেইল করুন ভুল পেলে রিপোর্ট করুন
হাদিসের শেয়ার লিঙ্ক
বাংলা/ العربية
পরিচ্ছেদঃ ৩৬/২. বিক্রয়ের আগে শুফ্'আ এর অধিকারীর কাছে (বিক্রয়ের) প্রস্তাব করা
وَقَالَ الْحَكَمُ إِذَا أَذِنَ لَهُ قَبْلَ الْبَيْعِ فَلاَ شُفْعَةَ لَهُ وَقَالَ الشَّعْبِيُّ مَنْ بِيعَتْ شُفْعَتُهُ وَهْوَ شَاهِدٌ لاَ يُغَيِّرُهَا فَلاَ شُفْعَةَ لَهُ
হাকাম (রহ.) বলেন, বিক্রয়ের পূর্বে যদি অধিকারপ্রাপ্ত ব্যক্তি বিক্রয়ের অনুমতি দেয়, তবে তার শুফ্'আহ এর অধিকার থাকে না
শা'বী (রহ.) বলেন, যদি কারো উপস্থিতিতে তার শুফ্'আহর যমীন বিক্রি হয় আর সে এতে কোন আপত্তি না করে, তবে (বিক্রয়ের পরে) তার শুফ্'আহ এর অধিকার থাকে না
২২৫৮. আমর ইবনু শারীদ (রহ.) হতে বর্ণিত
তিনি বলেন, আমি সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)-এর কাছে দাঁড়িয়ে ছিলাম, তখন মিসওয়ার ইবনু মাখরামাহ (রাঃ) এসে তাঁর হাত আমার কাঁধে রাখেন
এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আযাদকৃত গোলাম আবূ রাফি' (রাঃ) এসে বললেন, হে সা'দ! আপনার বাড়ীতে আমার যে দু'টি ঘর আছে, তা আপনি আমার নিকট হতে খরিদ করে নিন
সা'দ (রাঃ) বললেন, আল্লাহর কসম, আমি সে দু'টি খরিদ করব না
তখন মিসওয়ার (রাঃ) বললেন, আল্লাহর কসম, আপনি এ দু'টো অবশ্যই খরিদ করবেন
সা'দ (রাঃ) বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে কিস্তিতে চার হাজার (দিরহাম)-এর অধিক দিব না
আবু রাফি' (রাঃ) বললেন, এই ঘর দু'টির বিনিময়ে আমাকে পাঁচশ' দ্বীনার দেয়ার প্রস্তাব এসেছে
আমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এ কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী অধিক হকদার তার নৈকট্যের কারণে, তাহলে আমি এ দু'টি ঘর আপনাকে চার হাজার (দিরহাম)-এর বিনিময়ে কিছুতেই দিতাম না
আমাকে এ দু'টি ঘরের বিনিময়ে পাঁচশ' দ্বীনার দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল