content stringlengths 0 129k |
|---|
পঞ্চগড় ৭৫৩ |
রাজবাড়ী ৩,৩৫২ |
রাঙামাটি ১,০৯৮ |
রংপুর ৩,৮০৩ |
শরিয়তপুর ১,৮৫৪ |
শেরপুর ৫৪২ |
সিরাজগঞ্জ ২,৪৮৯ |
সিলেট ৮,৮৩৭ |
বান্দরবান ৮৭১ |
কুমিল্লা ৮,৮০৩ |
নেত্রকোণা ৮১৭ |
ঠাকুরগাঁও ১,৪৪২ |
বাগেরহাট ১,০৩২ |
কিশোরগঞ্জ ৩,৩৪১ |
বরিশাল ৪,৫৭১ |
চট্টগ্রাম ২৮,১১২ |
চাঁদপুর ২,৬০০ |
কক্সবাজার ৫,৬০৮ |
ফরিদপুর ৭,৯৮১ |
গোপালগঞ্জ ২,৯২৯ |
জামালপুর ১,৭৫৩ |
খাগড়াছড়ি ৭৭৩ |
খুলনা ৭,০২৭ |
নড়াইল ১,৫১১ |
কুড়িগ্রাম ৯৮৭ |
মৌলভীবাজার ১,৮৫৪ |
লালমনিরহাট ৯৪২ |
ময়মনসিংহ ৪,২৭৮ |
নোয়াখালী ৫,৪৫৫ |
পাবনা ১,৫৪৪ |
টাঙ্গাইল ৩,৬০১ |
পটুয়াখালী ১,৬৬০ |
পিরোজপুর ১,১৪৪ |
সাতক্ষীরা ১,১৪৭ |
সুনামগঞ্জ ২,৪৯৫ |
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট |
আঞ্চলিক সংবাদ |
মতামত ও বিশ্লেষণ |
আন্তর্জাতিক |
শিল্প ও সংস্কৃতি |
তথ্য প্রযুক্তি |
সাক্ষাৎকার |
কল্পনা অপহরণের সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশ ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে পিসিপি'র সমাবেশ |
আঞ্চলিক সংবাদ |
কল্পনা অপহরণের সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশ ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে পিসিপি'র সমাবেশ |
জুন ১২, ২০২১ |
কল্পনা চাকমা অপহরণের ২৫ বছর হয়ে গেল |
কিন্তু আজও কোনো ধরণের সুষ্ঠু তদন্ত ও বিচার মেলেনি বলে পাহাড়ের আদিবাসী সংগঠন সমূহ ও দেশে বিদেশেরানবাধিকার কর্মীরা ক্ষোভ জানিয়ে আসছেন |
এ পর্যন্ত ৩৯ বার তদন্ত কর্মকর্তার বদল হলেও তদন্তে মিলছে না আশানুরুপ অগ্রগতি |
এই ক্ষোভ ও কল্পনা চাকমা অপহরণের সুষ্ঠু তদন্ত ও অপহরণকারীদের বিচার দাবীতে চট্টগ্রামে আজ প্রতিবাদী সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন |
সংগঠন দু'টির চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এই সমাবেশ করে |
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হ্লামিউ মারমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অনুজ চাকমা |
সমাবেশে বিবৃতি পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অন্তর চাকমা |
স্বাগত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক নরেশ চাকমা বলেন, "কল্পনা চাকমাকে ২৫ বছর আগে অপহরণ করা হয় |
কিন্তু ২৫ বছর অতিক্রান্ত হলেও অপহরনকারীদের শাস্তি প্রদান করা হয়নি |
এই সমাবেশ থেকে অপহরণকারীদের শাস্তির দাবি জানায় |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরন ত্রিপুরা বলেন, "কল্পনা চাকমাকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক দিবাগত রাতে নিজ বাড়ী থেকে অপহরণ করা হয় |
ঘটনার ২৫ বছরেও সরকার দোষীদের বিচার করতে পারেনি |
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেন বলেন, "২৫ বছর আগে কল্পনা চাকমা রাতের অন্ধকারে হারিয়ে গেছে, রাষ্ট্র এখনো পর্যন্ত তাঁর হদিস দিতে পরেনি |
বাঙালিরা ইসরায়েল, ফিলিস্তিনি জনগনের কান্নার আওয়াজ শুনতে পান, অথচ পাহাড়ের মানুষের আর্তনাদ শুনতে পান না |
একদেশের ভেতরে দুই নীতি যে চলমান রয়েছে তা পাহাড়ে গেলেই বোঝা যায় |
সমতলের মানুষের জন্য এক শাসন আর পার্বত্য অঞ্চলে আরেক শাসন |
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রায়হান উদ্দিন বলেন, "এদেশের রাষ্ট্রীয়বাহিনী কতৃক কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছে |
তার পরিবারের সামনে থেকে মধ্যরাতে তাঁকে নির্মমভাবে অপহরণ করা হয় |
রাষ্ট্র পাহাড়ী জনগোষ্ঠীর উপর প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে |
আওয়ামী লীগ, বিএনপি অনেকবার সরকার গঠন করলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি |
কল্পনা চাকমার অপহরণকারীদের শাস্তি প্রদান করা হোক |
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এ্যানি চৌধুরী বলেন, "দীর্ঘ ২৫ বছর অতিক্রান্ত হলেও কল্পনা চাকমার পরিবার এখনো জানতে পারেনি কল্পনা চাকমা কোথায়? কল্পনা চাকমা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেন |
তাই রাষ্ট্র তাঁর প্রতিবাদী কন্ঠস্বরকে ভয় পেত |
এদেশে তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন হয়েছিল কিন্তু সরকার তার বিচার করেনি |
সকল অন্যায়ের বিরুদ্ধে পাহাড় ও সমতলে একসাথে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে বলেও অভিমত পোষণ করেন তিনি |
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক রুমেন চাকমা বলেন, " রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের নিরাপত্তা প্রদান করা |
কিন্তু রাষ্ট্রের বাহিনী কতৃক অপহরণ করা হলে মানুষের নিরাপত্তা কোথায়? কল্পনার অপহরণ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি |
এই পর্যন্ত ৩৯ জন তদন্ত কর্মকর্তা বদলী হয়েছেন কিন্তু সুষ্ঠু তদন্তের কোন নামই নেই |
এভাবে আর কত তদন্ত কর্মকর্তা বদলী হলে সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশ হবে? স্বাধীনতার ৫০ বছরেও সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে |
কল্পনা চাকমাকে অপহরণ করে আন্দোলন থামানো যায়নি, যাবে না |
অপহরণ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপহরণকারীদের গ্রেফতার করতে হবে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি দিতে হবে |
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ধীষন প্রদীপ চাকমা বলেন, "রাষ্ট্র কল্পনা চাকমার মতো প্রতিবাদী কন্ঠস্বরকে থামিয়ে দিতে চাই |
১৯৭১ সালে অন্যায় অবিচার থেকে মুক্তি পাওয়ার জন্য যারা স্বাধীনতা লাভ করেছে যদি তারা দেশের মধ্যে অন্যায়-অত্যাচার চালায় তখন বলতে হয় রাষ্ট্রের চেয়ার বদলেছে মাত্র চরিত্র বদলায়নি |
সারাদেশে ধর্ষণ, নির্যাতন-নিপীড়ন হয় কিন্তু তার বিচার হয় না |
দেশে বিচারহীনতার সংস্কৃতি দাড়িয়ে গেছে |
আমরা এই সংস্কৃতিকে ভাঙতে চাই |
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্রাবণ চাকমা বলেন, "কল্পনা অধিকারের কথা বলতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন |
শাসকগোষ্ঠী অপহরণ, গুম করে আন্দোলন থামাতে পারবে না |
দেশের আপামর জনগন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত |
যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাদের থামিয়ে দেয়ার চেষ্টা করা হয় |
দেশে সমতলে এক শাসন আর পার্বত্য চট্টগ্রামে আরেক শাসন চলমান রয়েছে |
পাহাড়ের মানুষের প্রতিনিয়ত রাষ্ট্র বাহিনী কতৃক নানা নির্যাতন, হয়রানির শিকার হতে হয় |
কল্পনা চাকমার অপহরণকারীদের বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানায় |
সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অনুজ চাকমা বলেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও মত প্রকাশের স্বাধীনতা নেই |
সভা সমাবেশ করতে গেলে প্রশাসন থেকে নানা বাধার সম্মুখীন হতে হয় |
কোনো না কোনো অন্যায়ের প্রতিবাদে আমাদেরকে বারেবারে এই চেরাগী পাহাড় মোড়ে দাঁড়াতে হয় |
অবিলম্বে কল্পনা চাকমার অপহরণকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানান এই ছাত্রনেতা। |
মালিক ও দায়িত্বপ্রাপ্তদের গ্রেফতার, বিচার ও নিহত-আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপুরণ দাবি জানিয়েছে সিপিবি | | |
বৃহস্পতিবার, ডিসেম্বর ২, ২০২১ |
| |
করোনাভাইরাস |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.