content stringlengths 0 129k |
|---|
এছাড়া সারাদেশে আবেদনকারীর আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবেন |
এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে |
ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে |
একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না |
বেসরকারি বিদ্যালয় : ঢাকা মহানগরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে |
এছাড়া আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে |
এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে |
ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে |
একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না |
করোনা মহামারির কারণে গত বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয় |
এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো |
দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেওয়া হতো |
নবম শ্রেণিতে ভর্তি করা হতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে |
প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টাঃ অধ্যাপক ডা. মো. তাহির, সাবেক ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা |
বার্তা কক্ষ:-০১৮৭০২১১২০৮ ই-মেইল: [ ] |
মোবাইল: ০১৮৬৭৮৪৪৪৫১ |
স্বত্বাধিকারী কর্তৃক . এর সর্বস্বত্ব সংরক্ষিত |
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি |
কপ-২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন এবং অন্যসব উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকালে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছেছেন |
আজ সোমবার উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি কপ-২৬ এর মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন |
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার বেলা ২টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছায় |
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান |
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে রয়েছেন |
এর আগে রোববার সকাল ৯টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় |
প্রধানমন্ত্রীর আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে |
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তিনি ১-২ নভেম্বর গ্লাসগোতে, ৩-৮ নভেম্বর লন্ডনে এবং ৯-১৩ নভেম্বর প্যারিসে থাকবেন |
বাংলাদেশে আরও সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার যুক্তরাজ্যে একটি রোড শো উদ্বোধন করবেন এবং 'বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১: টেকসই প্রবৃদ্ধি অংশীদারিত্ব গড়ে তোলা'-এ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে |
তিনি প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে 'ইউনেস্কো-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি'-র পুরস্কার হস্তান্তর করবেন |
যুক্তরাজ্য ও ফ্রান্সে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডসহ অন্যান্য রাষ্ট্র এবং সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন |
যুক্তরাজ্যের প্রিন্স চার্লস এবং বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন |
গ্লাসগোতে অবস্থানকালে, আজ সকালে, প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে 'সিএফভি-কমনওয়েলথ হাই লেভেল প্যানেল ডিসকাশন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ' শীর্ষক একটি সাইড ইভেন্টে যোগ দেবেন |
শেখ হাসিনা কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি'র সঙ্গে বৈঠক করবেন |
প্রধানমন্ত্রী কপ২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন এবং ভাষণ দেবেন |
শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায় রাজাপাকসে'র সঙ্গে তিনি বৈঠক করবেন |
ব্রিটিশ প্যাভিলিয়নে 'একশন অ্যান্ড সলিডারিটি-দ্য ক্রিটিক্যাল ডিকেড' শীর্ষক বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন |
একই দিন বিকালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন |
প্রধানমন্ত্রী 'কপ-২৬' এর ভিভিআইপি সংবর্ধনায় যোগ দেবেন |
সন্ধ্যায় স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন |
মঙ্গলবার সকালে স্কটিশ প্যাভিলিয়নে 'ওমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ' শীর্ষক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন |
দুপুরে স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টার্জনে'র সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন |
পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সংবর্ধনায় যোগ দেবেন |
বিকালে প্রিন্স চার্লস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন |
এরপরেই ইউকে সভাকক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী |
এদিন তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন |
তিনি সভাকক্ষ-৪ এ 'ফোর্জিং এ সিভিএফ কপ ২৬ ক্লাইমেট ইমার্জেন্সি প্যাক্ট' শীর্ষক সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন |
এরপরই প্রধানমন্ত্রী 'ওয়াল্ড লিডার্স সামিট'র সমাপনী পর্বে অংশগ্রহণ করবেন |
সন্ধ্যায় শেখ হাসিনা স্কটিশ পার্লামেন্টের স্পিকার অ্যালিসন জনস্টোন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন |
প্রধানমন্ত্রী স্কটিশ পার্লামেন্টে 'এ বাংলাদেশ ভিশন ফর গ্লোবাল ক্লাইমেট প্রসপারিটি' শীর্ষক ভাষণ দেবেন |
শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন |
১৩ নভেম্বর ঢাকার উদ্দেশে তিনি প্যারিস ত্যাগ করবেন এবং ১৪ নভেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে |
২০৫০ সালে কেমন হবে বাংলাদেশের অর্থনীতি? বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর কত কাছে থাকবে বাংলাদেশ? কতটা এগোবে বাংলাদেশ? এ নিয়ে বৈশ্বিক এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের নাম |
এতে বলা হচ্ছে, ২০৫০ সালে বিশ্বের ২৩তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ |
অর্থনৈতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ আগামী ৩৫ বছরে কতটা শক্তিশালী হবে, তা নিয়ে গবেষণা করেছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি) |
প্রতিষ্ঠানটির '২০৫০ সালের বিশ্ব: বিশ্ব অর্থনীতিতে ক্ষমতার পরিবর্তন কী চলবে?' শীর্ষক সাম্প্রতিক গবেষণায় বাংলাদেশ নিয়ে এমন আশাবাদের তথ্য উঠে এসেছে |
পিডব্লিউসির গবেষণায় বলা হচ্ছে, ২০১৪-২০৫০ সাল পর্যন্ত বিশ্বে মাত্র তিনটি দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) গড় প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে |
এ তিনটি দেশ হলো বাংলাদেশ, নাইজেরিয়া ও ভিয়েতনাম |
একটি দেশের অর্থনীতি কতটা বড় ও শক্তিশালী, সেটি নির্ধারণে সর্বস্বীকৃত দুটি উপায় আছে |
একটি হলো ক্রয়ক্ষমতার সক্ষমতার (পিপিপি) ভিত্তিতে জিডিপির আকার, অন্যটি হলো বাজার বিনিময় হারের (এমইআর) ভিত্তিতে জিডিপির আকার |
দুই হিসাবেই বাংলাদেশের অর্থনীতির উন্নতি উঠে এসেছে গবেষণাটিতে |
পিপিপির ভিত্তিতে ২০১৪ সালে বাংলাদেশের অর্থনীতির আকার ৫৩ হাজার ৬০০ কোটি ডলার বা ৫৩৬ বিলিয়ন ডলার, যা বিশ্বের ৩১তম বৃহৎ অর্থনীতি |
১ হাজার ২৯১ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে ২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতির আকার হবে বিশ্বে ২৯তম |
২০৫০ সালে বাংলাদেশের অর্থনীতির আকার হবে বিশ্বে ২৩তম |
তখন জিডিপির আকার দাঁড়াবে ৩ হাজার ৩০০ কোটি ডলার |
বিনিময় হারের ভিত্তিতেও বড় হবে বাংলাদেশের অর্থনীতি |
এমইআর হিসেবে ২০১৪ সালে বাংলাদেশের অর্থনীতির আকার ৩২তম |
এ হিসাবে ২০৫০ সালে বিশ্বের ২৮তম হবে বৃহৎ বাংলাদেশের অর্থনীতি |
এই ৩৫ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার এখনকার তুলনায় ১৩ গুণ বড় হবে |
এখানেই শেষ নয়, সুখবর আছে আরও |
পিপিপির হিসাবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি চীনের প্রবৃদ্ধি ২০২০ সালের পর কমবে |
এর ফলে বহুজাতিক পশ্চিমা কোম্পানিগুলো বাংলাদেশ, ভিয়েতনামের মতো দেশগুলোতে তাদের পণ্য উৎপাদনের জন্য বেছে নেবে |
এতে রপ্তানিনির্ভর অনেক শিল্প এ দেশগুলোতে চলে আসবে এবং উচ্চ বেতনের নতুন কর্মসংস্থান তৈরি হবে |
আগামী ৩৫ বছরে বাংলাদেশের অর্থনীতির জন্য আরেকটি ভালো খবর হবে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রবৃদ্ধি |
এ সময় বাংলাদেশে প্রতিবছর ১ শতাংশ হারে কর্মক্ষম জনগোষ্ঠী যোগ হবে |
জিডিপির বিপরীতে বিনিয়োগ প্রবৃদ্ধিও আগামী ৩৫ বছরে বাড়বে বাংলাদেশে |
২০২৫ সাল পর্যন্ত এ দেশে জিডিপির বিপরীতে বিনিয়োগ হবে গড়ে ২১ দশমিক ২ শতাংশ, পরবর্তী সময়ে এ বিনিয়োগ বেড়ে হবে ২৩ দশমিক ২ শতাংশ |
বিশ্ব অর্থনীতিতে আগামী ৩৫ বছরে সবচেয়ে বড় দেশ হিসেবে চীনের অবস্থান আরও শক্তিশালী হবে |
২০৩০ সালে এমইআরের হিসাবেও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন |
গবেষণায় জিডিপির দিক দিয়ে সবচেয়ে বড় ৩২টি দেশের অর্থনীতিকে বিবেচনায় নেওয়া হয়েছে |
সে হিসাবে এখনই বিশ্বের সবচেয়ে বড় ৩২টি অর্থনীতির একটি হলো বাংলাদেশ |
এই ৩২টি অর্থনীতি বিশ্বের মোট জিডিপির ৮৪ শতাংশের জোগান দেয় |
বৃহৎ অর্থনীতি হিসেবে ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভিয়েতনামের উত্থান হবে চোখে পড়ার মতো |
তথ্য সুত্রঃ |
পূর্ববর্তী খবরবাংলাদেশে ৫৪ লাখ নতুন চাকরির সুযোগ হতে পারে |
পরবর্তী খবরটরেন্টোতে বাংলা টেলিভিশনের মনোমুগ্ধকর মঞ্চ আয়োজন |
সফল মিডিয়া |
সম্পর্কিত খবরলেখকের আরো ... |
শিপ ব্রেকিংয়ে বিশ্বে এক নম্বরে বাংলাদেশ |
সিরাজগঞ্জের কুচিয়া যাচ্ছে চীন-কানাডা ও দক্ষিণ কোরিয়ায় |
তিন প্রকল্পে ২৬৬ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান |
সম্পাদকের বাছাই করা খবর |
স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মেয়াদ বাড়লো |
22, 2021 |
সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন ৫ চিকিৎসক |
18, 2021 |
এশিয়ান আরচারিতে প্রথম পদক পেল বাংলাদেশ |
18, 2021 |
জনপ্রিয় খবর |
মাত্র ২ ঘণ্টায় চট্টগ্রাম! |
8, 2015 |
রিকশাচালক বাবার তিন ছেলে ঢাবি-চবি-মেডিকেলের ছাত্র |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.