content stringlengths 0 129k |
|---|
এরপর স্পিকার বিমান ব্যানার্জি প্রশ্ন তোলেন, স্পিকারকে না জানিয়ে এইধরণের পদক্ষেপ নেওয়া যায়না |
তাই তিনি সিবিআই আধিকারিকদের বিধানসভায় ডেকে পাঠিয়েছিলেন |
কিন্তু সিবিআই পালটা চিঠি দিয়ে জানায়,রাজ্যপাল ইতিমধ্যেই এই চার্জশিটে অনুমতি দিয়েছে |
অন্যদিকে এ নিয়ে ইডির তরফেও একটি মামলা দায়ের করা হয়েছে |
বিচারপতি তখন দুটি মামলাই মঙ্গলবার দুপুরে একসঙ্গে শুনবেন বলে জানান |
একতা প্রতিবেদক : রাজধানীর পরিবহনে ফের নৈরাজ্য শুরু হয়েছে, যার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে |
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর কোনো ধরনের ঘোষণা না দিয়েই বাসভাড়া বাড়ানোর জন্য গাড়ি বন্ধ করে দেয় পরিবহন মালিকরা |
পর্যাপ্ত ভাড়া বাড়ানোর পর এখনও সেই নৈরাজ্য বন্ধ হয়নি |
বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এর পাল্টায় ভ্রাম্যমাণ আদালত চালু করা হয়েছে |
সেই কারণেই রাজধানীর নানা রুটে গাড়ি বন্ধ করে দিয়েছেন মালিকরা |
আর এতে দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে |
ভাড়া বাড়ানোর পর পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল রাজধানীতে কোনো সিটিং সার্ভিস থাকবে না, বাস চলবে না ওয়েবিলে |
কিন্তু বাস মালিকরা এ সিদ্ধান্ত মানছে না বলে প্রতিনিয়ত অভিযোগ উঠছে |
এ নিয়ে পথে পথে যাত্রীদের সঙ্গে বাসচালক আর শ্রমিকদের বিরোধ বাধছে |
মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১ নম্বরসহ পুরো মিরপুর এলাকায় অধিকাংশ সিটিং সার্ভিস বাস চলাচল বন্ধ রয়েছে |
মিরপুর এলাকায় বিভিন্ন রুটের বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে |
যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার থেকেও বেশি ভাড়া আদায় করছে শ্রমিকরা |
অন্যদিকে শ্রমিকদের দাবি, যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়া দিলেও মালিকপক্ষ এখনো ওয়েবিলের নির্ধারিত বাড়তি ভাড়া হিসাব করে দিন শেষে টাকা চায় |
এতে করে সারাদিন গাড়ি চালিয়েও দিন শেষে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের |
ভুক্তভোগীরা জানান, দেড়-দুই ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেন |
কেউ কেউ সিএনজি অটোরিকশা, রিকশা কিংবা রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে পৌঁছান |
গণপরিবহন মালিক-শ্রমিকদের স্বেচ্ছাচারিতার জন্য অতীতেও অনেকবার জনভোগান্তি প্রকট হয়ে উঠলেও এর বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি |
আইনকানুনের তোয়াক্কা না করে গণপরিবহন খাতে মহল বিশেষের নৈরাজ্যকর পরিস্থিতির দায় সরকারও এড়াতে পারে না |
এদিকে ভাড়া নৈরাজ্য বন্ধে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চারটি প্রস্তাব দিয়েছে |
এগুলো হচ্ছে- অযৌক্তিকভাবে বাড়ানো গণপরিবহন ভাড়া বাতিল করে ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা, আগামী এক সপ্তাহের মধ্যে দেশে সব ধরনের যানবাহনের সামনে সেটি কোন ধরনের জ্বালানি ব্যবহার করে তা উল্লেখ করে স্টিকার লাগানো, রাজধানীর বাসগুলোতে ওয়েবিল পদ্ধতি বাতিল করা, মালিকদের চাপানো দৈনিক টার্গেট বাতিল করা |
'এই রুপালি গিটার ফেলে, একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখের অশ্রু তুমি রেখ গোপন করে' গানের কথাগুলো মনে করিয়ে দেয় বাংলা রক গায়ক-গিটারিস্ট আইয়ুব বাচ্চুর স্মৃতি |
২০১৮ সালের ১৮ অক্টোবর আসলেই রুপালি গিটার ছেড়ে পরপারে পাড়ি জমান এই বাংলা রক পুরোধা |
এই কিংবদন্তির ৩য় মৃত্যুবার্ষিকী আজ সোমবার |
কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সৃষ্টিকর্ম সংরক্ষণে ফাউন্ডেশন |
শেখ হাসিনা এক জীবন্ত কিংবদন্তি |
জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি জার্ড মুলার মারা গেছেন |
দিনকে ঘিরে ঢাকা-চট্টগ্রামসহ বেশ কিছু স্থানে আয়োজন থাকছে |
আইয়ুব বাচ্চুর পরিবার জানায়, কয়েকটি এতিমখানায় খাবার পরিবেশন ছাড়াও দোয়া অনুষ্ঠান হবে |
প্রয়াতের স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা বলেন, 'আমরা পারিবারিকভাবে দোয়ার আয়োজন করি |
এবারও করবো |
এছাড়া কয়েকটি এতিমখানায় বাচ্চাদের জন্য খাবার পাঠানো হবে |
এদিকে, আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে তার আত্মার মাগফেরাত কামনায় আজ দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকাস্থ চট্টগ্রাম মিউজিসিয়ান'স ক্লাব |
রাজধানীর মগবাজারের একটি কমিউনিটি পয়েন্টে সন্ধ্যা সাড়ে ছটায় এটি হবে |
দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক |
গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার |
ভক্তদের কাছে তিনি 'এবি' নামেও পরিচিত |
আইয়ুব বাচ্চুর নিজের স্টুডিওর নাম- এবি কিচেন |
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু |
১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সংগীত জগতে তার পথচলা শুরু হয় |
১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি |
১৯৯১ সালে এলআরবি ব্যান্ড গঠন করেন আইয়ুব বাচ্চু |
এর প্রথম অ্যালবাম 'এলআরবি' বাজারে আসে ১৯৯২ সালে |
এটাই দেশের প্রথম ডাবল অ্যালবাম |
এলআরবির অন্য অ্যালবামগুলো হলো 'সুখ' (১৯৯৩), 'তবুও' (১৯৯৪), 'ঘুমন্ত শহরে' (১৯৯৫), 'ফেরারি মন' (১৯৯৬), 'আমাদের' (১৯৯৮), 'বিস্ময়' (১৯৯৮), 'মন চাইলে মন পাবে' (২০০১), 'অচেনা জীবন' (২০০৩), 'মনে আছে নাকি নাই' (২০০৫), 'স্পর্শ' (২০০৮), 'যুদ্ধ' (২০১২), 'রাখে আল্লাহ মারে কে' (২০১৬) |
১৯৮৬ সালে প্রকাশিত 'রক্তগোলাপ' তার প্রথম প্রকাশিত একক অ্যালবাম |
তার সাফল্যের শুরুটা হয় দ্বিতীয় একক অ্যালবাম 'ময়না'র (১৯৮৮) মাধ্যমে |
১৯৯৫ সালে বাজারে আসে তার তৃতীয় একক অ্যালবাম 'কষ্ট' |
এর প্রায় সব গানই জনপ্রিয়তা পায় |
বিশেষ করে 'কষ্ট কাকে বলে', 'কষ্ট পেতে ভালোবাসি', 'অবাক হৃদয়', 'আমিও মানুষ' গানগুলো |
তার অন্য একক অ্যালবামগুলো হলো 'সময়' (১৯৯৮), 'একা' (১৯৯৯), 'প্রেম তুমি কি' (২০০২), 'দুটি মন' (২০০২), 'কাফেলা' (২০০২), 'রিমঝিম বৃষ্টি' (২০০৮), 'বলিনি কখনো' (২০০৯), 'জীবনের গল্প' (২০১৫) |
আইয়ুব বাচ্চুর গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় 'চলো বদলে যাই' |
এর কথা ও সুর তারই |
শ্রোতাপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে 'শেষ চিঠি কেমন এমন চিঠি', 'ঘুম ভাঙা শহরে', 'হকার', 'সুখ', 'রুপালি গিটার', 'গতকাল রাতে', 'তারা ভরা রাতে', 'এখন অনেক রাত' ইত্যাদি |
রক ঘরানার গানের এই শিল্পী আধুনিক আর লোকগীতিতেও শ্রোতাদের মুগ্ধ করেছেন |
বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি |
চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান 'লুটতরাজ' ছবির 'অনন্ত প্রেম তুমি দাও আমাকে' |
এছাড়া 'আম্মাজান' ছবির শিরোনাম গানও জনপ্রিয় |
গরম পড়লেই তার সঙ্গে পা মিলিয়ে হাজির হয় আরও নানারকম সমস্যা |
তার সঙ্গে তাল মেলাতে বদলে ফেলতে হয় ত্বক আর চুল পরিচর্যার রুটিন, এমন প্রডাক্ট ব্যবহার করা শুরু করতে হয় যা তেলতেলে নয়, এবং ত্বকও সুরক্ষিত রাখে |
কিন্তু মেকআপের বেলায় আমরা এতটা মনোযোগী সাধারণত হই না, একই প্রডাক্ট ব্যবহার করতে থাকি, ফলে ফাউন্ডেশন, আই লাইনার, সবই গলতে শুরু করে! আসলে মেকআপের সরঞ্জাম পাওয়া যায় নানা টেক্সচারে, নানাধরনের ত্বকের জন্য |
শীতের দিনে যে হাইড্রেটিং মেকআপ ব্যবহার করতেন, তা যদি গরমেও পরেন, তা হলে স্বাভাবিকভাবেই তা স্থায়ী হবে না |
সেজন্যই আমরা খুঁজে এনেছি এমন পাঁচটি মেকআপ প্রডাক্ট যা গরমের প্রচণ্ড তাতেও গলে যাবে না |
চোখ বুলিয়ে নিন |
01. প্রাইমার |
02. ফাউন্ডেশন |
03. লিপস্টিক |
04. আইলাইনার |
05. মাস্কারা |
01. প্রাইমার |
যাঁরা নিয়মিত মেকআপ করেন, তাঁদের প্রত্যেকের জন্যই প্রাইমার জরুরি |
আপনি যদি ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার/e -এর মতো টিন্টেড প্রাইমারও ব্যবহার করেন, তা হলেও ভারী ফাউন্ডেশন লাগানোর আর দরকার নেই |
মুখের খুঁত, বড় হয়ে যাওয়া রোমছিদ্র ঢাকতে মুখে সরাসরি এই প্রাইমার লাগাতে পারেন, তাতেও নিখুঁত লুক পাবেন |
অথবা মেকআপের নিচেও এই প্রাইমার বেস হিসেবে পরা যায় |
যেভাবেই পরুন না কেন, এই প্রাইমার ভ্যাপসা গরমেও আপনার মেকআপ রাখবে সুরক্ষিত, তা গলতে দেবে না |
02. ফাউন্ডেশন |
গরমের দিনে সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া খুব দরকার |
লাইটওয়েট ফর্মুলার ফাউন্ডেশন লাগান যা ত্বকের সঙ্গে সহজেই মিশে যায় |
আসলে গরমের দিনে ফুল কভারেজ, ভারী ফর্মুলার ফাউন্ডেশন পরা আর টিকিয়ে রাখা, দুইই কষ্টকর |
ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস মুজ ফাউন্ডেশন/ e 9 5 হালকা ফর্মুলার, ত্বকে সহজেই মিশে যায় আর সুন্দর একটা ম্যাট ফিনিশ এনে দেয় |
এই ফাউন্ডেশন পাওয়া যায় 12টি শেডে, যা প্রতিটি ভারতীয় ত্বকের শেডের সঙ্গে মানানসই |
গরমের দিনে এ জিনিস আপনার সংগ্রহে থাকতেই হবে |
03. লিপস্টিক |
মরশুম যাই হোক না কেন, লিপস্টিক থাকা চাইই চাই! শীতের দিনে যদি হাইড্রেটিং ফর্মুলার লিপস্টিক পরে থাকেন, তা হলে গরমের দিনে আপনার দরকার ম্যাট লিপস্টিক, যা গরম আর মাস্কের আবরণ, দুইই সামলে দেবে! ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট লিকুইড লিপ কালার/e ধেবড়ে যায় না, সুন্দর ম্যাট ফিনিশ দেয় |
ভয় পাবেন না, এই লিপস্টিক পরলে আপনার ঠোঁট শুকনো হয়ে যাবে না |
বরং হালকা ফর্মুলার এই লিপস্টিক ঠোঁটের পক্ষেও আরামদায়ক! |
04. আইলাইনার |
গরমের দিনে আইলাইনারের টান নিখুঁত রাখা একটু কঠিনই হতে পারে |
বিশেষ করে আপনার চোখের পাতা যদি তেলতেলে হয়, তা হলে তো কথাই নেই! কিন্তু আইলাইনার তো পরতেই হবে, আর আইলাইনার ছাড়া মুখ কেমন ফাঁকা ফাঁকাও দেখায় |
সেজন্যই আমরা আপনাদের জন্য খুঁজে এনেছি সেরা প্রডাক্টটি |
ল্যাকমে আইকোনিক লিকুইড আইলাইনার/ e একই সঙ্গে স্মাজ করে না, এটি ওয়াটার-প্রুফ আর সেই সঙ্গে সহজে উঠেও যায় না |
ফলে আপনার উইংড আইলাইনার সারাদিন ধরে থাকে এক্কেবারে নিখুঁত আর টিপটপ |
05. মাস্কারা |
গরম মানে মাস্কারা লেপটে গলে যাবেই, তাই না? সবসময় কিন্তু না, বিশেষ করে আপনার সংগ্রহে যদি থাকে ল্যাকমে অ্যাবসলিউট ফ্লাটার সিক্রেটস ড্রামাটিক আইজ মাস্কারা/ |
স্মাজ-প্রুফ আর জলনিরোধী এই মাস্কারাটি আপনার চোখে আনে এক ভিন্ন চমক, চোখের পল্লবেও আসে বাড়তি ভল্যুম যা দিনভর স্থায়ী থাকে |
তাই পুল পার্টিতেই যান বা ইউটিউবে বসে ভিডিও দেখুন, এই মাস্কারা আপনার সঙ্গী হবে দিনভর! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.