content
stringlengths
0
129k
প্রেস ব্রিফিংয়ে সযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী
শিক্ষামন্ত্রী বলন, 'আগামী বছর যাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা তাদের জন্য তিন মাসে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে
তাদের তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে
সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই
সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই-এক মাস পিছিয়ে যাবে
প্রসঙ্গত, গত বছরগুলোয় ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়ে আসছে
এবার এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া গেলেও করোনার কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি
আম্পান ক্ষতিগ্রস্ত বিধবা নারীর মানবেতর জীবনযাপন
পল্লী পাঠাগার ও সাংস্কৃতিক সংগঠন এর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
এনার্জেটিক ফিউচার লিডারশিপ প্রোগ্রাম চালু করলো এনার্জিপ্যাক
1
অভিযোগ ও অসন্তোষে জর্জরিত বশেমুরবিপ্রবির বিজয় দিবস হল
1
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আট মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করলো বার্জার
1
রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় নারীর প্রতি অবিচার, বশেমুরবিপ্রবি'তে মানববন্ধন
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ মামলায় জড়িত আপন জুয়েলার্সের মালিকের ছেলে সহ পাঁচ আসামিকে খালাস দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার
ঘটনাটির পুনরায় তদন্তের দাবি ও নারী বিচারেকের বক্তব্যের নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ
আজ সোমবার ...
গোলাম মাওলা রনি:নেতা হওয়ার রকমারি পদ্ধতির কীর্তি-কাহিনী বলে শেষ করা যাবে না
যুগ-যুগান্তরের বহু মানব এবং মহামানব নেতা-নেত্রী নেতৃত্ব সম্পর্কে বহু কথা বলেছেন
কারো কারো মতবাদ, রীতিমতো কিংবদন্তির দলিল হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে
অন্য দিকে, কারো কারো মতবাদ শয়তানের বক্তব্য হিসেবে সীমাহীন বিতর্ক সৃষ্টির পর দুনিয়াবাসীর নিন্দা ও অভিশাপের বিষয়বস্তুতে পরিণত হয়েছে
বৈধভাবে অর্থাৎ জায়েজ এবং অবৈধভাবে অর্থাৎ নাজায়েজ নেতৃত্ব সৃষ্টির বিপরীতমুখী হাজারো কলাকৌশলের মধ্যে আপনি কোনটি বেছে নেবেন তা একান্তই আপনার ব্যক্তিগত রুচি-অভিরুচি অথবা বিকৃত রুচির ব্যাপারস্যাপার
এ ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো উপদেশ বা অনুরোধ আজকের নিবন্ধে প্রকাশ পাবে না
আজকের নিবন্ধে অবশ্যই নাজায়েজ নেতা এবং নেতৃত্ব সম্পর্কে কিছু বলব না
নেতা হওয়ার প্রাকৃতিক নিয়ম, পেশাদারি ইচ্ছা এবং উত্তম মানুষজনের নিরন্তর চেষ্টা-তদবির সম্পর্কে সংক্ষেপে আলোচনার চেষ্টা করব
আপনি যদি একজন উত্তম নেতা হতে চান অথবা উত্তম নেতার অনুসারী হয়ে দুনিয়া এবং আখেরাতে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত এবং রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে আপনাকে প্রথমেই জানতে হবে নেতা কে এবং নেতা কেন দরকার
তারপর আপনি জানবেন নেতা হওয়ার পদ্ধতি এবং খায়ের ও বরকত সম্পর্কে
সবার শেষে উত্তম নেতৃত্বের পূর্বাপর কিছু ঐতিহাসিক পরিণতি জেনে নিলে সংশ্লিষ্ট বিষয়ে আপনার ঈমান এবং আকিদা মজবুত হবে বলে আমি বিশ্বাস করি
এবার আল্লাহর ওয়াস্তে আজকের প্রসঙ্গ শুরু করা যাক-
একজন নেতা কোনো সাধারণ মানুষ নন
অনেক মানুষের সমন্বিত চিন্তাশক্তি, ইচ্ছাশক্তি এবং আশা-আকাক্সক্ষাকে ধারণ করতে সক্ষম ব্যক্তিই নেতা
সাধারণ মানুষ যা চিন্তা করতে পারেন না, নেতা তা করেন
অন্যরা যেটা বলতে বা করতে সাহস পান না, সেটা নেতা করে থাকেন সিংহবিক্রমে
মানুষের মনের অব্যক্ত বেদনা, পুঞ্জীভূত ক্ষোভ-বিক্ষোভ এবং না বলা কথামালা একজন নেতা চমৎকারভাবে হৃদয়ঙ্গম করতে পারেন এবং জনগণের প্রয়োজন এবং ইচ্ছানুসারে তিনি তা সর্বসম্মুখে তাদের প্রতিনিধি হিসেবে ব্যক্ত করেন
নেতা সব সময় নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে এগোতে থাকেন এবং টার্গেটে পৌঁছানোর জন্য পরিকল্পনা প্রণয়ন করেন
তিনি পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার কর্মী, অনুসারী এবং সমর্থক সৃষ্টি করেন এবং সবার সহযোগিতা নিয়ে অভীষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হন
নেতা কোনো দিন নিজের স্বার্থের কথা কল্পনা করেন না
তিনি কোনো দিন একা চলেন না- একা ভোগদখলের পাঁয়তারা করেন না এবং মানুষজনের সাথে শত্রুতা পোষণ করেন না
নেতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার দরদভরা বিশাল হৃদয় এবং প্রকৃতি হলো অনুপম এবং অনুকরণীয় ক্ষমা করে দেয়ার অন্তর্নিহিত ক্ষমতা
তিনি মন্দ বিষয়ে দৃষ্টিপাত করেন না এবং তার ওপর প্রেরণা সৃষ্টিকারী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দুরন্ত ক্ষমতার অধিকারী হয়ে থাকেন
নেতার সবচেয়ে বড় গুণ হলো- যোগাযোগ রক্ষা করার অতুলনীয় ক্ষমতা
তিনি সবার সাথে যোগাযোগ রক্ষা করেন
সবার বক্তব্য শোনেন এবং জনগণের আশা-আকাক্সক্ষার সাথে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত গ্রহণ করেন
নেতা কেন দরকার এবার এ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যাক
জনগণকে ঐক্যবদ্ধ করে নেতৃত্বদানের মাধ্যমে অসাধ্য সাধন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নেতা দরকার হয়
পরিবার, সমাজ, গোষ্ঠী কিংবা রাষ্ট্র নেতা ছাড়া চলতে পারে না
মানুষের সামাজিক জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামতটির নাম সৎ ও যোগ্য নেতা
এ কারণে হাজার হাজার বছরের ইতিহাসে সর্বকালের ঈমানদার মুমিন ও মোত্তাকিরা সৎ, যোগ্য এবং খোদাভীরু নেতা লাভের জন্য আল্লার দরবারে নিয়মিত প্রার্থনা করতেন
স্বয়ং আল্লাহ তার কালামে রব্বানিতে উত্তম নেতা হওয়ার এবং উত্তম নেতা লাভের প্রার্থনা কিরূপে করতে হবে তা শিখিয়ে দিয়েছেন
রাসূলে আকরাম সা: নামাজের পর সর্বদা দোয়াটি করতেন, যার একটি বাক্য হলো- হে আল্লাহ তুমি আমাকে পরহেজগারদের নেতা বানিয়ে দাও
পৃথিবীর বহু জাতি-বর্ণ-সম্প্রদায় বহুবার নিজেদের বদ খাছলত এবং বদ আমলের দরুন জালেম ও জাহেল শাসকের কবলে পড়েছেন
অনেকে আবার নেতৃত্বশূন্য অবস্থায় পড়ে রীতিমতো সিভিল ওয়ারের অরাজকতার শিকার হয়েছেন
ভুক্তভোগীরা দলবেঁধে তৎকালীন নবী-রাসূল অথবা আউলিয়া কেরামদের কাছে ছুটে গিয়েছিলেন আল্লার দরবারে ফরিয়াদ জানানোর জন্য
বনি ইসরাইল জাতির এমনতরো দুর্ভোগ এবং খোদায়ী সাহায্যে নেতা লাভের কাহিনী আল কুরআনে বর্ণনা করা হয়েছে
জালুত নামক এক অত্যাচারীর আক্রমণের কবল থেকে রক্ষার জন্য স্বয়ং আল্লাহ হজরত তালুতকে বনি ইসরাইল জাতির নেতা মনোনীত করে দিয়েছিলেন
নেতা হওয়ার রকমারি পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে উত্তম এবং কার্যকরি পদ্ধতিটি স্বয়ং আল্লাহ তার নিজের জিম্মায় রেখেছেন
তিনি তার পছন্দ মোতাবেক, ইচ্ছে মাফিক অথবা রুচি ও প্রয়োজন অনুসারে স্থান কাল পাত্র ভেদে উত্তম নেতা মনোনীত করে পৃথিবীবাসীকে ধন্য করেন
দ্বিতীয় স্তরের উত্তম নেতার মধ্যে জন্মগতভাবে নেতৃত্বের অনুপম গুণাবলিগুলো লুকায়িত থাকে এবং বিশেষ বিশেষ পরিস্থিতিতে সেসব গুণাবলি জনসম্মুখে সূর্যের তেজোদীপ্ত প্রখর কিরণের মতো ঝলসে ওঠে
ফলে জনগণ পঙ্গপালের মতো দিশেহারা হয়ে নেতার পানে ধেয়ে যান তার আদেশ-নির্দেশ এবং উপদেশ শ্রবণের জন্য
তৃতীয় স্তরের উত্তম নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে পারিবারিকভাবে গড়ে ওঠে
রাজার সন্তানের রাজা হওয়া কিংবা গোত্র প্রধানের মৃত্যুর পর তার উত্তরাধিকারীর নেতৃত্ব লাভ এই পর্যায়ে পড়ে
চতুর্থ স্তরে রয়েছে ব্যক্তিপর্যায়ের চেষ্টা-তদ্বির, শিক্ষা-দীক্ষা লাভ এবং নিজের মধ্যকার অন্তর্নিহিত নেতৃত্বের গুণাবলি জাগিয়ে তুলে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হওয়া
উত্তম নেতা হওয়ার পদ্ধতিগুলোর মধ্যে বিভিন্নতা থাকলেও তাদের কর্মকাণ্ড, আচার-আচরণ, চিন্তা-চেতনা এবং মন-মানসিকতা কিন্তু অভিন্ন
উত্তম নেতার হাজারো বৈশিষ্ট্য রয়েছে
এতসব বৈশিষ্ট্যের মধ্যে আজকের নিবন্ধে কেবল একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব
একজন নেতার প্রধানতম গুণাবলির মধ্যে অন্যতম হলো তার যোগাযোগ করার ক্ষমতা
ইংরেজিতে যাকে কমিউনিকেশন স্কিল বলা হয়
নেতাকে সফল এবং উত্তম হতে হলে তার মধ্যে কমিউনিকেটর হওয়ার অসাধারণ যোগ্যতা থাকতে হবে
বাংলায় এই শব্দের প্রতিশব্দ বললে অপূর্ণ বিষয়টি পরিষ্কার হবে না
এ ক্ষেত্রে বলা যেতে পারে যে, নেতা সবার সাথে আলাপ-আলোচনা করবেন, আলোচনার জন্য জনগণকে নিজের কাছে নিয়ে আসবেন অথবা জনগণের কাছে যাবেন
আলাপ-আলোচনা বলতে সাধারণত জনগণের অভাব-অভিযোগ, ক্ষোভ-বিক্ষোভ, চাহিদা, আশা-আকাক্সক্ষা শ্রবণ করাকে বুঝায়
জনগণকে জড়ো করে বক্তৃতা দেয়ার নাম আলাপ-আলোচনা নয়
যে নেতার বক্তব্য দেয়ার ক্ষমতার তুলনায় শ্রবণ করার ক্ষমতা অধিক, সেই নেতা ততটা সফল এবং সার্থক হওয়ার ক্ষমতা রাখেন
তো যদি জনগণের কথা না শুনে উল্টো জনগণকে নিজের কথা শোনাতে বাধ্য করেন সে ক্ষেত্রে নেতাটি নিজের প্রতি মস্তবড় জুলুম করলেন এবং নিজেকে আসমানী সহযোগিতা প্রাপ্তি থেকে মাহরুম বানিয়ে ফেললেন
পৃথিবীর তাবৎ রাষ্ট্রবিজ্ঞানী, জ্ঞানী এবং গুণীজনেরা নেতাদের সফলতার মূলে তাদের বক্তৃতা দেয়ার পরিবর্তে তাদের অধিকমাত্রায় শ্রবণ করার ক্ষমতার ওপর গুরুত্ব আরোপ করেছেন
পবিত্র কুরআনের সূরা ইউনুসের ৬৭ নম্বর আয়াতে শ্রবণ করার ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে
অন্য দিকে, সূরা মুলকের ১০ নম্বর আয়াত এবং সূরা ফুছচ্ছিলাতের ২৬ নম্বর আয়াতে শ্রবণ না করার ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে
সূরা আনফালেও একইভাবে সতর্ক করা হয়েছে
পবিত্র কুরআনের ভাষ্যমতে কাফির, গাফেল এবং জাহান্নামিদের অন্যতম বৈশিষ্ট্য হবে ঠিকমতো শ্রবণ না করা এবং সে মতে মান্য না করা
অন্য দিকে, সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে উত্তম শ্রবণকারীর মারেফতি ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে
এই আয়াতের তাৎপর্য হলো- যারা মনোযোগসহকারে শোনেন তাদের নসিবে এলমে মারেফত লাভের সুযোগ এসে যায়
তারা অশ্রুসিক্ত নয়নে এবং কোমল হৃদয়ের মমত্বপূর্ণ অভিব্যক্তি নিয়ে সব কিছু শোনার যোগ্যতা অর্জন করে ফেলে
নেতা হওয়ার যেমন রকমারি পদ্ধতি রয়েছে, তেমনি নেতৃত্বেরও রয়েছে হাজারো প্রকার ভেদ, রাজনীতি, অর্থনীতি, সামাজিকতা, শিল্প-কলকারখানায় শ্রমঘন পরিবেশ, কৃষিক্ষেত্র, খেলাধুলা, বিনোদন প্রভৃতি সব ক্ষেত্রে যেমন নেতা দরকার তেমনি ধর্মকর্মেও নেতৃত্বের প্রয়োজন রয়েছে
প্রতিটি ক্ষেত্রের নেতা-নেত্রী কিরূপে উত্তম হতে পারবেন তার শত সহস্র উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস, প্রকৃতি ও পরিবেশের মধ্যে রেখেছেন
আল্লাহ প্রেরিত সব যুগের সব নবীই ছিলেন অতি উঁচু মর্তবার উত্তম নেতা
তারপর যদি আমরা ওলি আউলিয়া, গাউস, কুতুব প্রমুখের জীবনী আলোচনা করি তবে সেখানেও উত্তম নেতৃত্বের অনুপম গুণাবলি দেখতে পাওয়া যাবে
নেতা যেমন উত্তম হন তেমনি তার সঙ্গী-সাথী, পরামর্শক, কর্মী ও সমর্থকেরা ও উত্তম হয়ে থাকে
উত্তম নেতার অনুসারীরা কোনো দিন মন্দ ও বাজে প্রকৃতির হন না
নেতা প্রথমে পরিকল্পনা গ্রহণ করেন এবং পরে তা বাস্তবায়নের জন্য সঙ্গী-সাথী এবং নেতাকর্মী সংগঠিত করেন
নিজের পরিকল্পনাগুলো তিনি তার কর্মীদের কাছে উপস্থাপন করেন
একটি উন্মুক্ত এবং খোলামেলা আলোচনার মাধ্যমে নেতার পরিকল্পনা সম্পর্কে তার সঙ্গী সাথী এবং কর্মী-সমর্থকেরা নিজেদের মতামত, আলোচনা, সমালোচনা ইত্যাদি নির্ভয়ে এবং নিঃসংকোচে ব্যক্ত করার সুযোগ লাভ করেন
কোনো একটি বিষয়ে যদি সবাই বিরূপ মন্তব্য করেন অথচ নেতা চান বিষয়টি বাস্তবায়ন করার জন্য, সে ক্ষেত্রে উত্তম নেতা ধৈর্যহারা না হয়ে কৌশলের আশ্রয় নেন এবং নিজের পরিকল্পনাটি পুনরায় চমৎকারভাবে তথ্য ও প্রমাণ সহকারে উপস্থাপন করেন
এটি কেমন হতে পারে তার উদাহরণ আমরা স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একটি কর্ম থেকে শিক্ষা লাভ করতে পারি, যা আজকের নিবন্ধের শেষাংশ বর্ণিত হবে
আমরা যদি সব নবী এবং রাসূলের জীবনী পর্যালোচনা করি তবে দেখব যে, তারা কেউই নিঃসঙ্গ ছিলেন না