content
stringlengths
0
129k
এ ক্ষেত্রে আপনাকে প্রথমে কোন একটি বা দুটি স্টক ইমেজ মার্কেটপ্লেসে একটি ফ্রি একাউন্ট তৈরি করে সেখানে আপনার ভালোমানের কয়েকটি ছবি আপলোড করতে হবে
ছবি আপলোড করার পর ওয়েবসাইট হতে আপনার ছবিগুলোর কোয়ালিটি, পিক্সেল ও আনুষাঙ্গিক বিষয় যাচাই করার পর তাদের কাছে ভালো মনেহলে, তারা আপনার প্রোফাইল অনুমোদন করবে
আপনার প্রোফাইল অনুমোদন হলে তখন আপনি ছবি আপলোড করতে পারবেন
অনলাইনে আয় বিষয়ে জানতে এগুলো পড়ুন -
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?
অনলাইনে ইনকাম করার সহজ উপায়!
কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়?
ব্লগ থেকে কিভাবে আয় করা যায়?
এফিলিয়েট মার্কেটিং করে আয় করার উপায়
ছবি আপলোড করার সাথে সাথে লোকজন আপনার ছবি দেখতে বা কিনতে পারবে না
কারণ ছবি আপলোড করার পর প্রথমে স্টাক ইমেজ সাইট হতে আপনার আপলোড করার প্রত্যেকটি ছবি যাচাই করা হবে
যাচাই করার পর ছবি ভালো হলে তারা অবশ্যই আপনার ছবি অনুমোদন করে নিবে
অনুমোদন হওয়ার পর তখন আপনার ছবি সবাই দেখতে পাবে এবং কারো পছন্দ হলে ছবি ক্রয় করে নিবে
এ ক্ষেত্রে বিক্রয়কৃত ছবি হতে আপনি কমিশন আকারে কিছু টাকা পাবেন
এভাবে মূলত অনলাইনে ছবি বিক্রি করে আয় করা হয়
এ বিষয়ে নিচে আমরা আরো বিস্তারিত আলোচনা করব
কোন ধরনের ছবি তুলবেন?
ফটোগ্রাফি মাধ্যমে অনলাইনে আয় করার জন্য কিছু ক্যাটাগরির ছবি রয়েছে যেগুলোর ডিমান্ড অনেক বেশি
আপনাকে সব ধরনের ছবি না তুলে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ছবি নিয়ে কাজ করতে হবে
এ ক্ষেত্রে নিচের ক্যাটাগরির ছবি নিয়ে ফটোগ্রাফি করতে পারেন
এবস্ট্রাক্ট
এটা এক ধরনের ক্লোজ ফটোগ্রাফি
সাধারণত খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে এ ধরনের ফটোগ্রাফাররা কাজ করে
যেমন- নিচের পাতাটি দেখুন
এই চিত্রের পাতার মধ্যে থাকা শিরা উপশিরা পর্যন্ত দেখা যাচ্ছে
খুব ভালোমানের ডিএসএলআর দিয়ে জুম করে এ ধরনের ছবি তুলতে হয়
আর্ট - চিত্রাঙ্কন
বিভিন্ন ধরনের মিউজিয়ামে গেলে অনেক সুন্দর সুন্দর হাতে আকা ছবি পাওয়া যায়
এ ধরনের আর্ট করা ছবি দেখতে বেশ এট্রাকটিভ হয়
এই টাইপের ছবির প্রতি মানুষের আলাদা একটা ফিলিংস থাকে
আপনি বিভিন্ন ধরনের আর্ট করা ছবিগুলো আপনার ক্যামেরার ফ্রেমে বন্দি করে কাজটি করতে পারেন
ফটোগ্রাফিতে ফ্যাশন ডিজাইন বিষয়টি বেশ জনপ্রিয়
অনলাাইন ও অফলাইন উভয় মার্কেটে এ ধরনের ফটোগ্রাফারদের অনেক ডিমান্ড রয়েছে
বিভিন্ন নামকরা মডেল ও অভিনয় শিল্পিদের ছবি তুলে সেগুলো অনলাইনে সাবমিট করতে পারেন
তাছাড়া বিভিন্ন ফ্যাশন ডিজাইনের ফটোগ্রাফার হয়েও বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা আয় করতে পারেন
নেচার বা প্রকৃতি
প্রকৃতির প্রতি সকল মানুষের টান রয়েছে
এ ধরনের ছবিগুলো অনলাইনে বেশি পরিমানে বিক্রি হয়ে থাকে
বিশেষকরে আমাদের দেশ নদী মাতৃক চিরসবুজের দেশ হওয়ার কারনে প্রকৃতি নিয়ে ফটোগ্রাফাররা খুব সহজে কাজ করতে পারেন
কারণ হাতের কাছে প্রকৃতির দৃশ্য ও পাখপাখালি পেয়ে যাওয়ার কারনে ছবি তুলার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না
ট্রাভেল বা ভ্রমন
যারা ভ্রমন প্রিয় লোক তারা এই কাজটি খুব সহজে করতে পারবেন
আপনি দেশ বিদেশর বিভিন্ন জায়গাতে ভ্রমন করার সময় সুন্দর সুন্দর জায়গাগুলোর দৃশ্য আপনার ক্যামের তুলে রাখতে পারেন
এ ক্ষেত্রে দর্শণীয় স্থানের ছবি ভালোকরে তুলতে পারলে অনলাইনে সহজে বিক্রি করা যায়
ফুড (খাবার)
এটাও খুব সহজ কাজ
আমরা প্রায় প্রতিদিন বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে খওয়ার সময় সেলফি তুলে ফেসবুকে আপলোড করি
আপনি এ ধরনের বিভিন্ন দেশি বেদেশি আনকমন খাবারের ছবি তুলে সেগুলো অনলাইনে বিক্রি করতে পারবেন
বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন কিভাবে কাজ করে বা তাদের কাজের গুরুত্বপূর্ণ কোন মহুর্তের ছবি তুলে কাজটি করতে পারেন
যেমন- ধরুন ব্যবসায়িরা কি ধরনের মিটিং করছেন, তারা কিভাবে চলছে, অফিস ম্যানেজমেন্ট সহ ব্যবসা সংক্রান্ত আরো বিভিন্ন বিষয়ে ফটোগ্রাফি করতে পারেন
কালচার ও লাইফস্টাইল
বিশ্বের এক এক দেশের মানুষের কালচার, সংস্কৃতি, চলাফেরা ও জীবন ব্যবস্থা এক এক ধরনের
আপনি দেশ বিদেশে ভ্রমন করে থাকলে বিভিন্ন দেশের মানুষের জীবন ও জীবিকা নিয়ে ফটোগ্রাফি করতে পারেন
এ ধরনের ছবিগুলো মানুষ দেখতে এবং সংগ্রহ করে রাখতে খুব পছন্দ করে
ভালোবাসা ও আবেগপূর্ণ ছবি মানুষকে সবসময় আকৃষ্ট করে
ছবিতে মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসা ফুটে উঠে এমন মুহুর্তের ছবি তুলতে পারলে সেগুলো আপনি খুব সহজে অনলাইনে বিক্রি করে ভালোমানের টাকা আয় করে নিতে পারবেন
উদাহরণ হিসেবে রানাপ্লাজা ধসে পড়ার পর সেই নারী ও পুরুষের আলিঙ্গনের ছবিটি অনুসরণ করতে পারেন
বিনোদন পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে
ফুটপাত থেকে শুরু করে অনেক ভালো ভালো মার্কেটে গেলে বিভিন্ন বিনোদন মূলক ছবি টানানো দেখা যায়
এ ধরনের ছবিগুলো অনলাইন হতে ক্রয় করার পর ব্যবসায়িরা প্রিন্ট করে মার্কেটে বিক্রি করে থাকেন
আপনি বিনোদনমূলক ছবি নিয়ে ফটোগ্রাফি করতে পারেন
অনলাইনে কারা ছবি কিনে?
এতক্ষণ আমি বিভিন্ন ধরনের ছবি নিয়ে আলোচন করলাম, কিন্তু আপনার মাথায় নিশ্চয় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, এই সমস্ত ছবি কিনে কারা
যেহেতু গুগলে অসংখ্য ছবি পাওয়া যাচ্ছে, তাহলে মানুষ সেগুলো ব্যবহার না করে আমার ছবি অনলাইন হতে কিনবে কেন?
আসলে উন্নতমানের কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কখনো অন্যের ছবি কমার্শিয়াল কাজে ব্যবহার করে না
কারণ অন্যের ছবি ব্যবহার করলে প্রতিষ্ঠানের ভ্যালু এমনিতেই কমে যায়
সেই জন্য উন্নতমানের কোম্পানিগুলো অনলাইন মার্কেটপ্লেস হতে ভালোমানের ইউনিক ছবি কিনে তাদের কাজে ব্যবহার করে
তাছাড়া উন্নত দেশের মানুষ আমাদের দেশের মত যেকোন ধরনের কপিরাইট ছবি ব্যবহার করতে পারে না
কারণ উন্নত দেশের কপিরাইট আইন খুবই কঠোর
সামাণ্য একটি কপিরাইট ছবি ব্যবহার করার জন্য অনেক টাকা জরিমানা হতে পারে
আমরা গুগল হতে বিভিন্ন ছবি যেভাবে ব্লগ ও ওয়েবসাইটে ব্যবহার করি উন্নত দেশের মানুষ সেটা করতে পারে না
কারণ ছবির প্রকৃত মালিক ব্লগ বা ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করলে অনেক টাকা জরিমান গুনতে হয়
সে জন্য উন্নত দেশের মানুষ, গুগল হতে ছবি ব্যবহার না করে কিনে ব্যবহার করে
অনলাাইনে ছবি বিক্রি করে কত টাকা আয় করা যায়?
আপনার ছবি বিক্রি করে কমিশন ভিত্তিক টাকা আয় করতে পারবেন
অর্থাৎ আপনি প্রত্যেকটি ছবি যে দামে বিক্রি হবে সেই পুরো টাকা আপনি নিজে পাবেন না
আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে ছবি বিক্রি করবেন সেই ওয়েবসােইট আপনার ছবি বিক্রির ৬০-৭০% টাকা রেখে দেবে এবং আপনাকে অবশিষ্ট টাকা দেবে
আসলে প্রত্যেকটি ওয়েবসাইটের বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজের মাধ্যমে ছবি বিক্রি করে থাকে
দৈনিক বা মাসিক ছবির সংখ্যার ওপর প্যাকেজের মূল্য নির্ধারিত হয়
বিভিন্ন মার্কেটপ্লেস বা ওয়েবসাইট ভেদে ছবি বিক্রির ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছবির মালিককে সম্মানী হিসেবে দেওয়া হয়
তবে একজন বিক্রেতা যদি একটি নির্দিষ্ট ছবি শুধু একটি নির্দিষ্ট ওয়েবসাইটে বিক্রি করেন, তাহলে বেশি সম্মানী পেতে পারেন, আর যদি একটি নির্দিষ্ট ছবি বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করেন, তাহলে সম্মানীর পরিমাণ কমে যেতে পারে
সম্মানীর পরিমাণ কম হলেও ছবি বিক্রির পরিমাণ বেশি হলে কোনো নির্দিষ্ট মার্কেটপ্লেস থেকে বেশি আয় করা সম্ভব
এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে আপনার একটি ছবি যতবার বিক্রি হবে আপনি ততবার টাকা পাবেন
আপনার কোনো ছবি ১০০ বার বিক্রি হলে, আপনাকে প্রত্যেকটি বিক্রির জন্য হিসাব করে টাকা দেওয়া হবে
এ ক্ষেত্রে আপনার ছবির দাম যদি হয় ৫ ডলার এবং ছবিটি ১০০ বার বিক্রি হয়, তাহলে আপনাকে ৩০% করে দেওয়া হলে আপনি ৫ × ৩০% × ১০০ = ১৫০ ডলার আয় করতে পারবেন
এভাবে আপনার প্রোফাইলে হাজার হাজার ছবি থাকলে আপনি মাসে অনেক টাকা ফটোগ্রাফি করে আয় করতে পারবেন
ছবি কোথায় বিক্রি করবেন?
এটা সবচাইতে বড় প্রশ্ন
আমি অনেক ভালোমানের ফটোগ্রাফার, আমার কাছে অনেক ছবি, এখন আমি ছবি কোথায় বিক্রি করব? একটু ধের্য ধরুন, আমরা আপনাকে বিশ্বর জনপ্রিয় ৫ টি মার্কেটিপ্লেসের সাথে পরিচয় করিয়ে দেবো, যেখানে আপনার ছবি বিক্রি করে ফটোগ্রাফির মাধ্যমে আয় করতে পারবেন
সাটারস্টক - .
সাটারস্টক হচ্ছে বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফটোগ্রাফি মার্কেটপ্লেস
তাদের ওয়েবসাইটে প্রতি মাসে প্রায় ৮৫ মিলিয়ন লোক ভিজিট করে
সাটারস্টক প্রায় ১৫ বছর থেকে ডিজিটাল মার্কেটে ছবি বিক্রি করে আসছে
তাদের স্টকে প্রায় ২০০ মিলিয়ন ছবি, ভিডিও ফুটেজ ও মিউজিক রয়েছে
অনলাইন তাদের মিলয়ন মিলিয়ন কাস্টমার রয়েছে
আপনি খুব ভালোমানের ফটোগ্রাফার হলে এই মার্কেটপ্লেসে আপনার ছবি আপলোড করে প্রতিমাসে একটি স্মার্ট এমাউন্ট আয় করে নিতে পারবেন
সাটারস্টকের ভাষ্য অনুসারে তারা অনলাইনে ছবি বিক্রি করে প্রায় ৫০০ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে
সাধারণত তারা একজন ছবির মালিককে ছবি বিক্রির ২০-৩০% টাকা পরিশোধ করে থাকে
ফটোলিয়া - .
ফটোলিয়া হচ্ছে অডোবি কোম্পানির একটি ফটোগ্রাফি সাইট