content
stringlengths
0
129k
: , 16 , 2021 6:30 , : 211
অবশেষে বির্তক এড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
বাবর আজমদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে ভারতের নাম অন্তর্ভুক্ত করল পাকিস্তান
এর আগে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিশ্বকাপের যে জার্সির ছবিটি ভাইরাল হয়েছিল তাতে ছিল না আয়োজক দেশ ভারতের নাম
বাবর আজমদের সেই জার্সিতে আইসিসির লোগোর নিচে আয়োজক দেশের স্থানে ভারতের পরিবর্তে লিখেছিল ইউএই-২০২১
এরপরই বিতর্ক শুরু হয়
তখন ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সীমান্ত সমস্যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের তিক্ততার জন্য দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে
হয়ত সেই কারণেই ভারতকে প্রাপ্য সম্মান দিতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড
অবশ্য সেই বিতর্ক এড়াল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরের আয়োজক ভারত
ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় আইসিসির এই বড় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)
বিশ্বকাপ মরুর দেশে হলেও আয়োজক সেই ভারতই থাকছে
আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে অংশ গ্রহণকারী প্রতিটি দেশের জার্সিতে রীতি অনুসারে আয়োজক দেশের নাম থাকারই কথা
সেই রেওয়াজ মেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো তাদের জার্সিতে আয়োজক দেশ ভারত নাম রাখছে
আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল
" পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ "
সর্বশেষ সংবাদ
ভারতে আমদানি-রপ্তানিতে খনন করা হবে গোমতী ব্যয় ২৮৮ কোটি
কুমিল্লায় ৫১ কেজি গাঁজাসহ আটক ৩
বেপরোয়া মোটরসাইকেল সড়কে নিভলো হেলমেটহীন যুবকের প্রাণ
ঘুরতে গিয়ে লাশ হলো চান্দিনার তিন যুবক পরিবারের আহাজারী
রোপা আমনের বাম্পার ফলন খুশি ব্রাহ্মণপাড়ার কৃষাণ কৃষাণীরা
দুই পায়ের জুতায় ২ শ' ভরি স্বর্ণ!
৩ জনের মৃত্যু শনাক্ত ২৪৩
সর্বাধিক পঠিত
বাঙ্গরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
দেবীদ্বার মুক্তদিবস আজ
পেরুল উত্তর ইউনিয়ন ঘাতক দালাল নির্মূল কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ম্যাগনেটিভ একাদশ জয়ী
বয়স ১০৪ হলেও!
জেডিসি সনদ পেতে ফরম পূরণের বিজ্ঞপ্তি
হল ছাড়ার নির্দেশে ভোগান্তিতে কুয়েটের শিক্ষার্থীরা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লার কাগজ ২০০৪ - ২০১৮
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩
ই মেইল: [ ], 2
সম্পাদক ও প্রকাশকঃ আবুল কাশেম হৃদয়
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন
কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রবর্তন ** পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধে জাতীয় কর্মসূচি গ্রহণের তাগিদ ** খাদ্য নিরাপত্তায় ডাব্লিউএফপিকে সুইডেনের ২৯ কোটি টাকা অর্থ সহায়তা ** পানিতে ডুবে মৃত্যু: বছরে ৮ হাজার শিশুর প্রাণ বাঁচাতে পারে দিবাযত্ন কেন্দ্র ** বিশেষ সহায়তা তহবিলের ম...
আন্তর্জাতিক
ব্যবসা-বাণিজ্য
শিক্ষা-সংস্কৃতি
নারী ও শিশু
আ.লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে অরাজকতার পরিকল্পনা ছিল বাগেরহাটে আটক ৪ নব্য জেএমবির
প্রকাশিতঃ নভেম্বর ৬, ২০১৬
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পুলিশের সঙ্গে জেএমবি সদস্যদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ আটক চার নব্য জেএমবি সদস্য আদালতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে
আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে পরিকল্পিতভাবে হামলা, হত্যা, নাশকতা, সংখ্যালঘু নির্যাতন চালিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির নতুন পরিকল্পনা নিয়ে তারা (নব্য জেএমবি) কাজ করছে
তাদের মধ্যে আত্মঘাতি সদস্য এবং আইটি বিশেষজ্ঞ রয়েছে
এমনকি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা পৃথক সফটওয়্যার ব্যবহার করছে
শনিবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এ কথা জানান
গত বুধবার গভীর রাতে শহরের দড়াটানা ব্রিজের নিচে পুলিশের সঙ্গে জেএমবি সদস্যদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ চার জেএমবি সদস্য আটকের পর পুলিশ সুপার এ প্রেস ব্রিফিং করেন
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
পুলিশ সুপার আরও বলেন, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা ও পিরোজপুর এই পাঁচ জেলা নিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র পৃথক ইউনিট বা সাংগঠনিক এলাকা রয়েছে
এ অঞ্চলে তারা দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক গড়ে তুলছে
এখানে তাদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল
আওয়ামী লীগ নেতা, পুলিশ ও তাবলীগ জমায়াত তাদের প্রধান টার্গেট ছিল
উল্লেখিত পাঁচ জেলার মধ্যে বাগেরহাট তাদের নিরাপদ ঘাঁটি
তাদের মূলহোতার আন্তানা ছিল বাগেরহাট
২০০৪ সালে বাংলাভাই বাগেরহাটের মোল্লাহাটে আ'লীগ নেতা ও সংখ্যালঘু সমাজপতি তপন পোদ্দার ও তার পিতাকে খুন করতে এসে বোমা-অস্ত্র-জঙ্গি পোশাকসহ ধরা পড়েছিল
সেই থেকেই এ জেলায় জঙ্গিদের আস্তানা গড়ে ওঠে
তখন গিয়াস উদ্দিন নামে এক জঙ্গি আটক হয়ে গত ১২ বছর যাবৎ জেলে রয়েছে
কিন্তু তার ছেলে মোরশেদ আলম (২০) জঙ্গি তৎপরতায় যুক্ত হয়
গত বুধবার রাতে চার জঙ্গির মধ্যে সেও রয়েছে বলে পুলিশ সুপার উল্লেখ করেন
তিনি বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে এরা এক নেতাকে হত্যা করে অন্য নেতার ওপর দায় চাপিয়ে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করার পরিকল্পনা করেছিল
আটক ওই চার নব্য জেএমবি সদস্য আরও অনেক চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেও তদন্তের স্বার্থে এই এখনই তা প্রকাশ করতে রাজী হননি এসপি পংকজ রায়
তবে তিনি বলেন, আটক চার জেএমবি সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে
তাদের নিকট থেকে উদ্ধার হওয়া ডেস্কটপে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে অশ্লীল প্রচারনার এবং জেএমবি'র লিফলেট পাওয়া গেছে
তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, আইসিটি, অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় পৃথক চারটি মামলা করা হয়েছে
বাংলা ভাইয়ের সাথে কাজ করা এক জেএমবি নেতা আটক এই চার জঙ্গির 'বড় ভাই' হিসাবে নেতৃত্ব দিয়ে আসছে
পুলিশ নব্য জেএমবির এই টিম লিডার বড় ভাই সম্পর্কে অনেক তথ্য পেয়েছে, তাকে আটকের জোর চেষ্টা চলছে
জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলার জন্য এবং নাশকতা ও পরিকল্পনাকারীদের আটকে পুলিশের সাঁড়াশী অভিযান চলছে বলে তিনি উল্লেখ করেন
উল্লেখ্য গত বুধবার গভীররাতে বাগেরহাটের দড়াটনা ব্রিজের নিচে গুলি বিনিময়ের পর সাতক্ষীরা জেলা সদরের গড়েরকান্দা গ্রামের জুম্মান আলী সরদারের ছেলে মো. মাকসুদুর রহমান ওরফে তোতা (২৪), একই জেলার ইটগাছা গ্রামের আব্দুল করিমের ছেলে সাইফুল ইসলাম (৩৬), কদমতলা বাজার এলাকার জঙ্গি গিয়াস উদ্দিনের ছেলে মোরশেদ আলম (২০) ও পিরোজপুর জেলা...
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রবর্তন ** পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধে জাতীয় কর্মসূচি গ্রহণের তাগিদ ** খাদ্য নিরাপত্তায় ডাব্লিউএফপিকে সুইডেনের ২৯ কোটি টাকা অর্থ সহায়তা ** পানিতে ডুবে মৃত্যু: বছরে ৮ হাজার শিশুর প্রাণ বাঁচাতে পারে দিবাযত্ন কেন্দ্র ** বিশেষ সহায়তা তহবিলের ম...
আন্তর্জাতিক
ব্যবসা-বাণিজ্য
শিক্ষা-সংস্কৃতি
নারী ও শিশু
কাউখালীতে ছাত্রী নির্যাতনকারী বখাটে রাজু গ্রেফতার
প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৪, ২০১৭
রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালী কলেজের ছাত্রী মাকুল আক্তার মুনার ওপর হামলাকারী রাজু শেখকে আটক করেছে পুলিশ
শুক্রবার রাতে কাউখালীর দাশেরকাঠী গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান কাউখালী থানার ওসি মনিরুজ্জামান
আটক রাজু শেখ (২৬) ওই গ্রামের মোজাম্মেল শেখের ছেলে
২৫ জানুয়ারি বখাটেদের নির্যাতনের শিকার হন মুনা (১৮)
বখাটেরা তাকে রড দিয়ে পিটিয়ে, শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে
অবস্থার অবনতি হলে চার দিন পর তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়
জানা গেছে, হাসপাতালে সার্জারি বিভাগের এফ-৪ নম্বর ওয়ার্ডের মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন মুনা
সাত দিন ধরে কোনো খাবার মুখে নিতে পারছেন না তিনি
মুখে খাবার বা পানি নিলেই বমি হচ্ছে
তার শরীরে তীব্র যন্ত্রণা হচ্ছে
মুনার দিনমজুর বাবা চিকিৎসার খরচ যোগাড় করতে পারছেন না
মুনার স্বজনদের কাছ থেকে জানা যায়, রাজু শেখ (২৬) তার বোনকে কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করতেন
রাজু এক পর্যায়ে মুনাকে বিয়ের প্রস্তাব দেন
সাড়া না পেয়ে ক্ষিপ্ত হন রাজু