content
stringlengths
0
129k
চন্দন রাইসের মালিক চন্দ্রনাথ সাহা অভিযোগ করেন, তার দোকানের শাটার ভেঙে বেশ কিছু মালামাল বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা
তার দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেন তিনি
একই সড়কে ১০টি শুঁটকির দোকানের শাটারও ভাঙা দেখা গেছে
শহরের গোপালপট্টির সূর্য পালের খাদ্যশস্যের আড়তের মালিক সূর্য পালের ছেলে বিশংকর পাল অভিযোগ করেন, দুর্বৃত্তরা ক্যাশ বাক্স ভেঙে ৩ লাখ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে গেছে
এ ছাড়া একটি ওজন পরিমাপের যন্ত্র ও একটি বস্তা সেলাইয়ের যন্ত্র লুট হয়েছে
দুটি মন্দির ও বেশ কয়েকটি দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনায় মডেল থানায় দুটি মামলা হয়েছে
ফেনী মডেল থানার দুজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা দুটি করেন
একটি মামলায় ২০০ থেকে ২৫০ জন এবং অপর একটি মামলায় ১০০ থেকে ১৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়
তবে গতকাল বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে
ফেনীতে শনিবারের সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব
গতকাল সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়
তারা হলেন আহনাফ তৌসিফ মাহবুব লাবিব, আবদুস সালাম জুনায়েদ ও ফয়সাল আহমেদ আল আমিন
র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান বলেন, সাম্প্রতিক 'নাশকতা' ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়
গতকাল সকালে চৌমুহনীর ব্যাংক রোডের রাধামাধব জিওর মন্দির ও রামঠাকুরের আশ্রম ঘুরে দেখা যায়, পুলিশ ও আনসারের সদস্যরা সতর্ক পাহারায় রয়েছেন
এ ছাড়া অন্যান্য মন্দিরের সামনে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন আছে
বিজিবি ও র‌্যাবের সদস্যরাও টহলে আছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার বলেন, চৌমুহনীর সার্বিক পরিস্থিতি এখন শান্ত
মন্দিরের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে
সংবাদ সারাদিন,পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার রাতে বাঁকুড়া জেলা থেকে প্রায় ৬৫ টি দাঁতাল হাতি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় প্রবেশ করে
বুধবার রাতে ওই হাতির দল পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন ডিগ্রী , নবকলা সহ বিভিন্ন গ্রামে মাঠে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়
বুধবার সারারাত ধরে বিঘার পর বিঘা জমির ফুলকপি, বাঁধাকপি ...
, এই মুহূর্তে, দক্ষিণ-বাংলা , , , , ,
শিকল বন্দি দশায় দিন কাটছে দাসপুরের এক শিশুর
3, 2021
সংবাদ সারাদিন, পশ্চিম মেদিনীপুর: বারান্দায় পায়ে শিকলে লাগিয়ে বাঁধা নাবালক
এমনকি ওই নাবালকের দিদিকেও অধিকাংশ সময় শিকল দিয়ে একই ভাবে বেঁধে রাখাতে হয় তার ভাই এর পাশে
কেন ওই নাবালককে এই ভাবে বেঁধে রাখা হচ্ছে? তার পরিবারের সদস্যদের দাবি ভাগ্যের পরিহাস কিচ্ছু করার নেই, ওরা যে দুজনেই উন্মাদ
তাই ওদের এই ভাবে বেঁধে রাখতে হয়েছে, ...
, এই মুহূর্তে, দক্ষিণ-বাংলা
পাচারের আগেই সাঁকরাইলে ৭১ কেজি গাঁজা সহ গ্রেফতার ৭
3, 2021
সংবাদ সারাদিন, সাঁকরাইল: বাসে করে গাঁজা পাচারের সময় পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল সাঁকরাইল থানার পুলিশ
পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া গাজার পরিমান প্রায় ৭১ কেজি
গাজা পাচারের ঘটনায় পুলিশ বাসের চালক কনডাক্টর সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে
পুলিশ বাসটিকে আটক করেছে
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গাজা পাচারের খবর আসছিল পুলিশের কাছে
...
, এই মুহূর্তে, দক্ষিণ-বাংলা 7 , 71 ,
উলুবেড়িয়ার বানিবন গ্রাম পঞ্চায়েতে অনাস্থায় তৃণমূলের জয়
1, 2021
সংবাদ সারাদিন, উলুবেড়িয়া: উলুবেড়িয়া ২ নং ব্লকের আরও একটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল
মঙ্গলবার বানিবন গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় জয়ী হল তৃণমূল
এদিনের অনাস্থার পক্ষে মত প্রকাশ করেন তৃণমূলের ১৫ সদস্য এবং বিপক্ষে মত প্রকাশ করেন বিজেপির ৯ সদস্য
প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে বানিবন গ্রাম পঞ্চায়েতের ২৪ টি আসনের মধ্যে বিজেপি ১৩ ...
, এই মুহূর্তে, দক্ষিণ-বাংলা , , ,
আগুনে ভস্মীভূত মারুতি, চাঞ্চল্য শ্যামপুরে
1, 2021
সংবাদ সারাদিন, শ্যামপুর: রান্নার গ্যাস সিলিন্ডার থেকে মারুতি ভ্যানে গ্যাস ভরার সময় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গাড়িটি
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উত্তর শিবগঞ্জে
স্থানীয় সূত্রে খবর স্থানীয় বাসিন্দা বিমল মাইতি বাড়িতে বেআইনিভাবে গাড়িতে গ্যাস ভর ছিলেন
অভিযোগ সেই সময় দুর্ঘটনাটি ঘটে যায়
শ্যামপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিমল মাইতিকে আটক করেছে
সূত্রের খবর, দীর্ঘদিন ...
, এই মুহূর্তে, দক্ষিণ-বাংলা , , , ,
লক্ষাধিক টাকার চন্দন গাছ চুরি ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রামে
30, 2021
সংবাদ সারাদিন, ঝাড়গ্রাম: বাছুরডোবা এলাকার এক ব্যক্তির বাড়ির সামনে থাকা একটি চন্দন গাছ দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ
ওই ব্যক্তি ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না
বাড়িতে একজন কেয়ারটেকার ছিলেন
সোমবার সকালে তিনি বিষয়টি দেখতে পান
তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান
যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে
ঝাড়গ্রাম পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের বাছুর ...
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে
এসময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন লাখ ৪০ হাজার ৭৮৪ জন
এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ৯৭ হাজার ৯৩০ জন
সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ৫৮৫ জনে
মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ছয় লাখ ১০ হাজার ৪৫২ জন
সুস্থ হয়েছেন ২২ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৭৯৭ জন
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে
দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৫৭৭ জন
তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৭৫ হাজার ২১৮ জন
এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৭৩ লাখ ৩২ হাজার ৯৪৯ জন
করোনায় ভারতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৬১৪ জন
এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬১ হাজার ৪৩ জনের
আর করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৪৮৮ জন
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে
দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ নয় হাজার ৪৮৪ জনের
মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৮ লাখ ৮০ হাজার ৪৩৯ জন
দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১০ লাখ ৬৯ হাজার ৭৯৪ জন
তালিকায় এরপর রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে
দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন
তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৯৫ জন
করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন
চঞ্চলতা হারাচ্ছে জাপান
ক্রমশ জনহীন হয়ে পড়ছে দেশ
দেশের জনসংখ্যা ক্রমাগত কমে এমন পর্যায় পৌঁছাচ্ছে যা জানলে চমকে যেতে হয়
২০১৮ সালের সরকারি হিসাব অনুযায়ী, জাপানের ১৩.৬ শতাংশ অঞ্চল পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়েছিল
আরও একটি সমীক্ষা বলছে, ২০৪০ সাল নাগাদ পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ বেড়ে যা দাঁড়াবে, তার মিলিত হিসাব মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার সমান হবে
এই পরিত্যক্ত সম্পত্তির ভবিষ্যৎ নিয়েই উদ্বিগ্ন জাপান
এগুলিকে কী ভাবে কাজে লাগানো যায় সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাপানের কাছে
কেন এ রকম পরিণতি হতে চলেছে জাপানের?
বিশেষজ্ঞদের মতে, দু'টি কারণের মিলিত প্রভাব পড়ছে জাপানের ওপর
এক, ক্রম হ্রাসমান জনসংখ্যা এবং দুই, কর্মসূত্রে তরুণ প্রজন্মের অন্যত্র চলে যাওয়ার প্রবণতা
জনসংখ্যার হ্রাস জাপানের কাছে গত কয়েক বছর ধরে খুবই উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে
২০১৮ সাল নাগাদ চার লক্ষ ৪৯ হাজার জনসংখ্যা কমে যায় জাপানের
১৯৬৮ সাল থেকে যদি এই জনসংখ্যার হ্রাসের হিসাব কষা হয় তা হলে ওইটিই ছিল সর্বাধিক হ্রাস