content
stringlengths
0
129k
এর আগে টস জিতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন
ইনিংসের গোড়াপত্তন করতে নামা দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখের ব্যাটিংয়ের কৌশল ছিল খুবই দৃষ্টিকটু
প্রথম ২ ওভারে ৮টি বলই ডট দেন
ব্যাট হাতে তুলতে পারলেন ৬ রান
ব্যক্তিগত ৪ রানে জীবন পান লিটন, তার সহজ ক্যাচ ফেলে দেন কাশাপ
কিন্তু সাজঘরে ফেরার বোধহয় তাড়া ছিল লিটনের
পরেই বলেই আউট হলেন ৪ রান করে
স্কটল্যান্ডের বিপক্ষে সুযোগ পাননি নাঈম
আজ ফেরেন সৌম্য সরকারের পরিবর্তে
তার ফেরা বিবর্ণ হতো, যদি না ব্যক্তিগত ১৭ ও ২৬ রানের মাথায় ওমানের ফিল্ডাররা সহজ দুটি ক্যাচ ছাড়তেন
তখনও রানের থেকে বল বেশি খেলে ফেলেছিলেন নাঈম
শেখ মেহেদীকে ৩ নম্বরে খেলায় ম্যানেজমেন্ট
আস্থার প্রতিদান দিতে পারেননি
ফায়াজ বাটকে ফিরতি ক্যাচ দিয়ে দেরেন শূন্য হাতে
দলীয় ২১ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ পাওয়ার-প্লের ৬ ওভারে তুলতে পারে ২৯ রান
সাকিব আল হাসান ৪ নম্বরে নেমে নাঈমের সঙ্গে বড় জুটি গড়েন দলকে বিপদমুক্ত করেন
দুজনেই ছুটছিলেন অর্ধশতকের দিকে
কিন্তু ৮০ রানের পার্টনারশিপ গড়ে সাকিব রান আউটের শিকার হন
ফেরেন ৪২ রানের ইনিংস খেলে
২৯ বলের ইনিংসটি সাজান ৬টি চারের মারে
সাকিব না পারলেও ধীরগতির ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন নাঈম
তার ফিফটি আসে ৪৩ বলে
ব্যাটিং অর্ডারে এগিয়ে আসা নুরুল হাসান সোহান সুবিধা করতে পারেননি একেবারেই
জেসান মাকসুদকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন ৩ রান করে
আফিফ হোসেনও ব্যর্থ এদিন
৫ বল খেলে ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন
তৃতীয়বার যখন ক্যাচ তুললেন নাঈম, সেবার আর সুযোগ মেলেনি
থেমে যায় তার ৬৪ রানের ইনিংস
৫০ বলে খেলে ৩টি চার ও ৪টি ছয় মারেন এই বাঁহাতি তরুণ
৮ নম্বরে ব্যাট করতে নামা মুশফিকুর রহিম এ ম্যাচেও ব্যর্থ
উইকেটের পিছনে ধরা পড়েন ৬ রান করে
পরের বলেই বিদায় নেন মোহাম্মদ সাইফউদ্দিন
রানের খাতা খুলতে পারেননি তিনি
শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ১০ বলে ১৭ রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অলআউগ হওয়া টাইগারদের ইনিংস থামে ১৫৩ রানে
ওমানের হয়ে বিলাল খান ও ফাইয়াজ বাট সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ( ) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল করতে ক্লিক করুন
২০২১-১০-২০
: স্বস্তি ফিরেছে টাইগারদের
: হিন্দু ভাই-বোনদের ভয় নাই, আ.লীগ আছে রাজপথে: ওবায়দুল কাদের
এই ক্যাটাগরির আরো সংবাদ
পাকিস্তানকে ১০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
নভেম্বর ২০, ২০২১
বাদ পড়তেই বাংলাদেশের পথে পাকিস্তান
নভেম্বর ১২, ২০২১
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: বাংলাদেশ দলের হার দিয়ে শুরু, হার দিয়ে শেষ
নভেম্বর ৪, ২০২১
.
. .
সর্বশেষ সংবাদ
ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, টিকটক মাসুদ গ্রেফতার ডিসেম্বর ১, ২০২১
টাঙ্গাইলে আনসার বাহিনীর স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উদযাপন ডিসেম্বর ১, ২০২১
পরীমনিকে যৌন হয়রানি: নারাজির আদেশ ১৩ ডিসেম্বর ডিসেম্বর ১, ২০২১
টাঙ্গাইলে চার ক্লিনিককে জরিমানা, একটির অপারেশন থিয়েটার সিলগালা ডিসেম্বর ১, ২০২১
টাঙ্গাইল-০৭ উপনির্বাচনে নৌকার টিকিট পেতে মরিয়া ৮ প্রার্থী ডিসেম্বর ১, ২০২১
টাঙ্গাইলে নৌকার চড়তে চান একই পরিবারের তিনজন ডিসেম্বর ১, ২০২১
মোবাইলঃ ০১৭৩৭-৭২৯৪২৩
.@.
এম, সাইফুল ইসলাম শাফলু
মোবাইলঃ ০১৭১৮-৬৮৩০৫৯
.99@.
বার্তা সম্পাদক
মোহাম্মদ মাসুম
মোবাইলঃ ০১৭১৩-৫৩৭৩৪৭
@..
প্রধান কার্যালয়ঃ মনির উদ্দিন কমপ্লেক্স, নীচ তলা (সোনালী ব্যাংক) , ১৯৫০ সখীপুর, টাঙ্গাইল
মোবাইলঃ ০১৭১৮-৬৮৩০৫৯, ইমেইলঃ @. | কপিরাইট © 2021 নিউজ টাঙ্গাইল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশ কিছুদিন থেকেই পেটে ব্যথা হচ্ছিল এক মহিলার
নিজে ডাক্তারি ফলিয়ে কোনও লাভ হয়নি
অগত্যা সেই মহিলাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল
কিন্তু ওষুধ হিসেবে তিনি যা পেলেন, তা দেখে তো চক্ষু চড়কগাছ তাঁর
[ আরও পড়ুন: মোষের শিং পালিশ করতে ১৬ লক্ষ টাকার তেল! লালু জমানায় দুর্নীতির পাহাড় বিহারে ]
ঝাড়খণ্ডের ওই মহিলার যে ডাক্তারের কাছে গিয়েছিলেন তাঁর নাম আশরফ বাদার
রাঁচির সিংভূম জেলার ঘাটশিলা সরকারি হাসপাতালের তিনি চিকিৎসক
গত ২৩ জুলাই তাঁর কাছে ওই মহিলা পেটে ব্যথা নিয়ে গিয়েছিলেন
আর পাঁচজন চিকিৎসকের মতো রোগীকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দেন তিনি
ওই মহিলা বেশিদূর পড়াশোনা করেননি
ফলে প্রেসক্রিপশন তিনি পড়তে পারেননি
আর তাছাড়া ডাক্তার কী ওষুধ লিখেছেন, তা কেই বা দেখে? শুধু কখন কী খেতে হবে, তা জেনে নেয়
ওষুধের নাম নিয়ে খুব কম মানুষই মাথা ঘামায়
বলাই বাহুল্য ওই মহিলা সেই তালিকায় পড়তেন না
আর তাতেই ঘটল গন্ডগোল
চিকিৎসকের থেকে প্রেসক্রিপশন নিয়ে তিনি যখন ওষুধের দোকানে গিয়ে দেখালেন, দোকানদার তো অবাক
তিনি মহিলাকে জানান, ডাক্তার তো তাঁকে কন্ডোম প্রেসক্রাইব করেছেন
প্রেসক্রিপশনে তিনি যে নামটি লিখেছেন, তা কোনও ওষুধের নয়
এমন কথা শুনে রোগীর ভিরমি খাওয়ার জোগাড়
সময় নষ্ট না করে তিনি সিনিয়র ডাক্তারদের কাছে ঘটনাটি নিয়ে অভিযোগ করেন
এমন কথা শুনে অবাক সিনিয়র চিকিৎসকরাও
[ আরও পড়ুন: জঙ্গির গুলিতে নিহত জওয়ান, দাদাকে সম্মান জানাতে সেনায় যোগ দুই ভাইয়ের ]
ঘাটশিলা মহকুমা হাসপাতালের ইনটার্জ শংকর টুডু জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত
তদন্তের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে
তাতে রয়েছেন এক মনোবিদও
রবিবার থেকে শুরু হয়েছে কাজ
যদিও অভিযুক্ত চিকিৎসক আশরফ বাদার অভিযোগ অস্বীকার করেছেন
তাঁর মতে, তিনি এমন কিছু কাজ নাকি করেননি
তাঁর নামে মিথ্যে রটনা হচ্ছে
গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২১' প্রাপ্তির মধ্য দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অনলাইন এডুকেশনে বাংলাদেশে...
রংপুর বিভাগ---সিলেট বিভাগঢাকা বিভাগচট্রগ্রাম বিভাগরাজশাহী বিভাগখুলনা বিভাগময়মনসিংহ বিভাগবরিশাল বিভাগরংপুর বিভাগ