content
stringlengths
0
129k
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন
তিনি বলেন, 'জাহাঙ্গীর টাওয়ারের পেছনের গলির একটা চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরেণ হয়
পরে বিস্ফোরণের আগুন ভবনটির প্রথম ও দ্বিতীয় তলার এসিতে ছড়িয়ে পড়ে
এ আগুন প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে
খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে
বেলা ১১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে
ভবনটির ৬ থেকে ৯ তলা পর্যন্ত ইটিভি কার্যালয়
বাকি ফ্লোরগুলো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে
প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০১৮ প্রিন্ট
সর্বশেষ সংবাদ
দুদিনের সম্মেলন 'শান্তি ঘোষণা' গ্রহণ করবে ঢাকা ॥ পররাষ্ট্রমন্ত্রী
আজারবাইজানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
অপেক্ষার অবসান হচ্ছে ৪৪তম বিসিএস ॥ ১৭১০ জন নিয়োগ পাচ্ছেন
এএসপি পরিচয়ে প্রেম, পরে হাতিয়ে নিত অর্থ
ধান কাটা নিয়ে বিরোধ, কৃষক খুন
আরও পড়ুন ...
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত
রেজি: নং ডিএ ৭৯৬
কার্যালয়: জনকন্ঠ ভবন,
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন,
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন),
ফ্যাক্স: 880-02-222221707
ই-মেইল: [ ]
ই-জনকন্ঠ: ..
® .
.
শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের উচিত এখন নিজ দেশে ফিরে যাওয়া জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই জাপানে ওমিক্রন শনাক্ত শতবর্ষের আলোয় আলোকিত ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস আগাম জামিন নিতে আসা শংক দাস বড়ুয়া কারাগারে করের টাকাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি সারা দেশে হাফ ভাড়া দাবিতে ৯দফা কর্মসূচি শিক্ষার্থীদের বা...
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .();
অনলাইন রিপোর্টার ॥ চলতি একাদশ সংসদের একাদশ অধিবেশন বসছে ১৮ জানুয়ারি
ওইদিন বিকাল সাড়ে চারটায় এই অধিবেশন বসবে
এটি ২০২১ সালের প্রথম অধিবেশন
বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে
সংবিধানের নিয়ম অনুযায়ী অধিবেশনের প্রথম দিনই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
পরে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন
মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে
চলতি বছর স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন আয়োজন করা হয়
এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়
আইনপ্রণেতাদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়
প্রকাশিতঃ ডিসেম্বর ৩০, ২০২০ প্রিন্ট
সর্বশেষ সংবাদ
দুদিনের সম্মেলন 'শান্তি ঘোষণা' গ্রহণ করবে ঢাকা ॥ পররাষ্ট্রমন্ত্রী
আজারবাইজানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
অপেক্ষার অবসান হচ্ছে ৪৪তম বিসিএস ॥ ১৭১০ জন নিয়োগ পাচ্ছেন
এএসপি পরিচয়ে প্রেম, পরে হাতিয়ে নিত অর্থ
ধান কাটা নিয়ে বিরোধ, কৃষক খুন
আরও পড়ুন ...
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত
রেজি: নং ডিএ ৭৯৬
কার্যালয়: জনকন্ঠ ভবন,
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন,
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন),
ফ্যাক্স: 880-02-222221707
ই-মেইল: [ ]
ই-জনকন্ঠ: ..
® .
.
শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের উচিত এখন নিজ দেশে ফিরে যাওয়া জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই জাপানে ওমিক্রন শনাক্ত শতবর্ষের আলোয় আলোকিত ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস আগাম জামিন নিতে আসা শংক দাস বড়ুয়া কারাগারে করের টাকাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি সারা দেশে হাফ ভাড়া দাবিতে ৯দফা কর্মসূচি শিক্ষার্থীদের বা...
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .();
: | : 30, 2017 11:53 | : 30, 2017 11:53
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বোতল পানীয় জলের দাম সাধারণ দোকানে ১০ টাকা হলেও ওই বোতলের দামই কোনও মাল্টিপ্লেক্সে গেলে দাঁড়ায় ৫০ টাকা
কখনও কখনও তার চেয়েও বেশি
ঠান্ডা পানীয় বা একটি স্যান্ডউইচের দাম দোকানের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় বিমানবন্দরে
এমনকী, দামি কোনও শপিং মলে এক কাপ চায়ের দামও কখনও ২০-৩০ টাকায় গিয়ে দাঁড়ায়
সাধারণ মানুষ বারবারই অভিযোগ করে এসেছেন, কেন ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা এমআরপির চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিতে হবে বিমানবন্দর, শপিং মল বা মাল্টিপ্লেক্সে? যাবতীয় অভিযোগের ভিত্তিতে এবার কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, গোটা দেশে একটি পণ্যের জন্য একটিই এমআরপি দিতে হবে
এই উদ্যোগের পোশাকি নাম- 'এক পণ্য, এক দাম'
[জানেন, বীমার টাকা পেতে কী করল এই ব্যক্তি?]
তবে এবার সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে প্যাকেজড কমোডিটি আইন, ২০১১-য় বেশ কিছু রদবদল এনেছে কেন্দ্র
আগামী বছরের ১ জানুয়ারি থেকে লাগু হচ্ছে নয়া আইন
কেন্দ্রের এক আধিকারিক বলছেন, "এই সময়টুকু ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে সবদিক ঠিকঠাক ভাবে দেখে নেওয়ার জন্য
" ক্রেতা সুরক্ষা মন্ত্রকের উদ্যোগে বেশ কয়েক দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র
কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষের লাগাতার অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
এবার থেকে কোনও একটি পণ্যের জন্য দু'রকম এমআরপি নেওয়া যাবে না
এর ফলে বহু মানুষ, যাঁরা এতদিন ধরে শপিং মল, মাল্টিপ্লেক্স ও বিমানবন্দরে অতিরিক্ত দামের জন্য অভিযোগ জানিয়ে এসেছেন, তাঁরা উপকৃত হবেন
তবে এই নিয়ম কোনও রেস্তরাঁর উপর লাগু হবে না
কারণ ১ জুলাই থেকে রেস্তরাঁগুলিতে জিএসটি চালু হয়ে যাচ্ছে
নয়া নিয়ম লাগু হবে সেই সব জিনিসের উপর যেগুলি মূলত দোকান থেকে কিনতে হয়
এর পাশাপাশি, জিনিসের গায়ে দাম-সহ অন্যান্য সংখ্যাগুলি বড় হরফে লিখতে হবে
যাতে মানুষের চোখে পড়ে স্পষ্টভাবে
একইসঙ্গে স্টেন্ট, ভালভ, সিরিঞ্জের গায়েও এবার থেকে দাম লিখে রাখতে হবে স্পষ্ট করে
যার ফলে কোনও হাসপাতাল এখন থেকে আর রোগীর পরিবারের হাতে অবৈধভাবে মোটা অঙ্কের বিল না ধরাতে পারে
বহু মেডিক্যাল ডিভাইসের গায়েই এখন এমআরপি লেখা থাকে না
যার কারণ হিসাবে প্রস্তুতকারক সংস্থাগুলির দাবি, এগুলি সরাসরি রোগী বা তাঁর পরিবারকে বিক্রি করা হয় না
কিন্তু প্রায়শই অভিযোগ ওঠে, এই সমস্ত মেডিক্যাল ডিভাইস আসল দামের চেয়ে প্রায় ৬০০ গুণ বাড়িয়ে দেখানো হয় হাসপাতালের বিলে
টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয় পাড়ার এলাকায় অবস্থিত ১৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইলের বিরুদ্ধে নানা অপকর্ম ও নানান অভিযোগ উঠেছে
টাকার বিনিময়ে উপবৃত্তি প্রধান, টাকা না দিলে ছাত্র-ছাত্রীদেরকে বেপরোয়া মারধর, ছাত্র-ছাত্রীদের সামনে ক্লাস রুমে ধুমপান করা, স্টুডেন্ট কাউন্সিলের নামে ৮ জন শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে নিয়ে নির্বাচন না করা, অত্র এলাকার হেলাল নামে একজন সন্ত্রাসী ছেলেকে পরিচালনা কমিটিতে রেখে অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করা, সা...
উল্লেখিত অভিযোগে আরো জানা যায়, ২০০৩ সালে প্রধান শিক্ষক মো. ইসমাইল এই বিদ্যালয় হতে একজন ছাত্রীকে শ্লীলতাহানি ও যৌন হয়রানী করার দায়ে তৎকালীন এসএমসি সদস্য ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিরা বিচারের মাধ্যমে তাকে দোষী সাব্যস্থ করে জরিমানা দিয়ে শিক্ষা অফিস কর্তৃক দুরবর্তী স্কুলে শাস্তি মুলক বদলি হয়
ধারাবাহিক অপরাধ সংগঠিত করার কারণে তিনি এই বয়সে ৮-৯টি স্কুলে বদলী হন
এব্যাপারে অত্র স্কুলের সহকারী শিক্ষক মানিক মিয়া, মুরতাজা বেগম আক্ষেপ প্রকাশ করে বলেন, বিগত ২৬/৬/১৪ সালে প্রধান শিক্ষ মো. ইসমাইল যোগদান করার পর থেকে সে অত্র এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ায় তার দাপটে আমরা অতিষ্ট যা ভাষায় প্রকাশ করতে পারছি না
তার অপকর্মের ব্যাপারে সাংসদ, এডিসি শিক্ষা কক্সবাজার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও টেকনাফ সদর ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেছি
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আশিষ বোস বলেন, অভিযোগ পেয়ে বিদ্যালয়ে গিয়ে তদন্ত করে দেখি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বিভিন্ন প্রকারের অনিয়ম ও অন্তর্কোন্দল রয়েছে