content
stringlengths
0
129k
পুঁজিবাদী গণতন্ত্র ( ), জাতীয়তাবাদী সমাজতন্ত্র ( ), এবং কমিউনিজমের শক্তিগুলো মূলত একই সভ্যতার তিনটি শাখা
এগুলো মানুষকে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত বলে পরিচয় দিলেও তাদের হাতে মানুষ বিদ্যুতের মতো নিষ্পেষিত হতে থাকে
সুতরাং এই বিশ্ব মানবতাকে শান্তি দিতে হলে আমাদেরকে সেই ১৪০০ বছর পূর্বে যে শাসন অনুযায়ী চলার ফলে শান্তি এসেছিল সে শাসনের সংবিধান হিসেবে কুরআনকে গ্রহণ করতে হবে ও সংবিধানে মানবগড়া আইন বাদ দিয়ে কুরআনের প্রত্যেকটি লাইনকে আইনের কর্ণধার মনে করতে হবে
আল্লাহ বলছেন-
"যার মাধ্যমে আল্লাহ তাঁর সন্তোষকামী লোকদেরকে শান্তি ও নিরাপত্তার পথপ্রদর্শন করেন এবং নিজ ইচ্ছাক্রমে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকের দিকে নিয়ে আসেন এবং সরল-সঠিক পথের দিকে পরিচালিত করেন
" (সূরা আল-মায়িদাহ : ১৬)
(তোমরা এ অস্থায়ী জীবনের প্রতারণা জালে আবদ্ধ হচ্ছো) আর আল্লাহ তোমাদের শান্তির ভুবনের দিকে আহবান জানাচ্ছেন
(হেদায়াত তার ইখতিয়ারভুক্ত) যাকে তিনি চান সোজা পথ দেখান
(ইউনুস : ২৫)
৩. শান্তি নামক সোনার হরিণ: আমরা দুনিয়ায় সুখ-স্বাচ্ছন্দ্য পেতে দুনিয়াবি জিনিসের পিছনে ছুটে চলি
দুনিয়ায় মোহিত হওয়ার মতো অনেক বিষয় আছে
দুনিয়ার পিছনে ছুটে চলা ব্যক্তি 'মরুভূমির মরীচিকা' এর পিছনে ছুটে চলা ব্যক্তির ন্যায়
দুনিয়ায় কে বিল্ডিং আগে বাঁধবে ও কত উঁচু করে বেঁধে তাতে টাইলস লাগাবে এ প্রতিযোগিতায় মত্ত হয়ে আছে
তাঁরা মদের বারে, অশ্লীল সিনেমায় শান্তি পেতে চায়
কিন্তু আল্লাহর বক্তব্য কী?!
"পূর্ববর্তী লোকদের এ কাহিনীর মধ্যে বুদ্ধি ও বিবেচনাসম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে
কুরআনে এ যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয় বরং এগুলো ইতঃপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সবকিছুর বিশদ বিবরণ, আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়াত ও রহমত
" (ইউসূফ: ১১১)
"যখন তুমি কুরআন পড়ো তখন আমি তোমার ও যারা আখেরাতের প্রতি ঈমান আনে না তাদের মাঝখানে একটি পর্দা ঝুলিয়ে দেই
" (বনি ইসরাইল : ৪৫)
৪. রাষ্ট্রীয়/ সামাজিক শান্তি কোথায়: রাষ্ট্রে কুরআনি আইন বাদ দিয়ে মানবরচিত আইন চলার ফলে গুম, খুন, ধর্ষণ ইত্যাদি নির্বিচারে চলছে
আসমানি কিতাবের সামনে; স্রষ্টা কর্তৃক সৃষ্টি বিষয় আর মানবরচিত বিষয় দুটি কি সমান হতে পারে? কিন্তু নির্বোধেরা তাদের আইনের মধ্যে শান্তি খুঁজতে গিয়ে শান্তি হারিয়ে ফেলে 'শান্তির সোনার হরিণ' বিহীন বনে সেই হরিণ খুঁজতে যায়
রাষ্ট্রীয়ভাবে কুরআন থাকলে একে অপরকে সম্মান করত এবং মালিকে-শ্রমিকে হিংসা-বিদ্বেষ থাকতো না
মালিক তার শ্রমিকের ওপর অন্যায়ের বোঝা তো চাপাতোই না বরং সৃষ্টি হতো ভাইয়ে ভাইয়ে সম্পর্ক
আল্লাহ তায়ালা বলছেন-
"এরা এমন সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত্ব দান করি তাহলে এরা নামাজ কায়েম করবে, জাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজে নিষেধ করবে
আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহর হাতে
" (আল-হজ : ৪১)
আল-কুরআনকে একটি বই/কিতাব হিসেবে না ভেবে আমরা প্রত্যেকেই আমাদের সংবিধান মনে করার মধ্য দিয়েই পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ
লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
মুসলমানদের অতীত-বর্তমান-ভবিষ্যৎ
কুরআন ও হাদীসের আলোকে কুরবানীর বিধান ও জরূরি মাসায়েল
সর্বাধিক পঠিত
মুনাফিকদের ইতিহাস এবং তাদের ব্যাপারে রাসূল সা.-এর সিদ্ধান্ত
5, 2021
পার্থিব সম্পদের মোহ অজ্ঞতাবশত বিভ্রান্ত করে মানুষকে
1, 2021
সাম্প্রতিক
পার্থিব সম্পদের মোহ অজ্ঞতাবশত বিভ্রান্ত করে মানুষকে
মানবতা বিপর্যয়ের নেপথ্যে
মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন স্পাস্কা
আজানের শব্দে ভাংগলো ঘুম যার
কলম কিনতে এসে যেভাবে মুসলিম হয়ে ফিরলেন অলিভার
আজাদি আন্দোলনের পথপ্রদর্শক আলী শাহ গিলানী রহ.
হুজাইফা ইবনে আল ইয়ামান (রাদ্বি আল্লাহু আনহু)
মালিক তুমি জান্নাতে, একটি ঘর বানিয়ে দিও
আশুরার শিক্ষা ও তাৎপর্য
আজানের ধ্বনিতে ঈমানের স্বাদ
এটি একটি দাওয়াহমূলক সাইট
এখানে আমরা ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার চেষ্টা করছি
আমাদের সাথে থেকে আমাদের কাজে সহযোগিতা করার বিনীত অনুরোধ করছি
মহান আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা আমাদের কবুল করুন
আপনি চাইলে এখানে আপনার ইসলাম বিষয়ক প্রবন্ধ প্রকাশের জন্য পাঠাতে পারেন
প্রবন্ধ পাঠাবেন @. এই ইমেইলে
: @.
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })();
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাঞ্জাব, আসাম এবং পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমানার ৫০ কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি এবং জব্দ করতে পারবে বিএসএফ
বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এমন তিনটি রাজ্যে ক্ষমতা বাড়ল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ-এর
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাঞ্জাব, আসাম এবং পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমানার ৫০ কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি এবং জব্দ করতে পারবে বিএসএফ
সম্প্রতি পাকিস্তানের লাগোয়া সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে অস্ত্র পৌঁছে দেওয়ার ঘটনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়
তবে দিল্লির এ সিদ্ধান্তের ফলে রাজ্যগুলোর স্বায়ত্তশাসন নিয়ে বিতর্ক শুরু হয়েছে
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী ইতোমধ্যেই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়েছেন
এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, জাতীয় সুরক্ষার দিকে লক্ষ্য রেখেই স্পর্শকাতর আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোতে বেআইনি কার্যকলাপ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
কিন্তু একটি মহল সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা জানিয়েছেন, এটা খুবই স্পর্শকাতর পদক্ষেপ
বিএসএফ-এর আসল কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া এবং অনুপ্রবেশ রোধ করা
কিন্তু সম্প্রতি কয়েকটি ঘটনায় দেখা গেছে তারা এই কাজটি সাফল্যের সাথে করে উঠতে পারছেন না
তিনি আরও বলেন, কিন্তু সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে বিএসএফ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিত্য সমস্যা আরও বাড়বে
কারণ এতদিন তাদের ক্ষেত্র ছিল সীমান্তের আউটপোস্ট পর্যন্ত
কিন্তু এখন তারা প্রয়োজন মনে করলে সীমান্ত পেরিয়ে অন্য এলাকাতেও তল্লাশিতে যেতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন
এগুলো নতুন সমস্যার জন্ম দিতে পারে
যতোদিন যাচ্ছে প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে মানুষ
সঙ্গে বাড়ছে নতুন প্রযুক্তির সাথে মিলনের বাসনা
আর প্রযুক্তির এই অভাবনীয় পরিবর্তনের সাথে দেশের মানুষের চাহিদা বেড়েছে প্রযুক্তি গ্যাজেটের
যার অন্যতম একটি হচ্ছে ল্যাপটপ
চলতি মাসেই বসতে চলেছে বিদায়ী বছরের ল্যাপটপমেলার আসর
আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিনদিনব্যাপী 'ল্যাপটপ মেলা ২০১৬'
মেলার আয়োজক এক্সপো মেকার, যাদের আয়োজনে দেশে এটি ১৮তম ল্যাপটপ মেলা
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে
এবারের মেলায় দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে
মেলায় ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪টি স্টলে প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো পণ্য প্রদর্শন করবে
গতকাল সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ল্যাপটপ মেলা ২০১৬-এর সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, '২০০৮ সাল থেকে প্রতিবছর এই মেলা আয়োজন করা হচ্ছে
আগের মেলাগুলোতে শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সবার অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়েও বেশি
আমরা প্রত্যাশা করছি এবারের মেলা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে
এবারের মেলায় পাওয়া যাবে এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, লিনাক্স, টুইনমস, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, রাপু, এডাটাসহ বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুসঙ্গিক গ্যাজেটও
এছাড়া বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়কও উন্মোচন করা হবে মেলায়
থাকবে বিশেষ ছাড় ও বিভিন্না উপহারের সমাহার
2016
15
'অগ্নি'-৩ এর নায়িকা বিড়ম্বনা
পেঁয়াজ পাতার জাদুকরি গুণ
তথ্যপ্রযুক্তি
অনলাইনে মিলছে কসাই
তথ্যপ্রযুক্তি
আন্ড্রয়েড ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর উপায়
তথ্যপ্রযুক্তি
২ আগস্ট থেকে রাজধানীতে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা
তথ্যপ্রযুক্তি