content
stringlengths
0
129k
আপনার কুকুরের চিকিৎসক নিজেই সিদ্ধান্ত নেবেন কুকুরের ইউরিনারি সিস্টেমে পাথর দূর করার জন্য সার্জারি করবেন, নাকি ওষুধ দিয়েই এই রোগ নিরাময় করবেন?
পোষ্যের চিকিৎসা
এই সময় ডিজিটাল ডেস্ক: যখন ইউরিনারি সিস্টেমের যে কোনও জায়গায় কোনও পাথর তৈরি হয়, তখন সেই পরিস্থিতিকে ডাক্তারি ভাষায় বলা হয় 'ইউরোলিথিয়াসিস'
আবার কিডনিতে যদি পাথর তৈরি হয়, তাকে বলা হয় 'নেফ্রোলিথিয়াসিস'
আর ইউরিনারি ব্লাডারে পাথর তৈরি হলে তাকে বলা হয় 'ইউরেটেরোলিথিয়াসিস'
ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রনালির নীচের দিকে কোনও বাধা তৈরি হলে বুঝতে হবে তার কারণ হল ইউরোলিথিয়াসিস বা ইউরিনারি সিস্টেমের কোথাও পাথর তৈরি হয়েছে
কোনও কোনও পোষ্যকে দেখা যায় ঘনঘন মূত্র ত্যাগ করতে এবং প্রতিবারই তা হচ্ছে ফোঁটা ফোঁটা- এইটাই হল হেমাটুরিয়া-র প্রাথমিক চিহ্ন
পাইলিটিক ইউরিন সব সময়ই অ্যালক্যালাইন গোত্রের
এর মধ্যে থাকে অ্যালবুমিন, পাস সেলস, ব্লাড সেলস রেনাল কাস্টস ইত্যাদি
অনেক পোষ্যকে দেখা যায় তারা চেষ্টা করছে ইউরিনেট করতে
কিন্তু তাদের পা তুলে চেষ্টা করার পরেও ইউরিন বের হচ্ছে না
বাড়ির পোষ্যর ক্ষেত্রে দেখা যায় তারা যৌনাঙ্গের কাছাকাছি অঞ্চলে জিভ দিয়ে চাটতে থাকে বেশি মাত্রায়
যে সব কুকুরের ব্লাডার বা রেনাল স্টোন হয়েছে, তারা একেবারেই ইউরিন করতে পারে না
এই সব সিম্পটম বা চিহ্ন দেখে কুকুরের রোগের ডায়াগনসিস করা হয়
কিন্তু সব সময়ই এই রোগ চিহ্নিতকরণ যথাযথ হয় না
তাই প্রথমেই যেটা করা দরকার, সেটা হল কুকুরের ইউরিনের নমুনা নিয়ে রুটিন ইউরিনালিসিস করা
এর পাশাপাশি করতে হবে ইউরিন কালচার
এখন অবশ্য লোয়ার অ্যাবডোমেন-এর আল্ট্রাসোনোগ্রাফি করে অনেক কিছু সহজেই ধরে ফেলা যায়
যেমন কিডনি, ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, ইউরেটোভেসিকুলার জাংশন ইত্যাদির ছবি দেখে বোঝা সম্ভব কুকুরের কী হয়েছে
আল্ট্রাসাউন্ড-এর সাহায্যে যে ছবি পাওয়া যায়, সহজেই তার সাহায্যে রোগ নির্ণয় সহজ হয়ে ওঠে
কুকুরের মূত্রথলিতে যদি পাথর হয়, তাহলে অ্যাবডমিনাল এক্স-রে করলেই সহজেই ধরা পড়ে
যেহেতু প্রায় সমস্ত পাথরই রেডিওগ্রাফিক ফিল্মে অস্বচ্ছ্ব অবস্থায় দেখা যায় তাই রোগ নিরাময়ের কাজটাও করে ফেলা যায় সহজে
আপনার কুকুরের চিকিৎসক নিজেই সিদ্ধান্ত নেবেন কুকুরের ইউরিনারি সিস্টেমে পাথর দূর করার জন্য সার্জারি করবেন, নাকি ওষুধ দিয়েই এই রোগ নিরাময় করবেন? তাঁর এই সিদ্ধান্ত নির্ভর করবে পাথরের মাপ, ধরণ এবং ঠিক কোথায় তার অবস্থিতি তার উপর
--: -- & , -- & , -- |
আপনি 11 ভার্সনে এই সময় সাইট দেখছেন
এই সময় সাইট অপটিমাইজড এবং এডজ ও ক্রোম ব্রাউজারে সেরা অভিজ্ঞতা দেয়
প্লিজ আপনার ব্রাউজার আপডেট করুন
পৃথিবীর কথা | কানাইঘাটে ফারুক হত্যাকান্ডে এস আই স্বপনের দেওয়া অভিযোগপত্রে ফাঁসির আদেশ হলো আসামি ফখরুলের
[_] | [_]
নগর - মহানগর
আন্তর্জাতিক
শিল্প-সাহিত্য
সম্পাদকীয়
কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ বোতল ফেনসিডিল ও ০১টি সিএনজি অটোরিক্সা আটক
কানাইঘাটে ফারুক হত্যাকান্ডে এস আই স্বপনের দেওয়া অভিযোগপত্রে ফাঁসির আদেশ হলো আসামি ফখরুলের
...
...
সিলেটের কানাইঘাটে ফারুক আহমদ হত্যা মামলায় ফখরুল ইসলাম (৪৮) নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত
বুধবার (১৭ নভেম্বর) সিলেট জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন
আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি আরও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে
তবে এ মামলায় জামিনে থাকা আরেক আসামি আব্দুস সাত্তারকে খালাস দেওয়া হয়েছে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফখরুল সিলেটের কানাইঘাট আটফৌদ পূর্ব গ্রামের মৃত জুয়াহির আলীর ছেলে
আদালতের বিচারক তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন
এছাড়া খালাস পাওয়া আব্দুস সাত্তার একই গ্রামের মোবারক আলীর ছেলে
মো. সোহেল রানা বলেন, ২০১৮ সালের ২৬ এপ্রিল সকাল সাড়ে ৮টায় ভূমির নিষ্পত্তি করতে আসামিদের বাড়ির পাশে সুরই নদীর ডাইকে সালিশে যান ফারুক আহমদ
সালিশ চলাকালে সাক্ষী ফরিদ আহমদের ওপর হামলার চেষ্টা করেন প্রতিপক্ষের লোকজন
এ সময় ফখরুল কোমর থেকে ছুরি বের করে ফরিদকে আঘাত করার চেষ্টা করেন
তাকে আটকাতে চেষ্টা করেন ফারুক আহমদ
কিন্তু ফখরুল উদ্দেশ্য প্রণোদিতভাবে সালিশ ব্যক্তিত্ব ফারুক আহমদের গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন
উপস্থিত লোকজন ঘাতক ফখরুলকে আটক করে পুলিশে সোপর্দ করলেও অপর আসামিরা পালিয়ে যান
এ ঘটনায় নিহতের ভাই মুহিবুর রহমান বাদী হয়ে ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২/৩ জনকে আসামি করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন
মামলার তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র ওই বছরের ২১ অক্টোবর ২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (নং ১৫৬) দাখিল করেন আদালতে
বর্তমানে তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় কর্মরত আছেন
এস আই স্বপন বলেন আমি অত্যান্ত খুশি যে আমি নিরপেক্ষতা বজায় রেখে আদালতে প্রকৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র দিতে পেরেছি
মামলাটি আদালতে বিচারের জন্য পাঠালে দায়রা-৯৫৫/১৯ মূলে রেকর্ডের পর চার্জ গঠন করে বিচার প্রক্রিয়ায় ২১ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ ও অ্যাডভোকেট রণজিৎ সরকার এবং বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহিম
অপর্ণিতা দাশগুপ্ত
বিশ্বভারতীর প্রাক্তনী, স্বাধীন চিত্রকর ও পারফরমেন্স আর্টিস্ট অপার্ণিতা নিজেকে নিজেই আঁকেন
আয়না আর শিল্পীসত্তার সামনে নিজেই [...]
৩০ দেশে শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন কৃষকদের মাঠের ধান কেটে দিচ্ছে আধুনিক মেশিন বাংলাদেশের আজ বড় দুঃসময়: ফখরুল ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব আফ্রিকার সাত দেশ থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আজই রাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষামন্ত...
আলিয়ার লেহেঙ্গায় রণবীরের পা, নেটিজেনরা বলছেন 'ব্যাড চয়েস' (ভিডিও)
নভেম্বর ৩০, ২০২১
অনলাইন ডেস্ক: কান পাতলেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায়
সেই প্রেমিকাকে জড়িয়ে এবার বিতর্কের শিরোনামে রণবীর
একটি ভাইরাল
শারজাহ স্টেডিয়াম মাতাবেন ববি
নভেম্বর ২৯, ২০২১
অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি
প্রথমবারের মতো দেশের বাইরে স্টেজ শো করতে যাচ্ছেন তিনি
যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে
সেখানে বিখ্যাত
আমায় আপন করে নিন : শ্রাবন্তী
নভেম্বর ২৯, ২০২১
অনলাইন ডেস্ক: 'আমি বাংলার জন্য কাজ করতে চাই
বাংলারই মেয়ে আমি
মমতাকে অনেক ধন্যবাদ
আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন
আমি আপনাদের জন্যই কাজ
ক্যাট-ভিকি: তিন দিনের বিয়ে আয়োজনে ৪৫ হোটেল বুকড!
নভেম্বর ২৯, ২০২১
অনলাইন ডেক্সঃ অপেক্ষার মাত্র কয়েকদিন
ইতোমধ্যেই তোড়জোড় শুরু
বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জন্য সাজছে রাজস্থান
টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে,
টিভি প্রযোজকদের নির্বাচনে বিশৃঙ্খলা, পদত্যাগ কমিশনারদের
নভেম্বর ২৯, ২০২১
অনলাইন ডেক্সঃ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিশেন অব বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া, কমিশনার মাসুম আজিজ ও বৃন্দাবন দাস একযোগে পদত্যাগ করেছেন
তিনজনের স্বাক্ষরসম্বলিত সেই
ফিরছে মেগা ধারাবাহিক 'গুলশান এভিনিউ'
নভেম্বর ২৯, ২০২১
অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশান এলাকাকে নিয়ে তৈরি হয়েছিল মেগা ধারাবাহিক 'গুলশান এভিনিউ'
২০১২ সালের শেষের দিকে শেষ হয় নাটকটির প্রচার
তুমুল জনপ্রিয় এ নাটকটি আবারও
মেহজাবিনের সঙ্গে সিন্ডিকেট নিয়ে যা বললেন নিশো
নভেম্বর ২৯, ২০২১
অনলাইন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী