content
stringlengths
0
129k
(সূরা বাকারা : আয়াত ১৮৫)
রমাদান মাসকে নানা নামে অভিহিত করা হয়েছে
একে বলা হয়েছে মুবারক মাস, মহান মাস, কুরআন নাযিলের মাস, প্রশিক্ষণের মাস
৬২৪ খ্রিস্টাব্দের মধ্য ফেব্রুয়ারি অর্থাৎ দ্বিতীয় হিজরী সনের ১৫ শা'বান তারিখে আল্লাহ জাল্লা শানুহু রমাদান মাসকে সিয়াম পালনের মাস হিসেবে বিধান প্রদান করেন
সেই শা'বান মাসের শেষ সূর্য অস্ত গিয়ে আরবী বর্ষ গণনার নবম মাস রমাদানের চাঁদ উদয়কালে প্রিয় নবী সরকারে দোআলম নূরে মুজাসসম হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম মসজিদুননবী চত্বরে সমবেত সাহাবায়ে কেরামকে উদ্দেশ করে বলেন, হে মানুষ! তোমাদেরকে ছায়া দিতে আবির্ভূত হতে যাচ্ছে মহান মুবারক মাস
এ মাসে রয়েছে সহস্র মাসের চেয়ে উত্তম এক রজনী লায়লাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহ্র) এ মাসের সিয়ামকে আল্লাহ ফরয করে দিয়েছেন, এ রাতে তারাবীর সালাত আদায়ে রয়েছে অশেষ সওয়াব
যে ব্যক্তি এ মাসে আল্লাহর নৈকট্যলাভের আশায় একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরয আদায় করার সমান সওয়াব পাবে
আর যে ব্যক্তি এ মাসে একটি ফরয আদায় করবে সে অন্য মাসে সত্তরটি ফরয আদায় করার সমান সওয়াব লাভ করবে
এটা ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত
বায়হাকী মিশকাত শরীফ
প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম সবর বা ধৈর্যের মাস বলেছেন রমাদানকে এবং সেই সঙ্গে সবরের প্রতিদান বলেছেন জান্নাত
এখানে লক্ষণীয় যে সবর সিয়াম রমাদান একই সূত্রে গাথা রয়েছে
হাদিস শরীফে আছে যে ব্যক্তি সবর অনুশীলন করতে চায় আল্লাহ তাকে সবর ধারণ করবার শক্তি দান করেন
সবর হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ
(বুখারী শরীফ) হাদিস শরীফে এটাও আছে যে প্রথম আঘাতেই সহনশীলতা বুঝা যায়N ইন্নামাস সবরু ইনদাস সাদমাতিল উলা (বুখারী শরীফ)
সবর দুই প্রকারের যেমন দৈহিক অর্থাৎ শারীরিক পীড়া সহ্য করা আত্মিক অর্থাৎ প্রবৃত্তির তাড়নাকে সংযত করা
রমাদান মাসে সিয়াম পালনের মাধ্যমে সায়িম যেমন দৈহিক পীড়া বা কষ্ট সহ্য করে তেমনি নফসের তাড়নাকে সংযত করে আর এরি মাধ্যমে সে তাকওয়া অর্জন করতে সমর্থ হয়
সিয়ামের মুল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া
আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন
ওহে তোমরা যারা ঈমান এনেছ তোমাদের প্রতি সিয়াম বিধান দেয়া হলো, যেমন বিধান দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো
(সূরা বাকারা : আয়াত ১৮৩)
সিয়াম পালনের মাধ্যমে সায়িম বা রোযাদার ধৈর্য ধারণের যে প্রত্যক্ষ প্রশিক্ষণ লাভ করে তা তার জীবন পথে চলবার এক মহা পাথেয় হয়ে যায়
কুরআন মজীদে ইরশাদ হয়েছে ওহে তোমরা যারা ঈমান এনেছ তোমরা ধৈর্যের সঙ্গে এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, সূরা বাকারা আয়াত ১৫৩)
ওহে তোমরা যারা ঈমান এনেছো! ধৈর্য ধারণ করো
ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো
আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো
সূরা আল ইমরান : আয়াত ২০০)
বিপদে আপদে ধৈর্য ধারণ করবার নির্দেশ দান করে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন আমি তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে ধন সম্পদ বিনষ্ট করে, জীবন নাশ করে এবং ফল ফসলের ক্ষতি করে অবশ্য পরীক্ষা করি
তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদেরকে যারা বিপদে আপতিত হয়ে বলে : নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চিতভাবে তাঁরই নিকট ফিরে যাবো
সূরা বাকারা আয়াত ১৫৬
ধৈর্য মানবজীবনের এক অমূল্য সম্পদ
প্রিয়নবী সাল্লাল্লাহু আয়ায়হি ওয়া সাল্লাম বলেছেন, দেহের সঙ্গে মাথার যেমন সম্পর্ক ঈমানের সঙ্গে ধৈর্যেরও সম্পর্ক সেই রকম (সগীর) ধৈর্যগুণ মানুষকে নম্রতা ও বিনয়ের পথে চলবার প্রেরণা দেয়
ধৈর্যগুণ মানুষকে মানবিক মূল্যবোধে বলীয়ান করে
মাহে রমাদানে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে মানুষ পরিশুদ্ধ মানবসত্তা লাভ করে
ইলমে তাসাওউফে সবর মাকামের একটি অনুশীলন অধ্যায় রয়েছে
বাদ (বায়ু) লতিফার দিকে মনোনিবেশ করে নিয়ত করতে হয়
আমি আমার বাদের দিকে মুতাওয়াজ্জিহ আছি
আমার বাদ আমার পীর সাহেব কিবলার ওসিলায় গওসুল আজম আবু মুহম্মদ মহিউদ্দিন সৈয়দ আবদুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলায়হির বাদের দিকে মুতাওয়াজ্জাহ আছে
তার বাদ হতে কাদিরীয়া তরীকার নিসবত অনুযায়ী হকীকতে মাকামে সবরের ফয়েজ আমার বাদে আসুক
মুরাকাবা হালতে আল্লাহর নিকট সবরের ফয়েজ আরজু করতে হবে
এবং তাঁর নিকট দু'আ করতে হবে এই বলে : হে আল্লাহ জাল্লা শানুহু, সর্বপ্রকার আপদ-বিপদে দুঃখ-দরদে বালা মুসিবতে সবর করবার ও অটল থাকবার এবং তোমার আদেশ পালনে কষ্ট সহিষ্ণু হবার ক্ষমতা আমাকে দান করো
লেখক : পীর সাহেব দ্বারিয়াপুর শরীফ উপদেষ্টা ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা) সাবেক পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
প্রকাশিতঃ জুলাই ০৩, ২০১৫ প্রিন্ট
সর্বশেষ সংবাদ
বিচার প্রার্থীদের সুবিধার্থে ভোলায় জেলা জজ আদালতে হেল্প ডেস্ক সেবাকুঞ্জের উদ্বোধন
যৌন নিপীড়নের অভিযোগে উবারকে ৯০ লাখ ডলার জরিমানা
শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে পরীক্ষামূলক ফেরি চালু
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা
গাজীপুরে ছোটখাটো ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান মন্ত্রী রাসেলের
আরও পড়ুন ...
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত
রেজি: নং ডিএ ৭৯৬
কার্যালয়: জনকন্ঠ ভবন,
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন,
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন),
ফ্যাক্স: 880-02-222221707
ই-মেইল: [ ]
ই-জনকন্ঠ: ..
® .
.
শীর্ষ সংবাদ:
শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে পরীক্ষামূলক ফেরি চালু কুয়েটের শিক্ষকের মৃত্যু ॥ ৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার শেখ ফজলুল হক মণির জন্মদিন ॥ যুবলীগের শ্রদ্ধা নিবেদন চলতি বছরের নবেম্বর মাসে দেশে ৪১৩ জনের প্রাণহানি ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস কাটাখালিতে মেয়র আব্বাসের অবৈধ দুই ভবন গুড়িয়ে দিল প্রশাসন শরীয়তপুরে বীর মুক্তিয...
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .();
জাপান এবং ইন্দোনেশিয়ার নেতারা নিশ্চিত করেছেন যে, তারা একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখবেন, কেননা জাকার্তা ২০২২ সালে জি-২০'র সভাপতি দেশ এবং ২০২৩ সালে দক্ষিণ-পূর্ব এশীয় দেশসমূহের সমিতি, আসিয়ানের চেয়ারম্যান হওয়ার প্রস্তুতি নিচ্ছে
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বৃহস্পতিবার টেলিফোনে আলাপ করেন
কিশিদা অক্টোবর মাসে দায়িত্ব প্রহণের পর এটাই তাদের প্রথম এ ধরনের ফোনালাপ
কিশিদা একটি "অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয়" অঞ্চলের জন্য সহযোগিতার পাশাপাশি আসিয়ান রূপরেখা নামে পরিচিত একটি উদ্যোগকে এগিয়ে নেয়ার ইচ্ছার কথা অবহিত করেন
কিশিদা অবকাঠামোগত উন্নয়ন, সামুদ্রিক নিরাপত্তা এবং কোভিড-১৯ মোকাবিলার মতো ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সাথে সহযোগিতা করার জাপানের ইচ্ছার কথা ব্যক্ত করেন
খুলনা বিভাগ---সিলেট বিভাগঢাকা বিভাগচট্রগ্রাম বিভাগরাজশাহী বিভাগময়মনসিংহ বিভাগরংপুর বিভাগবরিশাল বিভাগখুলনা বিভাগ
সিলেটে এগিয়ে গেল নৌকা " " সুনামগঞ্জে আ'লীগের লজ্জ্বা, ৯ ইউনিয়নেই হার " " তৃতীয় লিঙ্গের প্রার্থীর কাছে হারল নৌকা " " সিলেটে নৌকা পেলো ৯ চেয়ারম্যান : বিদ্রোহী ৩, স্বতন্ত্রের ব্যানারে বিএনপি ২, অন্যান্য ২ " " সিলেটে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট, সেটেলমেন্ট ও বিআরটিএ অফিস " " সিলেটে থেরাপি ক্লিনিকে অনৈতিক কর্মকাণ্ড, দুই ত...
আবার বাড়ছে সয়াবিন তেলের দাম
প্রকাশিত হয়েছে : ১১:১১:০৩,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০২১
সুরমা নিউজ ডেস্ক:
করোনা নিয়ন্ত্রণে আসার পর বেড়ে চলা পণ্যমূল্যের কারণে বিপাকে পড়া মানুষকে আরও বেশি খরচ করতে হবে খাদ্য তৈরিতে
কারণ, খুচরা বাজারে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়তে যাচ্ছে
খোলা ও বোতলজাত উভয় ধরনের সয়াবিনের দাম লিটার প্রতি ৭ টাকা বাড়ানোর একটি প্রস্তাব চূড়ান্ত হয়েছে
তবে শেষ পর্যন্ত কত বাড়বে, তার চাবি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাতে
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয় যে প্রস্তাব তৈরি করেছে, তাতে এক লিটার খোলা সয়াবিন বাজারে বিক্রি হবে ১৩৬ টাকা
অনুরূপভাবে এক লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হবে ১৬০ টাকা এবং পাঁচ লিটারের দাম পড়বে ৭৬০ টাকা
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ীদের এক বৈঠকে প্রাথমিকভাবে প্রস্তাব তৈরি করা হয়
তবে গত ১৪ অক্টোর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ১০ শতাংশ শুল্ক কমানোর ঘোষণায় চিনির দাম বাড়ানোর বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি
চিনির ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশ কমানোয় কেজিপ্রতি দাম কমবে সাড়ে তিন টাকা
কিন্তু শুল্ক প্রত্যহারের সুবিধা বাজারে সহসাই পড়বে না
কারণ শুল্ক সুবিধায় যে চিনি আমদানি হবে সে চিনি বাংলাদেশে প্রবেশ করতে সময় লাগে আরও দেড় থেকে দুই মাস
অন্যদিকে বিশ্ববাজারে পণ্যটির কাঁচামালের অব্যাহত দাম বৃদ্ধির প্রেক্ষিতে ইতিমধ্যে দেশে যে চিনি বিক্রি হচ্ছে তার ক্রয়মূল্যও বেশি
ফলে নতুন করে দাম পুনঃনির্ধারণ করার ক্ষেত্রে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাড়ে তিন টাকা শুল্ক কমানোর বিষয়টি বিবেচনায় নেয়া সত্ত্বেও নতুনভাবে চিনির দাম পুনঃনির্ধারণের ক্ষেত্রে সেটি ৮০ টাকার কম হবে না
এর আগে গত ৬ সেপ্টেম্বর লিটারে তেলে দাম বাড়ানো হয় ৪ টাকা
ওই দাম বাজারে কার্যকর হওয়ার পর বর্তমানে বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত আছে লিটারপ্রতি ১৫৩ টাকা এবং পাঁচ লিটারের দাম ৭২৮ টাকা
প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছিল ১২৯ টাকা
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য ও আমদানি) এএইচএম সফিকুজ্জামান বৈঠকে সভাপত্বি করেন
এতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর সদস্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর উত্থাপিত দাম বাড়ানোর প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেয়া হয়েছে
তবে দাম বাড়ানোর প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
মন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোয় সম্মতিও দিতে পারেন কিংবা সুপারিশকৃত বর্ধিত দাম আরও কিছু সংশোধন করতে পারেন অথবা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আরও কিছু দিন বর্তমান নির্ধারিত দামেই সয়াবিন তেল বিক্রি করতে ব্যবসায়ীদের অনুরোধ করতে পারেন
তবে সেটি কতটা ফলপ্রসূ হবে সেটি নিয়ে যেমন সংশয় রয়েছে