content
stringlengths
0
129k
এ অঞ্চলে এখনো আমাদের কোনো ব্যবসা নেই
তবে একদিন নিশ্চয়ই হবে
আমি সম্ভাবনা দেখার জন্য এরই মধ্যে চীন গিয়েছি
আপনাদের দেশে এলাম
আরো কয়েকটি দেশে যাওয়ার ইচ্ছা আছে
বাংলাদেশকে কেমন দেখছেন? এখানে আপনার ফিল্ডে সম্ভাবনা কতটা?
আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি
ঢাকার মানুষজনের সঙ্গে কথা বলে এক কথায় বলতে পারি, চমত্কার দেশ, চমত্কার মানুষ
সম্মেলনে গ্লোবাল শেপারদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে
স্থানীয় অনেক বিজনেস লিডারের সঙ্গেও কথা হচ্ছে
বাংলাদেশের ম্যাক্রো ডাটা ও বিজনেস সিনারি সম্পর্কে আমি সফরের অনেক আগেও পড়েছি
আমার চোখে সবচেয়ে উল্লেখযোগ্য একটি পয়েন্ট হলো, পশ্চিমে বিভিন্ন উচ্চশিক্ষা কেন্দ্রগুলোয় আমি প্রযুক্তি বিষয়ে বাংলাদেশী যে স্কলারদের দেখেছি, তারা খুবই মেধাবী
তারা দেশের রাজনীতি, অর্থনীতি, মানবসম্পদ, প্রযুক্তিগত উন্নয়ন সবকিছু নিয়ে অনেক ভাবেন
এখন সারা পৃথিবীতেই ডাটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে ফিনটেক, নানা ধরনের সেবা, ম্যানুফ্যাকচারিং সব ইন্ডাস্ট্রির লিডাররাই ভাবছে
রেগুলেটরি বডিগুলোও বাদ যাচ্ছে না
বাংলাদেশে আর্থিক সেবা খাতে অটোমেশনের ট্রেন্ড খুব জোরালো
তৈরি পোশাক খাতে রোবটিক্সের মতো বিষয়গুলো প্রয়োগ করার সুযোগ অনেক
এখানকার স্টার্টআপ উদ্যোক্তাদের বিষয়ে কী জেনেছেন? আপনারা বাংলাদেশে কার্যক্রম চালাতে চান?
যতটুকু জেনেছি, বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড রয়েছে
স্টার্টআপ প্রতিষ্ঠান গড়ে তুলছেন অনেক মেধাবী তরুণ
আমার ফিল্ডে এখানে কারো সঙ্গে এখনো দেখা হয়নি
তরুণদের বেশির ভাগই সফটওয়্যার নিয়ে বেশি সক্রিয়
ই-কমার্সেও কেউ কেউ ভালো করছেন বলে শুনেছি
আমি বলব, স্টার্টআপ থেকে যুগান্তকারী আইডিয়া বা প্রযুক্তি পেতে হলে তাদের উৎসাহিত করার একটি সংস্কৃতি জোরদার করতে হয়
শিক্ষা ব্যবস্থা, ইন্ডাস্ট্রির প্র্যাকটিস সবকিছুতেই এমন ফিউচার লিডার তৈরির মতো করে সাজাতে হয়
এক্ষেত্রে বাংলাদেশ কতটা করছে, সেটি আপনারা ভালো জানবেন
আমরা বাংলাদেশে বিনিয়োগ করার মতো স্টার্টআপ প্রতিষ্ঠানের খোঁজে থাকব
ব্যক্তিগতভাবে কয়েকজনের সঙ্গে যোগাযোগ থাকবে আমার
এছাড়া বাংলাদেশী যেসব করপোরেশন আগামীর জন্য উদ্ভাবনকে প্রাধান্য দিতে চায়, তাদের জন্যও আমরা উপযুক্ত ভেঞ্চার শনাক্ত করার কাজ করতে চাই
সেটি সবসময় বাংলাদেশেই খুঁজতে হবে, তেমন নয়
বিশ্বের যেকোনো প্রান্তে মেধা খুঁজে নিতে তারা আমাদের সাহায্য নিতে পারবে
আপনি ডাটা সায়েন্স এক্সপার্ট
রাজনীতি ও গভর্ন্যান্স নিয়েও পড়াশোনা করেছেন
কিছুক্ষণ আগে বলছিলেন, ডাটা সায়েন্স রেগুলেটরদেরও সাহায্য করছে
এ সম্পর্কে বিস্তারিত বলবেন?
ডাটা সায়েন্স মনিটরিং অ্যান্ড কন্ট্রোলকে অনেক কার্যকর ও দক্ষ করে
সংখ্যা আর অংকের বাইরে গিয়ে শব্দ, বাক্য, ইমেজের মধ্য থেকেও ডাটা তুলে আনতে পারে ডাটা সায়েন্স
ডাটা সায়েন্স খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যোগাযোগের অন্তত ৯৫ শতাংশ হয় নন-নিউম্যারিক ভাষায়
মনিটরিং ও কন্ট্রোল কীভাবে জোরদার হয় তার দুটি উদাহরণ দিই
ইতালি সরকারের জন্য আমি দুটি কাজের সঙ্গে যুক্ত ছিলাম
একটি স্থানীয় সরকারের প্রকল্প টেন্ডারিং নিয়ে, অন্যটি মানি লন্ডারিং সম্পর্কিত
প্রথমটিতে সব দরপত্র এবং দরদাতা ও সংশ্লিষ্ট এজেন্সির কর্মকর্তাদের মধ্যকার যোগাযোগের টেক্সটগুলো ডাটা সায়েন্সের পূর্বনির্ধারিত প্যাটার্নের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বিশ্লেষণ করা হয়
সন্দেহজনক প্যাটার্ন শনাক্ত করে সেগুলো তদন্ত করে দুর্নীতির ঘটনাও বের করে আনতে সক্ষম হয় ডাটা সায়েন্স
সে অপরাধীদের বিচারও হয়
দ্বিতীয়টিতে ইতালি থেকে আফ্রিকা মহাদেশে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ট্র্যাক করা হয়
ডাটা সায়েন্স সন্দেহজনক লেনদেন শনাক্তকরণে সেখানেও ভালো সাফল্য দেখিয়েছে
নীতিনির্ধারকরা আন্তরিকভাবে চাইলে সারা পৃথিবীতেই এসব সাফল্য অর্জন সম্ভব
আমি জেনেছি, বাংলাদেশ সরকারও অনেক কার্যক্রম জিডিটাল পদ্ধতিতে করছে
আপনাদের দেশে ডাটা সায়েন্সের প্রয়োগ জোরদার করার সুযোগ আছে
দেখুন, সবাই সহযোগিতা করলে কেন্দ্রীয় সেলে কয়েকটি ভালো কম্পিউটারই বড় বড় মনিটরিংয়ের জন্য যথেষ্ট
আশা করি, আপনারা বুঝতে পারছেন, রেডস্টোন কীভাবে ছোট একটি টিম নিয়ে ৩০০ মিলিয়ন ইউরোর পোর্টফোলিও নিয়ে এগিয়ে যাচ্ছে
আমি বলছি না, ডাটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আগামী ১০-১২ বছরেই পৃথিবীতে বিপ্লব ঘটে যাবে
তবে সাফল্যের উদাহরণগুলো আমাদের উৎসাহ বাড়াচ্ছে
তরুণরা আগামীতে এ বিষয়গুলোকে ক্রমেই শক্তিশালী করে তুলবে
: ://.///2018-05-03/156456/%0%6%%0%6%%0%6%82%0%6%2%0%6%%0%6%6%0%7%87%0%6%6%0%7%87-%0%6%%0%6%%0%6%8%0%6%%0%7%9%0%7%8%0%6%97%0%7%87%0%6%0-%0%6%%0%6%4%0%7%8-%0%6%8%0%7%8%0%6%9%0%6%%0%6%0%0%7%8%0%6%9%0%6%86%0%6%%0%7%87%0%6%0-%0%6%96%0%7%8%0%6%81%0%6%9%0%7%87-%0%6%5%0%6%%0%6%95%0%6%/
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো দুয়োরে কড়া নাড়ছে
কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ
শহরের দুটি জনপ্রিয় পুজো কমিটি ইতিমধ্যেই ঘোষণা করেছে তাঁদের পুজো মণ্ডপে দর্শক প্রবেশ নিষিদ্ধ
এবারের শ্লোগান হেঁটে নয় নেটে ঠাকুর দেখুন
কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে? সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ' ফোরাম ফর দুর্গোৎসব
' কলকাতা মেট্রোর মত বৃহস্পতিবার থেকে ই পাস চালু করলেন তাঁরা
যাতে নির্ঝঞ্ঝাটে , ভিড় না বাড়িয়ে দর্শকরা ঠাকুর দেখতে পারেন
কী করতে হবে? 'উত্তরের ১৮, দক্ষিণের ২৩টি, কলকাতার সেরার সেরা এই ৪১টি পুজো ভালভাবে দেখতে হলে লগ ইন করতে হবে ফোরামের নির্দিষ্ট ওয়েবসাইটে
এখানে নিজের নাম আর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে জানান যে কখন, কোনদিকের পুজো আপনি দেখতে যেতে চান
সময়টা জানিয়ে দিলেই বুক হয়ে যাবে আপনার জন্য ই-পাস
এবার নির্দিষ্ট সময়ে বেরিয়ে পড়ুন আর মণ্ডপে দিয়ে নিজের মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান করেই ঢুকে পডুন
পঞ্চমী থেকে নবমী পর্যন্ত এভাবেই চলুক পুজো সফর
সংগঠনের যুগ্ম সম্পাদক শাশ্বত বসু জানাচ্ছেন, 'গোটা দিনকে ১২ ঘণ্টা করে দুটি স্লটে ভাগ করা হয়েছে
এর মধ্যে আগ্রহী মানুষজন নিজেদের সময় ঠিক করে কোন দিকে যেতে চান, তা জানালেই আমরা বিশেষ টাইম স্লটে ঘোরার সুযোগ করে দিচ্ছি
একেকটি ই-পাসের জন্য ২০০ টাকা খরচ হবে
প্রতি স্লটে সর্বাধিক ৫০০ জন বুকিং পাবেন
৫০০ জন হয়ে গেলেই আমরা ওই স্লটের বুকিং বন্ধ করে দেবো
ভাড়া বৃদ্ধি নিয়ে ফের বৈঠকে বাসমালিকেরা
25, 2020
'গল্পে মোড়া চুপকথা' তে দেখা যাবে ' ' খ্যাত অভিনেতা রাশেদ রহমানকে
11, 2020
অব্যাহত প্রকৃতির তাণ্ডবলীলা, ভয়াবহ আগুনের কবলে মক্কা
18, 2020
ডেবরায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে লুঠ দুষ্কৃতীদের, আতঙ্ক এলাকায়
20, 2020
সংক্রমনের থেকে দিনহাটার মানুষকে রক্ষা করতে নয়া উদ্যোগ ব্যবসায়ীদের , চার ঘণ্টার জন্য খোলা থাকবে দোকান
পড়শিকে ছুঁতে চাওয়া লালন সাঁইয়ের আর্তি প্রায় দুশো বছর পরেও আমাদের
গায়ে গা লাগিয়ে বাস করা পড়শি বরং আরও দুরের হয়েছে
না-চেনা বেড়েছে বৈ কমেনি
সে আমাদেরই পাপে
তার ফলে বেড়েছে অজ্ঞতা ফলে অবিশ্বাস
তার থেকে জন্ম নিয়েছে বৈরিতা
ধর্মীয় মৌলবাদ আর রাষ্ট্রীয় ফ্যাসিবাদ ছোবল মারছে
প্রতিরোধে প্রতিবাদে পড়শিকে আজ থাকতে হবে আরও বেঁধে বেঁধে
বৈরিতা মুছে ফেলে সহজ সমাজের দিকে পৌঁছনোর এক বিনীত প্রয়াস, 'সহমন'
ধর্মের মুখোশ পরে ফ্যাসিবাদ আমাদের ঘাড়ের ওপর চেপে বসছে
খাওয়া পরা কথা বলা - যে কোনও অধিকারই আজ বিপন্ন
তারা ধর্মকে করেছে রাজনীতির হাতিয়ার
গোপালগঞ্জের নতুন করে আরও ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে এক জনের
সি ভিল সার্জন সুজাত আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৬ জন নিয়ে গোপালগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ৫,৬৬০ জনে দাঁড়িয়েছে
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৬২ জন
গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২১৩টি নমুনা পরীক্ষায় মোট ১২৬ জনের করোনা শনাক্ত হয়ে
শনাক্তের হার ৫৯ দশমিক ১৫