content stringlengths 0 129k |
|---|
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৫ লক্ষ টাকার ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ জন |
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৫ লক্ষ টাকার ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ জন |
. |
প্রকাশিত জুলাই ১৮, ২০২১ |
অদ্য ১৮ জুলাই সকাল ১০.০০ ঘটিকার সময় শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়াস্থ চৌমুহনা বাজার এলাকা হতে ১৫ লক্ষ টাকার ভারতীয় ঔষুধসহ দুইজনকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ |
গ্রেফতারকৃতরা হলেন ১) গোয়াইনঘাট থানার নলঝুড়ি গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ফয়সল আহমদ (২৫) এবং জকিগঞ্জ থানার আটগ্রাম গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন ডালিম (২৮) |
শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ)/উত্তম রায় চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সিলেট-তামাবিল সড়কের বাইপাস পয়েন্টে নিয়মিত চেকপোষ্ট ডিউটি করাকালে সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় তামাবিল দিক হতে আসা একটি প্রাইভেটকারকে থামানোর জন্য পুলিশ সিগন্যাল দেয় |
কিন্তু চালক সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে যেতে থাকে |
পুলিশ পিছন হতে ধাওয়া করে খাদিমপাড়াস্থ চৌমুহনা বাজারে উক্ত প্রাইভেটকারটির গতিরোধ করে এব্ং তল্লাশী করে প্রাইভেটকারের ভিতর হতে ভারতীয় তৈরী নামক দশ হাজার ইনজেকশন ঔষধ এবং প্রাইভেটকারের চালকসহ উপরে বর্ণিত দুই ব্যক্তিকে আটক করে |
জব্দকৃত ইনজেকশন ঔষধের মূল্য ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা |
দুই কার্টুনে ভর্তি উক্ত দশ হাজার পিস ইনজেকশন ঔষধ ছাড়াও বহনকারী যান অর্থাৎ প্রাইভেটকারও পুলিশ জব্দ করে |
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে উক্ত ঔষধ চোরাচালানের মাধ্যমে এনে বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট শহরের দিকে যাচ্ছিল বলে স্বীকার করে |
এই বিষয়ে এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন |
প্রাণঘাতী করোনায় ঘরবন্দি গরীব ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ করছেন সীমান্ত ঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন |
লকডাউনে গাড়িতে করে ত্রাণ বিতরণ করেন তিঁনি |
করোনা রোগীর বাসায় গিয়েও রাস্তায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি |
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলায় করোনা আক্রান্ত বাড়িতে লকডাউনে অবস্থান করছেন এবং যারা কর্ম হারিয়েছেন সেই সব পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে |
বিদেশ বিভূঁইয়ে যুক্তরাষ্ট্রের আরলিংটনের পথে ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী পথমেলা-২০১৫ |
সম্প্রতি অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন |
আর বিশেষ অতিথি ছিলেন যশোরের সংসদ সদস্য (এমপি) মনিরুল ইসলাম মনি |
অন্যদের মধ্যে আরলিংটন কাউন্টি বোর্ডের সদস্য লিব্বী গার্ভে, ইভেন্ট ম্যানেজার ল্যাসলি পেলজার, আরলিংটন কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের এসিপিডি লে. কেন ডেন্নিস, স্টেট ডিপার্টমেন্টের গিলবার্ট জি মর্টন, ভার্জিনিয়া স্টেট গভর্নর অফিসের কর্নধার জাকি বর্জিনিজি, আরলিংটন ডেমোক্রেট স্টিভ বেকার প্রমুখ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছি... |
এতে সংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী রিজিয়া পারভীন ও শফিক ঢোলক |
আর স্থানীয় শিল্পীদের মধ্যে অসীম রানা, শাহীন, শাহ ফিরোজ, পুলে বালা, সানজিদা গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন |
মিউজিশিয়ান সায়েমের মাটি গ্রুপ সাউন্ড সিস্টেমে একের পর এক মঞ্চে আসে বাংলাদেশ-আমেরিকান ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, বর্ণমালা শিক্ষাঙ্গণ, মৃদঙ্গ, ইছামতি, মাল্টিকালচারাল গ্রুপ, ওল্ড ডমিনিয়ন ক্লগারস, ফ্লোয়িং চাইনিজ লিলিস, মঙ্গোলিয়ান ড্যান্স, বলিভিয়ান ড্যান্স, মেক্সিকান ড্যান্স, সুরবাহার ইন্ডিয়ান গ্রুপ ও প্রিয়বাংলা পা... |
চৌকস ঘোষ ও ভয়েস অব আমেরিকার ফকির সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রিয়লাল কর্মকার, শিবলী সিরাজ, জীবক বড়ুয়া, ফারহানা হানিফ, প্যাট্রিক গোমেজ, রুম্পা বড়ুয়া, আমিরুল ইসলাম রুমি, জাহিদ আহমেদ রাসেল, অ্যান্থনি পিউস গোমেজ, দামিয়ান এন দিয়াস, খালেদ চৌধুরী, নুপুর চৌধুরী, বানিব্রত ঘোষ, সেলিম আকতার প্রমুখ বক্তব্য দেন |
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫ |
ইউটিউব সাবস্ক্রাইব করুন |
24. |
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না |
নিউইয়র্ক বিভাগের সর্বোচ্চ পঠিত |
নিউইয়র্ক এর সর্বশেষ |
লন্ডনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন |
নিউইয়র্কে নেত্রকোনা জেলা অ্যাসোসিয়েশনের মিলনমেলা |
নিজের গাড়ি থাকলেও স্বাচ্ছন্দ্য সাবওয়েতে |
জাতিসংঘে প্রদর্শনীতে নজর কাড়লো 'বাংলাদেশের সংসদ' |
দারিদ্র্য নির্মূলের প্রত্যয়, রোহিঙ্গা সহযোগিতার আশ্বাস |
ভার্জিনিয়াতে বাংলা খাবারের ঠিকানা 'কাবাব কিং' |
বিদ্যমান অবকাঠামোতেই দুই-তৃতীয়াংশ রফতানি বৃদ্ধি সম্ভব |
বিশ্বব্যাংক-আইএমএফ বৈঠকে গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা ইস্যু |
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি |
এই বিভাগের সব খবর |
মোবাইল সার্ভিস |
সম্পাদক : জুয়েল মাজহার |
ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬ |
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪০ জন মৃত্যুবরণ করেছেন |
এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৬৫০ জন |
এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল শনিবার ও ২৪ মে তারিখে |
ওইদিন ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন |
আজ গতকালের চেয়ে ১২ জন বেশি মারা গেছেন |
গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে |
এটিও এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড |
বর্তমানে দেশে এ ভাইরাসে শনাক্ত ৪৭ হাজার ১৫৩ জন রোগী রয়েছেন |
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান |
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন |
গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪০৬ জন |
গতকালের চেয়ে আজ ৭৮১ জন বেশি আক্রান্ত হয়েছেন |
গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৭৬৪ জন |
আজ আক্রান্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ |
আগের দিন এ হার ছিল ১৭ দশমিক ৬৬ শতাংশ |
শুক্রবার এই হার ছিল ২২ দশমিক ৩৩ শতাংশ |
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ |
আগের দিন সুস্থতার হার ছিল ২১ দশমিক ০২ শতাংশ, মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৭ শতাংশ |
শুক্রবার সুস্থতার হার ছিল ২১ দশমিক ০৪ শতাংশ এবং মৃত্যুর ছিল হার ১ দশমিক ৩৬ শতাংশ |
নাসিমা সুলতানা জানান, 'করোনাভাইরাস শনাক্ত করতে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সর্বাধিক ১২ হাজার ২২৯টি |
গত ২৪ ঘন্টায় দেশে ৫২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৮৭৬টি |
আগের দিন ৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছিল ৯ হাজার ৯৮৭টি |
গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৮৮৯টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে |
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০টি |
তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৭ জন নারী |
অঞ্চল বিবেচনায় ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনায় ২ জন এবং রংপুর ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন |
বয়স বিবেচনায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন |
অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩৯১ জনকে |
বর্তমানে আইসোলেশনে আছেন ৫ হাজার ৭৯৪ জন |
২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১২৬ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ৩ হাজার ১৬ জন |
সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ১৩ হাজার ২৮৪টি |
প্রস্তুত করা হচ্ছে আরও ৭০০ শয্যা |
ঢাকার ভেতরে রয়েছে ৭ হাজার ২৫০টি |
ঢাকা সিটির বাইরে ৬ হাজার ৩৪টি শয্যা রয়েছে |
আইসিইউ রয়েছে ৩৯৯টি, ডায়ালাসিস ইউনিট রয়েছে ১১২টি |
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনসহ কোয়ারেন্টাইন করা হয়েছে ২ হাজার ৯৪৭ জনকে |
এখন পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ১৭২ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে |
কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪২ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ৯৯১ জন |
বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৬০ হাজার ১৮১ জন |
দেশের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৬২৯টি প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে |
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেবা দেয়া যাবে ৩১ হাজার ৯৯১ জনকে |
অতিরিক্ত মহাপরিচালক জানান, কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ২৪ লাখ ৭০ হাজার ২টি |
গত ২৪ ঘন্টায় বিতরণ হয়েছে ৫ হাজার ৮৫৯টি |
বিতরণ হয়েছে মোট ২১ লাখ ১০ হাজার ৩৯৩টি |
বর্তমানে ৩ লাখ ৫৯ হাজার ৬০৯টি পিপিই মজুদ রয়েছে |
গত ২৪ ঘন্টায় হটলাইন নম্বরে ১ লাখ ৭৯ হাজার ৮৩৩টি এবং এ পর্যন্ত মোট প্রায় ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৯টি ফোন কল রিসিভ করে স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানান |
তিনি জানান, করোনাভাইরাস চিকিৎসা বিষয়ে এ পর্যন্ত ১৬ হাজার ২৩৭ জন চিকিৎসক অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন |
২৪ ঘন্টায় আরও ১১ জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন |
এদের মধ্যে ৪ হাজার ২১৭ জন স্বাস্থ্য বাতায়ন ও আইইডিসিয়ার'র হটলাইনগুলোতে স্বেচ্ছাভিত্তিতে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা জনগণকে চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন |
ডা. নাসিমা সুলতানা জানান, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬২২ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৭ লাখ ২ হাজার ৩৩ জনকে স্ক্রিনিং করা হয়েছে |
দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩০ মে পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৪৫ জন |
এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫২৫ জন |
২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩১৩ জন এবং এ পর্যন্ত ৭ হাজার ১৫৭ জন |
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩০ মে পর্যন্ত রিপোর্ট অনুযায়ী সারাবিশ্বে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮ জন |
এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ১৭ হাজার ৩৮৫ জন |
মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় ৫ হাজার ১৭ জন এবং এ পর্যন্ত ৩ লাখ ৬২ হাজার ৭০৫ জন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.