content stringlengths 0 129k |
|---|
যদিও এর সঙ্গে জুড়ে গেছে 'সাইপ্রাস' নামের আরেকটি অপঠিত গল্প |
'কমলা রকেট' সিনেমায় এ কাণ্ডের সাক্ষি হলাম |
পরিচালক নূর ইমরান মিঠুর বরাতে সংবাদমাধ্যমে 'কমলা রকেট' সম্পর্কে বলা হচ্ছে, 'এ যেন ছোট এক বাংলাদেশ |
' সে সূত্রে দেখার আগ্রহ আরো পোক্ত হয় |
কেমন বাংলাদেশ দেখলাম? যদিও হিশেব এখানে রকেট স্টিমারের প্রথম শ্রেণী ও সাধারণ শ্রেণীর যাত্রীর |
বিত্ত-বৈভবের হিশেবে বেশি উচ্চতায় টানা যায় না গল্পের পাত্র-পাত্রীদের |
তারা অনেকটাই ধরা-ছোঁয়ায় মাঝেই আছেন |
কিন্তু এই 'বাংলাদেশ'-এর হাল-ভবিষ্যত কারা নিয়ন্ত্রণ করে, তারা কি এ গল্পে আছে? নাকি সমাজের বড় অংশের উচ্চকিত উপস্থিতিই বাংলাদেশের গল্প বলে নিশ্চিত করে |
গল্পটা দেখেন, যারা এর চরিত্র - তাদের মাঝে রাষ্ট্র ধারণা আকারে বাংলাদেশটা কোথায় আছে? বরং রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের ভিকটিম হিসেবেই আবিষ্কার করলে আরাম লাগে |
তারা নিজ নিজ খোপের মধ্যে একেকটা চরিত্রে অভিনয় করে যাচ্ছেন |
সেখানে বাংলাদেশ নিয়ে কোন ভাবনা কি চোখে পড়ে? এমন ভাবনা নিশ্চয় আমাদের সমাজ-সংসারে বিস্তুর আছে |
সিনেমার চরিত্রগুলোর 'না বলা'র মধ্যেও আছে |
তো, বৃহত্তর অর্থে 'এ যেন ছোট এক বাংলাদেশ' বলতে আপত্তি আছে |
তবে হ্যাঁ, আমরা যদি সমসাময়িক জন আকাঙ্ক্ষার কিছু অংশ আবিষ্কার করতে চাই তবে বিদ্যমান 'বাংলাদেশের' কিছু চরিত্র এখানে পাই |
আর ভাসমান স্টিমারের সঙ্গে বাংলাদেশের রূপক তৈরিই করতে পারেন! এ রাষ্ট্রের টালমাটাল একটা দিক তো আছে! চরে আটকে যাওয়ার ভয়, কুয়াশায় পথ হারানোর ভয়! |
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব' এর ৮টি সিনেমার একটি বাদে সবই ইমপ্রেস টেলিফিল্মের, যে প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয়েছে 'কমলা রকেট' |
ইমপ্রেস নিয়ে আমাদের অনেক সমালোচনা |
কিন্তু খেয়াল করুন দেশের প্রতিনিধিত্বশীল সিনেমাগুলো বলতে গেলে ইমপ্রেস থেকে হচ্ছে |
আর 'কমলা রকেট' দেখে মনে হলো ইমপ্রেসের গরীবিয়ানাকে অনেকটা ঝাপসা করে দিয়েছে সিনেমাটি |
এটা শুধুমাত্র বাজেট কম-বেশির ব্যাপার না |
বরং সীমাবদ্ধতার ভেতর একটা কাজ কতটা গুছিয়ে করা যায় - সেই বিচারে |
কী চমৎকার নির্মাণ! নানান ধরনের মুহূর্তের মধ্যে আমাদের চোখ-কান-মন আটকে থাকে |
স্টিমারের সীমিত পরিসরের মধ্যে নির্মাণ কোথাও চরে আটকে যায়নি বা কুয়াশায় ঝাপসা হয়ে যায়নি |
বরং দৃশ্যান্তরের চর ও কুয়াশা খুলে দেয় অনেক গল্পের জবান |
তেমনি আছে সীমাবদ্ধতার গল্প |
অনুমান হয় এক লটে পুরো দৃশ্যায়ন শেষ হয়নি |
তাই তো মোশাররফ করিমকে হঠাৎ কোট খুলে বলতে হয়, 'এই বছর শীতের মধ্যে গরম পড়ছে' টাইপ কিছু |
কুয়াশার দৃশ্যটা যত ডিটেইলস ছিল, ছিল না চরে আটকে পড়ার দৃশ্য |
এ সব ছোটখাট বিষয় কোনোভাবে সিনেমাটিতে ম্লান করে না |
সকল সীমাবদ্ধতাকে নিপুণভাবে পাশ কাটিয়েছেন মিঠু |
লোকেশনে বৈচিত্র নাই, গল্প অনুসারে থাকার কথাও না |
কিন্তু দৃশ্য থেকে দৃশ্যান্তরে অপ্রচলিত টেনশন ছিল |
গল্প ঠিকঠাক একটা নিজস্ব গতি ধরে রাখছিল |
কোথাও মনে হয় নাই গল্প ঝুলে গেল বা নড়েচড়ে না টাইপ কিছু |
তবে স্বপ্ন দৃশ্য ভালো লাগে নাই |
আইডিয়াটা দারুণ |
ঠিকঠাক মতো ধারণে সমস্যা ছিল |
আর তৌকীর পানির তলে যেখানে শুয়ে ছিল, সেখানে নানান আন্তর্জাতিক ব্র্যান্ডের লোগো খুবই আরোপিত লাগছে |
এর সঙ্গে পোশাক কারখানার অনিয়মজনিত সমস্যার সম্পর্কটা ঠিক কোথায়? যদি থাকেও এমন রেফারেন্স সিনেমার ছন্দ বিঘ্নিত করছে |
আর এ সব অনিয়মের মধ্যে রাষ্ট্র কোথায় হাজির - তা কিন্তু উহ্য রাখা হয়েছে |
এছাড়া তৌকীর আর মোশাররফ চরিত্র দুইটার মধ্যে সম্পর্কের হিসেব-নিকেশ পুরোপুরি ধরে নাই |
তৌকীরের সঙ্গে মোশাররফের সম্প্রীতিমূলক আচরণের উৎস কী? মনে হয়েছে এটা 'মৌলিক' আর 'সাইপ্রাস' গল্প দুটার গ্রে লাইন |
যেখানে মিশতে মিশতে গিয়াও সুক্ষ একটা ফাঁক রয়ে গেছে |
যেহেতু পরের গল্পটা পড়ি নাই - এটা অনুমান মাত্র |
সিনেমার চরিত্রগুলো সুনির্মিত |
প্রায় সকলেই চরিত্র অনুযায়ী চমৎকার অভিনয় করেছেন |
বিশেষ করে তৌকীর ও মোশাররফ |
তৌকীরের চরিত্রে ঘটনা বিচারে কোন অন্তর্দ্বন্দ্ব নাই |
কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ার বিন্যাস মনে কেড়ে নেয় |
ভালো সিনেমা, মন্দ সিনেমা নিয়া অনেক তর্ক আছে |
থাকাই যথার্থ |
তার মাঝে 'কমলা রকেট' নিশ্চয় সুবিধাজনক জায়গাতেই থাকবে |
তারে পাশ কাটায়া প্রশ্ন জাগে, 'কমলা রকেট' এর সাথে দর্শকের সম্পর্ক কী? দর্শক যদিও একাট্টা ধারণা না |
নানান দর্শকের মনের গহীন সিধা-বাঁকা-তেরজা প্রশ্ন-উত্তর ঘাঁই মারতে পারে |
তার একটা এজমালি পাঠাতন কল্পনা করলে দেখতে পাই যেন - এ সিনেমায় আমরা নানান জন নানান জায়গায় প্লে করতেছি, যেমনে উত্তর হতে পারে আলাদা |
আমাদের অভিনয় প্রতিদিন চলছে নাগরিক হিসেবে বিবিধ বিধি-বিধান আরোপের ভেতর, বাট আমরা যেন একটা ঐক্যের জায়গা, মানবিকতার জায়গায় উত্তরণের পথ অসম্ভব বা অনেকটা দৈবিক ব্যাপার করে তুলছি |
নইলে এক কাঁতারে দাঁড়াইতে পারি না কেন! আবার খাবারের মতো মৌলিক চাহিদার জন্য লাইনে আসলেও এর মধ্য দিয়ে মনোজাগতিক কোনো রূপান্তর ঘটছে না |
কারণ মানুষ জৈবিক প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হলেও যান্ত্রিক নয় |
শুরুতেই যা বলছিলাম, সেই রজ্জু ধরে বলা যায়, বুঝতে পারি না এ গল্পের শেষ কোথায়? নাকি শেষ নাই |
'কমলা রকেট' এর মতো চরে আটকাইয়া গল্পের গতি রুদ্ধ হয়ে আছে |
বাংলাদেশের অন্য অনেক গল্পের মতো! এবং ভাবছি কথক কি সেই চরের বাইরে যেতে পারছেন? নাকি স্টিমারের মধ্যে আটকা পড়ছেন? |
সিনেমার বাইরে এসে উস্কে দেওয়া গল্পগুলো ধরতে চাইছিলাম |
কিন্তু সেই গল্পের সম্ভাবনাগুলো কোথায়? গল্পের চরিত্রগুলো দেখেন - বৈষয়িকভাবে আরেকটু উঁচু অবস্থানে ওঠা, নিশ্চিত খাওয়া-পরার বাইরে কোনো গল্প কিন্তু এখানে ধরা পড়ে না |
এটা আজকের বাংলাদেশের চিত্র! সামাজিক, রাজনৈতিক, নৈতিক বা ধর্মীয় বোঝাপড়ার কোনো লেশ এসে নাই কিন্তু |
পোশাক কারখানায় আগুন, বিদেশে সেটল হওয়া, বিশেষ ক্লাবের সদস্য হওয়া বা বিসিএস পরীক্ষা দিয়ে কিছু পরিস্থিতি ওঠে আসে মাত্র |
একমাত্র সুনীল কর্মকারের কণ্ঠে মহর্ষি মনমোহনের গানে ওস্তাদ সেজে থাকা মানুষটার মধ্যে সক্রিয় চিন্তার একটা ধারা দেথতে পাই |
যা অবশ্য সিনেমায় খানিকটা এন্টিক ভ্যালু আকারে হাজির |
এর বেশি কিছু না |
একইভাবে মোশাররফ করিমের কথিত 'শাস্ত্র' কীভাবে নিস্ক্রিয় চিন্তায় পরিণত হয়, তাও দেখতে পাই |
এ বিবেচনায় 'কমলা রকেট'কে কখনো কখনো দারুণ একটা পাপেট শোও মনে হতে পারে |
স্টিমারে সার্কাস দলের উপস্থিতি তার যুতসই ইঙ্গিত দেয় |
'কমলা রকেট' নিয়ে এই তবে কথা! |
: ১,৩৪৮ |
পোস্ট ন্যাভিগেশন |
: এনার্কিস্টের তিন কাপ চা |
রওশন আরা মুক্তা |
: ইনতিযার হুসেইন কে? জাভেদ হুসেন |
... |
অভিনেতা ইরফান খানের একান্ত অনুভূতি |
হিন্দি থেকে বাংলায়ঃ অজিত দাশ |
এপ্রিল ২৯, ২০২০ |
অজিত দাশ |
জলের তলে ভালোবাসা |
ওয়াহিদ সুজন |
মার্চ ২৪, ২০১৮ |
ওয়াহিদ সুজন |
মৃণাল সেনের রাজনৈতিক গল্প - ইন্টারভিও কামরুল হাসান রাহাত |
সেপ্টেম্বর ১৯, ২০১৮ |
কামরুল হাসান রাহাত |
মন্তব্য করুন জবাব বাতিল |
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না |
* চিহ্নিত বিষয়গুলো আবশ্যক |
পরবর্তিতে ব্যবহারের জন্য আপনার নাম, ইমেইল ঠিকানা এবং ওয়েব ঠিকানা এই ব্রাউজারে সংরক্ষণ করুন |
অনুসন্ধানঃ |
লেখালেখির উঠান আর্কাইভ |
▼2021 (78) |
▼নভেম্বর (4) |
অসীমে থই থই? |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.