content
stringlengths
0
129k
22, 2021 বাংলা টিপস্ 0
সকালে ঘুম থেকে উঠে যদি মলিন কালচে ত্বক নজরে পড়ে তাহলে মনটাই খারাপ হয়ে যায়
এই দিনে যদি স্পেশাল কিছু থাকে তাহলে তো কথাই নেই, দিনটাই মাটি
অনেকেই ভাবেন তাৎক্ষণিকভাবে তো আর ত্বক উজ্জ্বল ( ) করা যাবে না এবং ত্বকের কালচে ভাবও দূর করা যাবে না, তাহলে কি করা ...
"
ব্রণ থেকে র'ক্ষা পেতে যা যা করনীয়
22, 2021 বাংলা টিপস্ 0
ব্রণ নিয়ে চিন্তিত? ব্রণ হবার একটি অন্যতম কারণ হল অপরিষ্কার ত্বক
তাই ত্বক পরিষ্কার রাখতে হবে
শুধু মুখে নয়, শরীরের অন্যান্য অংশেও হতে পারে
তাই স্ক্রাবিং পুরো দেহের জন্যই প্রযোজ্য
কিন্তু প্রাকৃতিক উপায়েও এই ধরনের সমস্যা দূর করা যায়
নিম্নলিখিত বিষয়গুলোর ওপর খেয়াল রাখলে আপনার ত্বক সুস্থ থাকবে
আর ত্বক ...
"
দাঁতের দাগ মিনিটেই হবে ঝকঝকে!
22, 2021 বাংলা টিপস্ 0
মিষ্টি হাসিতেই কারো মন জয় করা সম্ভব
তবে সেই হাসিতে যদি দাগ থাকে তবে তো মুশকিল
কারণ হলদেটে দাঁতের হাসি মন জয় করার বদলে আপনাকে লজ্জায় ফে'লে দেবে
এছাড়া হলদেটে দাঁত সহজেই সবার চোখে লাগে, ফলে এক ধ'রনের অস্ব'স্তি কর প'রিস্থিতির সৃষ্টি হয়
মূলত নানা রকমের খাবার খেতে খেতে সাদা ...
"
জানলে অবাক হবেন , সকালবেলা টানা ৭ দিন পান্তা ভাত খেলে যেসব উপকার পাবেন
22, 2021 বাংলা টিপস্ 0
সকালে টানা ১ স''প্ত াহ পান্তা ভাত খেলে যেসব উপকার পাবেন - বাঙালী মাত্রেই পান্তাভাত প্রেমী
পান্তাভাত খেয়ে দিবানিদ্রা দেয়নি এরকম বাঙালি হয়তো অনেক ক''ষ্টে খুঁজে পাওয়া যাব''ে
চানাচুর, কাঁচালঙ্কা , পেঁয়াজ সহযোগে পান্তাভাত হল অমৃ''ত
আসলে পান্তাভাত হল সংরক্ষণের একটি প''দ্ধতি
রাতের খাবারের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে ...
ঢাকা: শৈশবে, অষ্টম শ্রেণি পর্যন্ত পাশাপাশি বেঞ্চে বসে ক্লাস করেছেন দুই বন্ধু
একজন পড়াশোনা করে হয়েছেন দেশের নামকরা ডাক্তার তারপর মন্ত্রী
আর অপরজন পরিচ্ছন্নকর্মী হিসেবেই ভাগ্যের পরিহাসকে মেনে নিয়েছেন
তাই বলে মন্ত্রী বন্ধুটি সেই পরিচ্ছন্নতাকর্মী বন্ধুকে ভুলে যাননি
না, এটা ভিন্ন কোনো দেশের ঘটনা নয়, বাংলাদেশেরই ঘটনা
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সম্প্রতি সরকারি সফরে রংপুর গিয়েছেন
সরকারি সফর হলেও রংপুর তার শৈশবের শত সহস্র স্মৃতির শহর
আর সেখানে গিয়েই দেখা হয় প্রতিমন্ত্রীর বাল্যবেলার বন্ধু ছিতুয়ার সঙ্গে
পুরো বিষয়টি প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নিজেই ফেসবুকে লিখেছেন
ডা. এনামুর রহমান লিখেছেন, পতাকাবাহী গাড়ি
পুলিশ প্রটোকল
বাড়তি লোকজনের ভিড়
এসব দেখে কিছুটা হতভম্ব ছিতুয়া
আমাদের সেই বন্ধুত্বের আবেগ আর আমার দূরন্তপনার দিনগুলো তখন অতীতের স্মৃতির ঝাঁপি খুলে জ্বলজ্বলে তারা হয়ে উপস্থিত আমার চোখের সামনে
কিন্তু ছিতুয়া প্রচণ্ড আড়ষ্ট
নিজেকে আড়াল করার কী ব্যর্থ চেষ্টা! আমি বুঝতে পারছিলাম, প্রতিমন্ত্রী হিসেবে চারপাশের প্রটোকলের আবহ ছিতুয়া আর আমার সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল টেনে দিচ্ছে
প্রতিমন্ত্রী লিখেছেন, জনারণ্যে 'এ্যাই ছিতুয়া' বলে ডাকতেই ফিরে তাকালো সে
পড়ন্ত বয়সেও যেন সেই হারানো যৌবনের চকচকে চোখে মৃদু হাসিতে তাকালো আমার দিকে
দৃষ্টি বিনিময় হতেই বন্ধুকে বুকে টেনে নিয়ে বুক ফুলিয়ে গর্বের সাথে বললাম, এই ছিতুয়াই আমার স্কুলের বন্ধু
ছিতুয়ার তখন ছল ছলে চোখ
আমারও গোপন অশ্রুবিন্দুগুলো তখন স্মৃতির মণিমুক্তা হয়ে ভিজিয়ে দিচ্ছে দুই নয়ন
বন্ধুর বর্তমান অবস্থান জানিয়ে লিখেছেন, রংপুর পানি উন্নয়ন বোর্ডের পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) থেকে সম্প্রতি অবসর নিয়েছে ছিতুয়া
ছিতুয়ার পর পানি উন্নয়ন বোর্ডের সাথে ধারাবাহিক পেশাগত সম্পর্ক ধরে রেখেছে বৌদি গীতা রানী
সেও এখন সুইপার পদে কর্মরত
তো আসছি ছিতুয়ার প্রসঙ্গে
আমার বাবা মরহুম আক্তারুজ্জামান খান ছিলেন এই অফিসেরই উচ্চ মান সরকারি ( ইউডি এ্যাসিস্টেন্ট)
আর ছিতুয়ার মা (আমাদের প্রিয় মাসি মা) চানিয়া রানী ছিলেন সুইপার
স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী লেখেন, তখন ছিল স্বর্ণালীযুগ
আমরা যে মূল্যবোধে বেড়ে উঠছিলাম, সেখানে জাতপাতের কোনো বালাই ছিল না
আরো অন্যান্য বন্ধুদের মতো ছিতুয়া-ও ছিলো আমার দুরন্ত শৈশব আর কৈশোর অসাধারণ এক বন্ধু
রংপুরের রবার্টসনগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত আমাদের সঙ্গেই ছিল ছিতুয়া
তারপর পড়াশোনায় সে ইস্তফা দিলেও আমাদের বন্ধুত্বে ভাটা পড়েনি কখনো
আহারে জীবন
আমার সোনালী অতীত
সোনালী কৈশোরের কত শত স্মৃতি মাখা এই রংপুর
আজ ছিতুয়া ঝাপসা করে দিচ্ছে আমার চোখদুটো
শৈশবের দুরন্তপনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী এনাম বলেন, ছিতুয়া আর আমার দূরন্তপনায় রীতিমতো অস্থির থাকতো পানি উন্নয়ন বোর্ডের কলোনি
আমি দুঃসাহসী গেছো ছিলাম
যে কোন গাছে কাঠবিড়ালের মতো তরতর উঠে পড়তে আমার আর ছিতুয়ার ছিলো জুড়ি মেলা ভার
তো কলোনির আঙিনায় সারি সারি নারিকেল গাছের নারকেল পরিপক্ক হবার আগেই তা আমাদের কারণে সাবাড় হয়ে যেতো
তেমনি আম কাঁঠালও
জীবনের পড়ন্ত বেলায় এসে কৈশোরের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো একদিকে যেমন আনন্দের অন্যদিকে অনেক কষ্টের
সেই আনন্দ আর কষ্টের মিশেলে ভিন্ন‌ এক অনুভূতি আজ উপহার হিসেবে তুলে দিয়েছে আমার বন্ধু ছিতুয়া
বন্ধুত্বের সম্পর্কের স্থান কোথায় হবে, সে প্রসঙ্গের অবতারণা করে লিখেছেন, সরকারি চাকরি কনটিনিউ করলে বেশ কয়েক বছর আগে আমার নিজেরো অবসর নিতে হতো
আমার বন্ধুদের অনেকেই দেশবরেণ্য চিকিৎসক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিবসহ আরো কত কী! ছিতুয়া অবশ্যই তাদের তুলনায় কম কিছু নয়
বন্ধু মানে আস্থা, নির্ভরতা
বন্ধু মানে ভালোবাসা, যেখানে থাকে না কোনো স্বার্থ
গাড়ির পতাকা, প্রটোকল, পদ-পদবী, সামাজিক অবস্থান এগুলো সব কিছুই সাময়িক
কিন্তু বন্ধুত্বের বন্ধন চিরদিনের
ছিতুয়া বন্ধু আমার
তোর জন্য ভালোবাসা
নিউজজি/টিবিএফ/নাসি
পাঠকের মন্তব্য
ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ
বাড্ডায় ট্রাকের ধাক্কায় আহত কিশোরীর মৃত্যু
মনগড়া সংবাদ প্রকাশ ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ গতি সঞ্চারিত করে: প্রধানমন্ত্রী
গণতান্ত্রিক আন্দোলনে ডা. মিলন ছিলেন উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি
পড়ে গেলেও সংবাদকর্মীর উপর দিয়ে গাড়ি চালিয়ে যায় হানিফ
পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোট ৫ জানুয়ারি
টাঙ্গাইলে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত
স্বাচ্ছন্দে ব্যাট করছে পাকিস্তান
দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ
বাড্ডায় ট্রাকের ধাক্কায় আহত কিশোরীর মৃত্যু
সত্তরে বাপ্পী লাহিড়ী
লাকি ভেন্যুতে দুর্ভাগা মুশফিক