content
stringlengths
0
129k
অপরাধ-তদন্ত
মার্কিন খবর
তথ্য-তালাশ
সিটিজেন রিপোর্টার
লেন্সবন্দি
ফটো গ্যালারি
পশ্চিমবঙ্গ
জলপাইগুড়ি
আলিপুরদুয়ার
ভাড়া বেশি নেওয়া যাবে না, অ্যাম্বুল্যান্স নিয়ে কড়া সভাপতি
| | : 2, 2021, 7:53
করোনাকালে (-19) অ্যাম্বুলেন্স () পরিষেবা নিয়ে রয়েছে একাধিক অভিযোগ
চালক ও মালিক কর্তৃপক্ষের দুর্ব্যবহার
অতিরিক্ত বিল মেটাতে না পারায় রোগীর দেহ মাঝ রাস্তায় ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে
করোনা আক্রান্ত রোগীদের অসহায়তার সুযোগে টাকা লোটার অভিযোগ উঠেছিল অ্যাম্বুল্যান্সচালকদের থেকে
অকল্পনীয় চড়া দর হেঁকেছে চালকরা
ক্রমাগত অভিযোগ পেয়ে প্রশাসনের নজরদারিতে সেই অবস্থার সামান্য উন্নতি হলেও পুরোপুরি মিটে যায়নি
জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুল্যান্সচালকদের বিরুদ্ধেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছিল
এই সময়, বর্ধমান: করোনা আক্রান্ত রোগীদের অসহায়তার সুযোগে টাকা লোটার অভিযোগ উঠেছিল অ্যাম্বুল্যান্সচালকদের থেকে
অকল্পনীয় চড়া দর হেঁকেছে চালকরা
ক্রমাগত অভিযোগ পেয়ে প্রশাসনের নজরদারিতে সেই অবস্থার সামান্য উন্নতি হলেও পুরোপুরি মিটে যায়নি
জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুল্যান্সচালকদের বিরুদ্ধেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছিল
হাতেনাতে সেই প্রমাণ পেয়ে মঙ্গলবার হাসপাতালে চলে আসেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান
প্রকাশ্যেই অ্যাম্বুল্যান্সচালকদের হুঁশিয়ারি দেন তিনি
জানিয়ে দেন, নির্দিষ্ট ভাড়া
না নেওয়া হলে বন্ধ করে দেওয়া হবে ব্যবসা
এদিন সকালে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে তিনি বলেন, 'নির্দিষ্ট ভাড়ায় গাড়ি চালাতে হলে চালান
না হলে এখানে অ্যাম্বুল্যান্স চালানো বন্ধ করে দেব
ইচ্ছা করে ফোন বন্ধ রাখলেও আইনি ব্যবস্থা নেব
' এদিন হাসপাতাল চত্বরে বেশ কিছু রোগীর পরিজনের কাছে নিজের মোবাইল নম্বর জানিয়ে রাখেন মেহমুদ
জানিয়ে দেন, বেশি ভাড়া নেওয়ার ঘটনা ঘটলেই যেন ফোন করে তাঁকে জানানো হয়
ইয়াসে জলমগ্ন কালনার টেরাকোটার পঞ্চবিংশতি রত্ন মন্দির
জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুল্যান্স রয়েছে
তার চালককে প্রায়ই ফোনে পাওয়া যায় না বলে অভিযোগ
রোগীর পরিজন এ নিয়ে একাধিকবার সরব হলেও অবস্থার পরিবর্তন হয়নি
বর্তমানে এলাকার কিছু অ্যাম্বুল্যান্সচালক অত্যধিক বেশি ভাড়ায় রোগী নিয়ে আসছেন
কখনও সেই টাকার পরিমাণ ৮-১০ হাজারও হয়ে যাচ্ছে
এদিন তেমনই একটি অভিযোগ পেয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন মেহমুদ
ডেকে পাঠানো হয় অ্যাম্বুল্যান্সচালক ও মালিকদের
একটা বাঁধও আর নেই, বাস করা যাচ্ছে না দ্বীপে
তিনি বলেন, 'আমি গরিব বলে কি অ্যাম্বুল্যান্স পরিষেবা পাব না? কোনও গরিব মানুষ সরকারি রেটে ভাড়া না দিতে পারলে আমাকে জানান
আমি ব্যক্তিগত ভাবে তাঁদের পাশে দাঁড়াব
কিন্তু করোনা রোগী শুনেই রেট অস্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা হবে না
' এর পর পরিষেবার স্বার্থে রোগীর পরিজনদের নিজের ও জামালপুরের বিডিওর মোবাইল নম্বর দেন
বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, 'আরটিওর সঙ্গে কথা বলে ব্লক আধিকারিকদের ফোন নম্বর সমেত ভাড়ার চার্ট আমরা তৈরি করে টাঙিয়ে দেব খুব তাড়াতাড়ি
সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শক বিহীন দুর্গাপুজোয় বিন্দুমাত্র দুঃখিত নন প্রতিমা শিল্পী মিন্টু পাল -
আজকের যুগশঙ্খ
হেডলাইন
পশ্চিমবঙ্গ
আন্তর্জাতিক
অন্যান্য খেলা
লাইফস্টাইল
বিজ্ঞান-প্রযুক্তি
শিক্ষা-কর্মজীবন
শিল্প-বাণিজ্য
কলকাতাহেডলাইন
সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শক বিহীন দুর্গাপুজোয় বিন্দুমাত্র দুঃখিত নন প্রতিমা শিল্পী মিন্টু পাল
শরণানন্দ দাস, কলকাতা: করোনাসুরের দাপটে কোণঠাসা বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো
বিশেষজ্ঞদের আশঙ্কা পুজোয় জনতার ঢল নামলে করোনা সংক্রমণ বিপজ্জনকভাবে বাড়বে
কিন্ত করোনার এই আবহেও পুজোর আয়োজন বা আড়ম্বরে কোনও খামতি নেই
কোথাও রূপোর মাস্ক তো কোথাও ২৫ কেজি সোনার গয়নায় সাজানো হবে দেবী দুর্গাকে
থিম বা মণ্ডপসজ্জায় খামতিই বা কোথায়? কোথাও কেদারনাথের মন্দির তো কোথাও রাজপুতানার দুর্গ
দর্শনার্থীরা ভিড় জমাবেন না! তাই মধ্য কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার ঘোষণা করেছে এবার তাঁদের পুজোয় দর্শক প্রবেশ নিষিদ্ধ
হেঁটে নয়, নেটে দেখুন প্রতিমা
আর এই ঘোষণায় বিন্দুমাত্র মন খারাপ করছেন না ' সবচেয়ে বড়ো দুর্গার' স্রষ্টা মৃৎশিল্পী মিন্টু পাল
যিনি এবার সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা গড়েছেন
বাস্তবিকই করোনা আবহে সবক্ষেত্রেই নজির গড়লো এই ঐতিহ্যময় পুজো
করোনার দাপটে যখন এ বছর দুর্গাপুজো হবে কী না তা নিয়ে সংশয় ছিল তখন এঁরাই প্রথম মিন্টু পালকে অগ্রিম দিয়েছিলেন
আবার ৮৫ বছরে এই প্রথম পুজো মণ্ডপে দর্শক প্রবেশ নিষিদ্ধ করে নজির গড়লেন
অবশ্য এঁদের পদাঙ্ক অনুসরণ করে বেহালার ' দেবদারু ফটক' পুজো কমিটিও ঘোষণা করেছেন তাঁদের পুজোয় দর্শক প্রবেশ নিষিদ্ধ
এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রতিমা শিল্পী মিন্টু পাল অবশ্য এই সিদ্ধান্তে এতটুকু দুঃখিত নন
বৃহস্পতিবার কুমোরটুলিতে নিজের স্টুডিওতে বলেন, ' আমার এতোটুকু দুঃখ হচ্ছে না
ভার্চুয়ালি মানুষ তো আমার প্রতিমা দেখতে পাবেন
সবচেয়ে বড়ো ব্যাপার হলো মানুষের জীবন
করোনার আবহে সংক্রমণের ঝুঁকি কোনভাবেই নেওয়া যায় না
পুজো হচ্ছে এটাই বড়ো কথা
আরও পড়ুন: দেশে পুরুষ সংকট! ভারতীয় পুরুষের চাহিদা বাড়ছে যে সমস্ত ইউরোপীয় দেশগুলিতে
তবে এ বছর ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট ভাষ্কর প্রশান্ত পাল
একটিমাত্র একচালার বাড়ির পুজোর প্রতিমা ছাড়া আর কোন মূর্তি তৈরি করেন নি
প্রয়াত প্রবাদপ্রতিম ভাষ্কর রমেশচন্দ্র পালের পুত্র প্রশান্ত বলেন, ' এবার করোনার জন্য উদ্যোক্তারাও গোড়ায় দোটানায় ছিলেন
তারপর একচালায় ছোট প্রতিমা গড়ার বিষয়টা মেনে নিতে পারিনি
একটা বছর নাই বা করলাম
' কুমোরটুলির মহিলা মৃৎশিল্পী চায়না পাল বলেন, ' শেষের দিকে অনেক প্রতিমা গড়ার অর্ডার এসেছিল, নিতে পারলাম না
এবার ১২ টা প্রতিমা গড়েছি
তবে মনে সুখ পেলাম না
প্রতিমা ছোট, বাজেট কম, কী আর করা
' সব মিলিয়ে উৎসবের চেনা ছবিটা হারিয়ে গিয়েছে
যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শুক্রবার ঢাকায় এক সেমিনারে মির্জা ফখরুল বলেন, আজকে ভারত স্বীকার করে যে, তাদের প্রবৃদ্ধি ১০% কমে গেছে
আর এরা (বাংলাদেশ সরকার) বলছে মিথ্যা কথা...
জাস্ট ইমাজিন
একটা সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন হলে জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে
হাসিনা সরকারের তথ্যমতে গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫.২৪ শতাংশ হয়েছে