content stringlengths 0 129k |
|---|
কানপুরের আইজি মোহিত আগরওয়াল জানান, ওই এলাকায় ও তার আশপাশে যে পুলিশকর্মীরা ছিলেন, তাঁদের প্রত্যেকের উপর তদন্ত করা হবে |
কে বিকাশকে ফোন করে পুলিশের রেইডের খবর আগাম জানিয়ে দিয়েছিল, তা খুঁজে বের করতে মরিয়া উত্তরপ্রদেশ পুলিশ |
আগরওয়ালের কথায়, 'প্রায় ১১৫ জন পুলিশকর্মীর উপর নজরদারি চালানো হচ্ছে |
একদল বিশেষজ্ঞদের নিয়ে একটি দলের সাহায্য নিয়েছি আমরা |
তাঁদের হাতেই তুলে দেওয়া হয়েছে ১১৫ জন পুলিশকর্মীর ফোন নম্বর |
গত ১৫ দিনে ওই নম্বরগুলির সঙ্গে দুবে বা তার শাগরেদের ফোনে কোনও যোগাযোগ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে |
' যে পুলিশকর্মী বিকাশকে খবর দিয়েছিলেন, অপরাধের প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে বলেও জানান পুলিশকর্তা |
লোকালয় ২৪ |
সত্য ও ন্যায়ের পক্ষে আমরা সিনহা হত্যা মামলার ফের ৪দিনের রিমান্ডে পুলিশের ৩ সাক্ষী - লোকালয় ২৪ |
এখানে খোঁজুন |
আন্তর্জাতিক |
তথ্য প্রযুক্তি |
শিক্ষাঙ্গন |
লাইফস্টাইল |
ঢাকা বিভাগ |
চট্টগ্রাম বিভাগ |
সিলেট বিভাগ |
রাজশাহী বিভাগ |
বরিশাল বিভাগ |
খুলনা বিভাগ |
রংপুর বিভাগ |
ময়মনসিংহ বিভাগ |
অপরাধ ও দুর্নীতি |
এক্সক্লুসিভ |
প্রবাসের কথা |
অপরাধ ও দুর্নীতি, চট্টগ্রাম বিভাগ, লিড নিউজ |
সিনহা হত্যা মামলার ফের ৪দিনের রিমান্ডে পুলিশের ৩ সাক্ষী |
সিনহা হত্যা মামলার ফের ৪দিনের রিমান্ডে পুলিশের ৩ সাক্ষী |
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ |
১৯৪ জন পড়েছেন |
24. |
লোকালয় ডেক্স : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত |
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সোয়া ১২টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ এ আদেশ দেন |
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এএসপি খাইরুল ইসলাম |
এর আগে গত ২০ আগস্ট এ মামলার আসামিদের প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয় |
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে 'গাড়ি তল্লাশিকে' কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান |
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের করা মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করে |
পরদিন তাদের আদালতে নেয়া হলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য করেন |
এ নিয়ে র্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল |
এ ৩ আসামিকে গত ১৪ আগস্ট র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় |
পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন |
এরপর মঙ্গলবার (২৫ আগস্ট) আদালত মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে |
বাংলাদেশ সরকার প্রথম বারের মতো দেশে শরীয়াহ ভিত্তিক ইসলামী বন্ড সুকুক চালু করতে যাচ্ছে |
সুকুক আরবি শব্দ, যার অর্থ হচ্ছে সিল মহর লাগিয়ে কাউকে অধিকার ও দায়িত্ব দেওয়ার আইনি দলিল |
চলতি বন্ড ও সুকুক বন্ডের মধ্যে পার্থক্য রয়েছে |
সুকুকে ইসলামী রীতি অনুসরণ করা হয় |
এখানে সুদের ব্যবস্থা নেই, আছে মুনাফা, যা আগে থেকে নির্ধারণের উপায় নেই |
যেটি বাৎসরিক কর্মকান্ডের আয়-ব্যায়ের উপর নির্ধারিত হয় |
বিশ্বের অনেক দেশে এই বন্ড চালু আছে |
সুকুক ছাড়ার দিক থেকে বর্তমানে মালয়েশিয়া বিশ্বে প্রথম স্থানে রয়েছে |
বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) সুকুক ছেড়েছে |
এছাড়া বাহরাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর ও মার্কিন যুক্ত রাষ্ট্রে সুকুক প্রচলিত রয়েছে |
মুসলিম দেশের পাশাপাশি অনেক অমুসলিম দেশেও এখন সুকুক চালু রয়েছে |
সরকারের অর্থ মন্ত্রণালয় ২০২০ সালের ৮ অক্টোবর শরীয়াহভিত্তিক বিনিয়োগ চুক্তির আওতায় সরকার কর্তৃক সুকুক ইস্যু ও ব্যবস্থাপনা সম্পর্কিত গাইড লাইন জারি করা হয়েছে প্রজ্ঞাপন আকারে |
এতে করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে ইসলামী ব্যাংক ও ইসলামী আর্থিক প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্র ও পরিধি বৃদ্ধি পেয়েছে |
অবকাঠামো খাতে সরকারের বিনিয়োগ প্রকল্পের দীর্ঘমেয়াদী প্রভাব বেশি, যা বেসরকারি খাতের মাধ্যমে আশা করা যায় না |
এ কাজে ঘাটতি অর্থায়নে সরকার এখন পর্যন্ত প্রচলিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তা গ্রহণ করে আসছে |
অথচ, দেশে বিদ্যমান ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শরীয়াহভিত্তিক হওয়ার কারণে প্রকল্প উন্নয়ন ভূমিকা পালন করতে পারছে না |
সুকুক চালুর মাধ্যমে এসব ইসলামী প্রতিষ্ঠান এখন থেকে সরকারের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে অংশীদার হওয়ার সুযোগ পাবে |
২০২০ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মধ্যে একটি চুক্তি হয় |
চুক্তি অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সুকুক বন্ড ইস্যু করবে |
পত্রিকান্তরে জানা গেছে উন্নয়ন প্রকল্পে সুকুকের মাধ্যমে অর্থায়নের জন্য সরকারের অর্থ বিভাগ ৬৮টি প্রকল্পের একটি তালিকা তৈরি করেছে |
এর মধ্যে ৫টি প্রকল্পের জন্য লাগবে ১২ হাজার কোটি টাকা |
এছাড়া ৭০০ থেকে ১০০০ কোটি টাকা ৫টি, ৪০০ থেকে ৭০০ কোটি টাকার ১২টি এবং ২০০ থেকে ৪০০ কোটি টাকার ৪৬টি প্রকল্প চিহ্নিত হয়েছে |
বাংলাদেশে বন্ড দুই ধরনের: একটি ট্রেজারি বিল এবং অন্যটি ট্রেজারি বন্ড |
ট্রেজারি বিল স্বল্প মেয়াদী আর ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদী অর্থাৎ ২ থেকে ১০ বছর |
বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে সঞ্চয়ের মাধ্যম হিসাবে বিভিন্ন সরকারি বন্ড সঞ্চয়পত্র এবং প্রাইজ বন্ড প্রচলিত ও জনপ্রিয় |
এখন সাধারণভাবে বলা যায়, ইসলামী বন্ড সুকুকও এক ধরনের সরকারি বন্ড |
সুকুক ইসলামী শরীয়াহভিত্তিক একটি প্রডাক্ট |
এখানে প্রচলিত বন্ডের মতো সুদের ব্যবহার থাকে না |
বন্ডের সুদের হার আগে থেকেই নির্ধারিত থাকে |
সুকুকে মুনাফা নির্ধারিত হয় বাৎসরিক আয়-ব্যায়ের উপর |
প্রচলিত বন্ড বা সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা যে অর্থ বিনিয়োগ করে তার উপর একটি নির্দিশ হারে অর্থ লাভ করে |
কিন্তু সুকুকের ক্ষেত্রে বিনিয়োগকারীরা পূর্ব থেকে নির্ধারিত হারে কোন অর্থ পায় না |
অর্থাৎ নির্দিষ্ট সময়ে ওই প্রতিষ্ঠানের আয় ও মুনাফা যখন যেমন হয় তার অংশীদারিত্ব লাভ করে |
ইসলামী বন্ড হবে ইজারাভিত্তিক মানে নির্দিষ্ট প্রকল্পভিত্তিক |
কিন্তু সাধারণ বন্ডের ক্ষেত্রে তা হয় না |
ঋণগ্রহিতা ও ঋণদাতার মধ্যে যে চুক্তি হয়ে থাকে তাহল প্রচলিত বন্ড |
এতে ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের সময় ও সুদের হার নির্ধারিত থাকে |
এ প্রচলিত বন্ডে সুদ, ফটকা ইত্যাদি থাকায় তা শরীয়াহসম্মত নয় |
সুকুক হচ্ছে এমন একটি বিনিয়োগ সনদ, যেখানে সম্পদের উপর মালিকানা দেওয়ার নিশ্চয়তা থাকে |
সাধারণ সুকুককারীরা সম্পদের মালিকানা লাভ করে এবং শরীয়াহ সম্মত ভাবে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফা লাভ করে |
সরকারের অর্থমন্ত্রণালয় কর্তৃক সুকুক সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে 'শরীয়াহ' অর্থ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এ বর্ণিত ইসলামীক বিধি-বিধান |
প্রজ্ঞাপনের ৯নং পয়েন্টে সুকুককে যেভাবে বুঝানো হয়েছে তাহলো বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ( ) (অতঃপর সুকুক নামে অভিহিত) অর্থ সমমূল্যের এইরূপ- অনুমোদিত সম্পত্তি-নিদর্শনপত্র যা কোনো শরীয়াহসম্মত বিনিয়োগ চুক্তির আওতায় নির্দিষ্ট প্রকল্পের অথবা বিশেষ বিনিয়োগের বিদ্যমান সম্পদের ( ) উপর অথবা/এবং ভবিষ্যতে উৎপাদনে বা প্রস্ত... |
সুকুকে অংশীদারিত্বের কথা বলা হয়েছে |
তার মানে ইসলামী অর্থনীতিতে সুদের কোন স্থান নেই |
এখানে মালিকানায় অংশীদারিত্ব করার মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাবের উপর মুনাফা নির্ধারিত হয় |
বাংলাদেশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 'সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প' এর সম্পদের বিপরীতে প্রথম ছাড়া হচ্ছে সুকুক |
যিনি এতে বিনিয়োগ করবেন তিনি এই প্রকল্পের মালিকানায় মানে ওই প্রকল্পের যাবতীয় সম্পত্তির অংশীদার হয়ে যাবেন নির্দিষ্ট সময়ের জন্য |
অর্থ বিভাগসূত্রে জানা যায় বাংলাদেশ ব্যাংক ৪ হাজার কোটি টাকা করে দুই দফায় বিনিয়োগকারীদের কাছে সুকুকের সার্টিফিকেট বিক্রি করবে |
বিপরীতে তারা মুনাফা পাবে |
বাংলাদেশ ব্যাংকের এক গবেষনায় দেখা গেছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে দেশে মোট সঞ্চয় ও বিনিয়োগ কারীদের ২৮ শতাংশ ইসলামী ধারায় বিনিয়োগে আগ্রহী |
অর্থাৎ প্রচলিত ব্যবস্থায় সুদ গ্রহণ ও প্রদানে তারা আগ্রহী নয় |
তাছাড়া দেশে ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত, বিনিয়োগ রেমিট্যান্স ও আমদানি রপ্তানি বাণিজ্যে ভাল অবস্থানে রয়েছে |
জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতে এইসব ইসলামী প্রতিষ্ঠান অবদান রেখে যাচ্ছে |
তাছাড়া সরকারের অর্থ মন্ত্রনালয়ের বিভাগের পর্যবেক্ষণ হচ্ছে, পুরো ব্যাংক ব্যবস্থাপনায় শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোর অংশীদারিত্ব প্রায় ২৫ শতাংশ |
ইসলামী ব্যাংক ও শরীয়াহভিত্তিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ ও ঝোঁক দিনদিন আরো বাড়ছে |
এছাড়া আর্ন্তজাতিক গবেষণা সংস্থা থমসনের ২০১৬-১৭ সময়ে প্রকাশ করা বৈশ্বিক ইসলামি অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে বৈশ্বিক ইসলামি অর্থায়নে সম্পদের পরিমাণ ছিল ২ ট্রিলিয়ন বা ২ লাখ মার্কিন ডলার |
বলা হয়, ইসলামী অর্থনীতির প্রবৃদ্ধি এতই ইতিবাচক যে চলতি ২০২১ সালেই তা সাড়ে তিন ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.