content stringlengths 0 129k |
|---|
রহিম শেখ ॥ করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক নিয়োগ, উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী এমনকি হাসপাতালে ভেন্টিলেটরও স্থাপন করেছে বেসরকারী এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক |
দেশে যে কোন দুর্যোগ এলে ব্যাংকগুলো সাধারণত অর্থ দিয়ে সহায়তা করে |
কিন্তু এবার সেই প্রথা ভেঙ্গে করোনা মোকাবেলায় সরাসরি নিজেরাই মাঠে নেমেছে |
প্রবাসীদের উদ্যোগে গঠিত এই ব্যাংক করোনার নমুনা সংগ্রহের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত বুথ স্থাপন করেছে |
করোনা প্রতিরোধে চালাচ্ছে আরও কিছু কার্যক্রম |
এজন্য গঠন করেছে আলাদা তহবিল |
দেশে করোনাভাইরাস মোকাবেলায় এভাবে মাঠে নেমে বড় বড় অনেক প্রতিষ্ঠানের চোখ খুলে দিয়েছে নতুন ব্যাংকটি |
অন্য প্রতিষ্ঠানগুলোও এই উদ্যোগ অনুসরণ করবে বলে আশা করছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তারা |
জানা গেছে, কোরোনাভাইরাস মোকাবেলায় মার্চের শুরুতেই কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করে ব্যাংকটি |
এজন্য প্রথমে প্রধান কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয় |
পরবর্তীতে এসব শাখার কর্মকর্তা-কর্মচারীদের পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দেয়া হয় |
মার্চের শেষের দিকে জনসাধারণের সাধারণ চিকিৎসা না পাওয়া সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য দেশ ও বিদেশের স্বনামধন্য ও অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি ভার্চুয়াল হেলথ ডেস্ক চালু করে এনআরবিসি ব্যাংক |
এছাড়া ব্যাংকের পরিচালক, উদ্যোক্তা শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সকল কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকটি দেশের বিভিন্ন অঞ্চলের ১১টি ক্লিনিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয় |
হেলথ ডেস্কটি হতে বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধানে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সর্বাত্মক পরামর্শ প্রদান ও আক্রান্তদের বিশেষ করণীয় সংক্রান্ত তথ্য সহায়তা ছাড়াও স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিষয়ক যেকোন পরামর্শ দেয়া হয় |
দেশের যেকোন প্রান্ত থেকে সমাজের সকল শ্রেণীর মানুষ ১৬৪১৩ ও ০৯৬১২৩১৬৪১৩ নম্বরে ফোন করে বিনা খরচে এই সেবা গ্রহণ করতে পারে |
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালে পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে |
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকসহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, পিরোজপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, রাজশাহী ও রংপুরের করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় নিবেদিত হাসপাতালসমূহে নিয়োজিত ৭ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছে ব্যাংকটি |
এর বাইরে মাঠ পর্যায়ে নিয়োজিত সাংবাদিক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ডিপিডিসি, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিঃ; (টাকশাল), ভৈরব থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সদস্য ও জরুরী সেবার কর্মীদের আরও ১ হাজার পিপিই প্রদান করেছে |
ব্যাংকটি জানিয়েছে, সুরক্ষা সামগ্রী হিসেবে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার ৬০০ পিপিই, ৮ হাজার ৪০০ সার্জিক্যাল মাস্ক, ৫ হাজার ২০০ কেএন-৯৫ মাস্ক, ৬ হাজার ২৫০ বিশেষ চশমা ও ১০ হাজার ২০০ হেডশিল্ড সরবরাহ করা হয়েছে |
সুরক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি করোনাভাইরাস আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনআরবিসি ব্যাংক ২টি অত্যাধুনিক সিপিএপি মেশিন বা ভেন্টিলেটর বসিয়েছে বলে জানা গেছে |
করোনা রোগী শনাক্তে ঢাকা ও উত্তরবঙ্গে ৫০টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করছে ব্যাংকটি |
ইতোমধ্যে উত্তরবঙ্গের বেশকিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে |
এছাড়াও ঢাকার ৫টি উপজেলায় এ ধরনের বুথ স্থাপনের জন্য ঢাকার সিভিল সার্জনের সঙ্গে ব্যাংকের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে |
খুব শীঘ্রই এই বুথ স্থাপনের কাজ বাস্তবায়ন করা হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে |
এসব কার্যক্রম পরিচালনার জন্য একটি তহবিল গঠন করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক |
এতে তাদের সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতন, পরিচালনা পর্ষদের নিজস্ব অর্থায়ন, ব্যাংকের সিএসআর ফান্ডের ১ কোটি টাকা এবং কিছু বিত্তবান গ্রাহকের অনুদান রয়েছে |
এই ফান্ডের সমুদ্বয় টাকা জনস্বার্থে স্বচ্ছতার ভিত্তিতে খরচ করা হচ্ছে |
এসব উদ্যোগের বিষয়ে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, 'দেশের এ দুর্যোগে আমরা বসে থাকতে পারি না |
ব্যাংক কি শুধু ব্যবসা করার জন্য? এ দুর্যোগে যা প্রয়োজন, আমরা সাধ্যমতো দিয়ে যাচ্ছি |
আমরা ছোট ব্যাংক, এজন্য চাহিদামতো সবকিছু করতেও পারছি না |
তবে আমাদের চেষ্ঠার কমতি নেই |
' রাশিয়া প্রবাসী এ বাংলাদেশী ব্যবসায়ী বলেন, 'আমরা আশা করি, বড় ব্যাংকগুলো এবং শিল্পপতিরাও এগিয়ে আসবেন |
শুধু অর্থ দিয়ে নয়, মাঠে গিয়ে প্রয়োজনমতো সহায়তা করবেন |
এভাবেই বড় এ দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি |
ব্যাংকটির চেয়ারম্যান জানান, এসব কার্যক্রম অব্যাহত থাকবে |
যতদিন প্রয়োজন, নতুন উদ্যোগ নিয়ে মাঠে থাকবে এনআরবিসির কর্মীরা |
প্রকাশিতঃ মে ৩১, ২০২০ প্রিন্ট |
সর্বশেষ সংবাদ |
জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে ॥ হোন্ডা তারো |
ব্লু-ইকোনমির সুযোগ কাজে লাগাতে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর |
করোনায় মৃত্যু ও শনাক্ত দুইই বেড়েছে |
১ ডিসেম্বর চালু হচ্ছে না ঢাকা নগর পরিবহন |
আরও ৭৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি |
আরও পড়ুন ... |
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ |
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান |
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত |
রেজি: নং ডিএ ৭৯৬ |
কার্যালয়: জনকন্ঠ ভবন, |
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, |
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা |
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন), |
ফ্যাক্স: 880-02-222221707 |
ই-মেইল: [ ] |
ই-জনকন্ঠ: .. |
® . |
. |
শীর্ষ সংবাদ: |
দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ব্যাটিং ব্যর্থতায় ম্লান বোলিং সাফল্য মিল্কি ওয়ের প্রথম 'পালক' সরকারী কাস্টডিতে নেই খালেদা, তিনি মুক্ত ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন ৪ ডিসেম্বর শুরু ওমিক্রন প্রতিরোধে সতর্ক অবস্থায় সারাদেশ সাদা পোশাকে দেশে সবার ওপরে মুশফিক সাগরে জলদস্যুতায় যাবজ্জীবন দন্ড গ্রুপ থিয়েটার ফেডারেশন, ৪১ বছর প... |
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন |
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .(); |
বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় পুরো দেশকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে |
গত এক যুগের নানা বৃহৎ প্রকল্পে বাংলাদেশ যে অবারিত গতিধারায় এগিয়ে যাচ্ছে তাও ক্রমান্বয়ে দৃশ্যমান হতে সময় লাগছে না |
সরকারী কর্ম পরিকল্পনায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা |
যাদের ধারাবাহিক কর্মতৎপরতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এগিয়ে যায়, গতিশীল হয়ে শেষ অবধি গন্তব্যে পৌঁছায় |
প্রতিটি কর্ম প্রকল্প বৃহৎ পরিধির মধ্যে তার দক্ষতা, সক্ষমতা ছাড়াও অর্থ ও সময় ব্যয়ের প্রতি সজাগ দৃষ্টির দাবি রাখে |
যাতে স্বচ্ছ ও যথার্থ গতিশীলতায় আধুনিক বাংলাদেশ তৈরির পথ অবারিত হয় |
তবে বাস্তব অবস্থাদৃষ্টে সিংহভাগ প্রকল্পই উন্নয়নের ধারাবাহিকতায় যথাসময়ে বাস্তবায়ন হয় না |
সময়ের মধ্যে তো হয়ই না, তার ওপর বরাদ্দ বাজেটও অতিক্রম করতে দেখা যায় |
সঙ্গতকারণেই দীর্ঘসূত্রতার জালে আটকাপড়া কর্ম পরিকল্পনায় হরেক রকম দুর্ভোগও পোহাতে হয় |
কোন মন্ত্রণালয়ের অধীনে শুরু করা উন্নয়ন কর্মযজ্ঞ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের তীক্ষe নজরদারি এবং যথার্থ পরিকল্পনায় এগিয়ে যেতে থাকে সংশ্লিষ্টদের কারণেই |
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তারা স্ব স্ব অবস্থান থেকে অর্পিত কর্তব্য সম্পাদনে নিয়োজিত থাকে |
তবে মাঝে মধ্যে বিপত্তিও ঘটে যায় |
যেমন, সরকারী চাকরি মানেই বদলির প্রাসঙ্গিক রদবদল |
তেমন অবস্থায় উন্নয়ন প্রকল্প তার ধারাবাহিকতাকে বজায় রাখতে সমস্যার মুখোমুখি হয় |
এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা আসে যাতে সরকারী কর্মকর্তাদের বদলির প্রভাব উন্নয়ন কর্মধারায় যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে |
কর্মকর্তা বদলির সঙ্গে সংশ্লিষ্ট কর্ম প্রকল্পও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, যা চলমান উন্নয়নকে ব্যাহত করে দেয় |
তেমন আশঙ্কাকে আমলে না নিয়ে এগিয়ে চলার গতিধারাকে অব্যাহত রাখতে পরামর্শ দেন সরকারপ্রধান |
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
প্রকল্প বাস্তবায়নে বদলির নেতিবাচক প্রভাবে যেন উন্নয়নের বহমান ধারা থেমে না যায় |
নিয়ম অনুযায়ীই সরকারী কর্মকর্তাদের বদলি করা হয় |
অনেক ক্ষেত্রে দেখা যায় এই বদলি ঠেকানোর প্রক্রিয়াও শুরু হয় |
বেশিরভাগ ক্ষেতে সংশ্লিষ্টরা সফলকামও হন |
এটাও কোনভাবে কাম্য হতে পারে না |
এক জায়গায় বেশিদিন থাকায় কর্মক্ষেত্রের ওপর বিরূপ প্রভাব পড়া অসম্ভব কিছু নয় |
বদলির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা অন্য জায়গায় চলে গেলে তার স্থলাভিষিক্ত হবেন প্রশিক্ষিত দক্ষ নতুন কর্মকর্তা, যিনি উন্নয়নকে তার ধারাবাহিক গতিতে এগিয়ে নেবেন |
সারা বাংলাদেশে সড়ক উন্নয়ন প্রকল্পের যে অব্যাহত অগ্রগতি, সেখানেও উদ্ভূত হরেক সমস্যার কথা স্মরণ করিয়ে দেন সরকারপ্রধান |
যেমন, রাস্তা তৈরি করতে গিয়ে কোথাও যেন পানির লাইন কাটা না পড়ে |
নতুন সড়ক নির্মাণে পর্যাপ্ত সেতু এবং কালভার্টও তৈরি অত্যন্ত জরুরী |
বিশেষ করে হাওড় বাঁওড় অঞ্চলে রাস্তা বিনির্মাণে প্রাকৃতিক ভারসাম্য যাতে ব্যাহত না হয় সে বিষয়েও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন |
আবার অনেক সময় মামলার কারণেও প্রকল্প বিলম্বিত হয় |
সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে সংশ্লিষ্ট অধিদফতরকে |
মামলার দ্রুত নিষ্পত্তিও প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ একটি বিষয় |
সরকারী নির্দেশ ও পরামর্শকে আমলে নিয়ে গতিশীল উন্নয়ন প্রকল্পকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়া সময়ের দাবি |
জনগণও তেমন প্রত্যাশাই করে |
প্রকাশিতঃ নভেম্বর ০১, ২০২০ প্রিন্ট |
সর্বশেষ সংবাদ |
জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে ॥ হোন্ডা তারো |
ব্লু-ইকোনমির সুযোগ কাজে লাগাতে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর |
করোনায় মৃত্যু ও শনাক্ত দুইই বেড়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.