content stringlengths 0 129k |
|---|
'ভারতের চেয়ে পাকিস্তানে ক্রিকেট প্রতিভা বেশি' |
'ভারতকে বিশ্বকাপে হারাতে পারে পাকিস্তান' |
হার্ট অ্যাটাক হয়নি, সুস্থ আছেন ইনজামাম |
শেয়ার করুন |
হারের পরও উইকেটের প্রশংসায় মুমিনুল |
নিউজবাংলা ডেস্ক |
৩০ নভেম্বর, ২০২১ ১৫:০২ |
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ১৫:১৬ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
হারের পর দলকে নিয়ে মাঠ ছাড়ছেন মুমিনুল হক |
ছবি: এএফপি |
দলের পেইসার ও ব্যাটাররা এ উইকেটে ব্যর্থ হলেও উইকেটের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মুমিনুল হক |
এমন উইকেট নিয়মিত চান বলেও মন্তব্য করেন তিনি |
চট্টগ্রাম টেস্টের শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় বাংলাদেশকে |
যা বজায় ছিল দ্বিতীয় ইনিংসেও |
একমাত্র লিটন দাস ও মুশফিকুর রহিম ছাড়া হাসেনি কারও ব্যাট |
পুরো উল্টো চিত্র পাকিস্তান শিবিরে |
উইকেট আগলে ব্যাটিং করে গেছেন পাকিস্তানি ব্যাটাররা |
অপরদিকে সাগরিকার ফ্ল্যাট উইকেটে প্রথম ইনিংস থেকে তাণ্ডব চালান শাহিন-হাসান আলিরা |
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ১৬টি উইকেট গেছে পাকিস্তানি পেইসারদের ঝুলিতে |
বাংলাদেশের বোলারদের বলার মতো অর্জন তাইজুলের সাত উইকেট |
পেইসাররা ছিলেন এই উইকেটে ছন্নছাড়া |
দলের পেইসার ও ব্যাটাররা এ উইকেটে ব্যর্থ হলেও উইকেটের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মুমিনুল হক |
এমন উইকেট নিয়মিত চান বলেও মন্তব্য করেন তিনি |
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'এরকম উইকেট আমার পছন্দ |
পুরোপুরি ফ্ল্যাট উইকেট ছিল |
ব্যাটারদের জন্য সহায়ক ও পেইস বোলারদের জন্য কঠিন ছিল |
তার মানে উইকেট ভালো ছিলো |
মুমিনুলের দাবি অনুযায়ী উইকেটে ভাল করার কথা ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের |
সেই সঙ্গে আধিপত্য বিস্তার করে খেলার কথা ছিল রাহি-এদাবতদের |
বাংলাদেশের দুই পেইসারের পারফরম্যান্স বিবেচনায় দেখা যায় দুই ইনিংসে এবাদত দুটি উইকেট ঝুলিতে পুরলেও শূন্যহাতে থাকতে হয়েছে রাহিকে |
২৪ বছর পর পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া |
ভারতের টাকায় টিকে আছে পাকিস্তানের ক্রিকেট: রাজা |
'ভারতের চেয়ে পাকিস্তানে ক্রিকেট প্রতিভা বেশি' |
'ভারতকে বিশ্বকাপে হারাতে পারে পাকিস্তান' |
হার্ট অ্যাটাক হয়নি, সুস্থ আছেন ইনজামাম |
শেয়ার করুন |
সাকলায়েনের নজর কেড়েছেন তাইজুল |
কাজী নাহিয়ান আরেফীন, চট্টগ্রাম |
৩০ নভেম্বর, ২০২১ ১৪:২৪ |
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ১৫:০২ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
আবিদ আলির উইকেট উদযাপন করছেন তাইজুল ইসলাম |
ছবি: এএফপি |
ফ্ল্যাট উইকেটে তাইজুলের দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে পাকিস্তানি স্পিন গ্রেট সাকলায়েন মুশতাকের |
টেস্টের পর ব্রডকাস্টারদের সঙ্গে আলাপচারিতায় অকপটে তাইজুলকে নিয়ে প্রশংসা করেন সাবেক এ অফস্পিনার |
চট্টগ্রাম টেস্টের পাকিস্তানের প্রথম ইনিংসটা শুরুতে পাকিস্তানের পক্ষে থাকলেও একাই সেটি ছিনিয়ে বাংলাদেশের কোর্টে নিয়ে আসেন স্পিনার তাইজুল ইসলাম |
স্পিন ঘূর্ণিতে তছনছ করে দেন পাকিস্তানের ব্যাটিং ইউনিটকে |
প্রথম ইনিংসে সফরকারীরা সুবিধাজনক অবস্থানে থাকার পরও শেষ পর্যন্ত লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ |
আর ১১৬ রানের খরচায় ৭ উইকেট নিয়ে এর মূল নায়ক তাইজুল ইসলাম |
ফ্ল্যাট উইকেটে তার এই দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে পাকিস্তানি স্পিন গ্রেট সাকলায়েন মুশতাকের |
টেস্টের পর ব্রডকাস্টারদের সঙ্গে আলাপচারিতায় অকপটে তাইজুলকে নিয়ে প্রশংসা করেন সাবেক এ অফস্পিনার |
সাকলায়েন বলেন, 'তাইজুলকে অনেক ভালো মনে হয়েছে |
যে জায়গায় আক্রমণ করেছে সেখানে ব্যাটারদের সুযোগ দেয়নি |
আলগা বল তো দূরে থাক, সিঙ্গেলও দেয়নি |
ওর নিয়ন্ত্রণটা সত্যিই দারুণ মনে হয়েছে |
প্রশংসার পাশপাশি তাইজুলের বোলিংয়ে উন্নতির জন্য তাকে টোটকাও দিয়েছেন সাবেক এই গ্রেট |
ধৈর্য রেখে বোলিংয়ের পাশাপাশি ডেলিভারিতে বৈচিত্র্য আনার পরামর্শ সাকলায়েনের |
পাকিস্তানি এই গ্রেট বলেন, 'তার আরেকটু ভ্যারিয়েশন আনতে হবে |
সেটা তাকে বাড়তি শক্তি দেবে |
বাড়তি ওভারস্পিন তাকে অনেক সহায়তা করতে পারে |
তবে তার টেম্পারমেন্ট ও ধৈর্য আমার খুব ভালো লেগেছে |
নিয়ন্ত্রণটা তাইজুলের মূল শক্তি |
তাইজুলকে নিয়ে উচ্ছ্বাস ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠেও |
ম্যাচে বাংলাদেশের সেরা প্রাপ্তি হিসেবে তাইজুলের স্পেলকে ধরছেন অধিনায়ক |
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি বলব যে ম্যাচে আমাদের ২-৩টা প্রাপ্তির মধ্যে তাইজুলেরটাই সেরা |
এমন ফ্ল্যাট পিচে ৭ উইকেট নেয়া এত সহজ না |
ও যে কাজটা করেছে সেটা দুর্দান্ত |
গত এক-দেড় বছরে নিজের উন্নতি করতে সে যে কাজ করেছে তা অবশ্যই অন্যদের জন্য অনুপ্রেরণার |
সাগরিকা টেস্টে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েও আট উইকেটে হেরেছে ডোমিঙ্গো শিষ্যরা |
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ৪ ডিসেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে |
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন |
আমরা বলিউড ঢালিউড নায়ক নায়িকাদের নিয়ে চিন্তিত কিন্তু আমাদের ঘর ও প্রতিবেশি মনের মানুষদের নিয়ে ভাবি না |
লাইফস্টাইল |
টিপস্ এন্ড ট্রিকস |
_পোডাক্ট রিভিউ |
আমরা বলিউড ঢালিউড নায়ক নায়িকাদের নিয়ে চিন্তিত কিন্তু আমাদের ঘর ও প্রতিবেশি মনের মানুষদের নিয়ে ভাবি না |
আমরা বলিউড ঢালিউড নায়ক নায়িকাদের নিয়ে চিন্তিত কিন্তু আমাদের ঘর ও প্রতিবেশি মনের মানুষদের নিয়ে ভাবি না |
10, 2020 |
বলিউড অভিনেতা সুশান্ত রাজপুত অত্মহত্যা নিয়ে সোসাল মিডিয়াতে সোরগোল হচ্ছে |
আমরা অনেকে অনেক কথা বলছি কেউবা ভাল কেউবা খারাপ |
সুশান্ত রাজপুত অত্মহত্যার মূল কারন মানসিক ভাবে ভেঙ্গে পড়া |
এই মানসিক অবস্থা ভাঙ্গার জন্য কারা দায়ী সেটা একবার ভেবেছেন সেটা হল আমরা |
কারণ আমরা ইতিবাচক ভঙ্গিতে কথা বলতে পারি না আমরা শুধু নেতিবাচক কথা বলতে পারি এবং আমরা নেতিবাচক কথা বলে অত্মতৃপ্তির সুখ অনুভব করি |
আমরা বলিউড ঢালিউড নায়ক নায়িকাদের নিয়ে চিন্তিত কিন্তু আমাদের ঘর প্রতিবেশি মনের মানুষদের নিয়ে ভাবি না |
আমরা জানি না তাদের মনের অবস্থা কি তা সত্বেও আমরা নেতিবাচক কথা বলে আমাদের চারপাশের মানুষগুলোর মনোবল নিজেদের অজন্তে ভেঙ্গে চুরমার করে ফেলি |
আপনি জানেন কী,আমাদের দেশে প্রতি বছর প্রায় এগার হাজার মানুষ অত্মহত্যা করে , প্রতিদিন গড়ে ২৯ জন |
অপনি কী ভেবেছেন কখনো এই ২৯ মানুষ কারা আমার আপনার চারপাশের মানুষগুলি |
অন্তত চারপাশের মানুষগুলি মনের অবস্থা জেনে নেতিবাচক কথা বলি |
আসুন সবসময় ইতিবাচক কথা বলি আত্মহত্যা পতিরোধ করি |
উপকার করতে না পারলেও নেতিবাচক কথা না বলি |
তাহলে অত্মহত্যার জন্য হাজার মায়ের কোল খালি হবে না ,কোনো ছেলে তার মা হারাবে না ,কোন মানুষ তার প্রিয়জনকে হারাবে না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.