content
stringlengths
0
129k
- ছবি : সংগৃহীত
মুনাফা বাড়াতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে ফেসবুক
এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে মার্ক জাকারবার্গের সংস্থা ছাড়লেন ইঞ্জিনিয়ার অশোক চান্দওয়ানে
যুক্তরাষ্ট্রে কর্মরত ওই ইঞ্জিনিয়ারের অভিযোগে তোলপাড়
যদিও অভিযোগ উড়িয়ে ফেসবুকের দাবি, "আমরা বিদ্বেষ ছড়িয়ে মুনাফা করি না
বিদ্বেষমূলক পোস্ট এড়াতে আমরা সমস্ত সতর্কমূলক পদক্ষেপ করছি"
স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অশোক চান্দওয়ানে ১৩০০ শব্দের পদত্যাগপত্র জমা করেন
তাতে সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন
কোথায় কোথায় কীভাবে বিদ্বেষমূলক পোস্টকে ফেসবুক প্রশয় দিয়েছে, তাও স্পষ্ট করে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি
এক্ষেত্রে আলাদাভাবে মিয়ানমার ও কেনোশিয়ার অশান্তির কথা উল্লেখ করেছেন অশোক
বলেছেন, কেনশিয়ায় একদল উগ্রপন্থী বন্দুক নিয়ে বিক্ষোভ দেখানোর উসকানি দেয়
সেই পোস্টগুলি সরায়নি ফেবসুক
এমনকি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'লুঠপাট শুরু হলেই, গুলি চালানো শুরু হবে', এই মন্তব্যের কথাও পদত্যাগপত্রে উল্লেখ করেছেন অশোক
তিনি জানিয়েছেন, "আমি এমন সংস্থার হয়ে আর কাজ করতে পারব না, যারা যুক্তরাষ্ট্র-সহ গোটা বিশ্বে বিদ্বেষ ছড়িয়ে মুনাফা করে
এরপরই তড়িঘড়িয়ে ফেসবুকের মুখপাত্র লিজ বুর্জোয়া জানান,"আমরা বিদ্বেষ ছড়িয়ে মুনাফা করি না
প্রতি বছর কোটি কোটি টাকা বিনিয়োগ করি ব্যবহারকারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে
নির্দিষ্ট সময় অন্তর নিজেদের নীতির পর্যালোচনা করে থাকি
তার আরো দাবি, ৯৫ শতাংশ ক্ষেত্রে কোনো বিদ্বেষমূলক পোস্ট নিয়ে ব্যবহারকারীরা রিপোর্ট করার আগেই আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ফেলি
কিন্তু ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য প্রান্তে যখন ফেসবুকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই সময় সেই সংস্থারই এক কর্মীর এই অভিযোগ তুলে পদত্যাগ নিসন্দেহে চাঞ্চল্য ছড়াবে
পাশাপাশি ফেসবুকের উপরও চাপ বাড়াবে
সংবাদ প্রতিদিন
নাম পরিবর্তন করেছে ফেসবুক
খেলা দেখার জন্য ছেলের বিয়েতে এলেন না মা-বাবা!
ভারতে ভুল তথ্য, বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়া রুখতে নাজেহাল ফেসবুক!
'শেষ ক্লাসটা নেয়া হলো না বাবার'
মালয়েশিয়া প্রবাসীদের দাবি আদায়ে ভার্চ্যুয়াল টকশো, সামালোচনা
'হামাগুড়ি দিয়ে হলেও আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ'
পাহাড়ে সন্ত্রাসী হামলায় একবছরে ১৮ জন নিহত ব্যবসায়ীদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোর জেলা মহিলা দলের মৌন মিছিল ১০ মাসেই চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়ালো বাংলাদেশ 'জরুরি প্রয়োজন ছাড়া দক্ষিণ আফ্রিকা প্রবাসী কেউ দেশে না আসাই ভালো' গ্রিন ইউনিভার্সিটিতে সশরীরে ক্লাস শুরু কক্সবাজ...
'ক্লিন শেভ, জিন্স ও স্পোর্টিং সানগ্লাস পরা তালেবান গোয়েন্দারাই কাবুলের পতন ঘটিয়েছে' (১১৬৩৪)সাকিবকে ছেড়ে দিলো কেকেআর (৯১৭৮)কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার ২ আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত (৮০০৬)ইব্রাহিমকে ঢাকা উত্তর ছাত্রলীগ সভাপতির পদ থেকে অব্যাহতি (৭০২৪)হাফ ভাড়া কার্যকরে থাকছে যেসব শর্ত (৫৭১৯)ডিসেম্বর-জানুয়ারির মধ্য...
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে
মঙ্গলবার দুপুর ২টায় আদাবর রিং রোডস্থ জাপান গার্ডেন সিটির সামনে থেকে শুরু হয়ে বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
রিজভীর নেতৃত্বে মিছিল শুরু হলে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন
দলটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
কেএইচ/জেএইচ/এমকেএইচ
খালেদা-জিয়া
রুহুল-কবির-রিজভী
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে
আজই পাঠিয়ে দিন - [ ]
এস এম এ রব, মঞ্জুরুল ইমাম, বিথারসহ খুলনার সব রাজনৈতিক হত্যাকাণ্ডের পুনর্বিচার চেয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক
তিনি বলেন, খুলনার কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি
এসব রাজনৈতিক হত্যাকাণ্ডের কারণ খুলনাবাসী জানতে চান
আজ বুধবার খুলনা নগরের কেডিএ নিউমার্কেট এলাকায় শহীদ এস এম এ রব চত্বর উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি
২০০০ সালের ১১ আগস্ট খুলনার সোনাডাঙ্গা এলাকায় নিজবাড়ির সামনে জুমার নামাজ আদায় করতে গিয়ে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এস এম এ রব
তাঁর নাম অনুসারে নিউমার্কেটের পাশে 'রব চত্বর' প্রতিষ্ঠা করা হয়েছে
অস্ত্রধারীদের গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এস এম এ রবের নাম অনুসারে খুলনা নিউমার্কেটের পাশে 'রব চত্বর' প্রতিষ্ঠা করা হয়েছে
রবের স্মৃতিচারণা করে সিটি মেয়র বলেন, এস এম এ রব ছিলেন একজন উদার মনের কর্মীবান্ধব জনদরদি নেতা
তিনি সব দল-মত, শ্রেণি-পেশার মানুষের আস্থাভাজন ব্যক্তি ছিলেন
এ ধরনের সমাজসেবীর কখনো মৃত্যু হয় না
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এস এম এ রব স্মৃতি পরিষদের সভাপতি মুজিবর রহমান
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ
বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাস, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, এস এম এ রবের ছেলে বিশিষ্ট শিল্পপতি এস এম আরিফুর রহমান প্রমুখ
আপনার ব্লাড প্রেসার মেশিন, গ্লুকোজ, ব্লাড সুগার মাপার মেশিন, আপনার গর্ভের শিশুর হার্টবিট শোনার পকেট ডপলার, ইনফ্রারেড থার্মোমিটার, পেনসিল থারমোমিটার, ওজন মাপার যন্ত্র কিনুন গ্যাড়ান্টি সহ
দ্রুত ডেলিভারি নিন সারা দেশে
তদন্ত কর্মকর্তাসহ ৬৫ জনের সাক্ষ্য-জেরায় সাক্ষ্যপর্ব সমাপ্ত । বিকৃতমনা মাদ্রাসা শিক্ষকের লালসার শিকার অসহায় এক কিশোরের জবানবন্দী! । বিদ্যুৎস্পৃষ্ট যুবককে বাঁচাতে গিয়ে মারা গেলেন গৃহবধূও । সৌদি আরবে প্রথম ওমিক্রন শনাক্ত । এ সপ্তাহেই আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'জাওয়াদ' । শেরপুরে স্কুলে ডেকে নিয়ে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ:...
আজ বুধবার, ১৬ অগ্রহায়ণ, ১৪২৮ । ১ ডিসেম্বর, ২০২১ ।
আন্তর্জাতিক
শিক্ষাঙ্গন
লাইফস্টাইল
চিত্র বিচিত্র
করোনা থেকে বাঁচার উপায় জানালেন তুর্কি গবেষক
❏ বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২০ ☵ জানা-অজানা
জানা-অজানা ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব
জিনের গঠন বদলে প্রতিনিয়ত আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস
কিভাবে এই মারণ ভাইরাসকে রুখা যাবে সেটা এখনও অজানা
বিশ্বজুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এখন সবার দৃষ্টি এর প্রতিষেধক এবং ওষুধের দিকে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই সংক্রমণের কার্যকর ওষুধ বা প্রতিষেধক এখন পর্যন্ত উদ্ভাবিত হয়নি
তবে আশার কথা এটাই যে- যুক্তরাষ্ট্র, চীন, হংকং, অস্ট্রেলিয়া, ইজরায়েল, পোল্যান্ডে এই মারণ ভাইরাসকে প্রতিরোধ করার উপায় আবিষ্কারের চেষ্টা করছেন বিজ্ঞানী-গবেষকরা
এমন পরিস্থিতিতে তুরস্কের এক গবেষক করোনাভাইরাসে মৃত্যুর শঙ্কা কমানোর সহজ উপায়ের কথা বললেন
সেই গবেষকের নাম লেভেন্ট ওজতুর্ক
তার দাবি, পর্যাপ্ত ঘুম করোনা থেকে বাঁচতে অত্যন্ত উপযোগী
তিনি জানান, পর্যাপ্ত ঘুম শরীরের ন্যাচারাল কিলার সেল বাড়িয়ে দেয়
এই কিলার সেল ভাইরাস ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে
তুরস্কের এডিরিন প্রদেশের টার্কিয়া বিশ্ববিদ্যালয়ের শারীরবৃত্ত বিশেষজ্ঞ হিসেবে কর্মরত লেভেন্ট ওজতুর্ক বলেন, আইসোলেশনে থাকাকালে পর্যাপ্ত ঘুমের মাধ্যমে শরীরের ডেথ সেল বাড়িয়ে করোনাকে পরাস্ত করে দেওয়া সম্ভব
ঘুমের ব্যাঘাত হলে শরীরের ন্যাচারাল কিলার সেলগুলো কমে যায়
এই কোষগুলি টিউমার এবং ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে
ভাইরাসকে প্রাকৃতিকভাবে প্রতিরোধ করতে হলে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন বলে দাবি করেন ওই গবেষক
তিনি বলেন, শরীরের ইমিউন সিস্টেম সঠিকভাবে কাজ করার মূল চাবিকাঠি হল স্বাস্থ্যকর ঘুম
ঘুম ভালো হলে শরীর প্রাকৃতিকভাবেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে একে পরাজিত করতে পারে
ওজতুর্কের দাবি, এমনকি মাত্র এক রাতের পর্যাপ্ত ঘুমেও শরীরে প্রাকৃতিক ঘাতক লিম্ফোসাইটের সংখ্যা এবং ক্রিয়াকলাপ হ্রাস পায় যা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
তার মতে, নতুন এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে কম লোকের সাথে যোগাযোগ করা এবং বেশি বেশি ঘুমানো
করোনা প্রাদুর্ভাব ঠেকাতে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে
এই মুহূর্তে সেই অভ্যাসটিই করতে হবে
বাড়িতে এই অলস সময়ে আমরা ঘুমাতে পারি
তবে বাড়িতে থাকলে টিভি, কম্পিউটার এবং মোবাইলের মতো ইলেকট্রনিক ডিভাইসের সামনে বেশি সময় ব্যয় করা যাবে না
এগুলো ঘুমের ব্যাঘাত ঘটায়
উল্লেখ্য তুরস্কে করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে
আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩৩ জন
দক্ষিণ সুনামগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নুর হুসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়
অভিযানে উপজেলার শান্তিগঞ্জ বাজারের মায়ের দোয়া বেকারির অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য দ্রব্যে মেয়াদ উল্লেখ না থাকায় বাংলাদেশ ভুক্তা অধিকার আইনের ৪৩ এবং ৪৫ ধারায় ১০০০ টাকা জরিমানা, শান্তিগঞ্জ বাজারের রিচমুনে মিষ্টির নির্ধারিত মুল্য তালিকা না থাকায় ভুক্তা আইন ৩৮ ধারায় ৩০০০ টাকা ও কাব্য রেস্টুরেন্ট এ কাটনের ওজন ১১০ গ্...
কারন সরকারী নিয়ম অনুযায়ী একটি কাটনের ওজন ৪০/৪৫ গ্রাম হওয়ার কথা
প্রতিবন্ধিরা দেশের বোঝা নয় সম্পদ,প্রতিবন্ধীদের জন্য গৃহীত কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়িত হওয়ার ফলে প্রতিবন্ধীরা এখন দেশের বোঝা নয়, সম্পদে পরিণত হতে চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা/অনুদান প্রদান ও স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুজ্জামান
মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদেরকে সম্পদে পরিণত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে
মন্ত্রী একটি প্রতিবন্ধী বান্ধব সমাজ গঠনে সকলকে আহ্বান জানিয়ে বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের সবাইকে আন্তরিক হতে হবে
তাদের জন্য কাজ করে যেতে হবে