content
stringlengths
0
129k
[ ] : :
[ ] : :
শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১, ০১:৪৯ পূর্বাহ্ন
শিক্ষা ও সেবা
আউটসোর্সিং
দিক নির্দেশনা
ক্ষুদ্র ব্যবসায়
মাঝারি ব্যবসায়
বৃহৎ ব্যবসায়
সামাজিক ব্যবসায়
অন্যান্য ব্যবসায়
প্রেরণাদায়ক উক্তি
প্রেরণাদায়ক ভিডিও
প্রেরণাদায়ক ফিচার
তরুণ উদ্যোক্তা
নারী উদ্যোক্তা
সামাজিক উদ্যোক্তা
জীবনের গল্প
মার্কের্টিং
সাক্ষাৎকার
ভিডিও সাক্ষাতকার
সফল ক্যারিয়ার
অনন্য দৃষ্টান্ত
উদ্যোক্তার ইভেন্ট
প্রাতিষ্ঠানিক সংবাদ
দেশের জন্য
ব্যাংক ও বীমা
টুরস এন্ড ট্রাভেলস
প্রযুক্তির সাথে
হাল ফ্যাশন
স্বাস্থ্য কথন
সফলতার গল্প :
বাড়তি ভাড়া না দিতে গ্যাসচালিত গাড়িতে স্টিকার লাগালেন মালিক! মাত্র এক লাখ ৫০ হাজার টাকায় বিএমডব্লিউ! মাছ চাষে ভাগ্য ফিরেছে, বছরে বিক্রি কোটি টাকা! শখ পূরণ করতে গিয়েই কোটিপতি! দুম্বার খামারে কোটিপতি হওয়ার সপ্ন! দিন দিন বিলুপ্ত হচ্ছে জামাই আদুরে ধান! ধারের ৩০ হাজার টাকায় শুরু ব্যবসায় কোটিপতি! দেশের ইতিহাসে সর্বোচ্...
অন্যান্য, স্লাইড
বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিলো জাতিসংঘ!
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভেলপিং) দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ
জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কমিটি শুক্রবার (১৬ মার্চ) রাতে নিউইয়র্কে বৈঠকে নিশ্চিত করে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সব সূচক প্রথমবারের মতো অর্জন করেছে
শনিবার (১৭ মার্চ) তারা আমাদের জাতিসংঘের স্থায়ী মিশনে এটা নিশ্চিত করে একটা চিঠি হস্তান্তর করবে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী তিন বছরে পরপর দুইবার সূচক অর্জন করলে চুড়ান্তভাবে একটা দেশকে মধ্যমআয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়
আমাদের এ ধারা অব্যাহত রাখতে হবে এবং ২০২১ সালে আবারও তা নিশ্চিত করতে হবে একই সূচকগুলো অর্জনের মধ্যে দিয়ে
এসময় বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এর আগে শুক্রবার (১৬ মার্চ) বিকেলে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিপিডি) এ ঘোষণা সংক্রান্ত চিঠি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করে
বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদের কাছে এ চিঠি হস্তান্তর করেন সিপিডি সেক্রেটারিয়েটের প্রধান রোলান্ড মোলেরাস
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার উপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়
ভিডিওচিত্রে উঠে আসে জন্মের ৫০ বছরেরও কম সময়ের মধ্যে কীভাবে বাংলাদেশ দ্রুতগতিসম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মতো সফলতা দেখাতে যাচ্ছে
উঠে আসে জাতির পিতা কীভাবে পুরো জাতিকে স্বাধীনতার জন্য একতাবদ্ধ করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে কীভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে যাচ্ছে- সে সব উন্নয়ন পরিক্রমা
একে একে তুলে ধরা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন, ১০০টি বিশেষঅর্থনৈতিক অঞ্চল, পোশাক শিল্প, ওষুধ শিল্প, রপ্তানি আয় বৃদ্ধিসহ বিভিন্ন অর্থনৈতিক সূচক
তুলে ধরা হয় পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্প
বক্তৃতায় স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, আমাদের সবার জন্য আজ এক ঐতিহাসিক দিন
অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে বাংলাদেশ এই প্রথম এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের সব নির্ণায়ক পূর্ণ করেছে
এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক এ তিনটির যে কোনো দু'টি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ এ তিনটি সূচকের মানদণ্ডেই উন্নীত হয়েছে
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর মানদণ্ড অনুযায়ী এক্ষেত্রে একটি দেশের মাথাপিছু আয় হতে হবে কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার
মানবসম্পদ সূচকে ৬৬ প্রয়োজন হলেও বাংলাদেশ অর্জন করেছে ৭২.৯
অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক হতে হবে ৩২ ভাগ বা এর কম, যেখানে বাংলাদেশের রয়েছে ২৪.৮ ভাগ
এছাড়া বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বেলজিয়ামের স্থায়ী প্রতিনিধি মার্ক পিস্টিন, তুরস্কের স্থায়ী প্রতিনিধি সিনিরলিওলু, ইউএনডিপির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক ব্যুরোর পরিচালক ও জাসিংঘের সহকারী সেক্রেটারি জেনারেল হাওলিয়াং ঝু
সবাই এ অর্জনে বাংলাদেশের জনগণ ও সরকারকে অভিনন্দন জানান এবং অর্জনের পেছনে বাংলাদেশের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির কথা উল্লেখ করেন
বক্তারা এলডিসি ক্যাটাগরি থেকে সদ্য উর্ত্তীণ দেশগুলোকে তাদের টেকসই উত্তরণ টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান
দর্শকদের কাছে সিরিয়াল মানেই অত্যন্ত পছন্দের জিনিস
আর বাঙালির কাছে বিনোদনের ডেলি ডোজ মানেই মেগা সিরিয়াল
তাই প্রায় প্রতিদিনই বিনোদনের নিত্যনতুন পশরা নিয়ে হাজির হয় মেগা সিরিয়াল গুলি
সেইসাথে থাকে টিআরপি রেটিং এগিয়ে থাকার লড়াই
তাই দর্শকদের মন জয় করতে চ্যানেল কর্তৃপক্ষ বরাবরই থাকে নতুন কনটেন্টের সন্ধানে
তেমনই এক নতুন প্রেমের গল্প নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক 'পিলু' ()
তবে শুধু প্রেম নয় এই ধারাবাহিকের অন্যতম প্রধান বিষয়বস্তু হতে চলেছে গান
এই ধারাবাহিকের নায়ক-নায়িকা দুজনেই গান পাগল
তাই সিরিয়ালের বেশীরভাগ অংশ জুড়েই যে গান থাকবে তা বলাই বাহুল্য
ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রথম প্রমো
উল্লেখ্য কিছুদিন আগেই জানা গিয়েছিল অস্ত্রোপচারের শারীরিক ধকল কাটিয়ে খুব শিগগিরই অভিনয় জগতে কামব্যাক করতে চলেছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী( )
গত মাসেই গৌরব নিজেই জি বাংলার নতুন ধারাবাহিক নিয়ে খুব শিগগিরই অভিনয় জগতে ফিরতে চলেছেন তিনি
'গাঁজা খেয়ে সিরিয়াল লিখলে যা হয়', অপরাজিতা অপুর ইন্টারভিউ এর ভিডিও দেখে ক্ষেপে লাল নেটিজেনরা
8, 2021
চ্যানেলে সম্প্রচারিত প্রোমোতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গৌরবের ফার্স্ট লুক
যা দেখে মনে হচ্ছে সিরিয়ালে একটু গম্ভীর স্বভাবের চরিত্রে অভিনয় করতে চলেছেন
আগেই জানা গিয়েছিল এই সিরিয়ালে থাকছেন নতুন নায়িকা
এদিনের প্রোমোতে দেখা গেল তাঁকেও
তিনি হলেও ডান্স বাংলা ডান্স খ্যাত প্রতিযোগী মেঘা দাও
ডান্স বাংলা ডান্সের তুমুল ব্যাস্ততার মাঝেই এবার অভিনয় জগতে হাতেখড়ি হতে চলেছে মেঘার
সিরিয়ালের নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি
সিরিয়ালে গানের সাথে সাথে নাচতেও দেখা যাবে নায়িকা পিলু ওরফে মেঘাকে
ইতিমধ্যেই পুরুলিয়ায় গিয়ে সম্পন্ন হয়েছে সিরিয়ালের প্রোমো শ্যুট
গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে
গ্রাহককে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা (প্রয়োজনীয় প্রমাণাদিসহ) বিআরটিএ'র যে সার্কেলের আওতাভূক্ত তাকে সেই সার্কেল অফিসে আবেদন করতে হবে
সার্কেল অফিস কর্তৃপক্ষ তাকে একটি শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে
২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে
এসময় প্রার্থীকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে
পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২০ বছর এবং অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর হতে হবে
লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
নির্ধারিত ফরমে আবেদন
রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট
ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি
নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা ও ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা বিআরটিএ'র নির্ধারিত ব্যাংকে (ব্যাংক এর তালিকা ... -তে পাওয়া যাবে) জমাদানের রশিদ
সদ্য তোলা ০৩ কপি স্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি
লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে
গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়
স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হয়
স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
নির্ধারিত ফরমে আবেদন