content stringlengths 0 129k |
|---|
সাম্প্রতিক পোস্ট সমূহ |
নির্বাচন আইসিইউতে, গণতন্ত্র লাইফ সাপোর্টে বানীতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার |
কাজী ইব্রাহিমকে আটক করা হয়েছে |
ত্ব-হা কি কখনও মুখ খুলবেন না কি বাকিদের মতো তারও মুখ বন্ধ রাখবেন |
স্বাস্থ্যখাতে দুর্নীতি |
অপরাধ প্রমাণ হলে বসুন্ধরা এমডির ১০ বছর জেল |
আমার সম্পর্কে |
আমি লুৎফুর রহমান, বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রাচীন শহর গুলোর মধ্যে অন্যতম সিলেট বিভাগে আমার জন্ম |
এই পবিত্র ভূমিতেই আমার বেড়ে ওঠা |
সিলেটের দক্ষিণ সুরমাতে আমার পৈত্রিক আবাস নোভাগ, কামাল বাজারে |
আমার পিতা রফিকুর রহমান ও মা বেদানা বেগম |
নিতান্ত সাধারন পরিবার থেকেই আমার উঠে আসা |
পরিবার কিংবা পরিবেশ সাধারন হলেও আর দশটা সাধারন মানুষ-এর চেয়ে আমার চিন্তা ভাবনা কিছুটা হলেও ভিন্ন |
আমি নিজের বিচার-বিবেচনা তথা নিজের বিবেক বিকিয়ে দিয়ে স্রোতের সাথে গা ভাসিয়ে দিতে পারিনা |
প্রতিটি বিষয়ে রয়েছে আমার ব্যক্তিগত চিন্তা, একান্ত ব্যক্তিগত কিছু মতামত, তা হোক সামাজিক কিংবা রাজনৈতিক বিষয় |
শৈশব থেকেই লেখালেখির প্রতি অন্যরকম একধরনের আকর্ষণ অনুভব করতাম |
লেখালেখিতে আমি একধরনের সাচ্ছন্দ্যবোধ করি, অন্তর্নিহিত আনন্দ অনুভব করি |
আমি বিশ্বাস করি লেখালেখির মাধ্যমেই একটি সমাজের বিকাশ সম্ভব |
যত বেশি লেখালেখির চর্চা হবে, তত সমাজ থেকে সহিংসতা, হানাহানী কমবে যা সুস্থ ধারার রাজনীতি তথা সুস্থভাবে দেশ চালনার জন্য বড় ভুমিকা পালন করবে |
আর তাই আমি আমার ব্যক্তিগত চিন্তা-ভাবনা প্রকাশ করে ছড়িয়ে দিতে চাই সকলের কাছে |
যাতে সবাই আরো গভীরে চিন্তা করার সুযোগ পাবে এবং লেখালেখির একটি সুস্থ ধারার সূচনা হবে আমাদের দেশে |
আর এই লেখালেখির মাধ্যম হিসেবে বেছে নিয়েছি আমার এই ব্লগটিকে |
এই ব্লগটিতে থাকবে রাজনৈতিক, সামাজিক, বৈশ্বিক তথা সামগ্রিক বিভিন্ন বিশয়ের আলোচনা-সমালোচনা |
আমার মতামতের সাথে হয়তো আপনার মতামতের অমিল থাকতে পারে |
আমি আপনার মতামতকেও সাদরে আমন্ত্রণ জানাই |
আমি সুস্থ ধারার সমালোচনায় বিশ্বাসী একজন ব্যক্তি |
কেননা আলোচনা-সমালোচনা থেকেই জ্ঞানের আলো ছড়ায় |
তাই আমার কোন লেখা বা তার যুক্তি যদি আপনার পছন্দ না লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার যুক্তি ও মতামত আমাকে পোস্টের মন্তব্যের ঘরে লিখে জানাবেন |
আমার এই ব্লগে আসার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ |
আপনার ভালো লাগা-মন্দ লাগা আমাকে লিখে জানাতে ভুলবেন না |
আপনার জন্য রইলো শুভকামনা |
রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন চালানো মিয়ানমারের সেনাসদস্যদের বিচার আন্তর্জাতিক কোনো আদালতে করা হলে তা মিয়ানমার মেনে নেবে না বলে জানিয়েছেন জাতিসংঘে সে দেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন |
আন্তর্জাতিক তদন্ত কাঠামো গুরুতর অপরাধে জড়ানো মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের বিচারের অঙ্গীকার করলেও মিয়ানমার তা প্রত্যাখ্যান করেছে |
মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন এক বিবৃতিতে বলেন, তাঁর দেশ মিয়ানমারবিষয়ক জাতিসংঘের স্বাধীন সত্যানুসন্ধানী মিশন, আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কাঠামো প্রত্যাখ্যান করেছে |
মিয়ানমার সরকার নিজেই তার দেশে জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে আগ্রহী |
আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) বা বাইরের কারো তদন্ত ও বিচারের উদ্যোগ মিয়ানমার মেনে নেবে না |
এর আগে গত সোমবার মিয়ানমারবিষয়ক আন্তর্জাতিক তদন্ত কাঠামোর প্রধান নিকোলাস কোমজিয়ান তাঁদের কর্মকাণ্ড নিয়ে মানবাধিকার পরিষদে প্রতিবেদন উপস্থাপনকালে বলেছিলেন, 'মিয়ানমারের সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই - আমরা সব দেখছি |
আমরা অপরাধের বিচার নিশ্চিত করব |
এর পরদিনই মিয়ানমারের রাষ্ট্রদূত মানবাধিকার পরিষদকে জানান, স্বাধীন সত্যানুসন্ধানী মিশন, আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কাঠামো সৃষ্টি করা - এগুলো জাতিসংঘ মানবাধিকার পরিষদের এখতিয়ারের বাইরে |
মিয়ানমারের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এগুলো কোনো কাজে আসবে না |
এসব কাঠামো ও মিশন সৃষ্টি করে বিপুল অর্থ অপচয় করা হচ্ছে |
মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত |
পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল |
রোহিঙ্গা ইস্যু |
সারাবিশ্ব এর আরও খবর |
হিমাচলে ভূমিধসে ব্রিজ ভেঙে ৯ পর্যটক নিহত (ভিডিও) |
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত |
রাজস্থানে দলিত সম্প্রদায়ের বাবা ও ছেলেকে প্রকাশ্যে মারধর, খাওয়ানো হলো প্রস্রাব |
করোনা নিয়ে কৌতুকপূর্ণ পোস্ট, সেই করোনায় যুবকের মৃত্যু |
আফগানিস্তানে সেনা অভিযানে নিহত ২৬৯ তালেবান |
আবারও যাত্রীবাহী রুশ বিমান নিখোঁজ |
ভয়াবহ বিপর্যয়ে ইন্দোনেশিয়া, বাড়িঘরে পড়ে আছে মৃতদেহ! |
অদৃশ্য বিষে সারাবিশ্বে একদিনে ৭ হাজারের বেশি মৃত্যু |
ইসরায়েলের সঙ্গে কখনোই আপোষ করবে না ওমান |
সুইডেনে বিমান দুর্ঘটনায় ৮ জন নিহত |
বিজেপিকে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু |
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু |
কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক |
জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর |
ধর্ষণ নিয়ে এক মাসেই সুরবদল ইমরানের |
ন্যান্সির ৮ বছরের সংসারের ইতি, সেপ্টেম্বরে তৃতীয় বিয়ে |
পটিয়ায় করোনা আক্রান্ত রোগী বৃদ্ধির পাশাপাশি বেড়েছে ঘরে ঘরে জ্বর সর্দি কাশির প্রকোপ |
রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি |
এক ঘুমে হারিয়ে গেলো বিশ বছর! |
শ্রীপুরে ছিনতাইকারীর ছুরির আঘাতে বিকাশ দোকানীর মৃত্যু |
পিস্তল উঁচিয়ে আশুরা মিছিলে যুবকের ঘোরাফেরা, পুলিশ বলল 'খেলনা' |
মা, বাবা, ভাই-বোনকে বিষ খাইয়ে প্রেমিকের সঙ্গে পালালো কিশোরী |
সাবস্ক্রাইব |
, 16 . |
, , . 2002. & , , , , , , , , , , , . ' . . . |
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের পিতা তাজউদ্দীন আহমদ (৯৩) মৃত্যবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন) |
২৩ অক্টোবর শুক্রবার দিবাগত ভোর ৪ টায় রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান |
এর আগে, বার্ধক্যজণিত কারনে অসুস্থ্য থাকায় চিকিৎধীন ছিলেন তিনি |
মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান |
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি ও নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু |
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, সাবেক বিআরটিসি চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, গাউছিয়া কর্পোরেশনের মালিক মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, রূপগঞ্জ প্রে... |
শনিবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ আদায় শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় |
এদিকে রূপগঞ্জের সর্বস্তরের জনতা ও দেশবাসির কাছে মরহুম পিতার জন্য দোয়া চেয়েছেন কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম |
দেশের তিনটি গোয়েন্দা সংস্থা আলাদা আলাদা ভাবে বেশকয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে |
তবে মোট কতটি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত তা এককভাবে বলা সম্ভব হচ্ছে না |
কারণ একটি গোয়েন্দা সংস্থা ১৯টি, আরেকটি ১৭টি এবং আরেকটি ১৩টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে |
একই কোম্পানির নাম একাধিক তালিকায় রয়েছে |
তবে একটি ধারণা পাওয়া গেছে তিন গোয়েন্দা সংস্থার তালিকায় কমপক্ষে ২৮টি কোম্পানির নাম রয়েছে |
সোমবার ই-কমার্স নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত ১৫ সদস্যের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানান |
তিনি এই কমিটির প্রধান |
তিনি জানান, সময়মত পণ্য ও রিফান্ড না দেওয়ার মতো গ্রাহক হয়রানি, ব্যাপক ডিসকাউন্টে পণ্য বিক্রি, ক্রেতার টাকা অন্য খাতে বিনিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে |
এসব কোম্পানির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে সংস্থাগুলো |
তার পরিপ্রেক্ষিতে এসব ই-কমার্স কোম্পানির ব্যাংক হিসাবের খোঁজ খবর নিতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটকে(বিএফআইইউ) অনুরোধ জানানো হয়েছে |
আগামী এক সপ্তাহের মধ্যে এসব কোম্পানির লেনদেনের হিসাব জানাতে বলা হয়েছে বিএফআইইউকে |
সফিকুজ্জামান বলেন, 'তিনটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে আলাদা আলাদা তালিকা পেয়েছে কমিটি |
একটি তালিকায় ১৯টি, আরেকটিতে ১৭টি এবং অন্যটিতে ১৩টি কোম্পানির নাম রয়েছে |
তবে সর্বোচ্চ সংখ্যাটি ১৯ এর চেয়েও বেশি |
কারণ ১৭ ও ১৯টি প্রতিষ্ঠানের তালিকার মধ্যে কমন রয়েছে আটটি |
৯ নভেম্বর কমিটির আরেকটি বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, 'সেই মিটিংয়ে এই তালিকার কোম্পানিগুলোর আর্থিক লেনদেনের হিসাব উত্থাপন করা হবে |
মিটিংয়ে তথ্যগুলো যাচাই বাছাই করে মন্ত্রিপরিষদ বিভাগে উত্থাপন করা হবে |
বৈঠকে ইউনিক বিজনেস আইডিন্টিফিকেশন (ইউবিআইডি) ও এসক্রো সার্ভিস নিয়েও আলোচনা হয়েছে |
খুব দ্রুতই ইউনিক বিজনেস আইডি চালু করা হবে |
এজন্য এটুআই (এসপায়ার টু ইনোভেট) কাজ করছে |
যারা ই-কমার্সে বিজনেস করবে, তাদেরকে বাধ্যতামূলক নিবন্ধন নিতে হবে |
কাজটি হবে অনলাইনে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.