content stringlengths 0 129k |
|---|
দরবার হলের বাইরে থেকেও গুলির আওয়াজ ভেসে আসছিল |
কিছুক্ষণের মধ্যে লাল-সবুজ রঙের কাপড় দিয়ে নাক-মুখ বাঁধা বিদ্রোহী জওয়ানরা দরবার হল ঘিরে গুলি শুরু করে |
তারা বৃষ্টির মতো গুলি করতে থাকে |
তারা অস্ত্রাগারটিও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় |
সকাল সাড়ে ১০টার দিকে বিদ্রোহী জওয়ানরা কর্মকর্তাদের দরবার হল থেকে সারিবদ্ধভাবে বের করে আনে |
ডিজির নেতৃত্বে কর্মকর্তারা দরবার হলের বাইরে পা রাখামাত্র মুখে কাপড় ও মাথায় হলুদ রঙের হেলমেট পরা চারজন ডিজিকে লক্ষ্য করে ব্রাশফায়ার করেন |
ডিজির পর হত্যা করা হয় আরও কয়েকজন কর্মকর্তাকে |
নারকীয় হত্যাযজ্ঞে মেতে ওঠে বিপথগামী বিদ্রোহীরা |
মুহূর্তের মধ্যেই দেশের অন্যান্য বিডিআর ব্যাটালিয়নেও ছড়িয়ে পড়ে সেই বিদ্রোহ |
এরপর বিদ্রোহী সৈনিকরা অস্ত্র নিয়ে পিলখানার ভিতরে টহল দিতে থাকে |
সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যার পর লাশ ড্রেনে ফেলে দেয় |
আশেপাশের এলাকা থেকে একাধিক সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয় |
সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের অনেক সদস্য কয়েক ঘণ্টা পর জিম্মিদশা থেকে মুক্তি পান |
এ ঘটনায় হত্যাকাণ্ডের জন্য একটি এবং বিস্ফোরক আইনে একটিসহ দুটি মামলা দায়ের হয় |
হত্যা মামলায় নিম্ন আদালত ১৫২ জন বিডিআর জওয়ানকে মৃত্যুদণ্ড, ১৬২ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে |
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলা থেকে ২৭৮ জন খালাস পান |
এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা |
২০১৭ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ১৫২ জনের মধ্যে ১৩৯ জওয়ানকে মৃত্যুদণ্ড দেয় |
যাবজ্জীবন দেওয়া হয় ১৮৫ জনকে |
বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আরো ২০০ জনকে |
খালাস পান ৪৫ জন |
পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রক্রিয়া চলমান রয়েছে |
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে বিস্ফোরক আইনের মামলাটি |
এ মামলায় আসামি ৮৩৪ জন |
নারকীয় এই হত্যাকাণ্ডের পর ঢেলে সাজানো হয় বিজিবিকে |
২০১১ সালের ২৩ জানুয়ারি থেকে বিডিআর- এর নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে বিজিবি করা হয় |
বদলানো হয় বাহিনীর পোশাক, ব্যাজ এবং পতাকা |
এছাড়া ২০১০ সালের ৮ ডিসেম্বর জাতীয় সংসদে বর্ডার গার্ড বাংলাদেশ বিল ২০১০ পাস হয় |
নতুন বর্ডার গার্ড আইনে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর নাম পরিবর্তনসহ বিদ্রোহের কঠোরতর শাস্তির বিধান রাখাসহ বিভিন্ন পরিবর্তন আনা হয় |
আজ (বৃহস্পতিবার) সেই ঘটনার বার্ষিকী পালন করবে বিজিবি |
দিনের কর্মসূচিতে রয়েছে পিলখানাসহ বিজিবির সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় বাদ ফজর খতমে কোরআন, বিজিবির সব মসজিদে এবং বিওপি পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল |
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র সচিব এবং বিজিবি মহাপরিচালক (একসঙ্গে) শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন |
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিজিবির সকল স্থাপনায় বিজিবি পতাকা অর্ধনমিত থাকবে এবং বিজিবির সকল সদস্য কালো ব্যাজ পরিধান করবেন |
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাদ জুমা পিলখানার বিজিবি কেন্দ্রীয় মসজিদ, ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে |
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-টাঙ্গাইল ও কাঁচপুরসহ বিভিন্ন সড়কে উন্নয়নকাজ হওয়ায় এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক |
রোববার (১৯ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের |
এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পবিষয়ক এক সভা করেন মন্ত্রী |
ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে এবারকার প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো |
আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গা দুটি রুট |
একটি হচ্ছে- ঢাকা-গাজীপুর-টাঙ্গাইল উত্তরাঞ্চলের |
এখানে সংকট তৈরি হয়, এখানে যানজট হয় |
মানুষের দুর্ভোগ হয় |
ঘরমুখী যাত্রীরা সীমাহীন কষ্টের মধ্যে বাড়ি যান |
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামেও সমস্যা হয় মূলত তিনটি ব্রিজের কারণে |
আমার অনুপস্থিতিতে কাঁচপুর ব্রিজের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী |
আগামী ২৫ মে মেঘনা-গোমতী সেতু উদ্বোধন হবে |
এর পর ঢাকা-চট্টগ্রাম ঈদের সময় যে দুর্ভোগ-ভোগান্তি এসব কমে যাবে |
সম্পূর্ণ সহনীয় মাত্রায় থাকবে- এটি আমরা বলতে পারি |
আমাদের গাজীপুর থেকে টাঙ্গাইল অংশে এখানেও ভোগান্তি কম হবে |
সেতুমন্ত্রী মনে করেন যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরানোসহ বড় প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করাই চ্যালেঞ্জ |
20 : ভারতের হতাশাজনক পারফরম্যান্সে বোলিং কোচ অরুণের অজুহাতকে সরাসরি খারিজ হরভজনের - 20 : ' , |
, 27 2021 |
/ |
কথা ও কাহিনি |
টি২০ বিশ্বকাপ |
বাংলার মুখ |
অন্যান্য জেলা |
টি২০ বিশ্বকাপ |
আইপিএল-2021 |
দেখতেই হবে |
ব্র্যান্ড পোস্ট |
বাংলা-র খুঁটিনাটি |
আমাদের সম্বন্ধে জানুন |
যোগাযোগের ঠিকানা |
ব্যবহারের শর্তাবলী |
গোপনীয়তা নীতি |
© . |
এক নজরে সব খবর জনপ্রিয় বাংলার মুখ ঘরে বাইরে বায়োস্কোপ ভাগ্যলিপি ময়দান |
বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > 20 : ভারতের হতাশাজনক পারফরম্যান্সে বোলিং কোচ অরুণের অজুহাতকে সরাসরি খারিজ হরভজনের |
হরভজন সিং ও ভরত অরুণ |
ছবি- গেটি ইমেজেস |
20 : ভারতের হতাশাজনক পারফরম্যান্সে বোলিং কোচ অরুণের অজুহাতকে সরাসরি খারিজ হরভজনের |
১ মিনিটে পড়ুন . : 08 2021, 12:07 |
লেখক |
টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণ মানসিক ক্লান্তি এবং টসে পক্ষে না যাওয়াকেই পরাজয়ের প্রধান দুই কারণ হিসেবে দাবি করেন |
বিস্তারিত পড়ুন |
আফগানিস্তানের নিউজিল্যান্ড ম্যাচে পরাজয়ের সঙ্গে সঙ্গেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে ওঠার স্বপ্ন জলাঞ্জলি গিয়েছে |
ভারতের হারের কারণ হিসাবে দলের বোলিং কোচ ভরত অরুণ মানসিক ক্লান্তি এবং টস ভারতের পক্ষে না যাওয়াকে দায়ী করেছেন |
তবে তাঁর এই যুক্তি মানতে নারাজ হরভজন সিং |
-এ প্রাক্তন ভারতীয় স্পিনার অরুণের যুক্তির বিপক্ষে বলেন, 'ভরত অরুণ বলছেন ভারত টসে জিতলে হেন তেন করে ফেলত |
এসব কিছু নিয়ে পরে না হয় আলোচনা করা যাবে |
তবে টসে জিতে ব্যাট বা বল যাই করার ইচ্ছা থাকুক না কেন, একটা কথা বুঝতে পারছি না চেন্নাই সুপার কিংস কি প্রথমে ব্যাট করে আইপিএল জেতেনি? ওরা তো ১৯০ রান করেছিল |
দিনের শেষে ব্যাটিংয়ে রান করা দরকার |
এসব না বলে আমাদের মেনে নেওয়া উচিত যে আমরা প্রত্যাশামতো একেবারেই খেলতে পারিনি |
ট্রেন্ডিং স্টোরিজ |
10: ২২ বলে হাফ-সেঞ্চুরি করেও দলকে জেতাতে পার .... |
কাতার -এ খেলবেন রোনাল্ডো? ইতালি বা পর্তুগালের মধ্যে .... |
৩ বছর পরে লাল বলের ম্যাচ খেললেন! টেস্টে অভিষেক করার আগে .... |
ইস্টবেঙ্গলের গভীরতা মেপে নিজের রণকৌশল তৈরি করছেন .... |
হরভজন কোনো রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দেন, এইসব অজুহাত দুর্বল দলের ক্ষেত্রে মানায়, ভারতের জন্য নয় |
কোচেদের এগিয়ে এসে অজুহাত দেওয়াটা একেবারেই কাম্য নয় বলে তাঁর মত |
'ক্রিকেটে কোনো যদি, কিন্তুর জায়গা নেই |
আমরা টসে জিতলে ম্যাচ জিততাম, এসব যুক্তিহীন কথা |
প্রচুর দল টস না জিতেও ম্যাচ জিতেছে |
এসব দুর্বল দলেরা বলে থাকে |
ভারত শক্তিশালী, একটা চ্যাম্পিয়ন দল |
কোচেরা এমন বলাটা খুবই ভুল |
ভবিষ্যতে এমন মন্তব্য না করে আমাদের আরও ভাল খেলার দিকে মন দিতে হবে |
' সাফ জানিয়ে দেন ভজ্জু |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.