content
stringlengths
0
129k
চাকার বদৌলতে মানুষের জীবনকে সহজ করে দিতে বিশাল বিশাল সব যানের আগমন ঘটেছে ঠিকই, কিন্তু আমাদের দেশে এখনো রয়ে গেছে যথাযথ ব্যবস্থাপনার অভাব
তাই বাসা-বদল কিংবা বাণিজ্যিক প্রয়োজনে ট্রাক খুঁজতে গিয়ে অনেকেরই হয় নাজেহাল অবস্থা
অনেকেই হয়তো জানেন না, সেই ঝামেলা থেকে পরিত্রাণের সহজ একটি সমাধান এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে
আপনাকে স্রেফ ইনস্টল করে নিতে হবে 'ট্রাক লাগবে' নামের একটি অ্যাপ
আর এটি দিয়েই দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে পিক-আপ, কাভার্ড ভ্যান কিংবা খোলা ট্রাক ভাড়া করতে পারবেন আপনি
ট্রাক মালিকরাও এই অ্যাপ দিয়ে হতে পারবেন দারুণ লাভবান, কেননা অন্য কাজ করে ফিরতি পথেও ভর্তি থাকবে তাদের ট্রাক
দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে পিক-আপ, কাভার্ড ভ্যান কিংবা খোলা ট্রাক ভাড়া করতে পারবেন আপনি; : .
সে যা-ই হোক, চাকা ছাড়া কি আর আধুনিক সভ্যতার কথা কল্পনা করা যায়? সবধরনের যানবাহনেই কোনো না কোনো ধরনের চাকার উপস্থিতি থাকে
তাই চাকা যদি না থাকত, তাহলে বর্তমান সভ্যতা হয়তো থমকে যেত
একবার কল্পনা করে দেখুন, চাকা না থাকলে বর্তমান পৃথিবীর চিত্র ঠিক কেমন হতো
মানুষজন উন্নত যানবাহনে চেপে দূর-দূরান্তে, দেশে-বিদেশে ঘুরে বেড়াতে পারত না
পাশাপাশি ভারী মালামাল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়াও হয়ে পড়ত অসম্ভব ব্যাপার
ফলে আধুনিক সভ্যতার প্রধান যে দুইটি বৈশিষ্ট্য, অর্থাৎ নগরায়ন ও শিল্পায়ন, দুই-ই মুখ থুবড়ে পড়ত
তাই চাকার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই
অদূর ভবিষ্যতে আরও যত উন্নত প্রযুক্তিই আসুক না কেন, নিঃসন্দেহে চাকা আবিষ্কারের ইতিহাস তার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখতে পারবে
কারণ, মানবসভ্যতার বিকাশে চাকা কখনোই বিলাসিতা ছিল না, এটি ছিল একটি বিকল্পহীন প্রয়োজনীয়তা, এবং এখন সেই প্রয়োজনীয়তা অন্য যেকোনো সময়ের চেয়েও হাজারগুণ বেশি
সাভারের আনন্দধারা এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত সাভারের আনন্দধারা এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত - সন্ধানী টিভি
আন্তর্জাতিক
তথ্যপ্রযুক্তি
লাইফস্টাইল
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় মেধাবী স্কুল ছাত্রী উমামা নিহত গাইবান্ধায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয় একটি শোক সংবাদ প্রতীকী কফিন নিয়ে শাহবাগে মিছিল করেন শিক্ষার্থীরা পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেল যুবকের গাইবান্ধায় মহিলা কলেজের শহীদ মিনার নির্মাণ কাজের ফলক উন্মোচন করলেন এ...
ব্রেকিং নিউজ :
সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় তিন ধরনের প্রতিবেদনে গরমিল পাওয়ায় অসন্তোষ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন, সংশ্লিষ্ট চিকিৎসক ও পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট
আসামির জামিনের শুনানি নিয়ে রোববার (১৭ জানুয়ারি) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন
আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহপরান চৌধুরী
অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম
সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন
/ খেলাধুলা
সাভারের আনন্দধারা এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
১০৯
মোঃ আলী হোসেন,সাভারঃ
সাভারে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে
১৫ই অক্টোবর শুক্রবার বিকেলে সাভার সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড লালটেক আনন্দধারা এলাকায় যুবসমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়
এসময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান,সাভার সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান বেপারি,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন, ল...
আরো উপস্থিত ছিলেন শহিদুল্লাহ,গোলাম সারোয়ার,আব্দর রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
স্নাতক পাশ ছাড়া নতুন কেউ অথবা ১২ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা ছাড়া সাংবাদিক হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর
শুক্রবার বিকেলে মাদারীপুরে দুই দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন
তিনি বলেন, 'যারা ইতোমধ্যে সাংবাদিকতায় ১২ বছর অতিবাহিত করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হবে
পিআইবির মহাপরিচালক বলেন, 'ইতোমধ্যে সাংবাদিক কল্যাণ তহবিলের মাধ্যমে সাংবাদিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে
প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হবে
জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়ে সাংবাদিকদের তালিকা চাওয়া হয়েছে
তিনি আরো বলেন, 'সাংবাদিকদের একটি তালিকা বা নিবন্ধনের আওতায় আনার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হলেও এক্ষেত্রে সমালোচনা করার লোকের অভাব নেই
তারা বলবেন যে এর মধ্যেও সরকারের কোনও উদ্দেশ্য আছে
তাই বিভাগীয় ও জেলা পর্যায় থেকে অপসাংবাদিকতা দূর করতে আপনাদের সোচ্চার হতে হবে
মো. শাহ আলমগীর বলেন, 'সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র অসহায় সাংবাদিকদের কিছু অর্থ সহায়তা দেওয়ার জন্য হয়নি
সাংবাদিকদের স্থায়ী কল্যাণ করার জন্য এই তহবিল তৈরি করা হয়েছে
কিছু দিন আগে প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়ে 'সাংবাদিক কল্যাণ তহবিল' নামে একটি ফান্ড করেছেন
তিনি জানান,এ তহবিলে ইতোমধ্যে কয়েক কোটি টাকা জমা হয়েছে
প্রধানমন্ত্রী বলেছেন, এই বছরের মধ্যে সাংবাদিক কল্যাণ তহবিলে ৫০ কোটি টাকার ফান্ড হবে
মাদারীপুর এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির হলরুমে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, মাদারীপুর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও মাদারীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক বজলুর রহমান মন্টুস...
ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা
(৩০ জানুয়ারি) সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়
সংগঠনের সভাপতি অ্যাড. রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী,প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু,সমকাল প্রতিনিধি নূরুল ইসলাম,মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমদ,দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি,সাংবাদিক স...
সাংবাদিকরা তাদের বক্তৃতায় সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের কঠোর শাস্তি দাবি করে বলেন, ভবিষ্যতে যাতে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার পূণরাবৃত্তি না ঘটে তার জন্য সরকারের প্রতি আহবান জানান
এ সময় আরো উপস্থিত ছিলেন অবজারভার জেলা প্রতিনিধি অশোক কুমার দাশ,একাত্তর টিভি জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, বিটিভি জেলা প্রতিনিধি হাসনাত কামাল,যমুনা টিভি জেলা প্রতিনিধি আফরোজ আহমদ,দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ চৌধুরী,বাংলাট্রিবিউন জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,মানবজমিন ষ্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ-দ্দিন,গাজী টিভি জেলা প্রতি...
সাংবাদিক গাহিজ হত্যার মতোই এক ভয়াবহ, ক্রুর কিন্তু প্রকাশ্য হত্যাকাণ্ড দিয়েই সোভিয়েত ইউনিয়ন ১৯৭৯ সালে আফগানিস্তানে তাদের আগ্রাসনের সূচনা করে
তখন আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন হাফিজুল্লাহ আমিন
তিনি এর আগে ১৯৭৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারাকির বিরুদ্ধে এক সামরিক অভ্যুত্থান সংঘটিত
এবং ৮ অক্টোবর তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন
সামরিক বাহিনীর সহায়তায় দেশের ক্ষমতা দখল করে নিয়ে প্রেসিডেন্টের পদে আসীন হন তিনি
এই দু'জনই ছিলেন কট্টরবাদী কমিউনিস্ট দল-পিপলস ডেমোক্র্যাটিক পার্টি অব আফগানিস্তান-পিডিপিএ'র নেতা
আমিন এক সময় যুক্তরাষ্ট্রে লেখাপড়া করলেও গড়ে ওঠেন ভয়াবহ নিবর্তনবাদী পাঁড় কমিউনিস্ট হিসেবে
তার আমলে হাজার হাজার আফগানকে শুধু বিরোধী মতের বা কমিউনিস্ট বিরোধী প্রতিক্রিয়াশীল হিসেবে চিহ্নিত করে আফগান গোয়েন্দা সংস্থা- দি ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) হয় হত্যা করে, না হয় গুম করে দেয়
হত্যার শিকার কারো লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি
আমিনের 'অবসেশন' ছিল কথিত 'প্রগতিশীল' জাতি গঠন
যেখানে রাষ্ট্রীয়, সাংস্কৃতিক, সামাজিক জীবন-সব চলবে সোভিয়েত স্টাইলে
গ্রামাঞ্চলের পর্দানশিন মহিলাদের জোর করে বোরকা খুলে দেয়াসহ নানারূপ 'তুঘলকি' কারবার শুরু হয় আমিনের হাত দিয়ে
কাবুল ও বড় শহরগুলোয় কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী কিছু ছাত্রীর স্কার্ট পরে ঘোরার ছবি ফলাও করে মিডিয়ায় প্রকাশিত হলো
ধারণা দেয়ার চেষ্টা হয় যে,
আফগানিস্তানে নারীদের 'ব্যাপক অগ্রগতি' হয়েছে! এসব ছিল সৈয়দ মুজতবা আলীর 'দেশে বিদেশে' বইয়ে উল্লিখিত বাদশাহ আমানুল্লাহর জোর করে আফগানদের কোট টাই পরানোর উদ্যোগের মতো
মুজতবা আলীর ভাষায়, ওইসব সাহেবি পোশাককে আফগানরা 'দেরেশী' হিসেবে ব্যঙ্গ করা শুরু করে
দেখা যেতে থাকে কারো
গলায় ঝুলছে টাই নামের চিকন কাপড়, প্যান্ট উঠে গেছে হাঁটুর কাছে, কোটের কোনো আগামাথা নেই! আমানুল্লাহর কাছে এটাই ছিলো বিশাল অ্যাচিভমেন্ট
এসব চটকদার স্ট্যান্টবাজিতে চারদিকে ছড়িয়ে পড়ে ক্ষোভ
এরই সুযোগ নেয় ডাকাত বাচ্চায়ে সকাও
এসব ছিল সেই ১৯২৯ সালের কথা
হাফিজুল্লাহ আমিনও জোর করে আফগানদের কমিউনিস্ট বানাতে চেয়েছিলেন
আমিন তার এসব নিবর্তনমূলক কাজ বৈধ করার জন্য প্রায়ই বলতেন, ' .' অর্থাৎ, 'কমরেড স্ট্যালিন আমাদের শিখিয়েছেন কিভাবে একটি পশ্চাৎপদ দেশে সাম্যবাদ দাঁড় করাতে হয়!' বিরোধী মতকে রাষ্ট্রীয় সব সংস্থা দিয়ে নিপীড়ন করাকে তিনি মনে করতেন পশ্চাৎপদ সমাজকে এগিয়ে নেয়া, যেমনটি করেছিলেন স্ট্যালিন চার কোটির বেশি নিজ দেশের নাগরিক হত্য...
আমিনের এসব হাস্যকর বর্বরতার বিরুদ্ধে দেশে চরম প্রতিক্রিয়া দেখা দেয়
কিন্তু গোয়েন্দা সংস্থা ও সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ আশকারা থাকায় সাধারণ জনগণ অসহায় হয়ে পড়ে
চারদিকে ছড়িয়ে পড়ে অসন্তোষ
এমনি সময়ে সোভিয়েত ক্ষমতাসীনরা আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালিয়ে পুরো দখল করে নেয়ার পরিকল্পনা আঁটেন
এসব টের পায় সিআইএ ও আইএসআই
তখন পাকিস্তান অতি গোপনে ১৯৫১ সালে তাদের মিলিটারি ডকট্রিনে অন্তর্ভুক্ত উত্তর-পূর্ব সীমান্ত প্রদেশ ও বালুচিস্তানে সম্ভাব্য সোভিয়েত আক্রমণের প্রেক্ষাপটে গেরিলা যুদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল তা কার্যকর করার উদ্যোগ নেয়
তারা সীমান্ত এলাকায় পশতুনদের বিশ্বস্ত অংশকে প্রশিক্ষণ দেয়া শুরু করে
সিআইএ এসে সাথে জোটে
তারা আফগানিস্তানে কমিউনিস্ট আগ্রাসন ও কৌশলগত পরিবর্তন মোকাবেলায় 'মুজাহিদিন বাহিনী' গড়ে তুলতে থাকে
সোভিয়েত ক্ষমতাসীন মহল এ পটভ'মিতে ১৯৭৯ সালের ১২ ডিসেম্বর আফগানিস্তানে সামরিক আগ্রাসন পরিচালনায় আর দেরি করা যাবে না বলে সিদ্ধান্ত নেয়
এক পর্যায়ে সোভিয়েত প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি উস্তিনভ সংশ্লিষ্ট বাহিনীর প্রতি নির্দেশ জারি করে বলেন, ' 40 1500 25 '. অর্থাৎ ২৫ ডিসেম্বরের বেলা ৩টার মধ্যে সোভিয়েত বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালাবে
হাফিজুল্লাহ আমিনকে ওই সময় সোভিয়েতদের মূল উদ্দেশ্য যে আফগানিস্তানে দখলদারিত্ব কায়েম করে পাকিস্তানের বালুচিস্তান দখল করা সে সম্পর্কে একটি গোপন রিপোর্ট দিয়েছিল আফগান গুপ্তচর সংস্থা
কিন্তু অন্যান্য একনায়ক কমিউনিস্টের মতো আমিন সেই রিপোর্টকে মোটেই গুরুত্ব দেননি
বরং তিনি বলেছিলেন, সোভিয়েতরা তার
সরকারকে সহায়তা ও আফগানিস্তানকে একটি প্রগতিশীল রাষ্ট্রে পরিণত করতে আসছে সাময়িকভাবে
তার পরও তিনি প্রেসিডেন্টের প্রাসাদ ত্যাগ করে ২০ ডিসেম্বর কঠোর নিরাপত্তা বেষ্টনী সমৃদ্ধ তাজবেগ প্রাসাদে চলে যান
সেখানে মোতায়েন করা হয় আড়াই হাজার সশস্ত্র সেনা ও কয়েকটি ট্যাংক
এর মাঝে কেজিবি ১৩ ডিসেম্বর স্নাইপারের মাধ্যমে গুলি করে আমিনকে হত্যার পরিকল্পনা আঁটে