content
stringlengths
0
129k
: যৌন চাহিদা রয়েছে উভয়ের মধ্যে, শারীরিক সম্পর্কের সময় এই কয়টি জিনিস মাথায় রাখুন
- : প্রিয়াঙ্কা রাগলে শান্ত থাকেন নিক, সুখী সম্পর্কের সেরা সংজ্ঞা দিলেন সেলেব দম্পতি
: ওভার পজেসিভ, বদমেজাজী প্রেমিকে বিয়ে করার আগে ভেবে দেখুন, ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন
: একঘেঁয়ে দাম্পত্য জীবন থেকে মুখ ফেরাচ্ছে স্বামী, আপনাদের মাঝে তৃতীয় কেউ আসার আগে সতর্ক হন
স্বামীর পাঠানো টাকা চাওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা স্বামীর পাঠানো টাকা চাওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা -
@. : 2018 :
@. : . : .
আন্তর্জাতিক
অর্থ ও বাণিজ্য
তথ্য প্রযুক্তি
অপরাধ ও বিচার
আলোচিত খবর
ইতিহাস-ঐতিহ্য
কাউন্সেলিং
কীর্তিমানের কথা
নারী ও শিশু
পাঠকেই লেখক
প্রবাসে বাংলা
প্রেসবিজ্ঞপ্তি
মুক্ত ভাষণ
লাইফস্টাইল
সম্পাদকীয়
আমাদের পরিবার
অপরাধ ও বিচার, লিডনিউজ
স্বামীর পাঠানো টাকা চাওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
মৃদুভাষণ ডেস্ক :: প্রবাসী স্বামীর পাঠানো টাকা চাওয়ায় ফৌজিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে শ্বশুরবাড়ির লোকজন
এ ঘটনা ঘটেছে পাবনার আমিনপুর থানার ত্রিমহনী গ্রামের গেদা মণ্ডলের বাড়িতে
অগ্নিদগ্ধ ফৌজিয়া গেদা মণ্ডলের ছেলে মালয়েশিয়া প্রবাসী সুরমান মণ্ডলের স্ত্রী
ফৌজিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিতে বলা হয়েছে
এ ঘটনায় পুলিশ তার ননদ শামেলা খাতুনকে আটক করেছে
এদিন দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে ১৬১ ধারায় পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে ফৌজিয়া খাতুন জানান, তার স্বামী সুরমান মণ্ডল মালয়েশিয়া থেকে প্রতি মাসে তাকে দেওয়ার জন্য আলাদা করে টাকা পাঠিয়ে থাকেন
সেই টাকা আসে ননদ শামেলা খাতুনের ব্যাংক অ্যাকাউন্টে
তবে কয়েক মাস ধরে তার ননদ এবং শ্বশুরবাড়ির লোকজন যোগসাজস করে সেই টাকা দেওয়া বন্ধ করে দেয়
বুধবার রাতে টাকা চাওয়া নিয়ে প্রথমে ঝগড়া লাগার এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ির লোকজন মিলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়
তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, কারা কারা তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাদের সবার নাম ফৌজিয়া পুলিশকে জানিয়েছে
অগ্নিদগ্ধ গৃহবধূ ফৌজিয়ার ভাই সাগর হোসেন অভিযোগ করেন, 'দুলাভাই সংসারের খরচ চালাতে বোনের জন্য টাকা পাঠালে শ্বশুরবাড়ির লোকজন সেই টাকা দিত না
আমার বোন সংসার খরচের টাকা চাইতে গেলেই উল্টো বাবার বাড়ি থেকে টাকা আনার কথা বলে মারপিট করতো
পাবনা জেনারেল হাসপাতালের সার্জিক্যাল বিভাগের সিনিয়র কনসালটেন্ট গৌতম কুমার ঘোষ বলেন, অগ্নিদগ্ধ গৃহবধূর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে
একজনকে আটক করা হয়েছে, অন্যরা পলাতক রয়েছে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন দেশটিতে লকডাউন ঘোষণা করেছেন
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সোমবার (১০ মে) সন্ধ্যায় কোভিড-১৯-ব্যবস্থাপনা বিষয়ক এক বিশেষ সভায় এ ঘোষণা দেন তিনি
একই সঙ্গে লকডাউনে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়
এছাড়া লকডাউনে আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে
সাধারণের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ
বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বহাল থাকবে
পাশাপাশি এর আগে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলোও আগের মতো বহাল থাকবে
তবে লকডাউন চলাকালে সব চাইল্ড কেয়ার, প্রি-স্কুল, নার্সারি এবং কিন্ডারগার্টেনগুলোকে অভিভাবকদের কাজ সহজ করতে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুযায়ী পরিচালনা করার অনুমতি দেয়া হবে
এছাড়াও একটি প্রাইভেটকারে ড্রাইভারসহ তিনজনের অধিক বসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান তিনি
প্রধানমন্ত্রী আরও বলেন, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) চলাকালে নিয়োগকর্তা এবং কর্মচারীদের অফিসের পরিবর্তে বাড়িতে থেকে কাজ করতে হবে এবং কর্মক্ষেত্রে ৩০ শতাংশের কম স্টাফ নিয়ে অফিস পরিচালনা করারও নির্দেশ দেন তিনি
সরকার আশা করছে যে, জনগণ তাদের নিজেদের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করবে এবং নির্ধারিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ১৭ জন
এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা চার লাখ ৪৪ হাজার ৪৮৪ জন
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৭০০ জন এবং সুস্থ হয়েছেন চার লাখ পাঁচ হাজার ৩৮৮ জন
স্টাফ রিপোর্টার ॥ আলো-ছায়ার খেলায় দৃশ্যমান হয়েছে জলাধারের ওপর ছড়িয়ে সকালের ̄িœগ্ধ আলো
আর ওই জলাশয়ের সামনেই উঁকি দিচ্ছে এক টুকরো ভূখ-
সেখানে ফজরের নামাজরত অবস্থায় দেখা যায় দুই ব্যক্তিকে
দুই হাত তুলে মোনাজাত করা দুই ব্যক্তির একজনের আসনের পাশে রাখা রয়েছে রাইফেল শত্রুর নিশ্বাস কেড়ে নেয়া রাইফেল
আরেকটি ছবিতে একজন মুক্তিযোদ্ধা স্লোগান দিচ্ছেন
তাকে ঘিরে গোল হয়ে আরও অনেক মুক্তিযোদ্ধা
বেশিরভাগের কাঁধেই ঝুলছে রাইফেল
ছবিটি মনে করিয়ে দিচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের বজ্রশপথের কথা
আরেকটি ছবিতে একজন দর্জি লাল-সবুজ বৃত্তের মাঝে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা সেলাই করছেন
তাকে ঘিরে হাসিমুখে বাংলার সাধারণ জনতা
এই ছবিগুলো তুলেছেন বিশ^খ্যাত ম্যাগনাম আলোকচিত্রশিল্পী মার্ক রিবু
বিখ্যাত এই আলোকচিত্রীর 'বাংলাদেশ ১৯৭১ : শোক ও সকাল' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে শোভা পেয়েছে মহান মুক্তিযুদ্ধের দুর্লভ কিছু ছবি
ফরাসি আলোকচিত্রী মার্ক রিবুর তোলা মুক্তিযুদ্ধের অপ্রকাশিত ছবির প্রদর্শনী শুরু হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে
'বাংলাদেশ ১৯৭১ : শোক ও সকাল' শীর্ষক প্রদর্শনীটি মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার উদ্যোগে আর 'লা'সেসিও লেসামি দ্য মাখ রিব্যো' এবং গিমে মিউজিয়ামের সহযোগিতায় আয়োজিত হয়েছে
প্রদর্শনীতে স্থান পেয়েছে ইতোপূর্বে অপ্রকাশিত একগুচ্ছ আলোকচিত্র
প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে পঞ্চাশটি আলোকচিত্র
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে
প্রদর্শনীটি যৌথভাবে কিউরেটিং করেছেন মফিদুল হক এবং লরেন ড্রুরে
মার্ক রিবু স্বল্প কয়েকজন আলোকচিত্রীর মধ্যে অন্যতম, যারা যুগপৎ উত্তর ও দক্ষিণ ভিয়েতনামে ছবি তোলার অনুমতি পেয়েছিলেন
ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে পেন্টাগনের সামনে আন্দোলন চলাকালীন তার তোলা 'ফুল হাতে একজন তরুণী'র ছবি শান্তির আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়
এভাবে রিবু বিশ্বের নানা দেশ ঘুরে ক্যামেরাবন্দী করেছেন বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ছবি
সেই ্̄রােতধারায় একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দৃষ্টি আকর্ষণ করে মার্ক রিবুর
তিনি ১৯৭১ সালের নবেম্বরের শেষদিকে কলকাতায় আসেন
শরণার্থী শিবির এবং মুক্তাঞ্চলে ঘুরে দেখেন
৩ ডিসেম্বরে যখন ভারত-পাকিস্তান সর্বোতভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে তখন তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমর্থিত অগ্রসরমান ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন
তার অভিযাত্রা শুরু হয় জামালপুর-শেরপুর থেকে
তারপর প্রমত্তা ব্রহ্মপুত্র নদ পার হয়ে তিনি প্রত্যক্ষ করেন জামালপুরের বিজয়সূচক যুদ্ধ; যা তিনি বিস্তৃতভাবে ক্যামেরাবন্দী করেন
তিনি ছিলেন প্রথম সাংবাদিকদের অন্যতম, যারা ঢাকায় প্রবেশ করে এই নগরীর মুক্তিকে ক্যামেরায় ধারণ করেছেন
এসব ছবির অধিকাংশই আজ পর্যন্ত অপ্রকাশিত ছিল
শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ মারা সু, আলিয়ঁস ফ্রঁসেসের পরিচালক ফসোয়া গুজে
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও সারা যাকের
প্রদর্শনীটি চলবে ১৬ নবেম্বর ২০২১ পর্যন্ত
সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে
রবিবার সাপ্তাহিক বন্ধ
প্রদর্শনীটি দ্বিতীয় বারের মতো আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে আগামী বছরের জানুয়ারি মাসে প্রদর্শিত হবে
ফরাসি আলোকচিত্রী মার্ক রিবু প্রথম প্রজন্মের ম্যাগনাম আলোকচিত্রীদের অন্যতম
এই ফরাসি আলোকচিত্রীর ১৯৫৩ সালে তোলা ইফেল টাওয়ারের ওপর কাজে ব্যস্ত একজন রংমিস্ত্রির ছবি লাইফ ম্যাগাজিনে প্রকাশিত হয়
২০১১ সালে মার্ক রিবু ১৯৫৩ হতে ১৯৭৭ সালের ভেতর তার ধারণ করা ১৯২টি আলোকচিত্রের মূলপ্রিন্ট প্যারিসের ন্যাশনাল মিউজিয়াম অব মডার্ন আর্টকে (সেন্টার জর্জ পম্পেদু) দান করেন
তার আলোকচিত্র অনেক মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেছে এবং অন্যান্য অনেক জায়গার মতোই প্যারিস, নিউ ইয়র্ক, সাংহাই এবং টোকিওর জাদুঘর ও গ্যালারিগুলোতে প্রদর্শিত হয়েছে
মার্ক রিবু ২০১৬ সালে প্যারিসে ৯৩ বছর বয়সে মারা যান
জাদুঘরের নবরূপে 'সুইজারল্যান্ড
কর্নার' চালু ॥ স্টাফ রিপোর্টার জানান, জাতীয় জাদুঘরের বিশ্ব সভ্যতা গ্যালারিতে নবরূপে চালু হলো 'সুইজারল্যান্ড কর্নার'