content
stringlengths
0
129k
প্রধানমন্ত্রী যা বলেন, তার আমির-ওমরারা একই বুলি আওড়াতে থাকেন
তি‌নি যা বলেন, তার মন্ত্রীরা আরও বা‌ড়িয়ে বলেন
‌রিজভী বলেন, 'পা‌কিস্তানসহ অনেক দেশকেই আমেরিকা তাদের গণতন্ত্র সম্মেলনে ডেকেছে, কিন্তু বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি
কারণ একটাই আপনার প্লাস্টিকের গণতন্ত্র, কচুপাতার ওপরে যে পা‌নি থাকে, সেই পা‌নির মতো গণতন্ত্র
কচুপাতার মতো টলা দিলেই পানি পড়ে যাবে
আইনমন্ত্রীর উদ্দেশে তি‌নি বলেন, 'এ দেশে বিচার বিভাগ কোথায় স্বাধীন? তারেক রহমানকে একজন বিচারক খালাস দেয়ার কারণে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে
তিনি তো বিচার-বিশ্লেষণ করে নিরপেক্ষ রায় দিয়েছিলেন
'আজকে সাবেক প্রধান বিচারপতিকে পিস্তল ঠে‌কিয়ে কেন দেশছাড়া করলেন? এটা কোন আইন? কোন প্রক্রিয়ার কথা বলছেন? দেশের কোনো আইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য বাধা নেই
এই আইনের বাধা একজনই, সেটা হলো শেখ হাসিনা
আজকে তি‌নি নিজেকে দেশের আইন মনে করেন
তিনি যা বলছেন, তা-ই আইন
তি‌নি চাইলে যে যত বড় হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে
যত বড় রাজনীতিবিদ হোন না কেন, শা‌স্তি পেতে হবে
য‌দি সে ভালো মানুষও হয়, প্রধানমন্ত্রী চাইলে শাস্তি পেতে হবে
খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী
প্রকৌশলী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন অ্যাবের সেক্রেটারি প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভুঁইয়া, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, সেক্রেটারি শহীদু...
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মুহিত রুমি, হেলাল উদ্দিন তালুকদার, কামরুল হাসান সাইফুল, শফিউল আলম তালুকদার সবুজসহ অনেকে
বিএনপিতে সবাই নেতা, কর্মী নেই কেউ: গয়েশ্বর
আমরা চাইলে খালেদা জিয়া মুক্তি পাবেন: গয়েশ্বর
সরকার গায়ের জোরে খালেদাকে মারতে চায়: গয়েশ্বর
শেয়ার করুন
রাজনীতিতে 'অসুস্থ প্রতিযোগিতা' চান না পরশ
তানজীর মেহেদী, ঢাকা
৪ ডিসেম্বর, ২০২১ ২৩:২৪
আপডেট: ৪ ডিসেম্বর, ২০২১ ২৩:৩২
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণির ৮৩তম জন্মদিনে আলোচনা সভায় তার পুত্র শেখ ফজলে শামস পরশ
ছবি: নিউজবাংলা
শেখ ফজলে শামস পরশ বলেন, 'সাফল্য অর্জন করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে
যোগ্যতা আর দক্ষতা থাকলে কাউকে ডিঙানোর প্রয়োজন হবে না
কাউকে ঘুষ দেয়া বা তদ্বির করার দরকার হবে না
কোন বড় ভাইয়েরও দরকার হবে না
রাজনীতিতে একে অপরকে ডিঙিয়ে ওপরে ওঠার 'অসুস্থ প্রতিযোগিতা' ছাড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
রাজধানীতে শনিবার সকালে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান
যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণির ৮৩তম জন্মদিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শনিবার যুবলীগ আয়োজন করে আলোচনা সভার
এতে শেখ ফজলে শামস পরশ বলেন, 'সাফল্য অর্জন করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে
কাকে ডিঙিয়ে কোথায় উঠবো, এমন অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে
যোগ্যতা আর দক্ষতা থাকলে কাউকে ডিঙানোর প্রয়োজন হবে না
'যোগ্যতাই আপনাদের সাফল্যের দরজায় পৌঁছে দেবে
কাউকে ঘুষ দেয়া বা তদবির করার দরকার হবে না
কোনো বড় ভাইয়েরও দরকার হবে না
মানবিক, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা আগামী দিনে যুবলীগের লক্ষ্য বলে জানান পরশ
পিতার আদর্শ স্মরণ করে তিনি বলেন, 'শেখ মণি যুবলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুবসমাজকে সংগঠিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন
স্বল্পন্নোত রাষ্ট্র থেকে আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে
আমাদের চিহ্নিত করতে হবে আগামীর সংগ্রাম কী, প্রতিকূলতা কী
যুক্তিনির্ভর পরিবেশ তৈরি হলে সাধারণ মানুষের ওপর নিপীড়ন যেমন কমবে, তেমনি মানুষ কুসংস্কারমুক্ত হবে বলেও বিশ্বাস করেন পরশ
তিনি বলেন, 'সাম্প্রদায়িক শক্তি আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না
আমাদের এই সম্প্রীতির বাংলাদেশে আর ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে পারবে না, ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করতে পারবে না
বিজ্ঞান ও মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হলে মানুষকে আর ধোঁকা দেয়া সম্ভব না
প্রগতিশীল সমাজ ব্যবস্থায় ধর্মান্ধতার কোনো স্থান নেই জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, 'ধর্মনিরপেক্ষতা শুধু একটা হাল ফ্যাশন দ্বারস্থ রাজনৈতিক বক্তব্য না, ধর্মনিরপেক্ষতা মানুষের গণতান্ত্রিক অধিকার
যার যার বিশ্বাস তার তার
বিশ্বাস কখনো চাপিয়ে দেয়া যায় না
পরশ বলেন, 'বিএনপি-জামায়াত জোট এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না
তারা আজ অপপ্রচারের আশ্রয় নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, কীভাবে ক্ষমতায় আসা যায়, কীভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা রোধ করা যায়? তাদের উদ্দেশ্য, বাংলাদেশকে একটা পশ্চাদপদ, মৌলবাদী ও ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করা
সরকারের নানা সহায়ক কর্মসূচী তুলে ধরে তিনি জানান, মানুষের কল্যাণে খাদ্য, শীতবস্ত্র বিতরণ ও টেলিমেডিসিন সেবার পাশাপাশি গৃহহীনদের আশ্রয়ণ কর্মসূচি অব্যাহত আছে
৮ ডিসেম্বর এই কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সভায় শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, 'বিত্ত-বৈভবের জন্য রাজনীতি না
দেশের উন্নয়ন আর জনগণের জন্য রাজনীতি করতে হবে
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, 'খালেদার শরীরে বিষ প্রয়োগের যে অভিযোগ তুলছে বিএনপি নেতারা, সেটা হলে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তারা নিজেরা এ কাজ করেছেন
এর আগে শনিবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্টে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতা-কর্মীরা
যুবলীগ প্রতিষ্ঠাতার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যুবলীগ
বিএনপিতে সবাই নেতা, কর্মী নেই কেউ: গয়েশ্বর
আমরা চাইলে খালেদা জিয়া মুক্তি পাবেন: গয়েশ্বর
সরকার গায়ের জোরে খালেদাকে মারতে চায়: গয়েশ্বর
শেয়ার করুন
দেশকে আর অস্থীতিশীল করতে দেব না: কৃষিমন্ত্রী
শামীম আল মামুন, টাঙ্গাইল
৪ ডিসেম্বর, ২০২১ ১৫:৪৬
আপডেট: ৪ ডিসেম্বর, ২০২১ ১৮:০৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রলীগের সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ অতিথিরা
ছবি: নিউজবাংলা
কৃষিমন্ত্রী বলেন, 'স্বাধীনতা বিরোধী চক্র এখনও তৎপর রয়েছে
তারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় না
বাংলাদেশকে তারা পাকিস্তানের অঙ্গরাজ্য করতে চায়
তারা নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়
তাদের সে চেষ্টা কখনও সফল হবে না
স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশকে আর অস্থিতিশীল করতে দেবে না সরকার
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন
কৃষিমন্ত্রী বলেন, 'স্বাধীনতা বিরোধী চক্র এখনও তৎপর রয়েছে
তারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় না
বাংলাদেশকে তারা পাকিস্তানের অঙ্গরাজ্য করতে চায়
তারা নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়
'তাদের সে চেষ্টা কখনও সফল হবে না
কারণ দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ
দেশের উন্নয়নের উগ্রযাত্রা আরও বহুদূর এগিয়ে যাবে
কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না
দেশকে আমরা আর অস্থীতিশীল করতে দেব না
ছাত্রলীগের প্রশংসা করে তিনি বলেন, 'মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন
আর এই অর্জনে মূল ভূমিকা রেখেছে ছাত্রলীগ
'সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হচ্ছে
এই নেতৃত্বই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য
আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন