content
stringlengths
0
129k
মিডিয়ার কথা
রান্নাবান্না
লাইফস্টাইল
সংবাদ শিরোনাম :
লঙ্কানদের দুর্দান্ত জয় করোনায় মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিল যুক্তরাজ্য অনিয়ম হলে ভোট বন্ধ, প্রার্থিতা বাতিল: সিইসি বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ অপরিশোধিত তেল আমদানি করছে সরকার ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫৭ জন হাসপাতালে ভর্তি ২০২২ সালে সাধারণ রোগে পরিণত হবে করোনা করোনায় আরো ৭ মৃত্যু, শনা...
/ বিশ্ব সংবাদ
ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে হোটেল, ১০ জনের মৃত্যু
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
৩১ জন দেখেছেন
শেয়ার করুন
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার একটি হোটেল মাটির নিচে চাপা পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে
সংশ্লিষ্ট সূত্র একথা জানায়
খবর এএফপি'র
খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে
এদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক
ইকুয়েডরের সীমান্তবর্তী শহর মাল্লামা শহরে দিনের শুরুর দিকে এ ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডি'র পরিচালক জাদার গাভিরিয়া এএফপি'কে বলেন, মৃতদের মধ্যে আট নারী রয়েছেন
এদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক
তিনি জানান, হোটেলটির ভিতরে আরো অনেকে আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে
এদিকে উদ্ধারকর্মীরা সেখান থেকে কাদামাটি সরিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে
ভূমি ধসে একটি প্রধান সড়কও মাটিতে ঢেকে গেছে
বাংলাদেশে ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুরের বড়স্টেশন
প্রতিদিনই হাতিয়া, সন্দিপ, মনপুরা, ভোলা, বরিশালসহ বিভিন্ন স্থান থেকে এখানে আমদানি হচ্ছে বিপুল পরিমাণ ইলিশ
আর ইলিশের ভরা মৌসুম হওয়ার কারণে তাজা ইলিশ কিনতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদপুরের এই বড়স্টেশন মাছঘাটে ভীড় জমাচ্ছেন ক্রেতারা
তবে, ভরা মৌসুমে 'সিটি অব হিলশায়' ইলিশের দাম আকাশছোঁয়া
গত শনিবার এ বাজারে গিয়ে দেখা যায় বিক্রেতারা দুই কেজি সাইজের ইলিশের মণ (৩৭.৩২ কেজি) প্রতি দাম হাঁকছেন ১ লাখ ২০ হাজার টাকা
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের ব্যবসায়ী দুলাল গাজী বলেন, 'একটু আগে আমরা দুই কেজি সাইজের ইলিশ প্রতি মণ কিনে এনেছি ১ লাখ ১০ হাজার টাকা দরে
যার প্রতি কেজির দাম পড়েছে ২ হাজার ৭৭৫ টাকা
এখন আমরা এগুলো বিক্রি করছি প্রতি কেজি ২ হাজার ৮শ' থেকে ৩ হাজার টাকা দরে'
এদিকে, বড় ইলিশ দুর্লভ হওয়ার কারণেই এই আকাশছোঁয়া দাম বলে চাঁদপুর বড়স্টেশন মাছের আড়ত ব্যবসায়ীদের অভিমত
এসব ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় যে, বড়স্টেশন মাছঘাটে দুই কেজি সাইজের ইলিশ প্রতি কেজি ২৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে
এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১১৫০ টাকায় , ৮শ গ্রামের প্রতি কেজি ইলিশ ৮৫০-৯০০ টাকায়, ৬শ-৭শ' গ্রামের প্রতি কেজি ৬৫০-৭০০ টাকায় এবং ৪শ-৫শ গ্রামের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকা প্রতি কেজি দরে
মাছঘাটের আরেক ব্যবসায়ী সাগর চাঁদপুর অঞ্চলে ইলিশ কম ধরা পড়ছে উল্লেখ করে ঢাকা ট্রিবিউনকে বলেন, 'আজকে মাছ একটু কম আমদানি হয়েছে
কয়েকদিন আগেও মাছঘাটে প্রতিদিন এক-দেড় হাজার মণ ইলিশ আমদানি হলেও শনিবার চাঁদপুর মাছঘাটে সাড়ে ৩শ' মণের মত ইলিশ আমদানি হয়েছে
যার বেশিরভাগই সাগর অঞ্চল থেকে এসেছে'
এসময় তিনি ২ কেজি ওজনের একটি ইলিশ ৫ হাজার টাকা বিক্রি করেছেন বলেও ঢাকা ট্রিবিউনকে অবহিত করেন
এদিকে, চাঁদপুর অঞ্চলে ইলিশ কম ধরা পড়ার কারণ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. আনিছুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, 'অভিপ্রায়ণশীল বিচিত্র স্বভাবের ইলিশ মাছ চলাচলের জন্য যথেষ্ট গভীরতা এবং স্রোতের প্রয়োজন হয়
এই অনুকূল স্রোত এবং গভীরতা পেলে সাগর মোহনা বেয়ে তারা পদ্মা-মেঘনায় আসে
তবে, কোন ভাবে প্রতিকূলতা তৈরী হলে ইলিশ নদীতে কম ধরা পড়ে'
বাজারে বড় আকারের ইলিশের সহজলভ্যতা প্রসঙ্গে তিনি বলেন, 'হিলশা ফিসারী ম্যানেজমেন্ট এ্যাকশন প্ল্যান (এইচএফএমএপি) বাস্তবায়নের মাধ্যমে মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ করে দেয়া, জাটকা সংরক্ষণ এবং অভয়াশ্রম বাস্তবায়ন হচ্ছে
যার প্রেক্ষিতে বর্তমান সময়ে শুধু ইলিশ মাছের পরিমাণই বাড়েনি
তারা বিস্তৃর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং আগের চেয়ে বড় আকারের ইলিশ ক্রমশ বেশি পাওয়া যাচ্ছে
তারই ধারাবাহিকায়তায় চাঁদপুরসহ উপর অঞ্চলে বড় বড় ইলিশ বাজারে দেখা যাচ্ছে'
এসময় তিনি প্রজননের সময়টিতে মাছ ধরার উপর আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞাটি প্রতি বছর সঠিকভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে আরও বেশি বড় বড় ইলিশ পাওয়া যাবে বলে আশাবাদ প্রকাশ করেন
ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করে
ডিএসই শরীয়াহ্ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৮৯ ও ২৬৬৫ পয়েন্টে রয়েছে
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২২১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট
বুধবার এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৩টির, কমেছে ৬৬টির এবং অপরির্বতিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বিএটিবিসি, সাইফ পাওয়ার, ডেল্টা লাইফ, মার্কেন্টাইল ব্যাংক, অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, জেনেক্স, একটিভ ফাইন, লাফার্জহোলসিম ও ফরচুন সু
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৯ পয়েন্ট
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১৮ পয়েন্ট কমে যায়
এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়
সকাল ১০ টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৯৯৪ পয়েন্টে অবস্থান করে
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করে
এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট
এসময়ের ৫৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৮টি কোম্পানির দর
অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানি শেয়ারের দর
বাংলাদেশ সময়:১০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭,২০২১
এসএমএকে/এসআইএস
ইউটিউব সাবস্ক্রাইব করুন
24.
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
শেয়ার বিভাগের সর্বোচ্চ পঠিত
শেয়ার এর সর্বশেষ
সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে
দ্বিতীয় কার্যদিবসে সূচকের ওঠানামায় লেনদেন চলছে
অর্থনীতির চালিকাশক্তি হবে শেয়ারবাজার
ফনিক্স ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
রিজেন্ট টেক্সটাইলের বোর্ড সভা ২১ নভেম্বর
শেষ কার্যদিবসে সূচকের ওঠানামায় লেনদেন চলছে
সানলাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে
পাওয়ার গ্রিডের লভ্যাংশ ঘোষণা
এই বিভাগের সব খবর
মোবাইল সার্ভিস
সম্পাদক : জুয়েল মাজহার
ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
আপনার যদি কোনও মেডিকেল প্রশ্ন বা উদ্বেগ থাকে তবে দয়া করে আপনার স্বাস্থ্যসেবা সরবরাহকারীর সাথে কথা বলুন
স্বাস্থ্য সহায়তার উপর নিবন্ধগুলি পিয়ার-পর্যালোচিত গবেষণা এবং চিকিত্সা সমিতি এবং সরকারী সংস্থাগুলির কাছ থেকে প্রাপ্ত তথ্য দ্বারা নিম্নরূপে রয়েছে
তবে, তারা পেশাদার চিকিত্সা পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিত্সার বিকল্প নয়
টুপি পরলে চুল পড়তে পারে
ভেন্টোলিন, আলবুটারল, সালবুটামল, প্রোএয়ার
কি কি এবং তারা কি একই? আসুন এই বিভ্রান্তির অবসান ঘটান
ভেন্টোলিন এবং আলবুতেরল একই জিনিস
আলবুটারল ড্রাগের জেনেরিক নাম
ভেন্টোলিন একটি ব্র্যান্ডের নাম (এনআইএইচ, 2016)
(মুখের টিস্যু এবং ক্লিনেক্সের মতো - এগুলি সবাই মুখের টিস্যু নামে পরিচিত, এবং ক্লিনেক্স কেবল একটি ব্র্যান্ডের নাম)
তাহলে এটি কি করে?
গুরুত্বপূর্ণ
এটি আপনাকে আশ্চর্য হতে পারে যে আলবুটারল এবং ভেন্টোলিন একই জিনিস
আলবুটারল ড্রাগের জেনেরিক নাম
ভেন্টোলিন হ'ল নির্দিষ্ট ইনহেলারটির ব্র্যান্ড নাম যাতে ড্রাগ আলবুটারল রয়েছে
আলবুটারল হ'ল ব্রোঙ্কোডিলেটর
এটি শ্বাস প্রশ্বাস সহজ করে তোলে, শ্বাসনালী চালু করে ব্রোঙ্কোস্পাজম (কড়া শ্বাসনালী) এর চিকিত্সা বা প্রতিরোধ করতে ব্যবহৃত হয়
অ্যালবুতেরল ইনহেলারগুলি হাঁপানি বা সিওপিডি (দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগ) এর লক্ষণগুলির চিকিত্সা বা প্রতিরোধ করতে ব্যবহার করা হয়, হুইলিং, কাশি, একটি শক্ত বুক এবং শ্বাসকষ্ট সহ
আলবুটারল এমন একটি ওষুধ যা ব্রঙ্কোস্পাজমকে চিকিত্সা বা প্রতিরোধ করতে ব্যবহৃত হয় - যা হাঁপানি বা সিওপিডি (দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগ) দ্বারা সৃষ্ট বায়ুপথকে শক্ত করে তোলে
এটি ব্রোঙ্কোডিলিটর, যা এক ধরণের ড্রাগ যা আপনাকে আরও সহজে শ্বাস নিতে সহায়তা করার জন্য এয়ারওয়েজ খুলে দেয়