content
stringlengths
0
129k
македонски
উপরের ভাষাগুলো দেখছেন? আমরা গ্লোবাল ভয়েসেস এর গল্পগুলো অনুবাদ করেছি অনেক ভাষায় যাতে বিশ্বজুড়ে মানুষ এগুলো সহজে পড়তে পারে
আরও জানুন লিঙ্গুয়া অনুবাদ "
আমাদের সম্বন্ধে
(বাংলা না এলে)
অনুবাদকেরা
অনুবাদক হিসেবে আবেদন এর ফরম
অংশগ্রহণ করুন
বিশেষ কাভারেজ পাতা
গ্লোবাল ভয়েসেস ঘোষণা
গ্লোবাল ভয়েসেস সম্বন্ধে
লিঙ্গুয়া প্রকল্প
অর্থ-সাহায্য করুন
আর এস এস ফিড পাতা
যোগাযোগ করুন
আমাদের অংশীদার হোন
সব বিষয় আফ্রিকাসমগ্র আমেরিকা মহাদেশএশিয়াইউরোপমধ্যপ্রাচ্যকোভিড ১৯রাজনীতিসংস্কৃতিমানবাধিকারডিজিটাল অ্যাক্টিভিজম
অ্যাক্টিভিজম
অ্যাডভোকেসী
আন্তর্জাতিক সম্পর্ক
ডিজিটাল অ্যাক্টিভিজম
দেশান্তর ও অভিবাসন
নতুন চিন্তা
নাগরিক মাধ্যম
প্রচার মাধ্যম ও সাংবাদিকতা
বাক স্বাধীনতা
ব্যবসা ও অর্থনীতি
মানবতামূলক কার্যক্রম
মানবাধিকার
যুদ্ধ এবং সংঘর্ষ
লিঙ্গ ও নারী
শিল্প ও সংস্কৃতি
সমকামী অধিকার
জলাভুমি সংরক্ষণে তিউনিশিয়া থেকে চীন পর্যন্ত সাইকেল চালনা
লিখেছেন
অনুবাদ করেছেনপান্থ রহমান রেজা ()
অনুবাদ প্রকাশের তারিখ 27 সেপ্টেম্বর 2012 21:20
এই লেখাটি ছড়িয়ে দিন:
অনুবাদগুলো
লেখাটি পড়ুন এই ভাষায় Ελληνικά, русский, c, n, , 繁體中文, 简体中文, 日本語,
ছেলেটির নাম আরাফাত বিন মারজু
বাড়ি তিউনিশিয়া
বায়োলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে স্নাতক করে বিশ্ববিদ্যালয়ের চাকরিও পেয়েছিল
কিন্তু ছোটবেলার স্বপ্ন সফল করতে সেটি ছেড়ে দেয়
সেটাও আজ থেকে সাত মাস আগের কথা
সেসময়ে সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে তিউনিশিয়া থেকে চীনের উদ্দেশ্যে
মারজু তিউনিশিয়া থেকে যাত্রা শুরু করে ভূমধ্যসাগর পাড়ি ইস্তাম্বুলে পৌঁছে
সে সাইকেলে চড়ে পাড়ি দেয় তুরস্ক, জর্জিয়া, আজারবাইজান, ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান এবং কাজাখস্তান
এখন সে চীনের জিনজিয়ানে রয়েছে
সে তার ফেসবুক পেজ তাব্বানিতে (বাংলা অর্থ অনুসরণ করা) সাইকেল করে ঘুরে বেড়ানোর সব আপডেট পোস্ট করে
৩০ আগস্টে সে লিখে:
চীনে... এবং বেঁচে আছি
খুব শিগগিরই আপডেট দিবো
জিনজিয়াং, চীন
ছবি ফেসবুক পেজ ফলো মি থেকে নেয়া হয়েছে
মারজুর সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো প্রজেক্টের নাম ওয়েট-বাইক
পরিবেশের জন্য জলাভুমি এবং এর সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ
বিন মারজু'র পশ্চিম এশিয়ার এক রামসার সাইট থেকে আরেক সাইট পর্যন্ত এই সাইকেল ভ্রমণ মানুষকে জলাভুমির পরিবেশগত গুরুত্ব এবং এইসব জায়গা ধ্বংস হওয়ার বিপদ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই ছিল
আজারবাইজানে
ছবিটি মারজুর ফেসবুক পেজ ফলো মি থেকে নেয়া হয়েছে
ফেব্রুয়ারির ২ তারিখে মারজু রাস্তায় নামে
সেদিন তিউনিশিয়ার ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড লিখে:
' .
e, e , , e, e...
এই উদ্যোগ মূলত মানবিক এবং পরিবেশগত মাত্রার বার্তা-ই আমাদের দেয়
এই সুদীর্ঘ যাত্রায় সে (মারজু) ছবি, ভিডিও এবং স্থানীয় মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে চেষ্টা করবে হ্রদ এবং জলাভুমি এলাকার অবস্থা তুলে ধরতে...
স্বপ্ন সত্যি করতে মারজু একের পর এক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে
সেই সব প্রতিবন্ধকতার কথা ফেসুবুক পেজে শেয়ার করেছেন
জুলাইয়ের ২৬ তারিখে সে লিখে:
.. :))) , .. .. , , , 5 , 120 3400 ', -
দূর্ভাগ্য আমি এখনো এখানে রাস্তায় আছি... খুবই উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার এটা
আমি এখনো আফগানিস্তানেই সাইকেল চালাচ্ছি
যারা আশার বাণী শুনিয়ে বার্তা দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই
ঈশ্বরকে ধন্যবাদ, সবকিছু ভালোভাবেই চলছে
হিন্দু কুশ (মধ্য আফগানিস্তান থেকে পাকিস্তানের পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত বিরাট এক পাহাড়শ্রেণী) অতিক্রম করাই বড়ো চ্যালেঞ্জ: ৫ দিন, ১২০ কিলোমিটার, এবং উচ্চতা ৩৪০০ মিটার
তাছাড়া আমি কাবুল এবং মাজার শরীফের মাঝামাঝি কোথাও আছি
সৌভাগ্যক্রমে তালেবানরা মারজুকে জিম্মি করেনি
এক আফগান গ্রামে আমন্ত্রিত অতিথির মতোই রাত্রিযাপন করে
ছবি মারজুর ফেসবুক পেজ ফলো মি থেকে নেয়া
এর এক সপ্তাহ আগে সে কিছু টিপস শেয়ার করে
তালেবানরা তাকে বন্দি করলে তিনি কি করেছিলেন টিপস ছিল সে বিষয়ে:
e c e e e , u , , ' e e , , a ' ' , ' ...
প্রথম শিক্ষা হলো, আফগান সৈন্যরা হুকুম করে: কোনো কারণ ছাড়াই শুধু ইংরেজি বলার জন্য তালেবানরা আমাকে জিম্মি করেছিল
আরবি এখানে খুব দরকারি ভাষা
আমার ধর্ম আমাকে রক্ষা করেছে
আমাকে গুলি করার আগেই আমি সফলভাবে তাদের ব্যাখ্যা করতে পেরেছি যে আমি মুসলিম, এজন্য আমার বেঁচে থাকার সম্ভাবনা বেশি ছিল...
৫ই আগস্ট সে লিখে:
... ' :/ ... ... ..
..??
পামির রাস্তা [এই রাস্তা পামির পর্বতের ভেতর দিয়ে মধ্য এশিয়ার আফগানিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান এবং কাজাকিস্তান অতিক্রম করেছে] বন্ধ ছিল... এটা ভ্রমণের কষ্ট বাড়িয়ে দিয়েছিল :/ এই বিস্ময়কর রাস্তাটি হিমালয় অতিক্রম করে তাজিকিস্তান এবং কাজাকস্তানে গেছে, এটা সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল... তালেবানের সাথে সংঘর্ষের কার...
কেউ পরামর্শ দিতে পারবেন?
আগস্টের ১০ তারিখে তার ভ্রমণের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা সে জানায়:
, , , ' ' -
অন্য যেকোনো কিছুর চেয়ে আমার বিশ্বাস যাত্রাপথের বাস্তব চ্যালেঞ্জ ছিল প্রশাসনিক এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখোমুখি হওয়া
আমার তিউনিশিয়ার পাসপোর্ট সাবেক সোভিয়েত দেশগুলোর কর্তৃপক্ষ ভালোভাবেই চেপে ধরেছিল
আফগানিস্তানে মারজু সাইকেল চালাচ্ছেন
ছবি ফেসবুক পেজ ফলো মি থেকে নেয়া
ইরান: প্রথমে শিয়া ইসলামের সাথে সাক্ষাত্
ইরানে শিয়া মসজিদ
সাইকেল নিয়ে দীর্ঘ সাত মাসের ঘোরাঘুরি - এই সময়ের নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে মারজুর