content
stringlengths
0
129k
উক্ত পরীক্ষায় অংশ নেয় প্রায় ১ লাখ ৩১ হাজার ৯০১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী
উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর 'বি ' ইউনিট ও ১লা নভেম্বর 'সি ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে
ছাত্রজীবনই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়ার উপযুক্ত সময়
এ সময়ের অভিজ্ঞতাগুলো কর্মজীবনে অন্যদের তুলনায় একজন শিক্ষার্থীকে নিঃসন্দেহে এগিয়ে রাখবে
আসুন জেনে নিই ৫ অভিজ্ঞতা সম্পর্কে,...
সফল অ্যানড্রয়েড অ্যাপ ডেভেলপার কিভাবে হব?
৬ নভেম্বর ২০২১ 0
অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট একদম সাধারণ কোনো বিষয় নয়
আবার খুব কঠিনও নয়
তবে এটা অনেক লম্বা একটা জার্নি
অন্ততপক্ষে এক থেকে দেড় বছর সময়...
বেশি কাজের চাপ নেওয়া নেতৃত্বের গুণাবলি বিকাশ করে
৫ নভেম্বর ২০২১ 0
সবুর খান : আপনি যখন বাসায় অথবা কর্মস্থলে অধিক কাজ করতে সক্ষম হবেন এবং এটা যখন আপনার বা পরিবারের সদস্যরা বুঝতে পারবে তখন...
নিজের জীবন নষ্ট করছেন, কিভাবে বুঝবেন?
১১ অক্টোবর ২০২১ 0
মনে করুন, আজ বৃহস্পতিবার
এই সপ্তাহের পুরোটা কাজ/পড়াশুনা নিয়ে ব্যাপক ধকল গেছে
সন্ধ্যায় বাসায় ফিরে মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়তে
কালকের পুরো দিনটাও ঘুমানোর...
হোটেল ব্যবস্থাপনা : কোথায় পড়বেন? ক্যারিয়ার সম্ভাবনা কেমন?
৪ সেপ্টেম্বর ২০২১ 0
বিশ্বের অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের হোটেল-মোটেল
বাড়ছে দক্ষ কর্মীর চাহিদা
দেশের বাইরেও আছে লোভনীয় চাকরির হাতছানি
সেক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্ট...
অন্যরা যা পড়ছেন...
সেনাবাহিনী নিয়োগ ২০২১ : অফিসার পদে
২ জুলাই ২০২১ 0
৮৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন নেয়া হচ্ছে
অনলাইনে আবেদন করা যাবে ৯ অক্টোবর ২০২১ পর্যন্ত
৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স বিশেষ নির্দেশনা: ১....
উদ্ভিদবিজ্ঞান বা বোটানি পড়ে কী হওয়া যায়? ক্যারিয়ার সম্ভাবনা কেমন?
১৮ জুন ২০২১ 0
অনেকেই জানতে চেয়েছেন, উদ্ভিদবিজ্ঞান বা বোটানি পড়ে কী হওয়া যাবে? এ বিষয়ে স্নাতক করে ভবিষ্যৎ কী? বোটানির ক্যারিয়ার সম্ভাবনা কেমন? তাদের জন্যই ক্যারিয়ার ইনটেলিজেন্সের...
দক্ষতা কাকে বলে? দক্ষতা বৃদ্ধির উপায় কী?
১২ এপ্রিল ২০২১ 0
কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য আপনার দরকার হবে জ্ঞান, সক্ষমতা ও পারদর্শিতা
দক্ষতা নামে পরিচিত এই গুণগুলো আপনাকে কোনো বিষয়ে বিশেষ পারদর্শিতা অর্জন...
লোকপ্রশাসন : কেন পড়বেন, কোথায় পড়বেন?
১১ ফেব্রুয়ারি ২০২১ 0
সরকার প্রণীত নীতি ও আইনসমূহের জনকল্যাণার্থে বাস্তবায়ন এবং প্রয়োগের সম্মিলিত প্রচেষ্টাই হলো লোকপ্রশাসন
অন্য কথায় লোকপ্রশাসন হচ্ছে- রাষ্ট্রের সর্বোচ্চ সেবা জনগণের জন্য নিশ্চিত করতে...
ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কী? ক্যারিয়ার সম্ভাবনা কেমন?
১৯ জানুয়ারি ২০২১ 0
মানবসভ্যতার বিকাশে উদ্ভাবনী ভূমিকা রাখতে সহায়তা করেছে ইলেকট্রিসিটি
সভ্যতার বিবর্তনে বিশেষ প্রভাব ছিল এই আবিষ্কারের
নতুন এই উদ্ভাবন মানবজীবনকে অনেক সহজ করে দিয়েছে
শিল্পপ্রধান...
স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক ক্রিকেটারদের আচরণ ইস্যু সামনে চলে আসছে
সর্বশেষ মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে যৌতুক মামলা হলো
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিব্রত
তবে সব ইস্যুতেই বিসিবি যুক্ত হবে তা ঠিক নয় বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
তবে যখন দোষ প্রমাণ হবে তখন ছাড় নয়
বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তই নেবে
বৃহস্পতিবার বিসিবি সভাপতি যেমন ক্রিকেটারদের অশোভন আচরণ ইস্যু নিয়ে বললেন, 'প্রমাণ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে
' চূড়ান্ত সিদ্ধান্ত মানে জাতীয় দল থেকে স্থায়ীভাবে বাদ
এদের (ক্রিকেটারদের) আচরণে আপনি কতটা বিব্রত? সাংবাদিকরা বিসিবি সভাপতিকে প্রশ্ন করতেই তিনি বলেন, 'এখানে নাম্বার অফ ইস্যুস আছে
হচ্ছে কি প্রাইভেট অনেক সমস্যা আছে
সেটা থাকতে পারে
সবকিছুর মধ্যে বিসিবিকে জড়ালে হবে না
সব বিসিবির পক্ষে করাও সম্ভব না
উদাহরণ- ডিভোর্স হয় না বাংলাদেশে? কেউ যদি কাউকে ডিভোর্স করতে চায় এটা নিয়ে আমরা কি করব
কেউ যদি একাধিক বিয়ে করে সেটাও আমাদের কিছু করার নেই
এখন তো আমরা বলতে পারি না, ক্রিকেট যারা খেলে তারা একাধিক বিয়ে করতে পারবে না
আমরা মনে করি ক্রিকেট প্লেয়াররা ডেফিনেটলি আইডল
তাদের অনেকে অনুসরণ করে
অবশ্যই তাদের ভাল মানুষ হতে হবে
এটার জন্য যা যা করা দরকার করতে হবে
কিছু মানুষ আছে যাদের আমরা শাস্তি দিচ্ছি
যদি দেখি তা দিয়েও কোন ইম্পেক্ট হচ্ছে না তখন তো আমাদের কড়া শাস্তি দিতেই হবে
যদি আমরা মনে করি একটা জিনিস করা উচিত না কোন খেলোয়াড়ের, সে যদি বারবার তা করতে থাকে
তখন কড়া সিদ্ধান্ত নিতেই হয়, নিব
আবার কিছু জিনিস আছে না জেনেও নিতে পারি না
একটা হচ্ছে অভিযোগ করতেই পারে একজন
অভিযোগ প্রমাণ হওয়ার আগেই যদি বিচার করে বসি
তারপর দেখা গেল আদালতে এটা ঠিক না, তাহলে তো অন্যায় হয়ে গেল
কাজেই নিশ্চিত হতে হবে
প্রমাণ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে
চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই ন্যাশনাল টিমে নাই
সে জাতীয় দলে খেলতে পারবে না
এখন আন্তর্জাতিক ক্রিকেটে যদি কেউ খেলতে না পারে, এরচেয়ে বেশি আর কি করতে পারব বলেন
ক্রিকেটারদের জন্য সাইকোলজিস্ট আনার কথাও বললেন বিসিবি সভাপতি পাপন, 'এছাড়াও আমরা সাইকোলজিস্ট নিয়ে আসার কথা ভাবছি
যে প্লেয়ারদের এই ব্যাপারে একটু ট্রেনিং দেয়া যায় কিনা
আমরা তো খালি খেলায় জেতার জন্য ট্রেনিং দেই
এখন ওই এ্যাসপেক্টেও কিছু করা যায় কিনা, আমি কথা বলেছি অলরেডি
তারা যোগাযোগ শুরু করে দেবে এবং প্লেয়ারদের সঙ্গেও কি কি করতে পারবে পারবে না
যেমন আজকেও একটা প্রস্তাব এসেছে, উদাহরণস্বরূপ যখন তারা ট্যুরে যায়, তখন সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ বন্ধ
ট্যুরের সময় যখন আছে তখন বন্ধ
এটা করব কিনা এটা কিন্তু আমরা সিদ্ধান্ত নেইনি
কিন্তু এটা নিয়ে গাইডলাইন তৈরি করছি
তারা কি কি করতে পারবে, পারবে না তালিকা করে প্রত্যেক প্লেয়ারকে দিয়ে সই করাব
তাহলে তাদের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিলে সহজ হবে
সবকিছুর পরে কিন্তু ওদের নিজেদেরই ভাল হতে হবে
জোর করে কাউকে ভাল করানো যায় না
ওরা নিজেরা ভাল না হলে আমাদের কিছু করার নেই
চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে
শনিবার বিসিবির শৃঙ্খলা কমিটি সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতকে ডেকেছে
তিনজনের সঙ্গে কথা বলে শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নেবে
কিন্তু ক্রিকেটাররা বারবার যে এ রকম অশোভন আচরণ করছেন