content stringlengths 0 129k |
|---|
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ |
ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ |
বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: @. |
ইউনিকোড কনভার্টার | বিজ্ঞাপন মূল্য তালিকা | | | |
ভারতের দার্জিলিংয়ে ২২ বছর পর এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এক নারী আইনজীবী |
তার ওই মামলায় অভিযুক্ত শিক্ষক এখন কারাগারে |
গৃহশিক্ষকের যৌন নির্যাতনের শিকার দার্জিলিংয়ের সেই কিশোরী এখন পেশাদার আইনজীবী |
হংকংয়ে নামি প্রতিষ্ঠানে কর্মরত |
খবর আনন্দবাজার পত্রিকার |
অনলাইনে অভিযোগ জানান গত বছর |
আরও অনেক শিক্ষার্থী ওই শিক্ষকের লালসার শিকার |
সেসব তথ্যপ্রমাণ জোগাড় করে শিলিগুড়ির একটি স্কুলের শিক্ষক অভিযুক্ত জীতেশ ওঝাকে সম্প্রতি গ্রেফতার করেছে দার্জিলিং পুলিশ |
তিনি বলেন, যৌন নির্যাতন পরবর্তী ট্রমা এবং তার বিরুদ্ধে ক্রমাগত লড়াই এখনও এই ২২ বছর পরও আমাকে জর্জরিত করে |
আমি তখন ১৪ বছরের কিশোরী |
তখন প্রায় এক মাস ধরে যেভাবে পর পর আমার যৌন নির্যাতন ও শ্লীলতাহানি করা হয়েছিল, তার স্মৃতি এখনও প্রতিনিয়ত মনে পড়ে |
বাইরে থেকে সব কিছুই স্বাভাবিক মনে হয় |
আপনারা হয়তো ভাববেন- আমি আত্মবিশ্বাসী |
সিনিয়র মার্কেট ক্যাপিটাল আইনজীবী হিসেবে ভারত, লন্ডন, হংকংয়ের সেরা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছি |
কিন্তু তার পরও আমি জানি- কী ভয়ঙ্কর এক দৈত্যের মুখোমুখি হয়েছিলাম |
এখনও তার সঙ্গে লড়াই করে যাচ্ছি |
সারাবিশ্ব ভাবছে, আপনি খুব ভালো আছেন |
কিন্তু শুধু আপনিই জানেন, ভেতরে ভেতরে মনের সঙ্গে কী মারাত্মক যুদ্ধ করে যেতে হচ্ছে |
আরও ভয়াবহ যে, সেই যুদ্ধের বিষয় নিয়ে আপনি কারও সঙ্গে কথাও বলতে পারছেন না |
এখন একজন ৩৭ বছর বয়সের মহিলা হিসেবে, একজন আইনজীবী ও শিক্ষিকা হিসেবে আমি সেই সময়ের স্মৃতি আওড়াতেও ভয় পাই |
কাউকে বলতে ভয় পাই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা |
সেই পুরুষের কথা, যাকে বিশ্বাস করে বাবা-মা আমার দেখভালের দায়িত্ব, আমাকে পড়ানোর দায়িত্ব তার ওপর সঁপে দিয়েছিলেন |
পেছনে তাকালে দেখতে পাই, নব্বইয়ের দশকে দার্জিলিংয়ের শান্ত পাহাড়ি এলাকা |
তখন ইন্টারনেট ছিল না |
গুড-টাচ, ব্যাড-টাচের পার্থক্য বোঝার মতো তথ্য জোগাড় করাও সম্ভব ছিল না |
তখন স্কুলেও এসব পাঠ দেয়া হতো না |
বাবা-মায়ের সঙ্গেও এসব নিয়ে কথা হতো না তেমন |
সরাসরি এসব বিষয়ে কথা বলাকে সমাজও ভালোভাবে নিত না তখন |
এখন মনে হয়, তখন বিষয়গুলো খোলামেলাভাবে আলোচনা করা গেলে আমি এবং আমার মতো আরও অনেকে রক্ষা পেত |
আশ্চর্যজনকভাবে যৌন নির্যাতনের ক্ষেত্রে লজ্জা সবসময় নির্যাতিতার ওপরেই বর্তায় |
১৪ বছরের আমাকে দিয়ে আমি এখনও সেটি বুঝতে পারি |
লজ্জার বোঝাটা আমাকেই বয়ে নিয়ে বেড়াতে হয় |
তার বিন্দুমাত্র ভাগ নেয় না ওই লোকগুলো |
আমার শ্লীলতাহানি করা লোকটাও আমাকে খুব দ্রুত বুঝিয়ে দিয়েছিল, ওই লজ্জার পুরোটাই আমার |
কারণ আমার মা-বাবার সম্মান রাখার দায়িত্ব আমারই |
বলেছিল- আমার কথা কেউ বিশ্বাস করবে না |
তখনও ভাবতাম |
এখনও ভাবি, কেন সম্মান রক্ষার দায় শুধু মেয়েদেরই |
কেন পুরুষরা প্রাপ্তবয়স্ক হলেও পরিবারের সম্ভ্রম রক্ষার দায় নেবে না? এখনও উত্তর খুঁজছি এ প্রশ্নের |
ওই লজ্জা আমাকে গিলে খেয়েছে |
আমাকে কুঁকড়ে মেরেছে |
ওটা এমন এক অভিজ্ঞতা, আগে কখনও যার মুখোমুখি হইনি |
লজ্জা আর ভয় আমার সঙ্গী হয়ে উঠেছিল দিনরাত |
অথচ সেটি হওয়ার কথা ছিল ওই লোকটার সঙ্গে |
সেটিই দীর্ঘ সময়ের জন্য আমাকে চুপ করিয়ে রেখেছিল |
সময় যত এগিয়েছে, ভেবেছি সেই লজ্জা হয়তো লুকোতে পেরেছি |
কিন্তু বুঝতে পারিনি, সেই যন্ত্রণা চেপে রেখে দিনের পর দিন যন্ত্রণাটা আরও বাড়িয়ে গেছি |
বছর গড়িয়েছে দশকে |
কিন্তু যন্ত্রণা কমেনি |
এখনও যখন এই দুঃস্বপ্ন তাড়া করে, মনে হয় এই তো সেদিনের ঘটনা |
আইনজীবী হলেও আমি একজন মহিলা |
আমার ভেতরের ১৪ বছরের কিশোরী মেয়েটা এবং এখনকার মহিলা আইনজীবী আমাকে ক্রমাগত বুঝিয়ে গেছে- এই লজ্জা এখনও আমারই |
নির্যাতনকারীর নয় |
তাই বুঝে গিয়েছিলাম- এটি খুব ঝুঁকির |
এত বছর ধরে চুপ থাকার যে শিক্ষা পেয়েছি, সেটিই চালিয়ে যাব |
তার পর একসময় সব ভুলে যাব |
কিন্তু ২০১৯ সালে জানতে পারি, সেই শ্রীমান শিক্ষক এখনও শিলিগুড়ির এক অভিজাত স্কুলে পড়ান এবং শিশু-কিশোরীদের ওপর একইভাবে যৌন নির্যাতন চালান |
তখনই মনে একটা বিরাট পরিবর্তন এলো |
মনে হলো- যৌন শিকারির হাত থেকে বেঁচে গেলেও জীবনভর যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, তা যেন অন্য কারও সঙ্গে না হয় |
যে লোকটার জন্য আমি আমার এই কষ্ট বয়ে নিয়ে চলেছি, তা যেন অন্য কোনো মেয়ের ক্ষেত্রে না হয় |
২০১৯ পেরিয়ে এলো ২০২০ |
আমি আত্মবিশ্বাসী ছিলাম- পুলিশ যে তথ্যপ্রমাণ জোগাড় করতে পেরেছে, তা ওই লোকটাকে গ্রেফতারের পক্ষে যথেষ্ট |
অক্টোবরের ৫ তারিখে খবর পেলাম, লোকটাকে পুলিশ গ্রেফতার করেছে |
২৪ ঘণ্টার মধ্যে আরও অনেকে এগিয়ে এলো তাদের অভিজ্ঞতার কথা জানাতে |
সেই সংখ্যা যত বেড়েছে, আমি তত সাহস পেয়েছি |
বাংলাদেশ সময়: ১:১৭ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০ |
24. | |
এ বিভাগের সর্বাধিক পঠিত |
ভারতে এইচএসসি পরীক্ষা বাতিল, বিকল্প পদ্ধতিতে ফল |
২৭ জুন ২০২০ |
মডেলদের ফটোশুটে নিষেধাজ্ঞা মদিনায় |
২০ জুলাই ২০২০ |
করোনায় বিনামূল্যে অক্সিজেন, শয্যা; মসজিদই এখন চিকিৎসা কেন্দ্র |
২৬ জুন ২০২০ |
তেল ও গ্যাসের নতুন খনি পেয়েছে পাকিস্তান |
১৫ জুলাই ২০২০ |
মার্কিন কোম্পানির করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার ,মানবদেহে পরীক্ষা |
০২ জুলাই ২০২০ |
তুমি চোখ রাঙালে আমিও চোখ রাঙাব |
০৩ জুলাই ২০২০ |
লকডাউনে চাকরি গেছে, পরকীয়ায় স্ত্রী, স্বামীর আত্মহত্যা! |
২৯ জুন ২০২০ |
যে কারণে চীনের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে জার্মানি |
০৯ জুলাই ২০২০ |
সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা ৫ হাজার ৩৬৭ কোটি টাকা |
২৬ জুন ২০২০ |
৩ মাস পর মসজিদে নামাজ পড়ার অনুমতি মালয়েশিয়ায় |
০২ জুলাই ২০২০ |
ভুয়া পদে স্ত্রীকে চাকরি , ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রীর ৫ বছর কারাদণ্ড |
৩০ জুন ২০২০ |
রাখাইনে 'ক্লিয়ারেন্স অভিযানের' খবরে গ্রাম ছেড়েছে হাজার হাজার মানুষ |
২৯ জুন ২০২০ |
এ বিভাগের আরও খবর |
পুষ্টিহীনতায় মৃত্যুঝুঁকিতে ১০ লাখের বেশি আফগান শিশু |
বেলজিয়ামে ব্যাপক সংঘর্ষ, বিধিনিষেধের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.